Monday, August 10

আন্তর্জাতিক

আগামী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: জেলেনস্কি

আগামী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: জেলেনস্কি

আন্তর্জাতিক
ইউক্রেনজুড়ে রুশ সেনাদের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর লড়াই চলছে। এর মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বরিসকে বলেছেন, আগামী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। খবর বিবিসির। ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, ফোনালাপে জনসন রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বের প্রশংসা করেন। জনসন বলেন, যুক্তরাজ্য ও তার মিত্রদের কাছ থেকে ইউক্রেনে প্রতিরক্ষামূলক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে যুক্তরাজ্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে। রাশিয়ার হামলা মোকাবিলায় ইউরোপের এ দুই দেশের নেতা ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে একমত হয়েছেন বলেও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিভিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন করার উদ্যোগ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এ...
ইউক্রেনের পাইলটের ৬ রুশ যুদ্ধবিমান ধ্বংস করার খবর ‘মিথ্যা’

ইউক্রেনের পাইলটের ৬ রুশ যুদ্ধবিমান ধ্বংস করার খবর ‘মিথ্যা’

আন্তর্জাতিক
ইউক্রেনে রুশ হামলার প্রথম দিন গত বৃহস্পতিবার একের পর এক রাশিয়ান যুদ্ধবিমান ধ্বংস করার খবর আসে। ‘এক অদৃশ্য পাইলট’ যুদ্ধ শুরুর পর ৩০ ঘণ্টায় পর পর ৬টি রুশ বিমান ভূপাতিত করেছেন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইউক্রেনের দাবি, তাদের দেশের একজন বিমানচালক এই সাহসিকতা দেখিয়েছেনে। ওই চালককে ‘গোস্ট অব কিভ’ বলা হচ্ছে। তাকে নায়কের আসনে স্থান দিয়েছে ভলোদিমির জেলেনস্কি সরকার। তবে ইউক্রেন সরকারের এই দাবি ঘিরে উঠছে নানা প্রশ্ন। পরে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইউক্রেনের ওই দাবি আসলে সঠিক নয়। টুইটারে ভাইরাল হওয়া অসংখ্য ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনের ‘মিগ-২৯’ যুদ্ধবিমানের চালকের আসনে এক হেলমেটধারী। ইউক্রেনের নানা শহরে যুদ্ধবিমান নিয়ে উড়ে বেড়াচ্ছেন তিনি। এমনকি নিখুঁত লক্ষ্যভেদে আকাশ থেকে নামিয়ে আনছেন রাশিয়ান বিমান। ইউক্রেনের অজানা ওই বিমানচালকের এহেন কীর্তির সত্যতা নিয়...
কিয়েভের পথে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনীর ৩ মাইল দীর্ঘবহর

কিয়েভের পথে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনীর ৩ মাইল দীর্ঘবহর

আন্তর্জাতিক
ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণের আজ পঞ্চম দিন। বৃহস্পতিবার নিরাপত্তার কারণ দেখিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীকে ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ পরিচালনা নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সার ইউক্রেনে রুশ বাহিনীর নতুন স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে। খবর সিএনএনের। প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের পথে দীর্ঘ তিন মাইল লম্বা রুশ সৈন্যবহর দেখা গেছে। এই বহরে রয়েছে জ্বালানিবাহী ট্রাক, ট্রাঙ্ক, কামানসহ পদাতিক বাহিনীর বিভিন্ন যানবাহন। মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সারের তথ্য বলছে, রাশিয়ার বাহিনীর এই বিশাল বহর রবিবার ইউক্রেনের স্থানীয় সময় ১০টা ৫৬ মিনিটে ইভানকিভ শহরের পি-০২-০২ রোডে দেখা গেছে। রাজধানী কিয়েভ থেকে শহরটি ৪০ মাইল (৬০ কিলোমিটার) দূরে অবস্থিত। এদিকে রোববার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেশের পরমাণুর অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে ‘সর্বোচ্চ সতর্ক’...
রাশিয়া দখলের পর বেড়ে গেছে চেরনোবিলের তেজষ্ক্রিয়তার মাত্রা!

