Friday, June 5

আন্তর্জাতিক

একই ফ্লাইটের ১২৫ যাত্রীর করোনা শনাক্ত!

একই ফ্লাইটের ১২৫ যাত্রীর করোনা শনাক্ত!

আন্তর্জাতিক, বাংলাদেশ, স্বাস্থ্য
একই ফ্লাইটের ১২৫ জন যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। ইতালি থেকে ভারতের পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করা ওই চার্টার্ড বিমানের ১২৫ জন যাত্রীর শরীরে স্থানীয় সময় বৃহস্পতিবার করোনা শনাক্ত হয় বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে। ওই চার্টার্ড বিমানে ১৯ শিশুসহ ১৭৯ জন যাত্রী ছিল। ইতালির মিলান থেকে আসা বিমানটি স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে অমৃতসর অবতরণ করে। তবে মাঝে জর্জিয়ার তিবিলিসিতে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রাবিরতি নেয় বিমানটি। পাঞ্জাবের প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ইতালি থেকে যাত্রা শুরুর আগে সব প্রাপ্তবয়স্ক যাত্রীর করোনা পরীক্ষা করা হয়েছিল। সেখানে সবার নেগেটিভ রিপোর্ট আসার পরই তারা যাত্রা শুরু করেন। আক্রান্ত ১২৫ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ...
মুসলিম নারী ‘নিলামে’ বিক্রির চেষ্টা, মূলহোতার পরিচয় প্রকাশ

মুসলিম নারী ‘নিলামে’ বিক্রির চেষ্টা, মূলহোতার পরিচয় প্রকাশ

আন্তর্জাতিক
ভারতে বুল্লি বাই নামের একটি অ্যাপের মাধ্যমে শতাধিক মুসলিম নারীকে ‘নিলামে’ বিক্রির ঘটনার মূল পরিকল্পনাকারীর পরিচয় জানা গেছে। নীরাজ বিষ্ণোই নামে এক তরুণ এই ঘটনার মূল হোতা বলে জানিয়েছে পুলিশ। তাকে আসাম থেকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে। ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন (আএফএসও) ইউনিটের ডেপুটি কমিশনার কে পি এস মালহোত্রা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, দিল্লি পুলিশের স্পেশাল সেলের আইএফএসও টিম আসাম থেকে নীরাজ বিষ্ণোই নামে এক তরুণকে গ্রেফতার করেন। নীরাজ গিটহাবের বুলি বাই অ্যাপের প্রধান পরিকল্পনাকারী। তিনই অ্যাপটি তৈরি করেছেন। অ্যাপটির প্রধান টুইটার অ্যাকাউন্টও তিনিই চালাতেন। পুলিশ জানায়, ২১ বছর বয়সী নীরাজ মধ্যপ্রদেশের ভোপালের একটি ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের শি...
ইসরাইলি কারাগার থেকে মুক্তির ঘোষণা শুনে ১৪১ দিনের অনশন ভাঙছেন ফিলিস্তিনি বন্দি

ইসরাইলি কারাগার থেকে মুক্তির ঘোষণা শুনে ১৪১ দিনের অনশন ভাঙছেন ফিলিস্তিনি বন্দি

আন্তর্জাতিক
১৪১ দিন ধরে অনশনে থাকা এক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে ইসরাইল। তাকে আগামী মাসে মুক্তি দেয়া হবে জানার পর তিনি তার অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। তার আইনজীবী জানিয়েছেন, ওই ব্যাক্তিকে কোনো ধরণের মামলা ছাড়াই বন্দি করে রাখা হয়েছিল। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। খবরে জানানো হয়, ৪০ বছরের হিশাম আবু-হাওয়াশ নামের ওই ব্যাক্তি ৫ সন্তানের পিতা। তিনি ইসরাইলি কারাগারে নিজের বন্দিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। ইসরাইল বিশেষ আইনের অধীনে কোনো ধরণের মামলা ছাড়াই বন্দিদের আটকে রাখার বৈধতা দিয়েছে। এর প্রতিবাদে সম্প্রতি আরও বেশ কয়েক জন ফিলিস্তিনি বন্দি অনশন শুরু করে। ইসরাইল এমন আইনের পক্ষে যুক্তি দিয়েছে যে, আটক ব্যাক্তিদের বিরুদ্ধে অপরাধ সংগঠনের গোপন প্রমাণ রয়েছে। কিন্তু নির্দিষ্ট অভিযোগ না থাকায় এই বন্দিরা আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না। হিশামের আইনজীবী জাওয়া...
ভারতে ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

