Friday, June 5

আন্তর্জাতিক

রুশ আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারি

রুশ আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারি

আন্তর্জাতিক
ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণ নিয়ে নতুন করে সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির গোয়েন্দারা বলছে, কিয়েভ দখলে হতাশ হয়ে তারা আরও ‘আক্রমণাত্মক’ হবে। বিগত কয়েক দিন যাবত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দারা বলে আসছে, খাদ্য, জ্বালানিসহ লজিস্টিক সংকটের কারণে রুশ বাহিনীর কিয়েভের পথে বেশি দূর অগ্রসর হতে পারেনি। তাদের ৪০ কিলোমিটার সেনাবহর কার্যত স্থবির হয়ে আছে। বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর আক্রমণ নিয়ে সর্বশেষ তথ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বলেছে, ইউক্রেনের শহরগুলো দখলে রুশ বাহিনী আরও আক্রমাণত্মক হবে। গত বৃহস্পতিবার থেকে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের শহরগুলো তিনদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করে। ইতোমধ্যে তারা খারকিভ, লুহানস্ক, দোনেতস্ক ও মারিওপল শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। সংবাদমাধ্যম সিএনএনকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া কৌশলে পরিবর্তন এনেছে। শহর ঘিরে রাখার থ...
‘পশ্চিমারাই পরমাণু যুদ্ধের কথা ভাবছে’

‘পশ্চিমারাই পরমাণু যুদ্ধের কথা ভাবছে’

আন্তর্জাতিক
পরমাণু যুদ্ধের ধারণা রাশিয়ার নয়, বরং পশ্চিমাদের মাথাতেই ঘুরছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। ওই সাক্ষাৎকারে লাভরভ বলেন, একটা বিষয় স্পষ্ট যে তৃতীয় বিশ্বযুদ্ধ পরমাণু দিয়েই হবে। তিনি আরও বলেন, একটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে, পশ্চিমা রাজনীতিবিদদের মাথাতেই পরমাণু যুদ্ধের ধারণা ক্রমাগত ঘুরছে, রাশিয়ানদের মাথায় নয়। লাভরভ বলেন, তবে আমি একটা বিষয়টি নিশ্চিত করতে চাই যে, আমাদের বিপদে ফেলবে এমন কোনো উসকানি আমরা সহ্য করব না। এর আগে গত রোববার ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলাকালেই প্রতিরক্ষা বাহিনীকে পারমাণবিক শক্তি বিশেষ সতর্কাবস্থায় রাখার নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অবন্ধুসুলভ পদক্ষেপের...
রুশ হামলায় ইউক্রেন ছেড়েছে ১০ লাখ মানুষ

রুশ হামলায় ইউক্রেন ছেড়েছে ১০ লাখ মানুষ

আন্তর্জাতিক
রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে গত এক সপ্তাহে ইউক্রেন ছেড়েছে প্রায় ১০ লাখ মানুষ। তারা জীবনের ভয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। টুইটারে দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে ইউক্রেনে থাকা লোকজনের জন্য মানবিক সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি। বিবিসির প্রতিবেদক লেউইস গুডঅল জানিয়েছেন, ২০১৫ সালে শরনার্থী সঙ্কটের সময় ১৩ লাখ শরনার্থী হয়েছিল ইউক্রেন থেকে। এক সপ্তাহেই এই সংখ্যা পেরিয়ে যেতে পারে। ইউএনএইচসিআরের ধারণা, এ সংঘাতের কারণে এক কোটি ২০ লাখের মতো মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হবেন এবং ত্রাণের প্রয়োজন হবে। গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ...
করোনা আরও ৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৩.২২ শতাংশ

