Friday, June 5

আন্তর্জাতিক

ইসরাইলের পেগাসাস স্পাইওয়্যার কিভাবে তথ্য হাতিয়ে নেয়?

ইসরাইলের পেগাসাস স্পাইওয়্যার কিভাবে তথ্য হাতিয়ে নেয়?

আন্তর্জাতিক
ইসরাইলের প্রযুক্তি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার সফটওয়্যারের বিষয়টি আবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইসরাইলের পুলিশ নিজ দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনগণের ওপর নজরদারি চালিয়েছে পেগাসাস স্পাইওয়্যার দিয়ে। এরপরই শুরু হয় আলোচনা-সমালোচনা। পেগাসাস স্প্যাইওয়্যার সফটওয়্যারটি তৈরি করে এনএসও গ্রুপ। ২০১০ সালে এ গ্রুপটি প্রতিষ্ঠিত হয়। নিজেদের ওয়েবসাইটে এনএসও দাবি করে, তারা তাদের প্রযুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সরকারকে জঙ্গিবাদ ও অপরাধ রুখে দিয়ে হাজার হাজার মানুষের প্রাণ রক্ষা করতে সহায়তা করে। পেগাসাস হলো এমন একটি স্পাইওয়্যার সফটওয়্যার যেটি যে কোনো মোবাইলে অনুপ্রবেশ করে সেই মোবাইলের ব্যক্তিগত অবস্থান, মোবাইলের মাইক্রোফোন ও ক্যামেরার নিয়ন্ত্রণ নেয়াসহ সব তথ্য হাতিয়ে নিতে পারে। কিভাবে একটি মোবাইল পেগাসাসের মাধ্যমে নিয়ন্ত্রণ নেওয়া যায়? গবেষণায় ...
ডাইনি অপবাদে ১ হাজার মানুষকে পিটিয়ে হত্যা!

ডাইনি অপবাদে ১ হাজার মানুষকে পিটিয়ে হত্যা!

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
প্রতিদিন গড়ে তিনজন ডাইনি শিকারের ঘটনা রেকর্ড করা হয়। গত ২২ বছরে এক হাজার মানুষকে ডাইনি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে ভারতের ঝাড়খণ্ডে। চলতি বছরে এ পর্যন্ত পাঁচজন, এই কুসংস্কারের কারণে আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়, ঝাড়খণ্ড পুলিশের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেয়েছে। রিপোর্ট বলা হয়েছে, ডাইনি অপবাদে পিটিয়ে খুনের ঘটনায় এক হাজার জনের মধ্যে ৯০ শতাংশই মহিলা। একবিংশ শতাব্দীতে রাজ্যে ডাইনি অপবাদে পিটিয়ে খুন। এই কুসংস্কারে সবচেয়ে বেশি ঘটে ঝাড়খণ্ডে। ২০০০ সালে বিহার থেকে পৃথক হয়ে স্বতন্ত্র রাজ্য হিসাবে ঘোষণা করা হয় ঝাড়খণ্ডকে। প্রতিবেদনের তথ্য থেকে জানা যায়, ২০২১ সালে ২৪ জন এই কুসংস্কারের শিকার হয়েছেন। চলতি বছরের গত ২ জানুয়ারি ঝাড়খণ্ডের গুমলা জেলার লুকিয়া গ্রামে এক মহিলাকে ডাইনি অপবাদে মারধর করে...
মেসেঞ্জারে নতুন সুবিধা চালু

