Friday, June 5

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১২৯

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১২৯

আন্তর্জাতিক
বৈধ কাগজ না থাকায় মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সোমবার (২২ নভেম্বর) রাতে দেশটির বালাকং শহরে মেশিনের যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ বলেন, রাত ৮টার দিকে শুরু হওয়া অভিযানে ১৩৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় আটক করা হয় কারখানায় কর্মরত ২০-৪৯ বছর বয়সী ১১০ জন পুরুষ ও ১৯ নারীকে। আটকরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক। জানা যায়, যাদের আটক করা হয়েছে, তাদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র নেই। আটকরা অধিকাংশই নির্মাণশ্রমিক, কেউ কেউ ব্যবসায়ী। আশপাশের বাসিন্দারা অভিযোগ করেছেন, এসব অভিবাসীরা স্বাস্থ্যবিধি মানেন না। তাদের বসবাসের স্থান ঘনবসতিপূর্ণ। এ এলাকায় আবাসন ও কর্মচারী সুবিধা আইন (আইন ৪৪৬) মানা হয়নি। আইন না মানায় আটক শ্রমিকদের নিয়...
বুলগেরিয়ার বাসে আগুন, নিহত ৪৫

বুলগেরিয়ার বাসে আগুন, নিহত ৪৫

আন্তর্জাতিক
বুলগেরিয়ার পশ্চীমাঞ্চলের হাইওয়েতে উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী একটি পর্যটকবাহী বাসে আগুন লেগে কমপক্ষে ৪৫ জন নিহত ও অনেকেই আহত হয়েছে। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে। এ সময় দগ্ধ সাতজনকে রাজধানী সোফিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নি নিরাপত্তা বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ স্থানীয় গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। নিকোলভ বলেন, একটি বাসে আগুন ধরে যাওয়ার পর অন্তত ৪৫ জন নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সকাল আটটায়। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সোফিয়ার উত্তর মেসিডোনিয়া দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই উত্তর মেসিডোনিয়ার।...
বিশ্বে আরও সাড়ে ৫ হাজার মৃত্যু

বিশ্বে আরও সাড়ে ৫ হাজার মৃত্যু

আন্তর্জাতিক, স্বাস্থ্য
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় পৌনে পাঁচ লাখে। রোববার (২১ নভেম্বর) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ হাজার ৬৩০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দুই হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫১ লাখ ৬৩ হাজার ৩৮ জনে। একই সময়ের মধ্যে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৭৮ হাজার ৭৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় এক লাখ ১৪ হাজার। এতে ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ৭৪ লাখ ছয় হাজার ৪৩১ জনে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। ...
মসজিদে নববী উন্মুক্ত করে দিল সৌদি সরকার

মসজিদে নববী উন্মুক্ত করে দিল সৌদি সরকার

আন্তর্জাতিক
মুসল্লিদের জন্য মসজিদে নববী খুলে দিল সৌদি আরব। করোনা মহামারির পরিপ্রেক্ষিতে এতদিন মদিনার মসজিদটিতে ইবাদত বন্দেগি ও সফর দেশ-বিদেশের মুসল্লিদের জন্য সীমিত ছিল। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, এখন থেকে মসজিদে নববী সফরের জন্য বিদেশিদের আর পূর্বানুমতির প্রয়োজন হবে না। এখন থেকে মদিনার মসজিদে মুনাওয়ারাহ সবার জন্য উন্মুক্ত, যে কোনো মুসলমান এখানে ইবাদত করতে পারবেন। খবর গালফ নিউজ ও আল আরাবিয়্যাহর। সৌদির কর্মকর্তাদের বরাত দিয়ে সৌদির সংবাদপত্র ও কাজের প্রতিবেদন বলছে— মসজিদে নববী সফরকারীদের এখন থেকে ইটমারনা অ্যাপে আবেদন করতে হবে না। তবে সফরকারী ব্যক্তি যে টিকার দুই ডোজ নিয়েছেন এবং টিকা নেওয়ার পর ১৪ দিন পার করেছেন সেটি প্রমাণে তাওয়াক্কালনা অ্যাপে আবেদন করতে হবে। করোনা সংক্রমণ কমে আসায় সতর্কতামূলক ব্যবস্থা সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিথিল করার পর মসজিদে নববী খুলে দেওয়া হলো। মক্কার বাইতুল্ল...
১১৪৯ ফিলিস্তিনি শিশুকে বন্দি করেছে ইসরাইল

