Friday, June 5

আন্তর্জাতিক

ইসরাইলকে সতর্ক করে ১৬টি মিসাইল ছুড়ল ইরান

ইসরাইলকে সতর্ক করে ১৬টি মিসাইল ছুড়ল ইরান

আন্তর্জাতিক
ইরান সামরিক মহড়ার শেষ দিনে ইসরাইলকে সতর্ক করে ১৬টি মিসাইল ছুড়েছে । ইরানের শীর্ষ সামরিক কমান্ডার শুক্রবার এই তথ্য জানিয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মেহাম্মদ বাঘেরি রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, সাম্প্রতিক সময়ে ইহুদি রাষ্ট্র ইসরাইল যে হুমকি দিয়েছে তার জবাব দিতে পাঁচদিনের সামরিক মহড়া সাজানো হয়। এ সময় তিনি বলেন, মহড়াতে ১৬টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনে সেগুলো ধ্বংস করে দিয়েছে। এর আগে গত সোমবার ইরানের দক্ষিণে অবস্থিত বুশেহর অঞ্চলে মহানবী হযরত মুহাম্মদ সা. এর নামে পয়গম্বর-ই-আযম নামে পাঁচ দিনব্যাপী সামরিক মহড়া শুরু করে ইরান। সামরিক মহড়া নিয়ে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিও কথা বলেছেন। ইরানের এলিট ফোর্সের এই প্রধান এই মহড়ার বার্তা মারাত্মক এবং ইহুদি রাষ্ট্র ইসরাইলের কর্মকর্তাদের প্রতি বাস্তব সতর্কতা। এ ইরানের ওপর ইসরাইল সামরিক পদক...
ইসরাইলে ওমিক্রনে প্রথম মৃত্যু

ইসরাইলে ওমিক্রনে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
ইহুদিবাদী দেশ ইসরাইলে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজন মারা গেছে। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল কানটিভির এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে। খবর আনাদোলুর। ইসরাইলের বিয়ারসেবা শহরে সরকা হাসপাতালে গত সোমবার ৭৫ বছর বয়সী ওই করোনা রোগীর মৃত্যু হয়। করোনার দুই ডোজ টিকা নিয়েছিলেন ওই ব্যক্তি। করোনার বুস্টার ডোজ দেওয়ার পরও প্রকোপ না কমায় চিন্তায় আছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। ইসরাইলের মন্ত্রিসভায় করোনা মোকাবেলায় করণীয় নির্ধারণে মঙ্গলবার বিশেষ অধিবেশনের ডাক দেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। বৈঠকে সিদ্ধান্ত হয়, এখন থেকে প্রতিষ্ঠানগুলোর অর্ধেক কর্মী বাসা থেকে অনলাইনে কাজ করবেন।...
কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করলেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী

কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করলেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক
সুইডেনের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন পাওয়ার কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করেছেন ম্যাগদালিনা অ্যান্ডারসন। বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সংসদে 'বাজেট ডিফিট' এবং দুই দলীয় সংখ্যালঘু সরকারে জোট শরিককে হারানোর পর তিনি পদত্যাগ করেন। বৃটিশ পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিবেদনে বলা হয়- এক সংবাদ সম্মেলনে ম্যাগদালিনা অ্যান্ডারসন বলেন, "আমার জন্য এটা সম্মানের, তবে আমি এমন কোনো সরকারকে নেতৃত্ব দিতে চাই না যার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার মতো কারণ থাকতে পারে"। এর আগে সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ম্যাগদালেনা অ্যান্ডারসনকে অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। বুধবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটিতে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সুইডেনই একমাত্র নর্ডিক দেশ যেখানে এর আগে কোনো নারীকে জাতীয় সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয়নি। মিসেস অ্যান্ডারসন বর্তমানে দেশটির অর্থমন্ত্রী হলেও...
কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করছে দ. কোরিয়া

কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করছে দ. কোরিয়া

আন্তর্জাতিক
দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করতে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য ওয়েস্টের প্রতিবেদনে বলা হয়, কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করার বিষয়ে এটি একটি যুগান্তকারী উদ্যোগ বলে মনে করা হচ্ছে। যদিও দেশটির সরকার বলছে, টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে সেখানে কুকুর খাওয়া নিষিদ্ধ হয়ে যায়নি। এ বিষয়টি বিবেচনা করার জন্যই টাস্ট ফোর্স গঠন করা হলো। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার কৃষি মন্ত্রণালয়সহ সাতটি সরকারি অফিস জানিয়েছে, তারা কুকুরের মাংস খাওয়াকে নিষিদ্ধ করার বিষয়ে সুপারিশ প্রদানের জন্য কর্মকর্তা, বেসামরিক বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সংস্থার লোকদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এখন কর্তৃপক্ষ কুকুরের খামার, রেস্তোরাঁ এবং অন্য সুযোগ-সুবিধা সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এবং সংশ্লিষ্ট বিষয়...
লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিল অস্ট্রেলিয়া

লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে অস্ট্রেলিয়া। বুধবার লেবাননের জনপ্রিয় সংগঠনটির বিরুদ্ধে অস্ট্রেলিয়া এ ব্যবস্থা নিল। খবর আরব নিউজের। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুজ বলেন, ইরানের মদদপুষ্ট শিয়াগোষ্ঠী সন্ত্রাসী হামলার হুমকি এবং সন্ত্রাসী সংগঠনকে সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার জন্য ‘বাস্তব’ ও ‘নির্ভরযোগ্য’ হুমকি তৈরি করেছে। হিজবুল্লাহকে পশ্চিমা বিশ্বের বেশ কিছু দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। সংগঠনটির সদস্যপদ বা এর জন্য তহবিল সরবরাহ করা এখন অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ করা হবে। সে দেশে লেবাননের বহু মানুষ বসবাস করেন। এমন সময়ে কেন অস্ট্রেলিয়া হিজবুল্লাহর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিল সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। এদিন নাৎসি গোষ্ঠী ‘দ্য বেস’কেও ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালি...
তেল ও গ্যাসের দাম কমাতে বাইডেনের নতুন ঘোষণা

তেল ও গ্যাসের দাম কমাতে বাইডেনের নতুন ঘোষণা

আন্তর্জাতিক
তেল ও গ্যাসের দাম কমাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাষ্ট্রীয়ভাবে মজুদ করে রাখা তেল থেকে পাঁচ কোটি ব্যারেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দেন। জো বাইডেন তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেছেন, ‘আমি আমেরিকান পরিবারগুলোর জন্য গ্যাস এবং তেলের দাম কমানোর উদ্দেশে নতুন পদক্ষেপের ঘোষণা করছি। মার্কিন জ্বালানি বিভাগ আমেরিকানদের জন্য গ্যাস এবং তেলের দাম কমাতে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে পাঁচ কোটি ব্যারেল তেল সরবরাহ করবে। ’ তিনি আরও বলেন, ‘সরবরাহের অভাব মেটাতে আমি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছি। আমাদের কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র এবং যুক্তরাজ্যসহ অন্যান্য প্রধান জ্বালানি খরচকারী দেশগুলোও এই পদক্ষেপ নেবে। ’ যুক্তরাষ্ট্রে জ্বলানি তেলের দাম বেড়ে যাওয়ায় ব্যাপক মুদ্রাস...
কৃষি আইন বাতিলের প্রস্তাব ভারতের মন্ত্রিসভায় গৃহীত

কৃষি আইন বাতিলের প্রস্তাব ভারতের মন্ত্রিসভায় গৃহীত

আন্তর্জাতিক
বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পর বুধবার (২৪ নভেম্বর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কৃষি আইন বাতিলের প্রস্তাব গ্রহীত হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২৯ নভেম্বর থেকে ভারতের সংসদে শীতাকালীন অধিবেশন শুরু হতে যাচ্ছে। ওই দিনই কৃষি আইন বাতিল করতে বিল পেশ করবে কেন্দ্র। এর আগে বুধবার কৃষি আইন বাতিলের প্রস্তাব মঞ্জুর করা হলো। সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নরেন্দ্র মোদী বলেন, তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নেবে তার সরকার। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনেই আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্ক, আন্দোলনে ইতি টানতে গুরুনানক জয়ন্তীর দিন নরেন্দ্র মোদী ঘোষণা করেন, তিন কৃষি আইন প্রত্যাহার করবে কেন্দ...
নজরদারি বাড়াতে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

