Friday, June 5

আন্তর্জাতিক

কিয়েভের টিভি টাওয়ারে হামলা, নিহত ৫

কিয়েভের টিভি টাওয়ারে হামলা, নিহত ৫

আন্তর্জাতিক
ইউক্রেনের রাজধানী কিয়েভের টেলিভিশন টাওয়ারে রুশ বাহিনীর রকেট হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। একই সঙ্গে হামলার কবলে পড়ে সেখানকার কলোকস্ট স্মৃতিসৌধ। কিয়েভের মেয়র জানিয়েছেন, দুটো রকেট টাওয়ারটিতে আঘাত হানে। এতে টাওয়ারটির কাছ দিয়ে হেঁটে যাওয়া ৫ জন নিহত হন। হামলার আশঙ্কা থাকার কারণে মানুষজনকে রাস্তা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। খবর আলজাজিরা ও বিবিসির। অনলাইনে ইউক্রেনের জরুরি সেবা বিভাগের শেয়ার করা ভিডিওতে প্রাথমিকভাবে দেখা গেছে, টাওয়ারটির পাদদেশে ধ্বংসস্তূপের মধ্যে জ্বলতে থাকা আগুন নেভাতে বিদ্যুতের লাইন নামিয়ে ফেলছে কাছ দিয়ে হেঁটে যাওয়া মানুষ। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ হামলার কারণে কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি টিভি চ্যানেলের সম্প্রচার ব্যাহত হয়েছে। সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা গেছে, টিভি টাওয়ারস্থলে বিস্ফোরণ হয়েছে। ফুটেজটি যাচাই করে দেখা হচ্ছে...
কাতারে রোমানা হাইপার মার্কেট উদ্বোধন

কাতারে রোমানা হাইপার মার্কেট উদ্বোধন

আন্তর্জাতিক
ফিফা বিশ্বকাপ টুর্নামেন্ট ঘিরে কাতারে নতুন নতুন ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে। এতে এগিয়ে চলেছে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা। এরই ধারাবাহিকতায় কাতারের সালোয়া রোড রওদা রাসেদ এলাকায় বাংলাদেশি প্রতিষ্ঠান রোমানা হাইপার মার্কেটের দ্বিতীয় শাখা ফিতা কেটে উদ্বোধন করেন কাতারি স্পন্সর সাইয়েদ সালেহ আবদুল্লাহ আল হাজরি এবং স্বত্বাধিকারী আবু জাহের বাবুল। এ সময় উপস্থিত ছিলনে প্রবাসী ব্যবসায়ী রাসেল চৌধুরী মিন্টু, মো. ইরফান, শাহজালাল লিটন, লোকমান হোসেনসহ প্রবাসী বাংলাদেশিরা। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বাবুল বলেন, কাতার প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের অভিবাসীদের সহজ ও সুলভমূল্যে নিত্যপণ্য সামগ্রী হাতে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে আমরা দ্বিতীয় শাখার যাত্রা শুরু করেছি। তিনি বলেন, এই মার্কেটে ৩০ জন বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি করেছি, কাতারে বাংলাদেশি উদ্যোক্তা সৃষ্টি হলে বাংলাদেশিরা ব্যবসা-বাণিজ্য ন...
রাশিয়ার ৫৭১০ সেনা হত্যার দাবি ইউক্রেনের

রাশিয়ার ৫৭১০ সেনা হত্যার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ৫ দিনে ৫ হাজার ৭১০ জন রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তারা। খবর বিবিসির। ইউক্রেনের সেনাপ্রধানের একজন মুখপাত্র ফেসবুকে এক ভিডিও বার্তায় এ দাবি করেন। তিনি বলেন, দুই শতাধিক রুশ সেনাকে বন্দী করা হয়েছে। এ ছাড়া রাশিয়ার ১৯৮টি ট্যাংক, ২৯টি বিমান, ৮৪৬টি সাঁজোয়া যান ও ২৯টি হেলিকপ্টার ধ্বংস করেছে ইউক্রেন সেনাবাহিনী। তবে ইউক্রেনের এসব দাবির সত্যতা তাৎক্ষণিক যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ এক সামরিক বহর। এই বহরে বিভিন্ন ধরনের মারণাস্ত্র নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারা। যুক্তরাষ্ট্রসহ অন্য পরাশক্তিগুলোর আশঙ্কা, রাশিয়ার এ বহর শুধুমাত্র রাজধানী কিয়েভ দখলের উদ্দেশে এগিয়ে যাচ্ছে এবং যে কোনো সময় কিয়েভের দখল নিয়ে নিতে পারে তার...
ইউক্রেনে কতদিন সামরিক অভিযান চালাবে জানাল রাশিয়া