রাশিয়া দখলের পর বেড়ে গেছে চেরনোবিলের তেজষ্ক্রিয়তার মাত্রা!

আন্তর্জাতিক
রুশ সেনারা চেরনোবিল পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র দখলের একদিন পরই পরিত্যাক্ত ওই কেন্দ্রের আশেপাশের এলাকায় তেজষ্ক্রিয়তার মাত্রা রেকর্ড পরিমানে বেড়ে গেছে বলে দাবি করেছে ইউক্রেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরুর প্রথম দিনই পরিত্যাক্ত ওই পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া দখলে নেয় বলে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের এক উপদেষ্টা জানিয়েছেন। কিয়েভ থেকে একশ’ কিলোমিটার দূরে অবস্থিত ওই ১৯৮৬ সালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়া পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এখনো তেজষ্ক্রিয়তা ছড়ায়। তবে ওই ঘটনার এতো বছর বাদে হঠাৎ করে রাশিয়া দখলের পর কেন এই তেজষ্ক্রিয়তার মাত্রা বেড়ে গেল সেই প্রশ্নের উত্তরে ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থার বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই এলাকায় ভারি সামরিক সরঞ্জামের চলাচলের কারণে বাতাসে তেজস্ক্রিয় ধূলিকণা উঠছে। এই কারণ...
রাশিয়ার ১৪টি যুদ্ধবিমান ৮টি হেলিকপ্টার ১০২টি ট্যাংক ধ্বংস : ইউক্রেন

রাশিয়ার ১৪টি যুদ্ধবিমান ৮টি হেলিকপ্টার ১০২টি ট্যাংক ধ্বংস : ইউক্রেন

আন্তর্জাতিক
রাশিয়ার প্রায় ১৪টি যুদ্ধবিমান, ৮টি হেলিকপ্টার, ১০২টি ট্যাংক ও ৫৩৬টি সাঁজোয়া যান ইউক্রেনীয় সেনারা ধ্বংস করেছে বলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক টুইট বার্তায় দাবি করেছে। টুইট বার্তায় বলা হয়েছে, রুশ সেনাদের আনুমানিক ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে ১৪টি যুদ্ধবিমান, ৮টি হেলিকপ্টার, ১০২টি ট্যাংক, ৫৩৬টি সাঁজোয়া যান, ১৫টি আর্টিলারি এবং ‘বাক’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা’। এদিকে, চলমান সংঘর্ষে ৩ হাজার ৫০০ রুশ সেনাকে ইউক্রেনীয় সেনারা হত্যা করেছে বলে ইউক্রেনের সামরিক বাহিনীর বরাতে যুক্তরাজ্যের গণমাধ্যম বিসিবি জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের তৃতীয় দিনে রাজধানী কিয়েভে তীব্র হামলা চালাচ্ছে রুশ সেনারা। কিয়েভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। তবে গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত নিজেদের কত সেনা হতাহত হয়েছে, সে সম্পর্কে এখনও কিছুই জানায়নি র...
বাংলাদেশিদের জন্য তিন মিশনকে প্রস্তুত থাকার নির্দেশ

বাংলাদেশিদের জন্য তিন মিশনকে প্রস্তুত থাকার নির্দেশ

আন্তর্জাতিক
ইউ‌ক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের সহযোগিতার জন্য তিন দেশে বাংলাদেশ মিশনকে প্রস্তুত থাকার নির্দেশনা দি‌য়ে‌ছে সরকার। পোল্যান্ড, রোমানিয়া ও অস্ট্রিয়ার মিশনকে এই নির্দেশনা দিয়ে বলা হ‌য়েছে, ইউক্রেন থেকে আসা বাংলাদেশিদের সব ধরনের সেবা দি‌তে হ‌বে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়েছে, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিরা পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও মালদোভা- যেখান দিয়ে সুবিধা সেখান দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় তাদের যে কোনো ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে মিশনগুলো। পোল্যান্ড, রোমানিয়া ও অস্ট্রিয়ার মিশনকে বাংলা‌দে‌শি‌দের সব ধর‌নের কনস্যুলার ও অন্যান্য ধরনের সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। জরুরি প্রয়োজনে বাংলাদেশিরা যাতে যোগাযোগ করতে পারেন সেজন্য কয়েকটি নম্বরও দেওয়া হয়েছে। ...
মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

