Friday, June 5

আন্তর্জাতিক

সিরিয়ায় ৯ বছরে মারা গেছে ৩ লাখ ৮৪ হাজার মানুষ

সিরিয়ায় ৯ বছরে মারা গেছে ৩ লাখ ৮৪ হাজার মানুষ

আন্তর্জাতিক
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় গত ৯ বছরে অন্তত ৩ লাখ ৮৪ হাজার সিরীয় নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১ লাখ ১৬ হাজার বেসামরিক বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।পর্যবেক্ষক সংস্থাটির প্রতিবেদন অনুসারে, নিহতদের মধ্যে ২২ হাজার শিশু ও ১৩ হাজার নারী রয়েছে। এছাড়া আছে ১ লাখ ২৯ হাজার ৪৭৬ জন সিরীয় যোদ্ধা। নিহতদের মধ্যে ১ হাজার ৬৯৭ জন হিজবুল্লাহর সদস্য রয়েছে। আর বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে নিহতের সংখ্যা ৫৭ হাজার। পাশাপাশি কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের ১৩ হাজার ৬২৪ জন সদস্যও নিহত হয়েছে। এই দলটি যুক্তরাষ্ট্রের সমর্থনে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করেছে।গত ডিসেম্বর থেকে দামেস্ক প্রশাসন সিরিয়ার ইদলিব প্রদেশে বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক অভিযান পরিচালনা করছে। এই অভিযানে প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে দা...
করোনায় ফ্রি চিকিৎসা দেবেন রোনালদো

করোনায় ফ্রি চিকিৎসা দেবেন রোনালদো

আন্তর্জাতিক, খেলা
দুই দিন আগেই মরণব্যাধী করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে সচেতনতামূলক পোস্ট দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমান দল জুভেন্টাসের সতীর্থ ড্যানিয়েল রুগানি এতে আক্রান্ত হওয়ায় বর্তমানে ইতালি ছেড়ে জন্মভূমি পর্তুগালে অবস্থান করছেন বিশ্ব ফুটবলের মহাতারকা। এবার আক্রান্তদের চিকিৎসায় এগিয়ে এলেন তিনি।স্প্যানিশ গণমাধ্যম মার্কার বরাতে জুভেন্টাস এফসি ডটকম জানাচ্ছে, পর্তুগালের লিসবনে থাকা পেস্তানা সিআরসেভেন লাইফ স্টাইল হোটেলকে হাসপাতালে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।মার্কা আরও জানায়, হাসপাতালে আসা সবাইকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। শুধু তাই নয়, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সব খরচ নিজেই দেবেন রোনালদো।বিশ্বে প্রায় দেড় লাখ মানুষ করোনায় আক্রান্ত। মারা গেছেন ৫ হাজার ৮শোর বেশি। এখনও পর্যন্ত পর্তুগালে ১৬৯ জন আক্রান্ত হলেও কোনও মৃত্যুর খবর আসেনি।গেল...
ক্রিকেট বন্ধ ওয়েস্ট ইন্ডিজে

ক্রিকেট বন্ধ ওয়েস্ট ইন্ডিজে

আন্তর্জাতিক, খেলা
করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা দুনিয়া। একের পর এক মৃত্যুর খবরে ভারী হয়ে উঠছে পৃথিবীটা। এত কিছুর মধ্যে খেলাধুলাও থেমে গেছে। আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলার প্রায় সবকটি আসর স্থগিত করা হয়েছে।বন্ধ করে দেয়া হয়েছে দ্বিপক্ষীয় সিরিজগুলোও। স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো ফ্র্যাঞ্চাইজি লিগও।আজ রোববার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও ঘোষণা দিলো, দ্বীপ রাষ্ট্রটিতে বন্ধ থাকবে সব ধরণের ক্রিকেট ম্যাচ। আগামী এক মাস অর্থাৎ, সোমবার (১৬ মার্চ) থেকে ৩০ দিন ওয়েস্ট ইন্ডিজে সব ধরনের ক্রিকেট বন্ধ থাকবে।উইন্ডিজ ক্রিকেট বোর্ডের এই ঘোষণার মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের শেষ দুই রাউন্ড, নারী সুপার ৫০ ওভার কাপ, আঞ্চলিক অনূর্ধ্ব-১৫ বালক চ্যাম্পিয়নশিপ এবং আঞ্চলিক অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পয়িনশিপের আয়োজন স্থগিত হয়ে গেছে। শুধু খেলা বন্ধই নয়, স্থগিত করা হয়েছে ক্রিকেট বোর্ডে...
আতঙ্কিত হব না, প্রস্তুতি নিতে হবে : নরেন্দ্র মোদি

