Friday, June 5

আন্তর্জাতিক

ইসরাইলি হামলার প্রতিশোধ নিতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইসরাইলি হামলার প্রতিশোধ নিতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক
ইসরাইলের বিমান হামলার প্রতিশোধ নিতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল ইরান। শুক্রবার জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জেরুজালেম পোস্ট জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ও ইসরাইলের গোয়েন্দা কর্মকর্তারা বৃহস্পতিবার দ্য নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন যে গত ২০ অক্টোবর সিরিয়ায় মার্কিন আল তানফ ঘাঁটিতে পাঁচটি আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছিল ইরান। অবশ্য ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরাইলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিকাংশ সেনাদের আগে থেকে সরিয়ে নেওয়া হয়েছিল বলে কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন। গোয়েন্দা কর্মকর্তাদের ওই দাবি সত্যি হলে ইসরাইলের কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এটিই ইরানের প্রথম কোনো প্রত্যক্ষ হামলা বলে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে। ওই হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার ব্যাপারে মার্কিন ও ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তাদে...
বাংলাদেশ-ভারত যৌথভাবে ২০৩১ সালের বিশ্বকাপের আয়োজক

বাংলাদেশ-ভারত যৌথভাবে ২০৩১ সালের বিশ্বকাপের আয়োজক

আন্তর্জাতিক, খেলা
বাংলাদেশ-ভারত যৌথভাবে ২০৩১ সালের বিশ্বকাপের আয়োজন করবে। এর আগে ২০১১ সালের বিশ্বকাপে ভারত ও শ্রীলংকার সঙ্গে আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের একক আয়োজক ছিল বিসিবি। মঙ্গলবার ২০২৪ থেকে ২০৩১ সালের ছেলেদের আইসিসি টুর্নামেন্টের স্বাগতিকদের নাম ঘোষণা করা হয়েছে। এ চক্রে এই একটি টুর্নামেন্টেরই আয়োজক হবে বাংলাদেশ। সব মিলিয়ে এ সময়ে ১৪টি দেশে আটটি বৈশ্বিক টুর্নামেন্ট হবে। এ ১৪টি দেশের মধ্যে ১১টি পূর্ণ সদস্য, বাকি তিনটি সহযোগী দেশ। প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এ চক্রে সব মিলিয়ে হবে দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়নস ট্রফি। সৌরভ গাঙ্গুলি ও রিকি স্কেরিটের সঙ্গে মার্টিন স্নেডেনের নেতৃত্বে একটা উপকমিটি প্রতিদ্বন্দ্বীতামূলক আয়োজক নির্বাচনের প্রক্রিয়ার মা...
লন্ডনে নিলামে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি

লন্ডনে নিলামে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি

Uncategorized, আন্তর্জাতিক, শিল্প-সাহিত্য
রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি ২২ সেপ্টেম্বর নিলাম করবে ক্রিস্টিজ নামে ব্রিটেনের একটি নিলাম সংস্থা। তাদের ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছে। নামহীন ছবিটিকে ওয়েবসাইটে ‘যুগল’ নামে উল্লেখ করা হয়েছে। ত্রিস্টিজ সূত্র বলছে, ১ লাখ ২০ হাজার পাউন্ড থেকে ১ লাখ ৮০ হাজার পাউন্ড (১ কোটি ৪০ লাখ থেকে ২ কোটি ১১ লাখ টাকায়) বিক্রি হতে পারে ছবিটি। খবর দ্য টেলিগ্রাফের। সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে, ২২.৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি চওড়া এই ছবিটি রবীন্দ্রনাথের আঁকা বেশির ভাগ ছবির থেকে আয়তনে কিছুটা বড়। ১৯৩০ বা তার অল্প কিছু দিন আগে এই ছবিটি এঁকেছিলেন বিশ্বকবি। ১৯৩০ সালে ইউরোপ ভ্রমণকালে বেশ কয়েকটি নিজের আঁকা ছবি সঙ্গে করে এনেছিলেন রবীন্দ্রনাথ। প্যারিসের ‘গালেরি পিগাল’-এ সেগুলির প্রদর্শনী হয়। ইউরোপীয় ধনকুবের ও শিল্প সংগ্রাহকরা কিনে নেন বেশির ভাগ ছবি। এই সব ছবির মধ্যেই সম্ভবত ছিল এই ‘যুগল’। ক্রিস্টিজ...
পুরো বিশ্বে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

