Friday, June 5

আন্তর্জাতিক

প্রাণভয়ে পাতাল রেলস্টেশনে ইউক্রেনের হাজার হাজার মানুষ

প্রাণভয়ে পাতাল রেলস্টেশনে ইউক্রেনের হাজার হাজার মানুষ

আন্তর্জাতিক
রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে জীবন বাঁচাতে ইউক্রেনের হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে সাবওয়ে বা পাতাল রেলস্টেশনে। তারা সেখানে মানবেতর জীবন যাপন করছে তারা। তাদের সহায়তায় এগিয়ে এসেছে বেশ কয়েকটি সেবা সংগঠন। খবর নিউইয়র্ক টাইমস ও নিউইয়র্ক পোস্টের। গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু কিয়েভের মেট্রো স্টেশনেই ঠাঁই হয়েছে ১৫ হাজারের বেশি মানুষের। শিশু থেকে বৃদ্ধ সবাইকেই থাকতে হচ্ছে একসাথে গাদাগাদি করে। বাইরের জগত থেকে অনেকটা বিচ্ছিন্ন সাবওয়েতে ফুরিয়ে আসছে খাবারের মজুদও। মূলত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন এসব পাতাল রেল নির্মাণ করা হয় তখনই স্টেশনের নকশা এমনভাবে করা হয়েছিলে, যাতে সংঘাতের সময় এখানে আশ্রয় নিতে পারে সাধারণ মানুষ। আর তাই সাধারণ মানুষের আশ্রয় এখন এই পাতাল রেলস্টেশন। কিয়েভজুড়ে সাবওয়ে স্টেশন রয়েছে মোট ৫২টি। কর্তৃপক্ষ বলছে, এরইমধ্যে এসব স্টেশনে আশ্রয় নিয়েছে ১৫ হাজার...
যেভাবে অস্ত্র পাচ্ছে ইউক্রেন

যেভাবে অস্ত্র পাচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক
রাশিয়ার হামলা শুরুর আগে থেকেই ইউক্রেনে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠাচ্ছিল যুক্তরাষ্ট্র। হামলা শুরুর পর এই দলে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য অনেক দেশ। নেদারল্যান্ডস আকাশ প্রতিরক্ষার জন্য রকেট লঞ্চার পাঠাচ্ছে। এস্তোনিয়া ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, পোল্যান্ড ও লাটভিয়া ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে। এ ছাড়া চেক প্রজাতন্ত্র মেশিনগান, স্নাইপার রাইফেল, পিস্তল ও গোলাবারুদ পাঠাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সংঘাতপূর্ণ এলাকায় অস্ত্র পাঠাত না জার্মানি। রাশিয়া হামলা চালানোর পর এই দেশও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ট্যাংক-বিধ্বংসী অস্ত্র দিচ্ছে। ১৯৯৩ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গঠনের পর এবারই প্রথম তারা কোনো দেশে অস্ত্র পৌঁছে দেওয়ার কাজ করছে। ইউক্রেনে অস্ত্র পাঠানোর জন্য ‘আন্তর্জাতিক দাতা সমন্বয় কেন্দ্র’ নামে একটি উদ্যোগ ...
‘কিয়েভ ঘিরে ফেলার দিকে নজর রুশ সেনাদের’

‘কিয়েভ ঘিরে ফেলার দিকে নজর রুশ সেনাদের’

আন্তর্জাতিক
ইউক্রেনে রাশিয়ার হামলার আজ নবম দিন। দেশটির কয়েকটি শহর ইতোমধ্যে রুশ সেনারা দখল করে নিয়েছে। এছাড়া কয়েকটি শহরে ইউক্রেন সেনাদের সঙ্গে তীব্র লড়াই চলছে। গত ১ মার্চ মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সারের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, ৪০ কিলোমিটার দীর্ঘ রুশ সেনাবহর ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে অগ্রসর হচ্ছে। যদিও মার্কিন গোয়েন্দারা বলছে, রুশ সেনাবহর যেখানে ছিল সেখানেই আছে। তারা কিয়েভের পথে খুব বেশি অগ্রসর হতে পারেনি। শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রুশ সেনারা রাজধানী কিয়েভ ঘিরে ফেলার দিকে নজর দিচ্ছে। তবে ইউক্রেনের সেনারা তাদের কিয়েভ থেকে ৬০ কিলোমিটার দূরে মাকারোভ এলাকায় আটকে দিয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ার সশস্ত্র বাহিনী অধিকাংশ রিজার্ভ ফোর্স ব্যবহার করেছে। দক্ষিণ এবং পূর্ব অঞ্চলের সামরিক জেলা থেকে তারা আরও বাহিনী নিয়ে আসছে। ...
বড় বাঁচা বেঁচে গেল ইউক্রেন