ভারতে ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে ভারতে প্রথম মৃত্যু হয়েছে। দেশটির রাজস্থান প্রদেশের উদয়পুর নামক স্থানে ৭৩ বছর বয়স্ক একজন ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজস্থান সরকারের তরফ থেকে বুধবার এ খবর নিশ্চিত করা হয়েছে। মৃত ব্যক্তি কোভিডের দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছিলেন। তবে তিনি উচ্চ রক্তচাপসহ বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গত মাসের ১৫ তারিখে তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তখন থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে তার সংস্পর্শে এসে নতুন কারো কোভিড আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তিনি আক্রান্তের পর আইসোলেশনেই ছিলেন। চিকিৎসার পর কোভিড পরীক্ষায় দুইবার নেগেটিভ ফলাফল এসেছিল তার। তারপরেও গত ৩১শে ডিসেম্বর কোভিড পরবর্তী নিউমোনিয়ায় তার মৃত্যু হয়। উল্লেখ্য, ভারতে এখন পর্যন্ত ২ হাজার ১৩৫ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। কোভিডের এই ভ্যারিয়েন্টে সবথেকে বেশি সংক্রমিত হয়েছে ম...
ট্রেন চালাবেন সৌদি নারীরা

ট্রেন চালাবেন সৌদি নারীরা

আন্তর্জাতিক
আরও একটি ইতিহাস গড়তে যাচ্ছেন সৌদি নারীরা। এবার ট্রেনের স্টিয়ারিং ধরবেন তারা। সেই লক্ষ্যেই জোরদার প্রশিক্ষণ চলছে। সৌদি আরবে মক্কা-মদিনার মধ্যে চলাচল করে দ্রুতগতির ট্রেন আল-হারামাইন। এই ট্রেন চালানোর জন্য দেশটির নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, আগামী বছরের ২ জানুয়ারি থেকেই সৌদি নারীরা ট্রেন পরিচালনা করবে। সৌদি রেলওয়ে পলিটেকনিক প্রথম দলে ৫০ জন সৌদি নারীকে প্রশিক্ষণ দেবে বলে আশা করা হচ্ছে। প্রশিক্ষণার্থীদের বয়স ২২ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে ও নিরাপত্তা ব্যবস্থা, রেলওয়ের অর্থনীতি, যোগাযোগ, যান্ত্রিক ব্রেক সিস্টেম এবং ইঞ্জিনসহ পরিবহণ ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের সব কিছু শেখানো হচ্ছে এই প্রোগ্রামটিতে। আরব নিউজ। সৌদি আরবে কিছুদিন আগেও ট্রেন চালানোকে ‘পুরুষদের পেশা’ হিসাবে দেখা হতো। খবরে বলা হয়েছে, প্রশিক্ষণটি এক বছর ধরে চলবে। এই সময়ে প্রশিক্ষণার্থীরা মৌখিক এ...
তুষারপাতের কাছে হার মানল দাবানল

তুষারপাতের কাছে হার মানল দাবানল

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের কলোরাডোর ভয়াবহ দাবানল পরাজিত হয়েছে তুষারপাতের কাছে। আগুন নিভে যাওয়ায় সেখানকার বোল্ডার কাউন্টির বাসিন্দারা তাদের ঘরে ফিরে আসতে শুরু করেছেন। একইসঙ্গে তুষারপাত শুরু হওয়ায় দাবানলে আর কোনো ক্ষতির আশঙ্কা নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুক্রবার (৩১ ডিসেম্বর) মাত্র কয়েক ঘণ্টায় প্রায় ছয় হাজার একর জায়গাজুড়ে ছড়িয়ে পড়ে দাবানল। এ সময় দাবানলের আগুনে পুড়ে যায় শতাধিক ঘরবাড়ি। স্থানীয় এক বাসিন্দা জানান, দাবানলের কারণে বেশ কয়েকটি পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে। তবে এতে কারো প্রাণহানি ঘটেনি। বিষয়টি ‘ক্রিসমাস মিরাকল’ হিসেবে উল্লেখ করেন তিনি। বাতাসের কারণে ঘণ্টায় ১৬৯ কিলোমিটার বেগে আগুন ছড়িয়ে পড়ছিল। আগুনের লেলিহান শিখা সবকিছু গ্রাস করতে শুরু করলে কয়েক হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যান। সরিয়ে নেওয়া হয় অনেককে। গত বছর কলোরাডো রাজ্যে ভয়াবহ খরা দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের কারণেই এ...
রাশিয়ায় নভেম্বর মাসে করোনাভাইরাসে ৭১ হাজারের বেশী লোকের মৃত্যু

রাশিয়ায় নভেম্বর মাসে করোনাভাইরাসে ৭১ হাজারের বেশী লোকের মৃত্যু

আন্তর্জাতিক
মস্কো, ৩১ ডিসেম্বর, ২০২১(বাসস ডেস্ক) : রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান এজেন্সি রোসস্ট্যাট বৃহস্পতিবার বলেছে, দেশটিতে নভেম্বর মাসে কোভিড-১৯ রোগে ৭১ হাজারের বেশী লোকের মৃত্যু হয়েছে, মহামারি শুরুর পরে এটি মৃত্যুর নতুন রেকর্ড। রাশিয়ায় গত নভেম্বরে কোভিডে ৮৭ হাজার ৫২৭ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে পরিসংখ্যান এজেন্সি জানায়, এদের মধ্যে ৫ হাজার ৯২৪ জনের করোনায় মৃত্যু হয়নি বলে ধারণা করা হয়। এতে কোভিডে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ১৮৭ জন। রাশিয়ার কর্তৃপক্ষের বিরুদ্ধে করোনাভাইরাস মহামারির প্রভাব কমিয়ে দেখানোর অভিযোগ রয়েছে। রোসস্ট্যাট বলেছে, মহামারি ট্রাক করা একটি সরকারী টাস্কফোর্সের হিসাবের তুলনায় মৃত্যুর সংখ্যা অনেক বেশী। এই টাস্কফোর্সের হিসাবে রাশিয়ায় কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৯৪৮ জন।...
মেক্সিকোতে মাদক ব্যবসায়ীদের গুলিতে শিশুসহ নিহত ৮

মেক্সিকোতে মাদক ব্যবসায়ীদের গুলিতে শিশুসহ নিহত ৮

আন্তর্জাতিক
মেক্সিকোর মধ্যাঞ্চলে দুই মাদক মাফিয়ার গুলিতে নারী ও শিশুসহ অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে এক শিশু, এক কিশোরী ও এক নারী রয়েছেন। গুরুতর আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। খবর এবিসির। দেশটির কর্তৃপক্ষ জানায়, গুয়ানাহুয়াতো প্রদেশের সিলাও শহরের একটি বাড়িতে গত বুধবার গুলি চালায় দুই বন্দুকধারী। মোটরবাইকে চেপে আসা দুই দুর্বৃত্তের নিশানায় ছিল বাড়িটিতে থাকা চার পুরুষ এবং এক নারী। পুলিশ জানিয়েছে, ওই হামলার সময় এক বছরের একটি শিশু এবং ১৬ বছর বয়সি এক কিশোরীরও মৃত্যু হয়। তবে এই দুজনকেও পরিকল্পনামাফিক খুন করা হয়েছে, নাকি গোলাগুলির মধ্যে পড়ে তাদের অতর্কিত মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দুই প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী গোষ্ঠী সান্তা রোসা দে লিমা এবং জালিসকো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে সংঘর্ষ প্রায়ই লেগে থাকে। এর জেরে সারা বছরই অশান্তির আবহ গুয়ানহুয়াতো প্রদেশে। গত বুধব...
কাবুলে আফগান নারীদের বিক্ষোভ মিছিল

কাবুলে আফগান নারীদের বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিক্ষোভ মিছিল করেছেন একদল নারী। আফগান নারীদের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখানোর দাবিতে মঙ্গলবার কাবুলে এই বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভকারী নারীরা যুক্তরাষ্ট্র-সমর্থিত আশরাফ গনি সরকারের হয়ে কাজ করা সেনাদের তালেবান গোপনে হত্যা করছে বলে অভিযোগ তুলে প্রতিবাদ জানান। এএফপির প্রতিবেদনে বলা হয়, কাবুলের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি মসজিদের কাছে প্রায় ৩০ জন নারী জড়ো হয়ে ‘বিচার চাই, বিচার চাই’ বলে স্লোগান দেন। কয়েক শ মিটার অগ্রসর হতেই মিছিলটি আটকে দেয় তালেবানের বাহিনী। মিছিলের সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকদেরও বাধা দেয় তালেবান। সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, রহস্যজনকভাবে দেশের তরুণেরা, বিশেষ করে সাবেক আফগান সেনাদের হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদে নারীরা বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভে অংশ নেওয়া নায়েরা কোহিস্তানি নামের এক নারী বলেন, ‘আমি বিশ্বকে ...
সিরিয়ার বন্দর নগরীতে ইসরাইলের বিমান হামলা

সিরিয়ার বন্দর নগরীতে ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক
সিরিয়ার বন্দর শহর লাতাকিয়াতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ নিয়ে শহরটিতে এই মাসে দ্বিতীয়বার হামলা চালালো ইহুদিবাদী দেশটি। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, মঙ্গলবার রাতের প্রথম প্রহরে ইসরাইলি বাহিনী এই হামলা চালায়। এতে লাতাকিয়া বন্দরে থাকা বেশ কয়েকটি কন্টেইনারে আগুন ধরে যায়। সানা জানিয়েছে, রাত তিনটা ২১ মিনিটের দিকে বন্দর শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল কন্টেইনার ইয়ার্ড। বিমান হামলার পর একজন সিরীয় সেনা মারা গেছেন এবং বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ার সরকারি টিভির রিপোর্ট জানাচ্ছে, একটি হাসপাতাল ও কিছু বাড়িও বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান হামলার এক ঘণ্টা পরেও দমকল কর্মীরা আগুন নেভাতে ব্যস্ত ছিলেন। সিরিয়ান অবজারভেটারি ফর হিউম্যান রাইটস জানাচ্ছে, গত ৭ ডিসেম্বর ইসরাইল বিমান হামলা করেছিল সিরিয়ায়। তবে সেই হামলা ছিল সামরিক ঘাঁ...