Thursday, June 4

আন্তর্জাতিক

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ করছে দক্ষিণ কোরিয়া

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ করছে দক্ষিণ কোরিয়া

অর্থনীতি, আন্তর্জাতিক
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে দেশটির কয়েকটি শহর দখলে নিয়েছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার এই হামলাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা বিশ্ব। এমন পরিস্থিতিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ইউক্রেনে হামলার জেরে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাতে যোগ দেওয়ার জন্য আরও একটি পদক্ষেপ এটি।   এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে পূর্ণমাত্রায় বা শক্তিতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রণালয় সতর্ক করে এ তথ্য জানিয়েছে।...
সৌদি আরবে ইয়েমেনির হাতে খুন হলেন বাংলাদেশের তুহিন

সৌদি আরবে ইয়েমেনির হাতে খুন হলেন বাংলাদেশের তুহিন

আন্তর্জাতিক, বাংলাদেশ
২১ বছর বয়সী বাংলাদেশি যুবক তুহিন আহমেদ সৌদি আরবের একটি খাবারের দোকানে চাকরি করতেন। সততা ও কাজে আন্তরিকতার কারণে দোকান মালিকের আস্থাভাজন ছিলেন তিনি। অন্য কর্মচারীদের তুলনায় মালিকের বেশি আস্থাভাজন হওয়াই শেষ পর্যন্ত কাল হলো তুহিনের। শুক্রবার (৫ মার্চ) দিবাগত রাতে (বাংলাদেশ সময় সাড়ে ১২টার দিকে) সহকর্মী ইয়েমেনের এক যুবকের হাতে খুন হন তিনি। তুহিন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামের মৃত তারেক উদ্দিনের ছেলে।   পরিবারের বরাত দিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রাসেল আহমেদ জানান, সাত-আট বছর আগে তুহিনের বাবা মারা যান। বাবা মারা যাওয়ার পর দুই ছেলেকে নিয়ে বিপাকে পড়েন তাদের মা। একপর্যায়ে জীবিকার তাগিদে তিনি সৌদি আরব পাড়ি জমান। বছর দেড়েক আগে বড় ছেলে তুহিনকেও সৌদি আরব নিয়ে যান তার মা। সেখানে একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে চাকরি নেন তুহিন। ওই দোকানে আরও তিন ক...
দেশে ফিরল ইউক্রেনে আটকে থাকা আরও ৬০০ ভারতীয়

দেশে ফিরল ইউক্রেনে আটকে থাকা আরও ৬০০ ভারতীয়

আন্তর্জাতিক
ইউক্রেনে আটকে থাকা আরও ৬০০ ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি বিমানে তাদের ফিরিয়ে আনা হয়। শুক্রবার রোমানিয়া, স্লোভাকিয়া এবং পোলান্ডের উদ্দেশ্যে তিনটি সি-১৭ বিমান উড়ে যায় বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। এগুলোতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য সাড়ে ১৬ টন ত্রাণও পাঠানো হয়। এ নিয়ে ইউক্রেন ও এর প্রতিবেশী দেশগুলোতে মোট ২৬ টন ত্রাণ পাঠিয়েছে ভারত। খবরে বলা হয়, এ পর্যন্ত ভারতীয় বিমানবাহিনীর ১০টি বিমান মোট দুই হাজার ৫৬ জন আটকে থাকা ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে এনেছে। ২৬ ফেব্রুয়ারি প্রথমবার বিমানবাহিনীর একটি বিমান ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য রওয়ানা হয়। সেটি ২১৯ জনকে নিয়ে মুম্বাইয়ে অবতরণ করে। এসময় ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ‘অপারেশন গঙ্গা’ নামক বিশেষ অভিযান শুরু হয়। তবে ইউক্রেনের বিপর্যস্ত রাজধানী কিভে আর কোনো ভারতীয় আটকে নেই বলেই মঙ্গলবা...
রাতে ফিলিস্তিনি শিশুদের গ্রেফতারে বারণ ইসরাইলি আদালতের

রাতে ফিলিস্তিনি শিশুদের গ্রেফতারে বারণ ইসরাইলি আদালতের

আন্তর্জাতিক
ইসরাইলের শীর্ষ আদালত রাতে ফিলিস্তিনিদের ঘরবাড়িতে অভিযান চালিয়ে শিশুদের গ্রেফতার করতে বারণ করেছ। ইসরাইলের সুপ্রিমকোর্ট দেশটির প্রতিরক্ষা বাহিনীকে এ নির্দেশ দিয়েছে। খবর আরব নিউজের। ইহুদিবাদী দেশটির শীর্ষ আদালতে পূর্ব জেরুজালেমভিত্তিক একটি মানবাধিকার সংস্থার পিটিশনের রায়ে ওই নির্দেশনা দেওয়া হয়। এছাড়া শিশুদের হাতকড়া পড়িয়ে ও চোখ বেঁধে ধরে আনার ব্যাপারেও ইসরাইলি সেনাদের সতর্ক করা হয়েছে।...
একই দিনে তিন বোনকে বিয়ে করলেন যুবক!