ইউক্রেনে কতদিন সামরিক অভিযান চালাবে জানাল রাশিয়া

আন্তর্জাতিক
ইউক্রেনে গত ছয়দিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে অভিযান চালানো শুরু করে দেশটির সেনারা। তবে রাশিয়া যে লক্ষ্য নিয়ে এসেছিল সেটি এখনো তারা অর্জন করতে পারেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সোইগু জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চালানোর প্রধান লক্ষ্য হলো- রাশিয়াকে পশ্চিমাদের তৈরি সামরিক হুমকি থেকে রক্ষা করা। তবে যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশের গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার লক্ষ্য হলো ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভ্লদমির জেলনস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া, ইউক্রেনে রাশিয়ার আজ্ঞাবহ সরকারকে ক্ষমতায় বসানো ও ইউক্রেনের বেশিরভাগ সামরিক স্থাপনা ধ্বংস করা। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা যে লক্ষ্য নিয়ে ইউক্রেনে এসেছে সেই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যহত রাখবে। এদিকে ইউক্রেনের র...
ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যাচেষ্টায় পুতিনের বিশেষ বাহিনী: মিরর

ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যাচেষ্টায় পুতিনের বিশেষ বাহিনী: মিরর

আন্তর্জাতিক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করতে বিশেষ বাহিনী গঠন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওয়াগনার নামে ওই ভাড়াটে বাহিনীটির সদস্যরা সবাই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান সদস্য। খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য মিররের। ভাড়াটে ওই বাহিনীটির এক সদস্য জানিয়েছেন, ভলোদিমির জেলেনস্কিকে হত্যা মিশন নিয়ে গত এক মাস ধরে তারা ইউক্রেনে অবস্থান করছেন। এই বিশেষ বাহিনীতে আছে রাশিয়া, বেলারুশ, সার্বিয়া ও ইউক্রেনের ৪০০ সেনা সদস্য। এদের মধ্যে হত্যা, ডাকাতি ও ধর্ষণ মামলায় চাকরি হারানো অনেক সেনা সদস্যও রয়েছেন। ব্রিটিশ পত্রিকা দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছাড়াও পুতিনের এ বিশেষ বাহিনীর টার্গেটে আছেন দেশটির আরও ২৩ গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তারা সেখানে পুতিনের নির্দেশের অপেক্ষায় রয়েছেন। নির্দেশ পাওয়া মাত্র ওই বাহিনী জেলেনস্কির সরকার পতন ...
রুশ বাহিনীর বিশাল বহর ইউক্রেনের প্রতিরোধ ভেঙে ফেলবে, আশঙ্কা যুক্তরাষ্ট্রের

রুশ বাহিনীর বিশাল বহর ইউক্রেনের প্রতিরোধ ভেঙে ফেলবে, আশঙ্কা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের প্রশাসনের কর্মকর্তারা দেশটির আইনপ্রণেতাদের ইউক্রেনে রাশিয়ার বিশাল সামরিক বাহিনী নিয়ে সতর্ক করেছে। রুশ সেনাবহরকে তারা ‘অপ্রতিরোধ্য ঢেউ’ হিসেবে উল্লেখ করেছে। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, রাশিয়ার এই সেনাবহর ইউক্রেনে শক্ত অবস্থান তৈরি করবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাশিয়ার ব্যাপক সংখ্যক সেনারা ইউক্রেনের প্রতিরোধ ভেঙে ফেলবে। যুক্তরাষ্ট্রের একজন আইনপ্রণেতা সংবাদমাধ্যম সিএনএনে বিশাল রুশ সেনাবহরকে ‘হতাশাজনক’ হিসেবে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সার স্থানীয় সময় সোমবার ইউক্রেনের সর্বশেষ স্যাটেলাইট চিত্র প্রকাশ করে জানিয়েছে, কিয়েভের পথে দীর্ঘ ৪০ মাইল লম্বা রুশ সৈন্যবহর দেখা গেছে। এই বহরে রয়েছে জ্বালানিবাহী ট্রাক, ট্রাঙ্ক, কামানসহ পদাতিক বাহিনীর বিভিন্ন যানবাহন। রাশিয়ার বাহিনীর এই বিশাল বহর ইভানকিভ শহরের পি-০২-০২ রোডে দেখা গেছে। রাজধান...
ইউক্রেনে রাশিয়ার হামলায় হতাহত ৪ শতাধিক