১১৪৯ ফিলিস্তিনি শিশুকে বন্দি করেছে ইসরাইল

আন্তর্জাতিক
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে ১১ শ’ ফিলিস্তিনি শিশুকে বন্দি করেছে ইসরাইল। ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবসে এই পরিসংখ্যান প্রকাশ করেছে ফিলিস্তিনের মানবাধিকার গ্রুপ। খবর আনাদুলোর। প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি জানায়, এক বছরেরও কম সময়ে ১১৪৯ ফিলিস্তিনি শিশু ইসরাইলের হাতে বন্দি হয়েছে। অবশ্য তাদের বেশিরভাগকেই পরে ছেড়ে দেওয়া হয়। তাদের মধ্যে ১৬০ শিশু এখনও দামুন ও মেগিদো কারাগারে বন্দি। মানবাধিকার সংস্থাটির বিবৃতিতে আরও বলা হয়েছে, গ্রেফতার শিশুদের দুই-তৃতীয়াংশই শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। বন্দি সব শিশু কারাগারে থেকে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি আরও জানায়, ২০০০ সাল থেকে এ পর্যন্ত অন্তত ১৯ হাজার শিশুকে বন্দি করা হয়েছে; যাদের বয়স ১০ থেকে ১৮ বছরের মধ্যে। ...
বাধ্যতামূলক করোনা টিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ

বাধ্যতামূলক করোনা টিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ

আন্তর্জাতিক, স্বাস্থ্য
ঢাকা: অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসের বাধ্যতামূলক টিকা নেওয়ার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ শুরু করেছেন। শনিবার (২০ নভেম্বর) সরকারের নেওয়া পদক্ষেপের বিরোধিতা করে তারা এ বিক্ষোভ করছেন বলে বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়। একইসঙ্গে দেশটির সরকারের সিদ্ধান্তের সমর্থনেও কিছু মানুষ সমাবেশ করেছে বলে জানানো হয়। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ায় ১৯ নভেম্বর পর্যন্ত ১৬ বছরের ঊর্ধ্বে প্রায় ৮৫ শতাংশ মানুষ দুই ডোজ টিকা নিয়েছে। দেশব্যাপী বহু মানুষ স্বেচ্ছায় টিকা নিচ্ছেন। তবে দেশটির সব রাজ্য ও অঞ্চলে বিশেষ কিছু পেশার জন্য টিকা বাধ্যতামূলক করা হয়েছে। দেশটিতে যারা করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেনি তাদের বিভিন্ন কনসার্টে অংশগ্রহণ ও রেস্তোরাঁয় খাবার গ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিন কয়েক হাজার টিকাবিরোধী বিক্ষোভকারী অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট্রাল মেলবোর্নের রাস...
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শাহ হালিম

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শাহ হালিম

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের সাবেক চেয়ারম্যান শাহ হালিম এ বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লাইফটাইম অ্যাওয়ার্ড বা প্রেসিডেন্টের আজীবন সম্মাননা পেয়েছেন। তার এ অর্জনে উক্ত সংগঠনসহ প্রবাসী বাংলাদেশিরা অভিনন্দন জানিয়েছেন। ২৫ বছর যাবত শাহ হালিম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের কর্মী হিসেবে কাজ করে জোরালো ভূমিকা ও অবদান রেখে যাচ্ছেন। তিনি ছয় বছর বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ-আমেরিকা সেন্টার স্থাপনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও তিনি বিগত ২০ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় মূলধারার সংগঠনসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করে চলেছেন। উক্ত সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে অসংখ্য সমাজকল্যাণমূলক কাজে অবদান রেখেছেন। তিনি মূলধারায় অনেক সংগঠনের সঙ্গে সমাজ উন্নয়নমূলক কার্...
যুক্তরাষ্ট্রে করোনার বুস্টার ডোজের অনুমোদন