বড় বাঁচা বেঁচে গেল ইউক্রেন

আন্তর্জাতিক
ইউক্রেন ও ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা। মুহুর্মুহু গোলাবর্ষণের পর বিদ্যুৎ কেন্দ্রটির একটি অংশে আগুন ধরে যায়। বর্তমানে জাপোরিঝিয়ার বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার নিয়ন্ত্রণে আছে। এই বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর পর উৎকণ্ঠায় ছিলেন সাধারণ জনগণ। সঙ্গে নির্ঘুম রাত কাটিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদমির জেলনস্কি। ইউক্রেনের স্থানীয় সময় সকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন জেলনস্কি। তিনি জানিয়েছেন, যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হতো তাহলে আজ ইউক্রেন ধ্বংসই হয়ে যেত। তিনি আরও জানান, চেরনবিলে রাসায়নিক বিকিরণের কারণে যে পরিমাণ ক্ষতি হয়েছিল, যদি জাপোরিঝিয়ায় এমন কিছু হতো তাহলে ক্ষতির পরিমাণ ৬ গুণ বেশি ধ্বংসাত্মক হতে পারত। এ ব্যাপারে জেলনস্কি বলেন, ইউক্রেনবাসী- আমরা এমন একটি রাত থেকে বেঁচে ...
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০

আন্তর্জাতিক
পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩০ জন নিহত ও কমপক্ষে আহত ৫০ জন মুসল্লি আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। খবর ডনের। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও নিরাপত্তা সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। শুক্রবার পেশোয়ারের কোচা রিসালদারে জুমার নামাজের সময় মসজিদে এ শক্তিশালী বিস্ফোরণ ঘটে। শুক্রবার জুমার নামাজের সময় মসজিদটিতে আত্মাঘাতী হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনের জানিয়েছে পাকিস্তানের আরেক গণমাধ্যম জিও নিউজ। তাৎক্ষণিকভাবে কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন জানিয়েছে, দুই হামলাকারী শহরের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টাকালে এর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালায়। এতে একজন নিহত ও আরেক...
চলতি মাসেই মিলতে পারে হজের সবুজ সংকেত

চলতি মাসেই মিলতে পারে হজের সবুজ সংকেত

আন্তর্জাতিক, ইসলাম
করোনা মহামারির কারণে দুই বছর ধরে বিদেশিদের হজ পালনের অনুমতি দেয়নি সৌদি আরব। এবারও বিদেশিরা হজ পালনের সুযোগ পাবেন কি না সে বিষয়ে খোলাসা করছে না তারা। এমন পরিস্থিতিতে আগামী ১৯ মার্চ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ‘হজ এবং ওমরাহ সম্মেলন ও মেলা’। সেখানে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে। হজ মেলায় অংশ নিতে আগামী ১৭ মার্চ ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের নেতৃত্বে সৌদি আরব যাচ্ছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। ধর্ম মন্ত্রণালয় ও হজ-সংশ্লিষ্টরা বলছেন, সেখানে হজের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। করোনা-পরবর্তী পরিস্থিতিতে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এ অনুষ্ঠান কীভাবে সম্পন্ন করলে সবার জন্য মঙ্গল হবে সে ব্যাপারে আলোচনা শেষে সিদ্ধান্ত হতে পারে। বাংলাদেশের জন্য সেখান থেকে আসতে পারে হজের সবুজ সংকেত। এ প্রসঙ্গে জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরি...
কিয়েভে ভারতীয় ছাত্র গুলিবিদ্ধ, ভর্তি হাসপাতালে

কিয়েভে ভারতীয় ছাত্র গুলিবিদ্ধ, ভর্তি হাসপাতালে

আন্তর্জাতিক
ইউক্রেনের রাজধানী কিয়েভে গুলিবিদ্ধ হয়েছেন ভারতীয় এক ছাত্র। কিয়েভ থেকে পোল্যান্ড সীমান্তের দিকে আসার পথে ওই ছাত্র গুলিবিদ্ধ হন। তাকে মাঝ পথ থেকে ফিরিয়ে নিয়ে গিয়ে কিয়েভের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা গেছে। খবর ইন্ডিয়া ডটকমের। ভারতের বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী ভিকে সিংহ শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। তবে আহত ওই ছাত্রের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। এর আগেও রুশ হামলার মুখে পড়ে প্রাণ হারান ইউক্রেনে পড়তে যাওয়া ভারতের কর্নাটকের এক মেডিকেল ছাত্র।...
চতুর্দিক থেকে প্রায় ৫০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