ইউক্রেনে রাশিয়ার হামলায় হতাহত ৪ শতাধিক

আন্তর্জাতিক
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দপ্তর জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণে এখন পর্যন্ত ৪০৬ জন বেসামরিক নাগরিক হতাহতের শিকার হয়েছেন। এর মধ্যে নিহত হয়েছে অন্তত ১০২ জন। গত বৃহস্পতিবার নিরাপত্তার অজুহাত তুলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের সেনাবাহিনীকে ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন। এরপর রুশ বাহিনী স্থল, আকাশ এবং নৌপথে দেশটিতে আক্রমণ শুরু করেন। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিটস নিরাপত্তা পরিষদে এক ব্রিফিংয়ে বলেন, অনেক হতাহতের ঘটনা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে ইউক্রেনে প্রকৃত হতাহতের সংখ্যা এর থেকে অনেক বেশি। তিনি জানান, কমপক্ষে ১ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হবে। ব্রিফিংয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলে...
মেক্সিকোতে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে গুলি, নিহত ১৭

মেক্সিকোতে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে গুলি, নিহত ১৭

আন্তর্জাতিক
মেক্সিকোতে একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে নির্বিচারে গুলি চালালে ১৭ জন প্রাণ হারিয়েছেন। দেশটির মিচুয়াকেন প্রদেশের সান জোসে ডি গ্রাসিয়া শহরে রোববার এ ঘটনা ঘটে। খবর আনাদোলুর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হুট খোলা জিডে অস্ত্র হাতে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে এসেই এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি করতে থাকে। পুলিশ বলছে, দুই গ্যাংয়ের মধ্যকার দ্বন্দ্বের কারণে এ বন্দুক হামলা হয়েছে।...
২ মার্চের মধ্যে যুদ্ধ জিততে চান পুতিন

২ মার্চের মধ্যে যুদ্ধ জিততে চান পুতিন

আন্তর্জাতিক
আগামী ২ মার্চের মধ্যে ইউক্রেনের যুদ্ধ পুরোপুরি জিততে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্যেই যুদ্ধ শেষ করার নির্দেশনা দিয়েছেন তিনি। এ তথ্য জানিয়েছেন সাবেক রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদরোভ। তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন ২ মার্চের মধ্যেই জয় দিয়ে এই অভিযান শেষ করতে চান। খবর আলজাজিরার। বৃহস্পতিবার থেকে ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার সামরিক অভিযান পঞ্চম দিনে গড়িয়েছে। আরও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ইউক্রেনের শহরগুলোতে। রাশিয়ার সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ফেদরোভ আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রাশিয়ার জন্য মার্চের শুরুর সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রাথমিক নির্দেশ ছিল ‘জয় দিয়ে ২ মার্চের মধ্যে অভিযান শেষ করা’। ফেদরোভ আরও বলেন, ইউক্রেনের প্রতিরোধ ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা নিয়ে মস্কোর ধারণার চেয়েও শক্ত প্রতিরোধ ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হ...
এবার ইউক্রেনে বন্ধ হলো ‘গুগল ম্যাপ’

এবার ইউক্রেনে বন্ধ হলো ‘গুগল ম্যাপ’

আন্তর্জাতিক
ইউক্রেনে রুশ বাহিনীর হামলার আজ পঞ্চম দিন। বৃহস্পতিবার নিরাপত্তার কারণ দেখিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীকে ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ পরিচালনার নির্দেশ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো দেশের ওপর অন্য দেশের সবচেয়ে বড় হামলা এটি। গত চার দিনে ইউক্রেনজুড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে রুশ বাহিনী। কোনো কোনো স্থানে ইউক্রেনীয় বাহিনী ও সেখানকার বেসামরিক নাগরিকরা শক্ত প্রতিরোধ গড়ে তোলে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিয়েভের দিকে রুশ সেনাবহরের অগ্রসরতায় লাগাম টানতে এবং তাদের বিভ্রান্ত করতে রাস্তা থেকে ‘দিক নির্দেশক’ সংক্রান্ত সব বোর্ড সরিয়ে ফেলেছে ইউক্রেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এবার ডিজিটাল আন্তর্জাতিক মানচিত্র তথা গুগল ম্যাপও বন্ধ হয়ে গেল দেশটিতে। গুগল কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। গুগল ম্যাপে তাৎক্ষণিক রাস্তার ট্রাফিক অবস্থা ও গন্তব্য খুঁজে ন...