মেসেঞ্জারে নতুন সুবিধা চালু

আন্তর্জাতিক, তথ্য ও প্রযুক্তি
এবার গ্রাহকদের জন্য আরও নজরদারি বাড়াল ফেসবুক মেসেঞ্জার। সম্প্রতি ফেসবুক নিয়ে এসেছে একাধিক নতুন ফিচার। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের জন্য তারা চালু করেছে চ্যাট ও কলের নিরাপত্তায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন। এন্ড-টু-এন্ড এনক্রিপশন হচ্ছে- যে দু’জনের মধ্যে কথোপকথন হয়েছে, তারা বাধে সেই তথ্য অন্য কেউ দেখতে পাবেন না। আর এবার থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা মেসেঞ্জার চ্যাটে ডিজাপিয়ারিং মেসেজের কেউ স্ক্রিনশট নিলে নোটিফিকেশন পাবেন গ্রাহক। upay এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিকিউরিটি ফিচার, যা এতদিন ধরে চালু ছিল শুধু কিছু সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য। এবার সব ব্যবহারকারী এ সুবিধার আওতায় আসবে। এর পাশাপাশি মেসেজ রিয়াকশন ফিচারও রিলিজ করা হচ্ছে। মেসেঞ্জারের এই অপশনটির সাহায্যে ইমোজিসহ মেসেজের প্রতিক্রিয়া জানানো যাবে। ফেসবুকের নির্বাহী কর্মকর্তা মার্ক জুকেরবার্গও জানিয়েছিলেন, ব্যক্তিগত চ্যাটের পা...
মোবাইল চার্জ দিয়ে ঘুমাচ্ছিলেন গৃহবধূ, মর্মান্তিক পরিণতি

মোবাইল চার্জ দিয়ে ঘুমাচ্ছিলেন গৃহবধূ, মর্মান্তিক পরিণতি

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
বাড়িতে মোবাইল ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন এক গৃহবধূ তখনই মোবাইল ফোনটিতে বিস্ফোরণ হয়। গুরুতর দগ্ধ হন শম্পাদেবী। আর্তনাদ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর তাকে হাসপাতালে নেওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার রামকৃষ্ণপুর এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম শম্পা বৈরাগী (২৫)। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় গৃহবধূ শম্পা বৈরাগীর। নিহতের এক আত্মীয় জানিয়েছেন, সোমবার দুপুরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে ঘুমাচ্ছিলেন শম্পা। হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তার পরই আর্তনাদ করে ওঠেন বধূ। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় প্রথমে সাহায্য করতে পারেন...
তালেবানের স্বীকৃতি নিয়ে যা বলল রাশিয়া

তালেবানের স্বীকৃতি নিয়ে যা বলল রাশিয়া

আন্তর্জাতিক
বিশ্বব্যাপী স্বীকৃতি পেতে এখন চেষ্টা চালাচ্ছে তালেবান। আর এমন সময় রাশিয়া জানালো তালেবান সম্পর্কে তাদের অবস্থানের কথা। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ভারসিনিন সোমবার ভারতের দিল্লি সফরে গিয়ে জানান, তালেবানকে স্বীকৃতি দেওয়ার সময় এখনো আসেনি ভারত ও রাশিয়ার। তারা তালেবানের কার্যক্রম আরও পর্যবেক্ষণ করবেন। এ ব্যপারে তিনি বলেন, আমরা আশা করি তারা যে প্রতিশ্রতি দিয়েছে সেগুলো পূরণ করবে, বিশেষ করে সরকারের অন্তর্ভুক্তি ও মানবাধিকারের বিষয়টি। দিল্লি সফররত রাশিয়ান উপ-পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রেরও কড়া সমালোচনা করেন। তিনি দাবি করেন, ২০ বছর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সৈন্যরা অবস্থান করে দেশটিকে ধ্বংস করে দিয়েছে। এদিকে রাশিয়ার পক্ষ থেকে এমন মন্তব্য করা হলো যখন তালেবান দাবি করছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে যা করার দরকার তার সবই করেছে তারা। ...
দামেস্কে ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সিরিয়া

দামেস্কে ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সিরিয়া

আন্তর্জাতিক
সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। দামেস্ক এবং পার্শ্ববর্তী আল-রাইকা শহরের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী ইসরাইলের বিমান থেকে সোমবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। খবর সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র সিরিয়ার সেনারা ধ্বংস করতে সক্ষম হয় বলে সেনাবাহিনী সূত্র থেকে জানানো হয়েছে। ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলার কারণে সিরিয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিরিয়ার লাতাকিয়া সমুদ্র বন্দরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর এক মাস পর ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী সোমবার এই হামলা চালালো। ২০১১ সাল থেকে সিরিয়ার বাশার আল-আসাদের সরকারকে হঠাতে ইসরাইলসহ পশ্চিমাদের মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীরা তৎপরতা শুরু করে। সন্ত্র...
আইসোলেশনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা

আইসোলেশনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা

আন্তর্জাতিক
করোনাক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসার পর আইসোলেশনে গিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। শনিবার জেসিন্ডা নিজেই আইসোলেশনে যাওয়ার ঘোষণা দেন বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে। কেরিকেরি শহর থেকে অকল্যান্ডের বৃহত্তম শহরে আসা একটি ফ্লাইটে আক্রান্ত ব্যক্তি এসেছিলেন। নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল সিন্ডি কিরোও ২২ জানুয়ারির ওই ফ্লাইটে ছিলেন। তিনিও আইসোলেশনে গিয়েছেন। তারা দুজনই আগামী ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের জাতীয় দিবস, ওয়েটাঙ্গি দিবসের আগে ভিডিও ধারণের জন্য নর্থল্যান্ড অঞ্চলে গিয়েছিলেন। জেসিন্ডার কার্যালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রীর কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিগগিরই তার পরীক্ষা করানো হবে। মঙ্গলবার পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন। গত শনিবার করোনা সংক্রমিত ব্যক্তি ছিলেন এমন অন্তত এক ডজ...
ওমিক্রন রোধে নতুন বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু

ওমিক্রন রোধে নতুন বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু

আন্তর্জাতিক, বাংলাদেশ
কোভিড-১৯ এর নতুন ধরন অমিক্রন থেকে সুরক্ষায় করোনা টিকার আলাদা একটি বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না এই টিকা উদ্ভাবন করেছে। খবর রয়টার্স ও সিএনবিসির।
যুক্তরাষ্ট্রে বিএনপি-জামায়াত ৮টি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বিএনপি-জামায়াত ৮টি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক, রাজনীতি
সরকারের বিরুদ্ধে অপপ্রচারের জন্য যুক্তরাষ্ট্রে বিএনপি-জামায়াত আটটি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে বলে সংসদকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। এই লবিস্ট নিয়োগে কত টাকা ব্যয় করা হয়েছে সেই তথ্যও দিয়েছেন তিনি। বুধবার সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ২০১৪ সালে জামায়াত একটি ফার্ম নিয়োগ করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য। এ জন্য তারা দেড় লাখ ডলার দেয়। বিচার বন্ধে তারা আরেকটি লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল। আর যুক্তরাষ্ট্র সরকারকে প্রভাবিত করার জন্য পিস অ্যান্ড জাস্টিস নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ ৩২ হাজার ডলার দিয়ে নিয়োগ করে। বিএনপি বিদেশি লবির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত ২৭ লাখ ডলার প্রতি বছর, আর প্রতি মাসে রিটেইনার ফি এক লাখ ২০ হাজার ডলার ব্যয় করেছে। এই তথ্যগুলো যুক্তরাষ্ট্...
ভারতে সড়ক দুর্ঘটনায় এমপিপুত্রসহ ৭ মেডিকেল ছাত্র নিহত

ভারতে সড়ক দুর্ঘটনায় এমপিপুত্রসহ ৭ মেডিকেল ছাত্র নিহত

আন্তর্জাতিক
ভারতের মহারাষ্ট্র প্রদেশের ওয়ার্ধাতে সোমবার গভীর রাতে এক সড়ক দুর্ঘটনায় বিজেপির এক এমপির ছেলেসহ সাত মেডিকেল কলেজের ছাত্র প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই সাওয়াংগি মেডিকেল কলেজের ছাত্র। খবর এনডিটিভির। ছাত্রদের বহনকারী মাইক্রোবাসটি সোমবার রাত সাড়ে ১১টার দিকে মহারাষ্ট্রের সেলসুরার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতু থেকে নিচে পড়ে যায়। নিহতদের মধ্যে বিজেপির এমপি বিজয় রাহাংদালের ছেলে অবিষ্কার রাহাংদালেও আছেন। ওয়ার্ধার এসপি প্রসাদ হলকার সাংবাদিকদের জানান, মেডিকেলের ওই ছাত্ররা ওয়ার্ধা থেকে দেওলিাযাচ্ছিলেন। দুর্ঘটনায় নিহতরা হলেন- সাওয়াংগি মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের ছাত্র, নিরাজ চৌহান, বিবেক নন্দন, প্রত্যুষ সিং ও সুভাম জায়সুয়াল, প্রথমবর্ষের ডপছাত্র অবিষ্কার রাহাংদালে এবং মেডিকেল ইন্টার্ন নিতেশ সিং।...