আতঙ্কিত হব না, প্রস্তুতি নিতে হবে : নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক
সার্কভুক্ত অঞ্চলে বিশ্বের পাঁচ ভাগের একভাগ মানুষ বাস করে। আমরা সবাই খুব ঘনিষ্ঠভাবে বাস করি। আমাদের একসঙ্গে কাজ করতে হবে। করোনাভাইরাস মোকাবিলায় আমাদের একসঙ্গে লড়তে হবে। এর জন্য আতঙ্কিত না হয়ে প্রস্তুত হতে হবে- বলেছেন ভারতের প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি। রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আট দেশের সরকার প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মিলিত হয়ে তিনি এ কথা বলেন।   নরেন্দ্র মোদি আরও বলেন, ভারত করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ থেকে শুরু করে একাধিক পদক্ষেপ নিয়েছে। এই ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ভারত তৎপর। ইতোমধ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, ৬৬টি ল্যাব তৈরি করা হয়েছে। চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের যৌথ প্রচেষ্টা ফলপ্রসূ হবে। ভিডিও কনফারেন্সে আফগানিস্তানের রা...
সার্কভুক্ত দেশগুলোকে স্বাস্থ্য জ্ঞান ভাগাভাগির প্রস্তাব দিলেন শেখ হাসিনা

সার্কভুক্ত দেশগুলোকে স্বাস্থ্য জ্ঞান ভাগাভাগির প্রস্তাব দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক, জাতীয়, বাংলাদেশ, স্বাস্থ্য
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ নিতে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সার্কভুক্ত দেশগুলোকে স্বাস্থ্য জ্ঞান ও সরঞ্জাম ভাগাভাগির প্রস্তাব দিয়েছেন তিনি।আজ রোববার (১৫ মার্চ) বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে সার্কভুক্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের এক ভিডিও কনফারেন্সে তিনি এ প্রস্তাবনা দেন।শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের নিজেদের যে স্বাস্থ্য জ্ঞান ও সরঞ্জাম রয়েছে, এই ভাইরাস মোকাবিলায় তা ভাগাভাগি করতে হবে।শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সঙ্গে তার স্বাস্থ্য জ্ঞান এবং এ সংক্রান্ত সরঞ্জাম ভাগাভাগি করতে প্রস্তুত রয়েছে। প্রয়োজনে আমরা যেমন ভিডিও কনফারেন্স করছি, সার্কভুক্ত দেশগুলোর স্বাস্থ্যসচিবরাও ...
ভিসার মেয়াদ না থাকলেও কাতার ঢুকতে পারবেন প্রবাসীরা

ভিসার মেয়াদ না থাকলেও কাতার ঢুকতে পারবেন প্রবাসীরা

আন্তর্জাতিক
ভিসার মেয়াদ শেষ হলেও কাতারে ঢুকতে পারবেন বাংলাদেশিরা। যেসব বাংলাদেশি দেশে এসে করোনাভাইরাসের নিষেধাজ্ঞার জন্য আটকরা পড়েছেন তাদের ভিসার মেয়াদ শেষ হলেও কাতারে ঢুকতে সমস্যা হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।বুধবার (১১ মার্চ) দোহার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে যারা ছুটিতে বাংলাদেশে অবস্থান করছেন, তাদের নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষ-কোম্পানি বা কফিলের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য আবারো অনুরোধ করা হলো। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কাতার থেকে বাংলাদেশে ভ্রমণ না করার জন্য বলা হচ্ছে। তবে অত্যন্ত জরুরি ক্ষেত্রে কাতার আইডির মেয়াদ বেশিদিন আছে কিনা কাতার ত্যাগের আগে তা নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।কাতারে বাংলাদেশি কোনও নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হলে দূতাবাসকে (৩৩৬৬ ২০০০) তাৎক্ষণিকভাবে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে। ...
ইরাকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করছে আমেরিকা

ইরাকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করছে আমেরিকা

আন্তর্জাতিক
ইরানি হামলা মোকাবিলায় ইরাকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, আমরা ইরাকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আনার প্রক্রিয়ায় রয়েছি। একইসঙ্গে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করবো। ইরানের সম্ভাব্য আরও হামলা থেকে নিজেদেরকে রক্ষার জন্য আমরা এ ব্যবস্থা নিচ্ছি।গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনী ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদী আল মুহান্দিসকে ড্রোন হামলার মাধ্যমে হত্যা করে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার কথা ঘোষণা করে।৮ জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইরাকে মার...
করোনা আতঙ্ক নাগরিকসহ সবার জন্য ওমরাহ নিষিদ্ধ করল সৌদি আরব

করোনা আতঙ্ক নাগরিকসহ সবার জন্য ওমরাহ নিষিদ্ধ করল সৌদি আরব

আন্তর্জাতিক
সৌদি আরব সরকার তার নাগরিক ও স্থায়ী অভিবাসীদের জন্য সাময়িকভাবে ওমরাহ নিষিদ্ধ করেছে। এর আগে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বর্হিবিশ্বের মুসল্লিদের জন্য ওমরাহ নিষিদ্ধ করা হয়।আজ বুধবার (৪ মার্চ) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।ঘোষণায় বলা হয়েছে, অভ্যন্তরীণভাবেও ওমরাহ সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মক্কা মোকাররমা ও মদিনা মোনাওয়ারার সব প্রবেশ পথে কড়া পাহারা বসানো হবে।আপাতত সৌদি আরবের নিজস্ব নাগরিক কিংবা কোনও প্রবাসী হারামাইন এরিয়ায় প্রবেশ করতে পারবে না। তবে ওই নোটিশে মসজিদ এলাকার বাসিন্দাদের জন্য কোনও নির্দেশনা দেয়া হয়নি।এর আগে সোমবার সৌ‌দি আর‌বে প্রথম করোনাভাই‌রাসে আক্রান্ত শনাক্ত হয়।ওই ব্যক্তি সম্প্রতি ইরান থে‌কে বাহরাইন হ‌য়ে দে‌শে ফিরেছেন। তবে তিনি সৌদি কর্তৃপক্ষের কাছে প্রকাশ করেননি যে তারা বাহরাইনের আগে ইরান সফর করেছিলেন।স্বাস্থ্য...
চার দেশের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করলো বাংলাদেশ

চার দেশের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করলো বাংলাদেশ

আন্তর্জাতিক, জাতীয়, বাংলাদেশ
বাংলাদেশ করোনাভাইরাস আক্রান্ত দেশগুলোর মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালির নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি এসব দেশের বিশেষ অঞ্চল (যেখানে বেশি আক্রান্ত) থেকে আগত দেশি-বিদেশি নাগরিকদের এখন থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার (৯ মার্চ) বিকেলে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় গঠিত জাতীয় কমিটির সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান। গতকাল রোববার (৮ মার্চ) সরকারের আইইডিসিআরের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছেন। এ তিনজন ছাড়া আরও দুজনকে করোনা আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আক্রান্ত তিনজনের মধ্যে দুজন ইতালিফেরত। তৃতীয়জন এদেরই মাধ্যমে সংক্রমিত হয়েছেন।করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় গঠিত জাতীয়...
করোনা আতঙ্কে আইপিএল পেছানোর দাবি

করোনা আতঙ্কে আইপিএল পেছানোর দাবি

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, খেলা
২৯ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। উদ্বোধনী দিনে মু্ম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের। টি-টোয়েন্টির জমজমাট এই আসর নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। করোনাভাইরাসের আতঙ্কের কারণে শঙ্কার মুখে এবারের আয়োজন।যদিও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, নির্ধারিত সূচিতেই অনুষ্ঠিত হবে আইপিএল। টুর্নামেন্ট সুষ্ঠ ভাবে আয়োজন করার জন্য সবরকম ব্যবস্থা নেয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, সরকারের সঙ্গে করোনা সংক্রান্ত আলোচনা করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। সতর্ক করা হয়েছে সব ফ্র্যাঞ্চাইজিকেও। যদিও আইপিএল পেছানোর দাবি তুলেছে মহারাষ্ট্র সরকার। ওয়াংখেড়ে স্টেডিয়ামটি মহারাষ্ট্রের অধীনেই রয়েছে। করোনার কারণে আইপিএল স্থগিত করার দাবি তুলে...