করোনা আরও ৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৩.২২ শতাংশ

আন্তর্জাতিক
করোনা শনাক্তের সংখ্যা আজও হাজারের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩২ জনের শরীরে করোনা ধড়া পড়েছে। শনাক্তের হার নেমেছে ৩ দশমিক ২২ শতাংশে।এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৫৩ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন (মঙ্গলবার) ৮ জনের মৃত্যু খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন শনাক্ত হন ৭৯৯ জন, শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৫ শতাংশ। এর আগের দিন (সোমবার) ৪ জনের মৃত্যু হয়; করোনা শনাক্ত হয় ৮৯৭ জনের, শনাক্তের হার ছিল ৩ দশমিক ৬৫ শতাংশ। তার আগের দিন (রোববার) ৯ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৮৬৪ জন, শনাক্তের হার ৪ দশমিক শূন্য ১ শতাংশ। এরও আগে (শনিবার) ৮ জনের মৃত্যু ...
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক
ইউক্রেনে রুশ হামলার মধ্যে বিশ্ববাজারে তেলের দাম বেড়েই চলেছে। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে দফায় দফায় বেড়েছে তেলের দাম। বুধবার চলমান সংঘাতের ষষ্ঠ দিনে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ১১৩ মার্কিন ডলার। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউক্রেনে রুশ হামলার পর আন্তর্জাতিক বাজারে সাত বছরে সর্বোচ্চ বেড়েছে তেলের দাম। আন্তর্জাতিক শক্তি সংস্থার সদস্যরা জরুরি মজুদ থেকে ৬০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়াতে সম্মত হওয়ার পরেও বেড়েছে তেলের দাম। রাশিয়া বিশ্বের অন্যতম বৃহত্তম শক্তি উৎপাদনকারী দেশ। তাই এ সংঘাতময় পরিস্থিতিতে তেল বা গ্যাস সরবরাহ প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা। এদিকে যুদ্ধের দামামায় আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের দামও বেড়েছে। এছাড়া নিরাপদ বিনিয়োগ খ্যাত সোনার দামও ঊর্ধ্বমুখী। অ্যালুমিনিয়ামের দাম রেকর্ড উচ্চতায় উঠেছে...
তুরস্কের যে অনুরোধ রাখল রাশিয়া

তুরস্কের যে অনুরোধ রাখল রাশিয়া

আন্তর্জাতিক
তুরস্কের সমূদ্রসীমা ব্যবহার করে কৃষ্ণ সাগরে চারটি যুদ্ধ জাহাজ পাঠাতে চেয়েছিল রাশিয়া। তবে তুরস্কের অনুরোধে এটি বাতিল করেছে রাশিয়ার নৌ সেনারা। তুরস্কের সরকারি দপ্তর জানিয়েছে এমন তথ্য। তুরস্ক ন্যাটো সদস্য হলেও ইউক্রেন ও রাশিয়া দুই দেশের সঙ্গেই তাদের সম্পর্ক ভালো। কৃষ্ণ সাগরের মাধ্যমে দুই দেশের সঙ্গে সীমানা আছে তুরস্কের। ফলে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর সতর্কতা অবলম্বন করে চলছে তুরস্ক। সোমবার তুরস্কের পক্ষ থেকে জানানো হয়, তারা বসফরাস ও ডার্দানেলেস প্রণালী বন্ধ করে দিয়েছে। এই দুটি প্রণালী দিয়ে ভূমধ্যসাগর ও মিলিত হয়েছে। আর কৃষ্ণ সাগর ব্যবহার করেই ইউক্রেনে খুব সহজে হামলা করতে পারবে রাশিয়া। মন্ট্রেক্স কনভেনশনের চুক্তি অনুযায়ী যুদ্ধকালীন সময়ে তুরস্ক ইচ্ছে করলে এ দুটি প্রণালী বন্ধ করে দিতে পারে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে তুরস্ক যেহেতু যুদ্ধ হিসেবে অভিহিত করেছে ফলে তারা ...
তৃতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হবে পরমাণু অস্ত্র: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

তৃতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হবে পরমাণু অস্ত্র: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক
তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়, তাহলে সেই যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে এবং সেই যুদ্ধ ধ্বংসাত্মক হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বুধবার তিনি এই মন্তব্য করেন বলে রুশ সংবাদ সংস্থা আরআইএ’র বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, ইউক্রেন যদি পরমাণু অস্ত্র অর্জন করতে সক্ষম হয়, তাহলে তা হবে রাশিয়ার জন্য ‘সত্যিকারের বিপদ’। এর আগে মঙ্গলবার জেনেভা সম্মেলনে তিনি ইউক্রেনে রুশ আগ্রাসনের নতুন ন্যায্যতা দেওয়ার চেষ্টা করে বলেন, ইউক্রেন যাতে পরমাণু অস্ত্র বানাতে না পারে সেজন্য হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ইউরোপেও কোনো মার্কিন পারমাণু বোমা থাকতে পারবে না। সম্মেলনে লাভরভ আরও বলেছিলেন, ইউরোপ থেকে মার্কিন পারমাণু বোমা দেশটিতে ফিরিয়ে নেওয়ার সময় হয়েছে। অর্থাৎ এসব বোমা আর ইউরোপে থাকতে পারবে না। যুক্তরাষ্ট্রকে অবশ্যই ফিরিয়ে নিতে হবে। এমন ...
ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে বাংলাদেশিদের জন্য বিশেষ বাস

