Friday, June 5

আন্তর্জাতিক

এবার রাজধানী কিয়েভের কাছে রুশ বিমান ভূপতিত

এবার রাজধানী কিয়েভের কাছে রুশ বিমান ভূপতিত

আন্তর্জাতিক
ইউক্রেনে সামরিক হামলা শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার সকালে দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলা চালায় রুশ বাহিনী। বৃহস্পতিবার সকালে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী–নিয়ন্ত্রিত এলাকার কাছে রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এবার ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাশিয়ার একটি হেলিকপ্টার ভূপতিত করেছে ইউক্রেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী কিয়েভ অঞ্চলের কাছে রাশিয়ার হেলিকপ্টার ‘কে-৫২’ ভূপতিত করা হয়েছে। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির ৪০ সেনাসদস্য ও অন্তত ১০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসনিক সহকারী ওলেকসি আরেস্টোভিচ।...
৫০ রাশিয়ান সেনা হত্যার দাবি ইউক্রেনের

৫০ রাশিয়ান সেনা হত্যার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক
প্রায় ৫০ জন রাশিয়ান সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দেয় কিয়েভ। এছাড়া রাশিয়ার আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। বৃহস্পতিবার ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফ টুইটারে বলেছে, শচস্তিয়া নিয়ন্ত্রণে রয়েছে। ৫০ দখলদার সেনা নিহত হয়েছে। ক্রামাতোরস্কে আরও একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এ নিয়ে ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে টুইটারে দাবি করা হয়েছে। ...
ইউক্রেনের চেয়ে সামরিক শক্তিতে কতটা এগিয়ে রাশিয়া?

ইউক্রেনের চেয়ে সামরিক শক্তিতে কতটা এগিয়ে রাশিয়া?

আন্তর্জাতিক
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গেল বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা রাশিয়ার হামলার জন্য প্রস্তুত। কিন্তু সামরিক সক্ষমতার বিচারে ইউক্রেন কি আদৌ পারবে রাশিয়াকে মোকাবিলা করতে। সামরিক সক্ষমতার বিচারে ইউক্রেনের চেয়ে রাশিয়া কতটা এগিয়ে সেই হিসাব দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণকারী গ্লোবাল ফায়ার পাওয়ার। এর সর্বশেষ তথ্য অনুযায়ী— সামরিক শক্তির বিচারে বিশ্বের ১৪০ দেশের মধ্যে রাশিয়ার অবস্থান দ্বিতীয়; যেখানে ইউক্রেন ২২তম। রাশিয়ার সৈন্য সংখ্যা ৮ লাখ ৫০ হাজার, আর ইউক্রেনের সৈন্য সংখ্যা ২ লাখ। তবে উভয় দেশের রিজার্ভ সেনা রয়েছে আরও আড়াই লাখ। রাশিয়া সামরিক খাতে প্রতি বছর ব্যয় কর...
রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে: ইউক্রেন

রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে: ইউক্রেন

আন্তর্জাতিক
ইউক্রেনের অবকাঠামো ও সীমান্ত রক্ষীদের ওপর রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের। রুশ প্রেসিডেন্টের সামরিক অভিযানের ঘোষণার পর ইউক্রেনে পাঁচটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। এমতাবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে রাশিয়া আগামী দিনগুলোয় ইউরোপে একটি বড় যুদ্ধের সূচনা করতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানিয়েছে, তারা ইউক্রেইনের সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালানোর কথা স্বীকার করেছে, তবে কোনো শহরের ওপর হামলা করার অভিযোগ অস্বীকার করেছে। বৃহস্পতিবার ন্যাটো মহাসচিব জেনস স্টোলেনবার্গ ইউক্রেনে রাশিয়ার বেপরোয়া হামলার নিন্দা জানিয়েছেন। এক টুইট বার্তায় ন্যাটো মহাসচিব বলেন, হামলার কারণে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। এ ধরনের হামলা আন্তর্জাতিক আ...
ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের

ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের

আন্তর্জাতিক
ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের ডামবাজ অঞ্চলের নাগরিকদের রক্ষার জন্যই এই সামরিক অভিযান চালানো হবে বলে দাবি করেছেন তিনি। খবর এপির। টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, ইউক্রেন থেকে আসা হুমকির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইউক্রেন দখল করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই। রুশ প্রেসিডেন্ট বলেন, এই ঘটনায় যদি কোনো রক্তপাত হয়, তার দায় ইউক্রেনীয় সরকারের। অন্যান্য দেশকে সতর্ক করে ভাষণে পুতিন বলেন, রুশ কর্মকাণ্ডে হস্তক্ষেপ করলে এমন পদক্ষেপ নেওয়া হবে, যা তারা কখনো দেখেনি। পুতিনের অভিযোগ, ইউক্রেনকে ন্যাটোতে যোগদান থেকে বিরত রাখার জন্য রাশিয়ার দাবি উপেক্ষা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, যে সব ইউক্রেনীয় সেনাসদস্যরা অস্ত্র রেখে দেবে তারা নিরাপদে যুদ্ধের অঞ্চল ছেড়ে যে...
ইউক্রেনে বিশেষ বিমান পাঠিয়েছে ভারত

ইউক্রেনে বিশেষ বিমান পাঠিয়েছে ভারত

আন্তর্জাতিক
ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের ফেরত আনার জন্য এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান পাঠিয়েছে ভারত। বর্তমানে ইউক্রেনের বিভিন্ন অংশে ২০ হাজারের বেশি ভারতীয় শিক্ষার্থী এবং নাগরিক রয়েছেন। ইউক্রেন সীমান্তে রাশিয়া সৈন্য সমাবেশ শুরু করার পর থেকেই পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের ইউক্রেন ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া তাদের দূতাবাস থেকে সব কর্মীকে অন্য দেশে সরিয়ে নিয়ে গেছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় গভীর উদ্বেগ জানিয়েছে ভারত। সব পক্ষকে ধৈর্য ধারণ করে কূটনৈতিকভাবে সংকটের সমাধান করার জন্য তাগিদ দিয়েছে দেশটি। সম্প্রতি পূর্ব ইউক্রেনের দুই বিচ্ছিন্ন অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা দিয়ে সেখানে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন পুতিন। রুশ সংসদের উচ্চকক্ষ ‘ফেডারেল কাউন্সিল; পুতিনের এ আদেশে সম্মতি দিয়েছে। এর মাধ্যমে দেশের বাইরে সশস্ত্র বাহ...
ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, শিশুসহ ৬ নারীর মৃত্যু

ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, শিশুসহ ৬ নারীর মৃত্যু

আন্তর্জাতিক
ভারতের হিমাচল প্রদেশের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে শিশুসহ ছয় নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে প্রদেশটির উনা জেলার বাথু বাণিজ্যিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, খবর পেয়ে উদ্ধার অভিযানে নামেন পুলিশসহ দমকল বাহিনীর কর্মীরা। পুলিশ জানায়, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তাৎক্ষণিক কারণ জানাতে না পারলেও পুলিশ জানায়, ঘটনার কারণ অনুসন্ধান চলছে। কারখানাটির অনুমোদন ছিল কিনা সে বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনার সময় কারখানায় ৩০-৩৫ জন শ্রমিক সেখানে ছিল। ঘটনাস্থলে ছয়জন নারীর লাশ পড়ে থাকতে দেখা যায়। নিহতদের মধ্যে তিন বছরের একটি মেয়েও ছিল। সে তার মায়ের কারখানায় এসে...
আমেরিকা আরও ৬২ লাখ টিকা দিল, অনুদান ছাড়াল ৫ কোটি