একই দিনে তিন বোনকে বিয়ে করলেন যুবক!

আন্তর্জাতিক
এক পরিবারের তিন বোনের বিয়ে হলো একই দিনে একসঙ্গে। এমন খবরে অনেকে মনযোগী হলেও চমকে যাবেন না। হতেই পারে এমন ঘটনা। কিন্তু যখন জানবেন, তিন বোনের বর একজনই! তখন চমকে যাওয়া ছাড়া উপায় নেই। এমনটাই ঘটেছে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে। তিন বোনই ভালোবাসেন এক যুবককে। তিনজন মিলে ভালোবাসা ভাগাভাগি করে নিলেন। একসঙ্গে একই দিনে বিয়ে করলেন তাদের প্রেমিককে। নাইজেরীয় সংবাদমাধ্যম প্রিমিয়াম টাইমস ও যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিরর জানিয়েছে, একসঙ্গে তিন বোনকে বিয়ে করা ওই যুবকের নাম লুইজো। তার বয়স ৩২ বছর। আর তিন বোনের নাম নাতালি, নাদেগে ও নাতাশা। লুইজোর বাড়ি কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশের কারেন এলাকায়। এদিকে তিন যমজ বোনকে বিয়ে করার ঘটনা রীতিমতো ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। এমন ঘটনার জন্ম দিয়ে ভাইরাল হয়ে পড়া লুইজো স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগামাধ্যমে আমার প্রথমে নাতালির সঙ্গে পরিচয় হয়...
নিরাপদে নগরবাসীকে সরিয়ে নেওয়ার আবেদন ইউক্রেনীয় মেয়রের

নিরাপদে নগরবাসীকে সরিয়ে নেওয়ার আবেদন ইউক্রেনীয় মেয়রের

আন্তর্জাতিক
এবার রুশ হামলায় পতনের মুখে ইউক্রেনের আরও একটি শহর। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিওপোলের মেয়র ভাদিম বয়চেনকো এ আহ্বান জানান। শুক্রবার এই মেয়র রুশ হামলা থেকে তার শহরের ৪ লাখ বাসিন্দাকে নিরাপদে অন্যত্র সরে যাওয়ার জন্য করিডোর তৈরির দাবি জানান। খবর আনাদোলুর। ইউক্রেনের এ শহরটিতে গত ৫ দিন ধরে নির্বিচারে বোমাবর্ষণ করে চলছে রুশ বাহিনী। মারিওপোলের মেয়র ভাদিম বয়চেনকো বলেন, বিদ্যুৎবিহীন এ ভূতুড়ে নগরীতে গত ৫ দিন ধরে অনাহারে এবং তীব্র পানি সংকটে মৃত্যুর আতঙ্ক নিয়ে মানুষজন কোনোমত বেঁচে আছে। এ অবস্থায় রুশ বাহিনী বোমাবর্ষণ অব্যাহত রাখলে তাদের আর বাঁচানো যাবে না। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র সাধারণ মানুষদের বাঁচাতে শুক্রবার এ আকুতি জানান। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। শনিবার দশম দিনের মতো রুশ আগ্রাসন চলছে দেশটিতে।...
‘ইউক্রেন যুদ্ধ পুতিনের ধারণার বাইরে চলে গেছে’

‘ইউক্রেন যুদ্ধ পুতিনের ধারণার বাইরে চলে গেছে’