আন্তর্জাতিক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পশ্চিম সুমাত্রায় একই সময় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। এই ভূমিকম্পে বহুলোক আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ ভূ-কম্পন অনুভূত হয়। ভারতের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে বিষয়টি। খবর এনডিটিভির। কুয়ালালামপুর থেকে ৩৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ভূ-কম্পনটি হয়। এটির উৎপত্তিস্থলে গভীরতা ১০ কিলোমিটার ছিল বলে জানা গেছে।...
ইউক্রেনের এ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র দায়ী: চীন

ইউক্রেনের এ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র দায়ী: চীন

আন্তর্জাতিক
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন। মার্কিন পররাষ্ট্রনীতিকে ‘ভণ্ডামি’ বলেও দাবি করেছে দেশটি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া শুনয়িইং বলেছেন, গত দুই মাস ধরে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিদিন যুক্তরাষ্ট্র যে উত্তেজনা ছড়িয়েছে, তার ফল ইউক্রেনে এ সামরিক অভিযান। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বৃহস্পতিবার হুয়া শুনয়িইং এসব কথা বলেন। খবর সিবিএস নিউজের। ইউক্রেন পরিস্থিতি নিয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে শুনয়িইং বলেন, বর্তমানে ওই অঞ্চলে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার জন্য মূলত দায়ী যুক্তরাষ্ট্র। কেউ যদি নিয়মিত কোনো অগ্নিশিখায় তেল ঢালতে থাকে এবং অন্যদের অভিযোগ করতে থাকে যে, কেন তারা আগুন নেভাচ্ছে না— সে ক্ষেত্রে এই আচরণকে নিঃসন্দেহে সবাই দায়িত্বহীন ও আদর্শহীন আচরণ হিসেবে চিহ্নিত করবে, তাই নয় কি? এই ইস্যুতেও ব্যাপা...
কিয়েভে আরেকটি রুশ বিমান ভূপাতিত

কিয়েভে আরেকটি রুশ বিমান ভূপাতিত

আন্তর্জাতিক
আরেকটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। শুক্রবার সকালে কিয়েভে হামলা চালানোর সময় ওই যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, কিয়েভের দার্নিতস্কি জেলায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। খবর দ্য সানের। রুশ বিমানটি একটি নয়তলা অ্যাপার্টমেন্টের ওপর বিধ্বস্ত হলে এতে আগুন ধরে যায়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। এদিকে হামলার প্রথম দিন বৃহস্পতিবার রাশিয়ার ছয়টি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছিল ইউক্রেন। অবশ্য এ দাবি নাকচ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে শুক্রবার দিনের শুরুতে রাজধানী কিয়েভে কমপক্ষে তিনটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো ক্ষুদে বার্তায় সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে কিয়েভে হামলা শুরু হয়েছে। আমি বিকট...
ইউক্রেনের আকাশসীমা বন্ধ, মাঝপথে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

ইউক্রেনের আকাশসীমা বন্ধ, মাঝপথে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আন্তর্জাতিক
ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি দানা বাঁধার সময়ই ইউক্রেনে ভারতীয় দূতাবাস সে দেশে পড়াশোনা করা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরার নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ২৪২ জন ভারতীয় পড়ুয়া দিল্লি ফেরেন। কিন্তু যুদ্ধ ঘোষণার পরই বদলে যায় পরিস্থিতি।পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ইউক্রেন আক্রমণ করেছে রাশিয়া। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইউক্রেনের আকাশসীমা। ফলে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে এয়ার ইন্ডিয়ার বিমান ‘এআই ১৯৪৭’-কে দিল্লি ফিরতে হচ্ছে মাঝপথে থেকেই। অসমর্থিত সূত্রের খবর, এখনও ১৮ হাজার ভারতীয় আটকে ইউক্রেনে। সব মিলিয়ে আরও ঘোরালো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি দানা বাঁধার সময়ই ইউক্রেনে ভারতীয় দূতাবাস সে দেশে পড়াশোনা করা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরার নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী, মঙ্গলব...