চতুর্দিক থেকে প্রায় ৫০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক
যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ইউক্রেনে ৪৮০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা বলেন, ইউক্রেনে হানা দেওয়ার পর রাশিয়া দেশটিতে সকল ‘আকৃতি এবং দের্ঘে্যর’ ৪৮০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গত বৃহস্পতিবার পুতিনের নির্দেশে রুশ বাহিনী স্থল, আকাশ এবং নৌপথে ইউক্রেনে আক্রমণ শুরু করে। দেশটিতে রুশ হামলার আজ অষ্টম দিন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ৪৮০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ২৩০টির বেশি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের ভেতর থেকে এসেছে। তারা আরও বলেন, ক্ষেপণাস্ত্রগুলোর ঘূর্ণমান ব্যবস্থা রয়েছে, এই ব্যবস্থা ক্ষেপণাস্ত্রকে ইউক্রেনের ভেতর ঘোরাচ্ছে। কর্মকর্তারা আরও বলেন, দ্বিতীয় বৃহত্তম ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার ১৬০ কিলোমিটার থেকে এসেছে। ৭০টি এসেছে বেলারুশ থেকে আর মাত্র ১০টি এসেছে কৃষ্ণসাগর থেকে। যুক্তরাষ্ট্...
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দ্বিতীয় দফা আলোচনা শুরু

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দ্বিতীয় দফা আলোচনা শুরু

আন্তর্জাতিক
ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা বেলারুশে দ্বিতীয় দফায় আলোচনায় বসেছেন। আলোচনার সংক্ষিপ্ত এক ভিডিওতে ইউক্রেনের প্রতিনিধিদের সম্মেলনে কক্ষে প্রবেশ করতে দেখা গেছে। এই সম্মেলন কক্ষে রুশ প্রতিনিধিদেরও দেখা যায়। শুরুতে দুই দলের প্রতিনিধিরা পরস্পরের সঙ্গে হাত মেলান। সিএনএনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনার জন্য হেলিকপ্টারে বেলারুশ যান। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পদলিয়াক রুশ প্রতিনিধিবৃন্দের সঙ্গে আলোচনার তথ্য নিশ্চিত করে জানান, রাশিয়ার কর্মকর্তারা আলোচনায় অংশ নেওয়ার বিষয় নিশ্চিত করার পর ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনার জন্য রওনা দেয়। ডেভিড আরহামিয়া নামে ইউক্রেনের একজন কর্মকর্তা হেলিকপ্টারের সামনে নিজের ও আরেক সহকর্মীর ছবি পোস্ট করে বলেন, রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য পথে। দুই ঘণ্টার মধ্যে আলোচনা শুরু হবে। এর আগে এক ভিডিও বার্তায় রাশিয়ার প...
ইউক্রেনে এত মৃত্যুর জন্য ন্যাটোও দায়ী: ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী

ইউক্রেনে এত মৃত্যুর জন্য ন্যাটোও দায়ী: ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী বলেছেন দেশটিতে এত মৃত্যুর জন্য ন্যাটোও কিছুটা দায়ী। কারণ ইউক্রেনের পক্ষ থেকে ন্যাটোকে অনুরোধ করা হয়েছিল ইউক্রেনের ওপর নো ফ্লাই জোন ঘোষণা করতে। কিন্তু তারা তা করেনি। এ ব্যাপারে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী বিবিসি রেডিও ফোরকে বলেন, এটা অত্যন্ত অমানবিক যে নো ফ্লাই জোন ঘোষণা না করার কারণে অনেক ছোট বাচ্চা ও সাধারণ জনগণ হত্যার শিকার হবে। ইউক্রেনের সাধারণ জনগণের রক্ত শুধুমাত্র রাশিয়ার সেনাদের হাতে না, তাদের রক্ত ন্যাটোর হাতেও লেগে আছে। এদিকে কোনো স্থানে নো ফ্লাই জোন ঘোষণা করা মানে, সেই নির্দিষ্ট আকাশসীমায় নির্দিষ্ট একটি দেশের কোনো বিমান বা মিসাইল কোনো কিছু ওড়তে পারবে না। এখন ন্যাটো যদি ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করে তাহলে তাদের সেনাদের সেখানে অবস্থান নিতে হবে এবং প্রয়োজন হলে রাশিয়ার বিমানে গুলি চালাতে হবে। গুলি চালিয়ে বিমান ভূপাতিতও করতে হবে। এ...