আন্তর্জাতিক
ইউক্রেন যুদ্ধ পুতিনের ধারণার বাইরে চলে গেছে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে পরিকল্পনা করেছিলেন, এই যুদ্ধ এরইমধ্যে তার ধারনার বাইরে চলে গেছে। মস্কো যদি কোনোভাবে ইউক্রেনের সরকারকে উৎখাত করে নিজের পুতুল সরকারকে ক্ষমতায় বসায় তাহলেও সাড়ে ৪ কোটি ইউক্রেনীয় কখনো সেই সরকারকে মেনে নেবে না। তবে এই যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা বলতে পারেননি তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের পরাজয় অনিবার্য নয়। বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন ব্লিংকেন। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে তিনি বিবিসিকে বলেন, ইউক্রেনকে সহযোগিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় সবকিছু করতে প্রস্তুত।একইসঙ্গে পুতিনের শুরু করা এই যুদ্ধ বন্ধে রাশিয়ার উপরে চাপ বাড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ...
জাতিসংঘকে ইউক্রেন হামলার কারণ জানালেন রুশ প্রতিরক্ষামন্ত্রী

জাতিসংঘকে ইউক্রেন হামলার কারণ জানালেন রুশ প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক
ইউক্রেন ইস্যুতে শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই শোয়গুর সঙ্গে ফোনালাপ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় অ্যান্তোনিও গুতেরেসকে সেরগেই শোয়গু বলেন, আট বছর আগে ইউক্রেনের সঙ্গে মিনস্কে করা চুক্তি ভঙ্গ করে দনবাস এলাকায় সাধারণ মানুষদের ওপর বোমা হামলা করায় রাশিয়া এ সামরিক অভিযান চালাচ্ছে। এছাড়া, গত এক বছর ধরে পশ্চিমাদের মদদে বিপুল পরিমাণ অস্ত্র মজুদ করে আসছে ইউক্রেন। বেশ কয়েকটি উসকানিমূলক সামরিক মহড়াও চালিয়েছে কৃষ্ণসাগরে। পশ্চিমাদের আশকারা পেয়ে দিন দিন বেপরোয়া উঠছিল ইউক্রেন। তাছাড়া, পরমাণু অস্ত্র তৈরিরও উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছিলেন জেলেনস্কি। এভাবে দিন দিন রাশিয়ার জন্য হুমকি হয়ে উঠায় শেষ পর্যন্ত হামলার সিদ্ধান্ত নেয় মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের কথা মাথায় রেখে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ইউক্রেসে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। তিনি ই...
জ্বালানি তেলের দাম ১২০ ডলারে উঠেছে

জ্বালানি তেলের দাম ১২০ ডলারে উঠেছে

আন্তর্জাতিক
অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারে উঠেছে। চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের জেরে ২০১২ সালের পর বিশ্ববাজারে এতটা বেড়েছে তেলের দাম। ইউক্রেনে হামলা শুরুর পর অন্তত ২০ শতাংশ বেড়েছে অপরিশোধিত তেলের দাম। প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার স্পর্শ করেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রেও তেলের দাম ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে লক্ষ্য করা গেছে। ২০০৮ সালের পর যুক্তরাষ্ট্রে তেলের দাম এতটা বাড়তে দেখা যায়। যুক্তরাষ্ট্রের বাজারে ব্যারেল প্রতি প্রায় ১১৭ ডলারে উঠেছে। সিএনএন এর বিশ্লেষণে বলা হয়েছে, ২০২১ সালে বিশ্বে শীর্ষ তেল উত্তোলনকারী দেশ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরেই অবস্থান ছিল রাশিয়ার। ২০২১ সালে গড়ে প্রতিদিন ১ কোটি ২ লাখ ব্যারেল তেল উত্তোলন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ...
রাশিয়ায় বিক্রি স্থগিত করল মাইক্রোসফট

রাশিয়ায় বিক্রি স্থগিত করল মাইক্রোসফট

আন্তর্জাতিক
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর চাপিয়ে দিচ্ছে একের পর এক নিষেধাজ্ঞা। এবার মাইক্রোসফট রাশিয়ায় পণ্য বিক্রি স্থগিত করেছে। শুক্রবার একটি ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে। খবর এনবিসি নিউজের। এনবিসি নিউজ জানায়, শুধু মাইক্রোসফটই নয়, আমেরিকান প্রযুক্তি জায়ান্ট অ্যাপলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানও রাশিয়ায় তাদের পণ্য বিক্রি স্থগিত করেছে। মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ লিখেছেন, ইউক্রেনে আমাদের কর্মীদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার জন্য তাদের সঙ্গে সব সময় যোগাযোগ করছি। তবে যে সব রাশিয়ান বর্তমানে মাইক্রোসফটের সাবস্ক্রিপশন পরিষেবা ব্যবহার করেন তাদের কী হবে তা স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি।...