আমেরিকা আরও ৬২ লাখ টিকা দিল, অনুদান ছাড়াল ৫ কোটি

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, বাংলাদেশ
বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯–এর আরও ৬ দশমিক ২ মিলিয়ন (৬২ লাখ) ডোজ টিকা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের আওতায় এ টিকা পেল বাংলাদেশ। আমেরিকার জনগণের পক্ষ থেকে এ অনুদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার এখন পর্যন্ত বাংলাদেশকে ৫১ মিলিয়নেরও (৫ দশমিক ১ কোটি) বেশি টিকা দিল। ভবিষ্যতে আরও টিকা দেবে দেশটি। এই সহায়তার ফলে বাংলাদেশের যুবসমাজ, দুর্গম জনপদ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে টিকার বুস্টার ডোজ দেওয়া সম্ভব হবে। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো ঢাকায় আমেরিকার দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। ১০ কোটি মানুষকে কমপক্ষে এক ডোজ টিকা দেওয়ার মাইলফলক অতিক্রম করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে আমেরিকা। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি ‘অ্যাফেয়ার্স হেলেন লা’ ফেইভ বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জীবন রক্ষাকারী টিকা অনুদান অব্যাহত রাখবে। ২০২২ সাল...
উত্তেজনা বাড়ছেই, ইউক্রেনের শরণার্থী নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পোল্যান্ড

উত্তেজনা বাড়ছেই, ইউক্রেনের শরণার্থী নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পোল্যান্ড

আন্তর্জাতিক
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। সর্বাত্মক যুদ্ধের আশঙ্কার দিকে যাচ্ছে দুই দেশ। এর পরিপ্রেক্ষিতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে প্রতিবেশী দেশ পোল্যান্ড। এরই মধ্যে সীমান্তবর্তী বেশ কয়েকটি শহরে যুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্রও প্রস্তুত করা হচ্ছে। ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সব শহরের মেয়রদের শরণার্থী কেন্দ্রে রূপ দেওয়া যেতে পারে, এমন সম্ভাব্য সব ভবনকে চিহ্নিত করার আহ্বান জানিয়েছে পোলিশ সরকার। ইউক্রেন সীমান্তবর্তী শহর পশেমিশিলের মেয়র ভয়েটশেখ বাকুন জানান, রাষ্ট্র শরণার্থীদের ব্যয়ভার গ্রহণের কথা জানিয়েছে। কিন্তু সম্ভাব্য শরণার্থী আশ্রয়কেন্দ্রগুলোকে সংস্কারের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। বাকুন অবশ্য ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখছেন না। ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘আমি আশা করি খারাপ কিছু ঘটবে না। আমার ম...
রোহিঙ্গা মামলার শুনানিতে সু চির বদলে জান্তা সরকারের মন্ত্রী

রোহিঙ্গা মামলার শুনানিতে সু চির বদলে জান্তা সরকারের মন্ত্রী

আন্তর্জাতিক
নেদারল্যান্ডসের হেগে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে গাম্বিয়া। ২০১৯ সালে এর শুনানিতে অংশ নিয়েছিলেন অং সান সু চি। তবে সোমবার থাকছেন না তিনি। তার বদলে থাকবেন বর্তমান জান্তা সরকারের আন্তর্জাতিক সহায়তা মন্ত্রী। জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মামলার আরেক শুনানিতে অংশ নিচ্ছে মিয়ানমার। এবার তারা বলার চেষ্টা করবে, এই মামলা পরিচালনার এখতিয়ার আইসিজের নেই। প্রতিবেদনের আরও বলা হয়, মিয়ানমারের পক্ষে এবার অংশ নেবেন আন্তর্জাতিক সহায়তা মন্ত্রী কো কো লায়িং ও অ্যাটর্নি জেনারেল থিদা। তারা শুনানিতে ভার্চুয়ালি অংশ নেবেন। অভ্যুত্থানের পর এই দুজনের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ২০২০ সালের সেপ্টেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলায় গাম্বিয়াকে সহায়তা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল কানাডা ও নেদারল্যান্ডস। সেই সময় এক যৌথ ...