পুরো বিশ্বে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
বিশ্বে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু কমেছে। সংক্রমণের হার ও মৃত্যুর পরিসংখ্যানের ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ হাজার ৭১৭ জন। এ সময়ে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ১৫০ জন। আগের দিন শনিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিলেন আরও ১০ হাজার ৮০৬ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৬ লাখ ৮৬ হাজার ৩৮২ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪৫ লাখ ৭৫ হাজার ৩১৫ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ১১ লাখ ১০ হাজার ২৬০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ কোটি ৭৫ লাখ ৯৭ হাজার ৩৩৪ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৩৫৬ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৮৫৮ জনের। আক...
‘বার্সায় ফিরে অবসর নেবেন মেসি’

‘বার্সায় ফিরে অবসর নেবেন মেসি’

আন্তর্জাতিক, খেলা
তবে বার্সা ছেড়ে যেতে চাননি মেসি। যে কোনো মূল্যে বার্সায় থাকতে চেয়েছিলেন তিনি, চেয়েছিলেন কাতালান ক্লাবটিতে খেলেই ফুটবলকে বিদায় জানাতে। আর্জেন্টাইন তারকাকে ধরে রাখতে বার্সেলোনাও সর্বোচ্চ চেষ্টাটাই করেছে। কিন্তু নিয়মের মারপ্যাঁচে পড়ে ন্যু ক্যাম্প ছাড়তে হয়েছে তাকে। সংবাদ সম্মেলনে মেসি নিজে কেঁদেছেন, কাঁদিয়েছেন পুরো দুনিয়ায় ছড়িয়ে থাকা ভক্তদের। টানা ২০ বছরের বেশি সময়, ৭৭৮টি ম্যাচ, ৬৭২ গোল, ৩৫টি শিরোপা - যার মধ্যে আছে ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এবং এর বাইরে অসংখ্য ব্যক্তিগত রেকর্ড ও সম্মাননা জয়ের পর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে যান মেসি। ফরাসি ক্লাবটির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে পিএসজিই মেসির শেষ গন্তব্য নয়, বার্সায় ফিরে ক্যারিয়ারের ইতি টানবেন আর্জেন্টইন তারকা। এমনটাই মনে করেন, আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনায় মেসির পূর্বসুরি হুয়ান...
ফের ভয়াবহ হামলার শঙ্কা দেখছেন বাইডেন

ফের ভয়াবহ হামলার শঙ্কা দেখছেন বাইডেন

আন্তর্জাতিক
নতুন করে সন্ত্রাসী হামলার আশঙ্কায় কাবুলের বিমানবন্দর থেকে লোকজন সরিয়ে নেয়ার অভিযান শেষ পর্যায়ে এনেছে পেন্টাগন। এরমইধ্যে কাবুল ছেড়ে চলে গেছে ব্রিটিশ সেনাবাহিনী। জঙ্গিগোষ্ঠি আইএসকের ভয়াবহ আত্মঘাতী হামলায় ব্যাপক প্রাণহানির পরও মৃত্যু ঝুঁকি মাথায় নিয়েই দেশ ছাড়ার চেষ্টায় কাবুল বিমাবন্দরে প্রতিদিনই ভিড় করছেন সাধারণ আফগানরা। উদ্দেশ্যে কোনো নিরাপদ দেশে যেন একটু মাথা গোজার ঠাঁই। এর আগে, নতুন করে হামলার আশঙ্কায় নির্ধারিত সময়ের তিনদিন আগেই নিজেদের কার্যক্রম গুটিয়ে নেয় যুক্তরাজ্য। বন্ধ করে দেয় উদ্ধার কাজ। শনিবার কাবুল বিমানবন্দর ছেড়ে যায় ব্রিটিশ সেনারা। ন্যাটোর আরেক দেশ ইতালিও ইতি টেনেছে উদ্ধারকাজের। যদিও সাধারণ আফগানদের সরিয়ে নিতে তালেবানের সাথে আলোচনার কথা জানিয়েছে ইউরোপের আরেক দেশ ফ্রান্স। বাগদাদ সফরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, আফগানিস্তানে মানবিক সহায়তা ও ঝুঁকিতে থা...
কারাগারে আত্মহত্যার চেষ্টা বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের

কারাগারে আত্মহত্যার চেষ্টা বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের

আন্তর্জাতিক
তার আইনজীবী নোরকা কোয়েলারের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এমন খবর দিয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, সাবেক এই প্রেসিডেন্টের সহায়তা দরকার। এদিন চিকিৎসকেরা ভিতরে এসে দেখেন, তার হাত কাটা, রক্ত ঝরছে। তার হাত সেলাই করে দেওয়া হয়েছে। এর আগে ২০১৯ সালে দক্ষিণ আমেরিকার দেশটির দীর্ঘ সময়ের প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টা অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। পরে চলতি বছরের শুরুতে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ অস্বীকার করে রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার দাবি করেছেন তিনি। কারাগারে বিচারের অপেক্ষায় রয়েছেন আনেজ। বলিভিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এডোয়ার্ডো ডেল ক্যাস্টিলো শনিবার বলেন, তিনি নিজেকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। দেশটির পুলিশের বিশেষ অপরাধ-প্রতিরোধী ইউনিটের প্রধান ডাগলাস উজকুয়ানো বলেন, কারাগারের ভিতরে ...
বিস্ফোরণে কাঁপল কাবুল (ভিডিও)

বিস্ফোরণে কাঁপল কাবুল (ভিডিও)

আন্তর্জাতিক
তালেবানের কাবুলের ক্ষমতা গ্রহণের কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো স্বাভাবিক হয়নি কাবুল বিমানবন্দরের পরিস্থিতি। দেশ ত্যাগের অপেক্ষায় বাইরে ভিড় করছেন লাখো মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঝে মাঝেই গুলি ছুড়ছে মার্কিন সেনারা। শনিবার গুলিতে বেশ কয়েকজন মারা যাওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ। পরিস্থিতির অবনতি হওয়ায় নিরাপত্তার কারণে কাবুল বিমানবন্দরে মার্কিন নাগরিকদের সাময়িক ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে আফগানিস্তানে নতুর সরকার কেমন হবে, তা আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানা যাবে বলে জানিয়েছে তালেবান। সশস্ত্র সংগঠনটির এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন সরকারের রূপরেখা প্রকাশ করা হবে। এরই মধ্যে কাবুলে পৌঁছেছেন তালেবানের সহপ্রতিষ্ঠাতা আব্দুল ঘানি বারাদার। সরকার গঠন নিয়ে তালেবানের কমান্ডার ও সাবেক সরকারের নেতা ও নীতিনির্ধারকদের সঙ্গে ...
মেলিন্ডার পাওনা মিটিয়ে গরিব হলেন বিল গেটস!

মেলিন্ডার পাওনা মিটিয়ে গরিব হলেন বিল গেটস!

আন্তর্জাতিক
বিল গেটস ও মেলিন্ডার বিহাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। বিশ্বের অন্যতম ধনী এই সাবেক দম্পতির মধ্যে এখন চলছে সম্পত্তির ভাগাভাগি। বিল গেটস তার বিভিন্ন কোম্পানির শেয়ারের একটা বড় অংশ মেলিন্ডার নামে হস্তান্তর করেছেন। আর এতে করেই ধনীর তালিকা থেকে পেছাতে শুরু করেছে গেটসের নাম। বিচ্ছেদের পর এখন পর্যন্ত মেলিন্ডার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭০ কোটি ডলারে। সেই সঙ্গে গেটস পিছিয়েছেন শীর্ষ ধনীর তালিকা থেকে। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ারের তালিকা অনুযায়ী চতুর্থ অবস্থান থেকে পিছিয়ে পঞ্চম অবস্থানে চলে গেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। চতুর্থ অবস্থানে চলে এসেছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। শেয়ার স্থানান্তরের পর বিল গেটসের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৯৬০ কোটি ডলারে। গত বৃহস্পতিবার বিল গেটসের বিনিয়োগ সংস্থা ক্যাসকেড ইনভেস্টমেন্ট এলএলসি মেলিন্ডার কাছে প্রায় ২৪০ কোটি ডলার মূ...
আমেরিকাকে তালেবানের হুঁশিয়ারি

আমেরিকাকে তালেবানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আফগানিস্তানের বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য হুঁশিয়ার করেছে তালেবান। শনিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলে মার্কিন বি-৫২ বোমারু বিমান দিয়ে হামলা চালানোর পর এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে তালেবান। কাতারের রাজধানী দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক অফিসের মুখপাত্র আল-জাজিরাকে বলেন, যুদ্ধবিরতির বিষয়ে আফগান সরকারের সঙ্গে তালেবান কোনো চুক্তিতে পৌঁছায়নি। এই অবস্থায় আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য আমেরিকাকে সতর্ক-বার্তা পাঠানো হয়েছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর তালেবান দ্রুতগতিতে দেশটির বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে এবং আফগান সরকারি বাহিনীর ওপর ও বিভিন্ন দপ্তরে হামলার জোরদার করেছে। এদিকে মার্কিন সরকার দাবি করছে, তালেবান যোদ্ধাদের প্রতিহত করতে মার্কিন বি-৫২ স্ট্রাটোফোরট্রেস বোমারু বিমান জাওজান প্রদেশের শেবারগানে তালেবানের অ...