Friday, June 5

আন্তর্জাতিক

সাগরের নিচে জেগে উঠেছে আগ্নেয়গিরি, বিপর্যস্ত টোঙ্গা

সাগরের নিচে জেগে উঠেছে আগ্নেয়গিরি, বিপর্যস্ত টোঙ্গা

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
সমুদ্রের নিচে থাকা একটি আগ্নেয়গিরি জেগে উঠলে সুনামি সৃষ্টি হয়েছে প্রশান্ত মহাসাগরের দক্ষিণাংশে। এই সুনামি আছড়ে পড়েছে প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্র টোঙ্গাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ফুটেজে দেখা গেছে, সমুদ্রের পানি উঠে উপকূলের কাছে থাকা চার্চ ও বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়া দেশটির রাজধানী নুকুআলোফায় আগ্নেয়গিরির ছাই এসে পড়ছে। দুদিন পরেও এখনো ধোঁয়ার নিচে ঢেকে আছে টোঙ্গা। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে দেশটি। যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে রয়েছে এই দুর্যোগের কারণে। এতে প্রায় ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হতে পারে বলে জানিয়েছে রেড ক্রস। এখনো ক্ষতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। বিস্তারিত জানতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া নজরদারি বিমান পাঠাচ্ছে। অগ্নুৎপাত শুরু হওয়ার পরই দেশটির কর্তৃপক্ষ বাসিন্দাদের জন্য সুনামি সতর্কতা জারি করেছিল। যাতে স্থানীয় বাসিন্দারা উচু স্থানে আশ্রয় নিতে পারে। জেগে ওঠা ওই আগ...
বরিস জনসনকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান

বরিস জনসনকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
লকডাউন চলাকালীন ড্রিঙ্কস পার্টিতে যোগ দেওয়ার ঘটনায় ‘আন্তরিকভাবে ক্ষমা’ চাওয়ার পর বরিস জনসনকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। করোনাভাইরাস মহামারির মাঝেই ডাউনিং স্ট্রিটের বাগানের পার্টির জেরে তার দল কনজারভেটিভ পার্টির সিনিয়র সদস্যরাই তাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বলছেন। এ বিষয়ে ক্ষমা চাওয়ার পর স্কটল্যান্ডের সিনিয়র কনজারভেটিভ ডগলাস রস ও এমপি উইলিয়াম র্যাগ, ক্যারোলাইন নকস ও রজার গালে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বলেছেন। খবর বিবিসির। ২০২০ সালের মে মাসে ডাউনিং স্ট্রিটের কর্মীদের নিয়ে ওই পার্টি দিয়েছিলেন বরিস জনসন। লকডাউনের মধ্যেই ডাউনিং স্ট্রিটের বাগানে মদের পার্টি করে সমালোচনার মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিস জনসন বলেন, হাজার হাজার ব্রিটিশ নাগরিক যখন করোনা বিধির প্রতি সম্মান জানিয়ে প্রিয়জনদের শেষকৃত্যে পর্যন্ত নেওয়া থেকে বিরত থ...
ভারতে একদিনে করোনা রোগী বাড়ল আড়াই লাখ

ভারতে একদিনে করোনা রোগী বাড়ল আড়াই লাখ

আন্তর্জাতিক
ভারতে আবারও লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। করোনার তৃতীয় ঢেউয়ে একদিনের সর্বোচ্চ রেকর্ড আজ। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনার নতুন সংক্রমণ ওমিক্রন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৫০ হাজার জন। এ সময়ে দেশটিতে মারা গেছেন ৩৮০ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৬৩ লাখ ২০ হাজার ৫১০ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৪ জনের। যা আগের দিনের তুলনায় ১৫.৮ শতাংশ বেশি। মঙ্গলবার এ সংখ্যাটা ছিল ১ লাখ ৬৮ হাজার। প্রতিদিন প্রতি ১০০টি করোনা পরীক্ষায় রোগী শনাক্ত হচ্ছে ৩.০৮ শতাংশ। এবং ৯৫.৫৯ শতাংশ সুস্থ হচ্ছে। ভারতে এখন পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৮৮ জন। মৃত্...
ওমিক্রন পরীক্ষায় বেশি কার্যকর গলা থেকে নেওয়া লালারস

