Friday, June 5

আন্তর্জাতিক

এবার একবার দেখলেই মুছে যাবে হোয়াটস অ্যাপে পাঠানো ছবি-ভিডিও

এবার একবার দেখলেই মুছে যাবে হোয়াটস অ্যাপে পাঠানো ছবি-ভিডিও

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, তথ্য ও প্রযুক্তি
এখন থেকে হোয়াটস অ্যাপে এমনভাবে ছবি বা ভিডিও পাঠানো যাবে যেটি অপরপ্রান্তে থাকা ব্যক্তি একবার দেখলেই স্বয়ংক্রিয়ভাবে তার ডিভাইস থেকে মুছে যাবে। ফেসবুক মালিকানাধীন বার্তা আদান প্রদানের তাৎক্ষণিক মাধ্যম হোয়াটস অ্যাপ এই ফিচারটির নাম দিয়েছে ‘View Once Photos & Videos’. মঙ্গলবার (৩ আগস্ট) থেকে নতুন এই ফিচার বিশ্বজুড়ে সকল ব্যবহারকারীদের জন্যই চালু করে হোয়াটস অ্যাপ। তবে কিছু অঞ্চলের ব্যবহারকারীদের ডিভাইসে এই চালু হতে কয়েক দিন সময় লাগতে পারে। কারো কারো হোয়াটস অ্যাপ আপডেটও করতে হতে পারে। এক বিজ্ঞপ্তিতে হোয়াটস অ্যাপ জানিয়েছে, অনেক সময়েই আমাদের এমন কিছু ছবি বা ভিডিও পাঠাতে হয় যা হয়তো অপরপ্রান্তের ব্যবহারকারী একবার দেখলেই হয়ে যায়। ছবি বা ভিডিও সবসময় রেখে দিতে হয় না। এতে করে তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা বজায় থাকে একইসঙ্গে ডিভাইসের বাড়তি জায়গাও প্রয়োজন হয় না সেই ছবি বা ভিডিও-র জন্য। যেমন ধরেন আপনি ...
আফগানিস্তানের পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ি করলেন ইমরান

আফগানিস্তানের পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ি করলেন ইমরান

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
আফগানিস্তানের পরিস্থিতি আগে থেকে খারাপ ছিল এবং যুক্তরাষ্ট্র তা আরও জটিল করে রেখে যাচ্ছে বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন নিউজ চ্যানেল পিবিএসকে বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন। ইমরান খান বলেন, এখন যখন ১০ হাজারেরও কম সেনা রয়েছে এবং তাদেরও চলে যাওয়ার তারিখ চূড়ান্ত হয়েছে তখন তালেবানকে রাজনৈতিক সমঝোতায় বাধ্য করা দুরূহ ব্যাপার। কারণ, তালেবান এ যুদ্ধে নিজেদেরকে বিজয়ী ভাবছে। যখন আফগানিস্তানে ন্যাটো জোটের দেড় লাখ সেনা মোতায়েন ছিল তখন এই উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল বলেও উল্লেখ করেন তিনি। পাক প্রধানমন্ত্রী বলেন, এখন আফগান সংকট সমাধানের একমাত্র উপায়ে দেশটির সরকারের সঙ্গে তালেবানের একটি রাজনৈতিক সমঝোতায় উপনীত হওয়া। তিনি বলেন, আফগানিস্তানে যুদ্ধ চলতে থাকলে পাকিস্তানকে দু’টি বিষয়ের মোকাবিলা করতে হবে। প্রথমটা হলো, আবার পাকিস্তানে আফগান শরণার্থীদের ঢল...

১৮ বছর পর ইরাকে ‘যুদ্ধ সমাপ্তির’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

আন্তর্জাতিক
অবশেষে চলতি বছরের শেষ নাগাদ ইরাকে ‘যুদ্ধের দায়িত্ব সমাপ্ত’ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ১৮ বছর ধরে চলা এই সন্ত্রাসবিরোধী যুদ্ধের সমাপ্তি টানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার ওয়াশিংটন সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির সঙ্গে সাক্ষাতে হোয়াইট হাউসে তিনি এ ঘোষণা দিয়েছেন। যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে বাইডেন বলেন, ২০২১ সাল শেষে মার্কিন সেনারা ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা করার দায়িত্ব পালন করবে; কিন্তু তারা সরাসরি কোনো যুদ্ধে অংশ নেবে না। তবে এ সাক্ষাতে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে কিনা- সে সম্পর্কে মুখ খোলেননি বাইডেন। ‘২০২১ সালের ৩১ ডিসেম্বরের পর ইরাকে আর কোনো মার্কিন সেনা যুদ্ধের ভূমিকা পালন করবে না’ বলে সাক্ষাতের পর দুই নেতা এক যৌথ বিবৃতিতে ঘোষণা দেন। উল্লেখ্য, ইরাকি প্রধানমন্ত্রী কাজেমি গত রবিবার রাতে এমন সময় আমেরিকা পৌঁছান ...
সন্ধ্যায় ঢাকায় আসছে মডার্নার ৩০ লাখ টিকা

সন্ধ্যায় ঢাকায় আসছে মডার্নার ৩০ লাখ টিকা

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, বাংলাদেশ
যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৩০ লাখ টিকা সোমবার ( ১৯ জুলাই) ঢাকায় আসছে। সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে এ করোনার টিকা। যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এ ৩০ লাখ টিকা উপহার দিচ্ছে। সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ১৭ জুলাই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বাংলাদেশকে এ ৩০ লাখ টিকা উপহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন। করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলোকে ভ্যাকসিন সরবরাহে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। এর আগে গত ২ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ টিকা উপহার দিয়েছে। সোমবার দ্বিতীয় দফায় ৩০ লাখ টিকা ঢাকায় পৌঁছাবে। এ নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মোট ৫৫ লাখ মডার্নার টিকা উপহার দিচ্ছে।...
বিভিন্ন দেশে ফোনে আড়িপাতার ঘটনা ফাঁস

বিভিন্ন দেশে ফোনে আড়িপাতার ঘটনা ফাঁস

আন্তর্জাতিক, ক্রাইম
বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে ইসরাইলের তৈরি হ্যাকিং সফটওয়্যার 'পেগাসাস' ব্যবহার করে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। প্যারিসভিত্তিক অলাভজনক সংবাদ সংস্থা ফরবিডেন স্টোরিজ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর অনুসন্ধানে এ ঘটনা বেরিয়ে আসে। সংগঠন দুটি নাম ফাঁস হওয়া ব্যক্তিদের (যাদের স্মার্টফোনে আড়িপাতা হয়েছিল) তালিকা বৃটেনের গার্ডিয়ান, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট, ভারতের দ্য ওয়্যার সহ বিশ্বের ১০ টি দেশের মোট ১৭টি সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করে। তারা সবাই মিলে এই অনুসন্ধানের নাম দিয়েছে ‘পেগাসাস প্রজেক্ট’ যাতে ৮০ জনেরও বেশি সাংবাদিক যুক্ত ছিলেন। তাদের দাবি, পেগাসাস নামের স্পাইওয়ার অ্যাপ যা সাধারণত জঙ্গি কার্যকলাপের উপর নজরদারি চালাতে বা সামরিক গোয়েন্দাদের কাজে ব্যব...
বিশেষজ্ঞদের মতে ভারতে করোনায় মারা গেছেন ২৪ লাখ, সরকারি ঘোষণার ৬ গুণ বেশি

বিশেষজ্ঞদের মতে ভারতে করোনায় মারা গেছেন ২৪ লাখ, সরকারি ঘোষণার ৬ গুণ বেশি

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
সরকারি পরিসংখ্যানের চেয়ে ভারতে করোনাভাইরাসের কারণে মৃত্যুসংখ্যা ৫ থেকে ৭ গুণ বেশি হতে পারে। এই বছরের শুরুর দিকে, করোনার বিপর্যয়কর দ্বিতীয় ঢেউয়ে দেশটি বিধ্বস্ত হয়েছিল। হাসপাতালগুলোতে রোগী ছিল উপচে পড়া এবং অক্সিজেনের ঘাটতি নিয়েও অনেক রিপোর্ট হয়েছে। ব্রিটেনের প্রভাবশালী সাপ্তাহিক পত্রিকা দ্য ইকোনমিস্ট এসব কথা বলেছে। বিজনেজ ইনসাইডার এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। এতে বলা হয়- ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, মহামারী শুরু হওয়ার পর থেকে ৪১১,০০০ এর কিছু বেশি লোক করোনায় প্রাণ হারিয়েছেন। কিন্তু, বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে সরকারি চিত্রটি সত্যিকারের মৃত্যুসংখ্যার একটি সামান্য অংশ মাত্র। আমেরিকার ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের ক্রিস্টোফার লেফ্লারের একটি সাম্প্রতিক গবেষণাপত্রকে উদ্ধৃত করে দ্য ইকোনমিস্ট বলছে, মহামারী শুরু হওয়ার পর থেকে ভারতে করোনায় ১৮ লাখ থেকে ২৪ লাখ মানুষ মা...
‘আগুন গতিতে ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়েন্ট’

‘আগুন গতিতে ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়েন্ট’

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে ‘আগুন গতি’তে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরোস আধানম ঘেব্রেয়েসাস। একই সঙ্গে তিনি বলেছেন, যেসব দেশে করোনা টিকার সঙ্কট আছে, সেখানে বিধিনিষেধ শিথিল করা হবে বিপজ্জনক। সোমবার তিনি ডেল্টা ভ্যারিয়েন্টের ধ্বংসাত্মক প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক করেছেন। বলেছেন, করোনা ভাইরাসের এই স্ট্রেইনটি ‘স্কোরচিং পেস’ বা আগুন গতিতে মানুষকে আক্রান্ত করছে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। জেনেভা থেকে তিনি ভার্চুয়াল এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গত সপ্তাহে টানা চতুর্থ সপ্তাহের মতো বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার গতি বৃদ্ধি পাচ্ছে। টানা ১০ সপ্তাহ ধরে মৃত্যু কমে আসার পর আবার বৃদ্ধি পাচ্ছে। করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্ট ২০২০ সালের অক্টোবরে প্রথম শনাক্ত হয় ভারতে। তারপর তা সারাবিশ্বে অব্যাহতভাবে ছড়িয়ে পড়ছে। তিনি বলেছেন, এখন পর্যন্ত ১০৪ দেশে এই ভ্যারিয়েন্ট ...
নিজের কোম্পানির রকেটে করে মহাকাশে যাচ্ছেন বৃটিশ ব্যবসায়ী রিচার্ড ব্রানসন

নিজের কোম্পানির রকেটে করে মহাকাশে যাচ্ছেন বৃটিশ ব্যবসায়ী রিচার্ড ব্রানসন

আন্তর্জাতিক
নিজের কোম্পানির তৈরি রকেটে করে মহাকাশে যাচ্ছেন বৃটিশ ব্যবসায়ী রিচার্ড ব্রানসন। ভার্জিন গ্যালাকটিকের তৈরি ইউনিটি রকেটে করে তিনি রোববারই মহাকাশে যাচ্ছেন। তাতে অন্যান্য ক্রুদের সাথে তিনি সহযাত্রী হিসেবে যোগদান করবেন। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো মরুভূমি থেকে শুরু হবে এর ফ্লাইটের। এটি ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার উঁচুতে উঠবে। পুরো ফ্লাইটে সময় লাগবে দেড় ঘন্টা। এ খবর দিয়েছে বিবিসি। এ ফ্লাইটের মধ্য দিয়ে মহাকাশ ভ্রমণে নতুন অধ্যায়ের শুরু হবে বলে দাবি করেছেন রিচার্ড ব্রানসন। তারসঙ্গে যেতে হলে টিকিট প্রতি দিতে হবে আড়াই লাখ ডলার করে। তার মতোই আরেকজন বিলিওনিয়ার অ্যামাজনের মালিক জেফ বেজোসও শীগগিরই তার কোম্পানির তৈরি রকেটে চড়ে মহাশূন্যে যাচ্ছেন। ২০০৪ সাল থেকে মহাশূন্যে বাণিজ্যিক ভ্রমণ চালু করার প্রচেষ্টা চালিয়ে আসছিলেন রিচার্ড। কথা ছিল ২০০৭ সালেই এই ভ্রমণ চালু হবে। কিন্তু রকেটে প্রাণঘাতী এক বিস্...
কোভিডে মৃতের সংখ্যা ৪০ লাখ ছাড়ালো

কোভিডে মৃতের সংখ্যা ৪০ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক
বিশ্বজুড়ে কোভিড মহামারিতে মৃতের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটার ট্রাকারের দেয়া তথ্যানুযায়ী, মঙ্গলবার বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪০ লাখ ছুঁয়েছে। এ ছাড়া, এই রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ১৮ কোটি ৫০ লাখ মানুষ। যদিও উন্নত রাষ্ট্রগুলো ব্যাপকভাবে কোভিড ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ফলে সেসব দেশে কোভিডে মৃতের সংখ্যা কমে এসেছে। তবে এখনো বিশ্বের বেশির ভাগ দেশই ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। ফলে সেসব দেশে কোভিডে মৃতের সংখ্যা কমছে না। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত কোভিডে সব থেকে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রায় ৬ লাখ ২২ হাজার জন কোভিডে মারা গেছেন। দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে কোভিডে প্রাণ হারিয়েছেন ৫ লাখ ২৫ হাজার। আর ৪ লাখ মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এ ছাড়া, তুরস্ক, রাশিয়া, ফ্রান্স, বৃটেন, আর্জেন্টিনা ও ইতালিও কোভি...
কোভিড: মিয়ানমার সীমান্তে থাকা শহরে লকডাউন ঘোষণা চীনের

কোভিড: মিয়ানমার সীমান্তে থাকা শহরে লকডাউন ঘোষণা চীনের

আন্তর্জাতিক
মিয়ানমার সীমান্তে থাকা শহর রুইলিতে লকডাউন ঘোষণা করেছে চীন। সেখানে হঠাৎ করে কোভিড রোগির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শহরটির কোভিড আক্রান্তদের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাধান্য রয়েছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি। খবরে বলা হয়েছে, এ নিয়ে তৃতীয় বারের মতো রুইলিতে লকডাউন জারি করা হলো। ২ লাখ ৭০ হাজার মানুষের এই শহরটি চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইউনান প্রদেশে অবস্থিত। লকডাউনের অধীনে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কাঁচা বাজার ও ওষুধের দোকান নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুলগুলো। এর আগে গত মঙ্গলবার ১৫ জনের করোনা ধরা পরে শহরটিতে। এরমধ্যে শনাক্ত হয় ডেল্টা ভ্যারিয়েন্টও। এর আগে চীনা গণমাধ্যমে জানানো হয়েছিল যে, গুয়াংঝুর পর রুইলিই দ্বিতীয় চীনা শহর যেখানে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। শহরটির মেয়র শাং লাবিয়ান বলেন, সংক্রমণের খবর পাওয়ার সঙ্গে স...