যুক্তরাষ্ট্রে করোনার বুস্টার ডোজের অনুমোদন

আন্তর্জাতিক, স্বাস্থ্য
ঢাকা: যুক্তরাষ্ট্র ১৮ বছরের বেশি বয়সীদের জন্য ফাইজার এবং মডার্নার কোভিড টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এই অনুমোদন দেয় বলে খবর বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়। প্রতিবেদনে বলা হয়, আসছে শীতে মহামারি করোনার নতুন ঢেউয়ের শঙ্কার মধ্যে দেশটি এই পদক্ষেপ নিল। এর আগেও যুক্তরাষ্ট্র যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বয়স ৬৫ বছরের বেশি, গুরুতর কোনো রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছেন কিংবা উচ্চ ঝুঁকিপূর্ণ পেশার কর্মীদের করোনার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছিল। এ বিষয়ে মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) ভারপ্রাপ্ত কমিশনার জেনেট উডকক বলেন, বুস্টার ডোজ করোনার বিরুদ্ধে দীর্ঘদিন সুরক্ষা দিবে। বিশেষ করে ভয়াবহ পরিণতি এবং হাসপাতালে ভর্তি ও মৃত্যু রোধ করবে। ফাইজার এবং মডার্নার বুস্টা...
যে মুরগির মাংসের কেজি হাজার টাকা!

যে মুরগির মাংসের কেজি হাজার টাকা!

আন্তর্জাতিক
কড়কনাথ মুরগির চাহিদা রয়েছে বিশ্বজুড়ে। প্রতি কেজি মুরগির দাম গড়ে হাজার টাকা। তবে শীত ও গ্রীষ্মকালে দামের কিছুটা পার্থক্য হয়ে থাকে। ভারতীয় সংবাদমাধ্যম বলা হয়, ভারতে এই ব্যবসার প্রধান কেন্দ্র মধ্যপ্রদেশের ঝাবুয়ায়। সেখানকার মুরগির চাহিদা রয়েছে গোটা ভারতে। মধ্যপ্রদেশের কড়কনাথ মুরগি জিআই ট্যাগও পেয়েছে। এখন ধীরে ধীরে ভারতের অন্য রাজ্যতেও হাঁস-মুরগি পালনের মতোই কড়কনাথ মুরগি চাষের দিকে ঝুঁকছে। কড়কনাথ মুরগির বিশেষত্ব: এই মুরগি পুরোপুরি কালো রঙের। একই সঙ্গে এই মুরগির মাংস, রক্ত ও ডিম কালো রঙের হয়ে থাকে। এ জন্যই এই মাংসের চাহিদা রয়েছে বেশি। মাংসে স্বাস্থ্য উপকারী গুণ: কড়কনাথ মুরগির মাংস স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। এই মাংসে প্রচুর পরিমাণে আয়রন ও প্রোটিন থাকে। আবার কোলেস্টেরলের মাত্রাও থাকে অনেক কম। ফলে এই মাংস হার্টের রোগী ও ডায়াবেটিস রোগীদের জন্য উপযুক্ত। চিকিৎসকেরা অনেক সময় এই ...
সীমান্তে এবার এস-৪০০ মোতায়েন করবে ভারত

সীমান্তে এবার এস-৪০০ মোতায়েন করবে ভারত

আন্তর্জাতিক
চীনের মোকাবিলায় সীমান্ত এলাকায় রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে ভারত। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দেশটির লাদাখ ও অরুণাচল সীমান্তে আধুনিক এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আগামী বছরের শুরুতে রাশিয়া থেকে আনা দু’টি এস-৪০০ উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে নিয়ন্ত্রণরেখায় মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতীয় সেনার ‘এয়া ডিফেন্স রেজিমেন্ট’-এর নিয়ন্ত্রণে এস-৪০০ মোতায়েন হওয়ার পর প্রকৃত নিয়ন্ত্রণরেখা-এলএসি’তে শক্তির ভারসাম্যে বেজিংয়ের সঙ্গে নয়াদিল্লি পাল্লা দিতে পারবে। শুধু ক্ষেপণাস্ত্র নয়, এই প্রযুক্তির সাহায্যে শত্রুর বিমান এবং ড্রোনও ধ্বংস করা যাবে। ২০০৭ সালে প্রথম রুশ বাহিনীতে এস-৪০০ অন্তর্ভুক্ত হয়। ২০১৪ সালে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কেনার বিষয়ে মস্কোর...