ওমিক্রন পরীক্ষায় বেশি কার্যকর গলা থেকে নেওয়া লালারস

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, স্বাস্থ্য
নাক থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হলে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়ার সম্ভাবনা খুবই কম। সাম্প্রতিক একটি গবেষণা বলছে, প্রাথমিক পর্যায়ে ওই সংক্রমণ ধরা পড়তে পারে বরং গলা থেকে লালারসের (থ্রোট সোয়াব) নমুনা নিয়ে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা (র‌্যাট) করা হলে। খবর ইউএসএ টুডের। গবেষণাপত্রটি পিয়ার রিভিউ পর্যায় পেরিয়ে প্রকাশিত হতে চলেছে একটি আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান গবেষণা পত্রিকায়। আমেরিকার হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের এপিডিমিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক মিশেল মিনা বলেছেন, সংক্রমিত হওয়ার এক থেকে দুদিনের মধ্যে শুধু নাক থেকে নমুনা নিয়ে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হলে দেখা যাচ্ছে ওমিক্রনের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। কিন্তু গলা থেকে লালারস নিয়ে পরীক্ষা করা হলে সংক্রমণের এক-দুদিনের মধ্যেও ওমিক্রনের সংক্রমণ ধরা পড়ছে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায়। ফলে নাকের নমুনা থেক...
কাজাখস্তানের সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেফতার

কাজাখস্তানের সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেফতার

আন্তর্জাতিক
রাষ্ট্রদ্রোহের অভিযোগে কাজখস্তানের সাবেক গোয়েন্দা প্রধানকে গ্রেফতার করা হয়েছে। দেশটিতে রক্তক্ষয়ী সংঘর্ষ চলার সময় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। শনিবার জাতীয় নিরাপত্তা কমিটি এক বিবৃতিতে জানায়, সাবেক নিরাপত্তা প্রধান করিম মাসিমোভকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি একটি অস্থায়ী কারাগারে আছেন। করিম মাসিমোভ কাজাখস্তানের প্রথম প্রেসিডেন্ট নুরসুলতান নাজরাভায়াভের ঘনিষ্ঠ ছিলেন। কাজাখস্তানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে চলমান সংঘর্ষে ২৬ জন আন্দোলনকারী নিহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও ১৮ সদস্য এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত আটক হয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন অনেকে। সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে আলমাতিতে। এই আন্দোলনে সাধারণ মানুষের ঘর-বাড়িতে আগুন দেয়া হয়েছে। লুণ্ঠন করা হয়েছে দামি জিনিসপত্র। কাজাখস্তানে...
টিকা না নিলে গ্রেফতারের নির্দেশ!

টিকা না নিলে গ্রেফতারের নির্দেশ!

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে টিকা নেয়নি এমন ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে দেশটিতে সংক্রমণ বৃদ্ধির মধ্যে তিনি এমন নির্দেশ দিলেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার ২৪ ঘণ্টায় ফিলিপাইনে নতুন করে ২১ হাজার ৮১৯ জনের করোনা ধরা পড়েছে। গত অক্টোবরের পর দেশটিতে সংক্রমণের এই হার সর্বোচ্চ। শুক্রবার দেশটিতে ৭০ হাজার ৪৯ জনের করোনা পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষায় সংক্রমণের হার ৪০ শতাংশ। করোনার হঠাৎ এই বৃদ্ধির কারণে প্রেসিডেন্ট দুতার্তে টিকা গ্রহণ করেনি এমন ব্যক্তিদের ওপর ক্ষোভ ঝেড়েছেন। ভ্যাকসিন না নিয়ে বাইরে ঘোরাফেরা করছে এমন ব্যক্তিদের তিনি গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। যদিও তার এমন নির্দেশের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার পূর্ব রেকর্ডকৃত এক বক্তৃতায় প্রেসিডেন্ট দুদার্তে বলেন, এটা জাতীয় জরুরি পরিস্থিতি। আমার অবস্থান হলো- যারা এখনো টিকা নে...
করোনা আক্রান্ত সন্তানকে গাড়ির ব্যাকডালায় আটকে রাখলেন নারী শিক্ষক

করোনা আক্রান্ত সন্তানকে গাড়ির ব্যাকডালায় আটকে রাখলেন নারী শিক্ষক

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের টেক্সাসে গাড়ির ব্যাকডালায় করোনায় আক্রান্ত ছেলেকে আটকে রাখায় এক নারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই শিক্ষককের নাম সারাহ বিয়াম (৪১)। খবর বিবিসির। ছেলের কাছ থেকে তার দেহে করোনার সংক্রমণ ঘটতে পারে ভেবে ছেলেকে গাড়ির পেছনের মালামাল রাখার বাক্সে ভরে নিজের করোনা পরীক্ষা করাতে যান সারাহ। টেক্সাসের হারিস পল্লীতে গত ৩ জানুয়ারি গাড়ির পেছন থেকে শব্দ পেয়ে এক ব্যক্তি জরুরি সেবায় ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ এসে ওই শিশুটিকে গাড়ির পিছনের বাক্সটি থেকে উদ্ধার করে এবং তার মাকে গ্রেফতার করে। পুলিশের কাছে ওই শিক্ষিকা জানান, তার ছেলের করোনার আক্রান্ত। তাকে গাড়িতে রেখে নমুনা পরীক্ষা করতে যাচ্ছিলেন। ২০১১ সাল থেকে স্থানীয় একটি হাইস্কুলে শিক্ষকতা করে আসছেন তিনি। এ ঘটনার পর তাকে স্কুল থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। ...
বিয়েতে আগ্রহ কম ভারতীয় নতুন প্রজন্মের: সমীক্ষা

বিয়েতে আগ্রহ কম ভারতীয় নতুন প্রজন্মের: সমীক্ষা

আন্তর্জাতিক
সমাজ বদলে সব সময়ই অগ্রণী ভূমিকা নেয় যুবসমাজ। সমাজ যত আধুনিক হচ্ছে ততই বদলাচ্ছে সম্পর্কের সমীকরণও। সম্প্রতি বিয়ে নিয়ে একটি জনপ্রিয় ডেটিং অ্যাপের করা সমীক্ষা বলছে বিবাহ নয়, নতুন প্রজন্মের কাছে অনেক বেশি পছন্দ সহবাস। খবর আনন্দবাজার পত্রিকার। অনলাইন ওই ডেটিং সংস্থার সমীক্ষা অনুযায়ী, ৩০ বছরের কম বয়সি নারী-পুরুষের মধ্যে ৬৩ শতাংশই নিজের সঙ্গীর সঙ্গে সহবাসে আগ্রহী। তাদের দাবি, ভবিষ্যতে যদি বিবাহিত জীবন কাটাতেই হয় তবে এই সহবাস একে অপরকে বুঝে নিতেও সাহায্য করবে। অন্যদিকে তিরিশের বেশি বয়সি প্রায় ৫৫ শতাংশ ব্যক্তি আগ্রহী বিবাহে। সমীক্ষায় অংশগ্রহণকারী ৩০ বছরের কম বয়সি ব্যক্তিদের মধ্যে কেবল ২৮ শতাংশ মানুষ মনে করেন বিয়ের আগে সহবাস নয়। সমীক্ষার তথ্য বলছে, ৭৪.৬ শতাংশ ব্যক্তির মতে, সহবাস নিজেদের পেশাদার জীবনকে কম প্রভাবিত করে। শতকরা ৬৯ জনের মতে যে কোনও সম্পর্ক থেকে বেরোনোই মানসিকভাবে বিপর্যস...
যুক্তরাষ্ট্রে মুসলিম যুবক হত্যায় ৩ শ্বেতাঙ্গের যাবজ্জীবন

যুক্তরাষ্ট্রে মুসলিম যুবক হত্যায় ৩ শ্বেতাঙ্গের যাবজ্জীবন

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ মুসলিম যুবক আহমদ আরবেরি (২৫) হত্যায় অভিযুক্ত তিন শ্বেতাঙ্গকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আদালতের বিচারক টিমোথি ওয়ালমসলে এই রায় দেন। খবর বিবিসির। রায়ে বলা হয়, ট্র্যাভিস ম্যাকমাইকেল (৩৫) ও তার বাবা ৬৬ বছর বয়সী গ্রেগরি ম্যাকমাইকেলকে বাকি জীবন কারাগারে কাটাতে হবে। অপর আসামি তাদের প্রতিবেশী উইলিয়াম ব্রায়ানকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও তিনি ৩০ বছর পর প্যারোলে মুক্তি পেতে পারেন। যুক্তরাষ্ট্রে হত্যার জন্য অনুমোদিত ন্যূনতম সাজা এটি। শুক্রবার ব্রান্সউইকের গ্লিন কাউন্টি আদালতে শুনানিতে ওয়ালমসলে বলেন, ভিডিওতে দেখা ‘নিষ্ঠুর’ আচরণ ও বার্তার জন্য ম্যাকমাইকেল ও তার বাবাকে কঠিন শাস্তি দেওয়া হয়। মাত্র ২০ ফুট দূর থেকে আরবেরিকে হত্যাকে ঠাণ্ডা মাথার খুন বর্ণনা করে বিচারক বলে...
রোহিঙ্গাদের খবর নিতে কক্সবাজারে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের খবর নিতে কক্সবাজারে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক
কক্সবাজারে পৌঁছেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু। শনিবার সকাল ৮টায় বিশেষ বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান সোলাইমান সয়লু। বিমান বন্দরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামান, তুরস্ক দূতাবাস বাংলাদশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সফরে আসা ২০ সদস্যের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে তুরস্ক সরকার ও বিভিন্ন সংস্থা পরিচালিত ফিল্ড হাসপাতালসহ নানান কার্যক্রম পরিদর্শন শেষে দুপুরে ঢাকা হয়ে রাতেই তুরস্কে ফিরে যাওয়ার কথা রয়েছে।...