নজরদারি বাড়াতে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

আন্তর্জাতিক
চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-৪সি রকেটের মাধ্যমে নতুন গাওফেন-৩ ০২ রিমোট-সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এটি ছিল ২০২১ সালে লং মার্চ-৪ রকেট সিরিজের ১২তম মিশন। আর লং মার্চ রকেট সিরিজের ৩৯৮তম ফ্লাইট মিশন। খবর সিজিটিএন'র। খবরে বলা হয়েছে, পৃথিবী পর্যবেক্ষক স্যাটেলাইটটি সফলভাবে তার পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। স্যাটেলাইটটির ১২টি ইমেজিং মুডস রয়েছে। এটি সমুদ্র, জরুরি ব্যবস্থাপনা, ভূমি সম্পদ, ভূতত্ত্ব, পরিবেশগত ও পরিবেশগত সুরক্ষা, পানি সংরক্ষণ, কৃষি এবং আবহাওয়াসহ একাধিক ক্ষেত্রে বিভিন্ন কাজে লাগবে। লং মার্চ-৪সি রকেট হলো একটি তিন-পর্যায়ের বাহক রকেট; যা সাধারণ তাপমাত্রায় তরল জ্বালানি দ্বারা চালিত হয়। এটি বিভিন্ন ধরনের স্যাটেলাইটকে বিভিন্ন কক্ষপথে উৎক্ষেপণ করতে পারে এব...
‘ডিসেম্বরে ভারত থেকে টিকা আসবে’

‘ডিসেম্বরে ভারত থেকে টিকা আসবে’

আন্তর্জাতিক
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশের কেনা করোনাভাইরাসের টিকার বাকি চালানগুলো ডিসেম্বর থেকে আসতে শুরু করবে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী মাস থেকে ভারত থেকে আবার টিকা আসা শুরু করবে। আগামী বছরের প্রথম প্রান্তিকের মধ্যে ভারত থেকে সব টিকা চলে আসবে। দেশেই করোনার টিকা উৎপাদনের উদ্যোগের অগ্রগতি নিয়ে সালমান এফ রহমান বলেন, ইনসেপ্টার টিকা তৈরি করার সমস্ত সক্ষমতা আছে। চীনের সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ঠিক হয়ে গেলে তারা উৎপাদনে যেতে পারবে। আর বেক্সিমকো আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যেই টিকা উৎপাদনের ‘সক্ষমতা অর্জন করবে’ বলে তিনি জানান। সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। ভারত থেকে টিকা এনে বাংলাদেশে সরবরাহ করার দায়িত্ব বেক্সিমকো ...
কোনো কারণ ছাড়াই মাটির গহ্বরে ৩৫ পাকা বাড়ি

কোনো কারণ ছাড়াই মাটির গহ্বরে ৩৫ পাকা বাড়ি

আন্তর্জাতিক
নেই কোনো ধরনের দুর্যোগ বা প্রলয় তাণ্ডব। কিন্তু তার পরও কোনো কারণ ছাড়াই মাটির নিচে দেবে গেছে প্রায় ৩৫টি পাকা বাড়ি। বিম-কলাম দেওয়া এসব পাকা বাড়ি তলিয়ে গেছে মাটির গহ্বরে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের জহুরপুর গ্রামের এমন ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কী কারণে এমনটি ঘটেছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণও বলতে পারছে না স্থানীয় প্রশাসন। মর্মান্তিক এ ঘটনায় গৃহহীন হয়ে এখন মানবেতর জীবনযাপন করছে নীড়হারা পরিবারগুলো। প্রথম দেখায় প্রকৃতিক দুর্যোগ বা যুদ্ধে বিধ্বস্ত কোনো জনপদ বলে মনে হতে পারে। কিন্তু এমন কিছুই ঘটেনি জহুরপুর গ্রামে। কোথাও মাটি দেবে গেছে আবার কোথাও হুড়মুড় করে ধসে গেছে দালান। সরেজমিন গিয়ে এমনটিই দেখা গেছে কানসাটের পাগলা দাঁড়া ক্যানেলের জেলেপল্লী আর পার্শ্ববর্তী পাড়ায়। কয়েক দিনের ব্যবধানে এসব ঘরবাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জেলেপল্লীর সুন্দরী রানী কান্নাজড়ি...