করোনা: কমিউনিটি সংক্রমণ শূন্য ঘোষণা নিউজিল্যান্ডের
করোনা ভাইরাসের (কভিড-১৯) কমিউনিটি পর্যায়ে সংক্রমণ থামাতে পারার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। ভাইরাসটি সম্পূর্ণরুপে নির্মূল করতে পেরেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। এ খবর দিয়েছে বিবিসি।
আরডার্ন রোববার বলেন, আপাতত ভাইরাসটি সম্পূর্ণরুপে নির্মূল করা হয়েছে। তবে কর্মকর্তারা বলেছেন, তার মানে এই নয় যে, নতুন আক্রান্তের সংখ্যা পুরোপুরি থেমে গেছে।
এদিকে, দেশজুড়ে আরোপিত কঠোর লকডাউন শিথিল করতে চলেছে নিউজিল্যান্ড। মঙ্গলবার থেকে দেশটির স্বাস্থ্যব্যবস্থা, শিক্ষা কার্যক্রম ও আংশিকভাবে অনাবশ্যক ব্যবসা চালুর অনুমোদন দেয়া হয়েছে।
আরডার্ন বলেন, আমরা অর্থনীতি চালু করছি, কিন্তু মানুষের সামাজিক জীবন খুলে দিচ্ছি না। তার মানে, বেশিরভাগ মানুষকে এখনো ঘরেই অবস্থান করতে হবে। প্রসঙ্গত, নিউজিল্যান্ডে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন মাত্র ১৯ জন।
দেশটির স্বাস্থ্...