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে বাংলাদেশিদের জন্য বিশেষ বাস

আন্তর্জাতিক
ইউক্রেন থেকে পোল্যান্ডের মেডিকা সীমান্তে আসা বাংলাদেশিদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস৷ পাশাপাশি পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিরাও স্বদেশিদের সহায়তায় এগিয়ে এসেছেন৷ খবর ডয়েচে ভেলের। মেডিকা সীমান্তে সড়কের পাশেই বাসটির সামনের গ্লাসে বাংলাদেশের দূতাবাসের নাম ও লোগো লাগানো রয়েছে৷ পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এ বিশেষ বাসের ব্যবস্থা করেছে৷ বাসটি বুধবার পর্যন্ত এখানেই থাকবে বলে জানা গেছে৷ এর মধ্যে সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশিরা বাসটিতে বিশ্রাম এবং আশ্রয় নিতে পারবেন৷ সেখানে তাদের খাবারসহ বিভিন্ন কিছু সরবরাহ করা হচ্ছে৷ মঙ্গলবার সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা অনির্বাণ নিয়োগী৷ তিনি বলেন, আমাদের কয়েকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে৷ হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে সবাই আমাকে জানাচ্ছেন৷ মোবাইলে যখনই আমরা তথ্য পাচ্ছি, কারও সহায়তা দরকার সঙ্গে সঙ্গে স...
আমেরিকার আকাশে রাশিয়ার বিমান নিষিদ্ধ

আমেরিকার আকাশে রাশিয়ার বিমান নিষিদ্ধ

আন্তর্জাতিক
ইউক্রেনে আগ্রাসনের পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপের পর এবার যুক্তরাষ্ট্রের আকাশপথও বন্ধ করা হয়েছে রাশিয়ার বিমানের জন্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার কোনো বিমান আমেরিকার আকাশসীমা ব্যবহার করতে পারবে না। খবর বিবিসির। ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা তাদের আকাশসীমা রাশিয়ার জন্য বন্ধ করে দেওয়ার পর আমেরিকার কাছ থেকেও এ ধরনের পদক্ষেপ এলো। প্রেসিডেন্ট বাইডেন বলেন, এ নিষেধাজ্ঞা রাশিয়াকে বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন করবে এবং তাদের অর্থনীতির ওপর চাপ তৈরি করবে। রাশিয়ার মুদ্রা রুবল ৩০ শতাংশ এবং শেয়ারবাজার ৪০ শতাংশ মূল্য হারিয়েছে বলে প্রেসিডেন্ট বাইডেন উল্লেখ করেন। ইউক্রেনের জনগণ যেভাবে ইস্পাত কঠিন মনোভাব নিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে সেখান থেকে আমেরিকার জনগণকে অনুপ্রেরণা নিতে আহ্বান জানান। বাইডেন বলেন, পুতিন হয়তো ট্যাংক দিয়ে কিয়েভ শহর ঘিরে রাখতে পারে; কিন্তু তারা...
কিয়েভের উপকণ্ঠে রুশ বহর, প্রস্তুত ১ লাখ ইউক্রেনীয়

কিয়েভের উপকণ্ঠে রুশ বহর, প্রস্তুত ১ লাখ ইউক্রেনীয়

আন্তর্জাতিক
ইউক্রেনের রাজধানী কিয়েভের অভিমুখে অগ্রসরমান রুশ সেনাবাহিনীর দীর্ঘ বহরটি কাছাকাছি পৌঁছে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বহরটি এখন কিয়েভ থেকে মাত্র প্রায় ১৫ মাইল উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। ইউক্রেনে রুশ হামলার সপ্তম দিনে দেশটির গুরুত্বপূর্ণ খেরসন শহরটি রুশ সেনাদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার খবর পাওয়া গেছে। খারকিভসহ আরও কয়েকটি শহরে হামলার প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস দাবি করেছে, কিয়েভের উত্তরে সেনাসমাবেশ ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে রাশিয়া। সেখানে রুশ সেনাবাহিনীর প্রায় ৪০ মাইল দীর্ঘ একটি বহর জড়ো হয়েছে। গত সোমবার স্যাটেলাইটে এমন চিত্র ধরা পড়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। এর মধ্যই বিবিসি খবর দিয়েছে, রুশ বহরটি কিয়েভ থেকে মাত্র ১৫ মাইল দূরত্বে অবস্থান করছে। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা...