Friday, June 5

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের চাপে চীন-পাকিস্তান সম্পর্ক পরিবর্তন হবে না, কোয়াড সমস্যা সৃষ্টি করবে, জিনপিং মহান নেতা

যুক্তরাষ্ট্রের চাপে চীন-পাকিস্তান সম্পর্ক পরিবর্তন হবে না, কোয়াড সমস্যা সৃষ্টি করবে, জিনপিং মহান নেতা

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানের সঙ্গে চীনের একটি বিশেষ সম্পর্ক আছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পাকিস্তানে একজন মহান নেতা হিসেবে বিবেচনা করা হয়। তাই যুক্তরাষ্ট্রের চাপে পাকিস্তান-চীন সম্পর্ক পরিবর্তন করতে পারবে না। একই সঙ্গে তিনি কোয়াড নিয়ে তার বিরূপ ধারণার কথা তুলে ধরেন। বলেন, এটা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। দেখা দেবে নানা সমস্যা। উল্লেখ্য, এই জোটে বাংলাদেশকে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। চীনা মিডিয়ার সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এসব কথা বলেছেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। বৃহস্পতিবার ওই সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান কোনো পক্ষ নেবে না। তাই পাকিস্তান ও চীনের মধ্যকার বন্ধন কারো চাপে প্রভাবিত হবে না। ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্র আশা করছে পাকিস্তান একটি পক্ষ বেছে নেবে। কিন্তু তা যথার্থ নয়। পাকিস্তান ও চীনের মধ্যে সম্পর্ক খুবই গভীর। শুধু দুই দেশ...
ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে মধ্যপ্রদেশে একজনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে মধ্যপ্রদেশে একজনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
ডেল্টা ভ্যারিয়েন্টের পর এবার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে ভারতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সরকার অভয় দিলেও সাধারণ মানুষের ভিতর দেখা দিয়েছে আতঙ্ক। কারণ, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতকে তছনছ করে দিয়েছে। ডেল্টার চেয়ে অধিক শক্তিসম্পন্ন এবং সংক্রমণ ক্ষমতা সম্পন্ন এই ভ্যারিয়েন্টে মঙ্গলবার ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায় এক নারী মারা গেছেন। তিনিসহ সেখানে আক্রান্ত হয়েছিলেন দু’জন। এর আগে প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয় জম্মু ও কাশ্মীরে। স্থানীয় প্রশাসনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ২৩ শে মে পতিদ্বার হাসপাতালে মারা গেছেন ওই নারী। তিনি সহ অন্য ১৪ জনের জিনোম নমুনা পাঠানো হয় ভুপালের একটি গবেষণাগারে। এই ১৫ জনের নমুনা পরীক্ষা করে তার মধ্যে দু’জনের দেহে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এই দু’জনের মধ্যে ওই মৃত নারী র...
চীনের কাছে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার!

চীনের কাছে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার!

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, বাংলাদেশ
সিনোফার্মের টিকা নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যে চীনের কাছে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। গতকাল মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, সরকারের একজন কর্মকর্তা টিকার দাম প্রকাশ করায় চীন দুঃখ পেয়েছে। এ পরিস্থিতিতে তারা আমাদের চিঠি লিখেছিল। আমরা দুঃখ প্রকাশ করে চিঠির জবাব দিয়েছি। সৃষ্ট জটিলতা খুব দ্রুত কেটে যাবে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, বন্ধুরাষ্ট্র হিসেবে তারা কম দামে আমাদের টিকা দিয়েছিল। কথা ছিল এটা প্রকাশ হবে না। নন ডিসক্লোজার ছিল। কোনো একজন কর্মকর্তা এটা প্রকাশ করেছিলেন। উনি তো ব্যবসা করেন না উনি তো বোঝেননি। চীন সরকার এতে খুব দুঃখ পেয়েছে। তারা এ সংক্রান্ত একটা নোটও পাঠিয়েছে। নোট পাওয়ার পর ঢাকার তরফ থেকে তাদের দুঃখ প্রকাশ করে চিঠিও দেয়া হয়েছে। চীন সরকার ঢাকার বিষয়টা উপলব্ধি করেছে। মন্ত্রী আরো বলেন, এখন চীন এই টিকার পরিবর্তে অন্য কিছু চায় বাংলাদেশের...
ব্লাক ফাঙ্গাসের ভয়াবহতা, যা করতে হবে

ব্লাক ফাঙ্গাসের ভয়াবহতা, যা করতে হবে

আন্তর্জাতিক, স্বাস্থ্য
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সদানন্দ গৌড়া আজ শনিবার বলেছেন, ভারতে প্রায় ৯ হাজার মানুষ মিউকোরমাইকোসিস বা ব্লাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। এই সংক্রমণ এবার খুব বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে এটা বেশি। এরই মধ্যে এই ফাঙ্গাস সংক্রমণের জন্য বিভিন্ন রাজ্যে কমপক্ষে ২৩ হাজার ৬৮০টি অতিরিক্ত ওষুধ পাঠানো হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে গুজরাট। সেখানে আক্রান্তের সংখ্যা ২২৮১। এই রাজ্যে পাঠানো হয়েছে ৫৮০০ ওষুধ। দ্বিতীয় পর্যায়ে রয়েছে মহারাষ্ট্র। এরপরে রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গনা। রাজধানী দিল্লিতে আক্রান্ত হয়েছেন ১৯৭ জন। উল্লেখ্য, এই ব্লাক ফাঙ্গাস আক্রান্ত করে চোখ, নাক, চোয়াল এমনকি তা ব্রেনেও ছড়িয়ে পড়তে পারে। এই ফাঙ্গাস সংক্রমণের চিকিৎসার জন্য ওষুধ প্রস্তুত করতে কমপক্ষে ১১টি কোম্পানিকে অনুমোদন দেয়া হয়েছে ভারতে। কিছু চিকিৎসক বলেছেন, করোনা ভাই...
টাইটানিক জাহাজের ইতিহাস ও ডুবে যাওয়ার রহস্য

টাইটানিক জাহাজের ইতিহাস ও ডুবে যাওয়ার রহস্য

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
টাইটানিক জাহাজ: ইতিহাস ও ডুবে যাওয়ার রহস্য (History & Mystery of RMS Titanic) টাইটানিক শুধু একটি জাহাজের নামই নয়, এক আফসোসের নাম আমাদের কাছে। যা হতে পারত মানুষের হাতে বানানো শ্রেষ্ঠত্বের বিরল উদাহরন, যাকে বলা হয়েছিল কখনো ডুবে যাবে না – নিজের প্রথম যাত্রাতেই দুঃখজনক সলীল সমাধি জুটে এর ভাগ্যে। গ্রিক পুরানের শক্তিশালী দেবতা টাইটানের নামানুসারে এই জাহাজের নাম রাখা হয়েছিল ‘টাইটানিক’। তবে এটি আসলে ছিল জাহাজটির সংক্ষিপ্ত নাম।পুরো জাহাজটির নাম ছিল ‘রয়্যাল মেল স্টিমার টাইটানিক’ সংক্ষেপে আরএমএস টাইটানিক (RMS Titanic)। টাইটানিকের নির্মাণকাজ শুরু করা হয় ১৯০৭ সালে। পাঁচ বছর পর ১৯১২ সালে জাহাজটির কাজ সমাপ্ত ঘোষণা করা হয়। হল্যান্ডের ‘হোয়াইট স্টার লাইন’ কোম্পানি জাহাজটি নির্মাণ করে ব্রিটেনের বেলফাস্টের হারল্যান্ড & ওলফ্ শিপইয়ার্ডে। ৬০ হাজার টন ওজন এবং ২৭৫ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্...
বাংলাদেশসহ বিভিন্ন দেশে চাকরিচ্যুত গার্মেন্ট শ্রমিকদের পাওনা নিয়ে টালবাহানা

বাংলাদেশসহ বিভিন্ন দেশে চাকরিচ্যুত গার্মেন্ট শ্রমিকদের পাওনা নিয়ে টালবাহানা

আন্তর্জাতিক, বাংলাদেশ
করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের সময় এশিয়াজুড়ে যেসব গার্মেন্ট শ্রমিক কারখানা বন্ধ করে দেয়ায় বা চাকরিচ্যুত করায় কাজ হারিয়েছেন তাদের অনেকে এখনও নানা রকম বকেয়া পাওনা পুরোপুরি পাননি অথবা এমনও অনেকে আছেন, তারা বকেয়া পাওনার এক কানাকড়িও পাননি। এর মধ্যে রয়েছে কোম্পানিতে কাজ করার পর বিভিন্ন পাওনা হিসেবে যে টাকা দেয়া হয়- সেটা। তাদের দুর্দশা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিউইয়র্ক টাইমস একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে। এলিজাবেথ প্যাটনের লেখা ওই প্রতিবেদনে এসব শ্রমিকের অবর্ণনীয় দুর্দশার কথা ফুটিয়ে তোলা হয়েছে। তিনি লিখেছেন, ভাঙা ভাঙা ফোন লাইনে বাংলাদেশের ৩৫ বছর বয়সী একজন পিতা আশরাফ আলী পরিবারের সদস্যদের মুখে খাবার যোগান দিতে পারেন না। এ কারণে তিনি মাঝে মাঝেই আত্মহত্যার কথা ভাবেন। একই অবস্থা কম্বোডিয়ার সোকুন্থিয়া ই’র। তিনি ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করেছেন। কিভাবে সেই ঋণ শোধ করবেন তা নিয়ে চিন্তায় নির্ঘুম রাত কা...
মিয়ানমারে অভ্যুত্থান: জাতিসংঘের নিন্দা আটকে দিলো চীন

মিয়ানমারে অভ্যুত্থান: জাতিসংঘের নিন্দা আটকে দিলো চীন

আন্তর্জাতিক
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রকাশ আটকে দিল চীন। সোমবারের ওই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক বসে মঙ্গলবার। সেখান থেকে নিন্দা জানিয়ে একটিম যৌথ বিবৃতি দেয়ার কথা ছিল। কিন্তু সে উদ্যোগকে আটকে দিয়েছে চীন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, উদ্ভুত পরিস্থিতি নিয়ে মঙ্গলবারের বৈঠক শেষে একটি যৌথ নিন্দা প্রস্তাবে আসতে ব্যর্থ হয় পরিষদ। এর কারণ, এমন প্রস্তাবে সমর্থন দেয়নি চীন। এমন যৌথ বিবৃতিতে চীনের সমর্থন প্রয়োজন। কারণ, নিরাপত্তা পরিষদের একজন স্থায়ী সদস্য হওয়ার কারণে তার আছে ভেটো দেয়ার ক্ষমতা। নিরাপত্তা পরিষদে এই আলোচনা শুরুর আগে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রানার সামরিক অভ্যুত্থানের কড়া নিন্দা জানিয়েছেন। তিনি নভেম্বরের নির্বাচনের ফল নিয়ে মন্তব্য করেছেন। বলেছেন, নির্বাচনে অং সান সুচির দলের ভূমিধস বিজয় হয়েছে- এটা স্পষ্ট। সিঙ্গাপুরে...
সৌদি আরবের ফরাসি দূতাবাসে ছুরি হামলা, নিরাপত্তারক্ষী আহত

সৌদি আরবের ফরাসি দূতাবাসে ছুরি হামলা, নিরাপত্তারক্ষী আহত

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, খেলা, বাংলাদেশ
সৌদি আরবের ফরাসি দূতাবাসে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে দূতাবাসে একজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। বৃহস্পতিবার ফরাসি দূতাবাস এ নিয়ে একটি বিবৃতি দিয়ে ঘটনা নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে ফ্রান্স টুয়েন্টিফোর। খবরে জানানো হয়েছে, হামলাকারীকে তাৎক্ষনিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। হামলার পর আহত নিরাপত্তারক্ষীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বর্তমানে তিনি ঝুঁকির বাইরে রয়েছেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফরাসি দূতাবাস। ঘটনাটি ঘটেছে মক্কা প্রদেশের জেদ্দাহ শহরে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী একজন সৌদি নাগরিক। তবে আহত নিরাপত্তারক্ষীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। হামলার উদ্দেশ্য স¤পর্কে সৌদি কর্তৃপক্ষ কিংবা ফরাসি দূতাবাস কোনো কারণ উল্লেখ করেনি এখনো। এদিকে, ফ্রান্সের একটি চার্চে সন্দেহভাজন ইসলামপন্থীর ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছেন। ওই হামলার পরপরই সৌদি আরবের এই হামলার ঘটনা ঘটে। **...
ভারতে গরুর মাংস পরিবহনের সন্দেহে যুবককে হাতুড়ি দিয়ে পেটালো গোরক্ষকরা

ভারতে গরুর মাংস পরিবহনের সন্দেহে যুবককে হাতুড়ি দিয়ে পেটালো গোরক্ষকরা

আন্তর্জাতিক
ভারতের রাজধানী দিল্লি লাগোয়া গুরগাঁওতে এক যুবককে গরুর মাংস পরিবহনের অভিযোগে ব্যাপক মারধর করা হয়েছে। ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। লুকমান খান নামের ওই যুবক ট্রাকে করে মাংস নিয়ে যাচ্ছিলেন এবং সেটা মহিষের মাংস বলে জানিয়েছেন ওই বাজারটির প্রধান। এ খবর দিয়েছে বিবিসি বাংলা। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবককে অন্য কয়েকজন মাটিতে ফেলে মারছে। এরই মধ্যে একজন হাতুড়ি দিয়ে তার মাথা আর হাঁটুতে মারছে - সেটাও দেখা গেছে। ভিডিওতে আরও দেখা যাচ্ছে পুলিশ ঘটনাস্থলে হাজির থাকলেও তারা কাউকে বাধা দিচ্ছে না। পরে অবশ্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটা সময়ে নিয়মিতই গরুর মাংস পরিবহন করার অভিযোগ তুলে বা বাজার থেকে গরু কিনে নিয়ে যাওয়ার সময়ে গণপিটুনির ঘটনা ঘটছিল। শুক্রবার আবারও সেরকমই একটা ঘটনা হয়েছে গুরগাঁওতে। লুকমান খান পুলিশকে জানিয়েছেন যে একটি ট্রাফিক সিগনাল থেকে...
জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন ঘাঁটিতে করোনা ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা

জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন ঘাঁটিতে করোনা ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক
প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান। ওকিনাওয়া দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর কয়েকটি ঘাঁটি রয়েছে এবং সেখানে বহু সংখ্যক মার্কিন সেনাকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডয়েচে ভেলেরে খবরে বলা হয়, ওকিনাওয়ার গভর্নর ডেনি তামাকি গতকাল শুক্রবার ঘোষণা করেন, ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত জাপানের দক্ষিণাঞ্চল জরুরি অবস্থার মধ্যে থাকবে। তিনি ওকিনাওয়া দ্বীপের বাসিন্দাদেরকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেন। ওই এলাকায় প্রতিদিন রেকর্ড সংখ্যক লোকজন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। সংবাদ সম্মেলনে তামিাকি বলেন, হঠাৎ দ্বীপটিতে করোনা সংক্রমণ বেড়ে গেছে এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে কিন্তু যেকোনো মূল্যে তা প্রতিরোধ করতে হবে। আমরা রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করছি যার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে, আমরা সংকটাপন্ন অবস্থায় আছি। ওকিনাওয়া অঞ্চ...