Friday, June 5

আন্তর্জাতিক

কোলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে  আসিফের ” অনুশোচনা ” সন্মানিত  জুরী বোর্ডের শ্রেষ্ঠ অভিনেতাদের তালিকায় রোমিও

কোলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসিফের ” অনুশোচনা ” সন্মানিত জুরী বোর্ডের শ্রেষ্ঠ অভিনেতাদের তালিকায় রোমিও

আন্তর্জাতিক, বাংলাদেশ, বিনোদন
বিনোদন প্রতিবেদক : নাট্যকার ,অভিনেতা, পরিচালক আসিফ নজরুলর পরিচালনায় নির্মিত শর্ট ফিল্ম " অনুশোচনা " কোলকাতায় অনুষ্ঠিত হট্রমেলায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।শর্ট ফিল্ম ক্যাটাগরি তে এই সন্মাননা পায় আসিফ নজরুলের " অনুশোচনা " । জুরী বোর্ডের বিবেচনায় শ্রেষ্ঠ অভিনেতাদের তালিকায় প্রশংসাপত্র পেয়েছেন সাংবাদিক , অভিনেতা আহমেদ সাব্বির রোমিও । গত ২৩ ফেব্রুয়রি ২০২০ কোলকাতার ভারত সভায় আয়োজিত এক অনুষ্ঠানে পরিচালক আসিফ নজরুলের হাতে এই সন্মাননা ও প্রশংসাপত্র তুলেদেন হট্রমেলায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজকরা। উল্লেখ্য, সাংবাদিক, অভিনেতা আহমেদ সাব্বির রোমিও পারিবারিক সমস্যার জন্য উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহন করার জন্য উপস্থিত থাকতে পারেন নি। সন্মাননা পাওয়ার পরে পরিচালক আসিফ নজরুল বলেন , " আন্তর্জাতিক অঙ্গনে সন্মাননা পাওয়া আমার জন্য অবশ্যই একটি সাফল্যের ব্যাপার । ত...
দক্ষিণ কোরিয়ায় নতুন করে ১৬১ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ৭ জনের

দক্ষিণ কোরিয়ায় নতুন করে ১৬১ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ৭ জনের

আন্তর্জাতিক
দক্ষিণ কোরিয়ায় সোমবার নতুন করে ১৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর ফলে দেশটিতে সব মিলিয়ে ৭৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হলো। চীনের বাইরে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দক্ষিণ কোরিয়াতেই। দেশটির কর্তৃপক্ষ সোমবার জানায়, সেখানে নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হলো। করোনায় মৃত্যুর সংখ্যার দিক থেকে চীনের বাইরে ইরানের পরই দক্ষিণ কোরিয়ার অবস্থান। এর আগে রোববার আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে রোগ বিষয়ক সর্বোচ্চ সতর্কতা জারি করে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ। এমনকি এই মহামারীর বিস্তার রোধে ‘নজিরবিহীন, শক্তিশালী’ পদক্ষেপ নিতে দেশটির কর্মকর্তাদের নির্দেশ দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। এদিকে ইরানে করোনায় আটজনের মৃত্যুর পর দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়ে তুরস্ক, পাকিস্তান, আর্মেনি...
ট্রাম্পের সফরের মাঝেই রণক্ষেত্র দিল্লি

ট্রাম্পের সফরের মাঝেই রণক্ষেত্র দিল্লি

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মাঝেই ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) পক্ষ ও বিপক্ষ- দু’দলের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লি। এতে দিল্লি পুলিশের প্রধান কনস্টেবল নিহত হয়েছেন। এছাড়া ঊর্ধ্বতন এক কর্মকর্তাও আহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। সোমবার রাতে ভারতের রাজধানী দিল্লি পৌঁছনোর কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার কয়েক ঘণ্টা আগে উত্তর পূর্ব দিল্লি কার্যত রণক্ষেত্রে পরিণত হল। নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষের এবং বিপক্ষের আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন এক পুলিশ কর্মী। পাথরে পাথরে ছয়লাপ রাস্তাঘাট।সংঘর্ষ শুরু হয়েছিল রবিবারেই। ভজনপুরা এবং মৌজপুর অঞ্চলে বেশ কিছু দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন সিএএ বিরোধী আন্দোলনকারীরা। রবিবার তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সিএএ-পন্থীরা। দু'পক্ষই একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। তারই ...
সন্ত্রাসবাদ রুখতে যুক্তরাষ্ট্র-ভারত প্রতিশ্রুতিবদ্ধ: ট্রাম্প

সন্ত্রাসবাদ রুখতে যুক্তরাষ্ট্র-ভারত প্রতিশ্রুতিবদ্ধ: ট্রাম্প

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্ত্রাসীদের রুখতে এবং তাদের মতাদর্শের বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র ও ভারত। এ কারণে পাকিস্তানের সীমান্তে যেসব সন্ত্রাসী সংগঠন ও জঙ্গি তাদের কর্মকাণ্ড পরিচালনা করে তাদের বিরুদ্ধে অভিযান চালাতে আমি ক্ষমতায় আসার পর থেকে আমার প্রশাসন পাকিস্তানের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করে যাচ্ছে। গুজরাটে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়ে এসব কথা বলেন ট্রাম্প। প্রথমবারের মতো দুইদিনের রাষ্ট্রীয় সফরে ভারত আসা ট্রাম্প ‘নমস্তে’ বলে নিজের ভাষণ শুরু করেন। এসময় তিনি চা বিক্রেতা থেকে দেশের নেতা হয়ে ওঠায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংগ্রামী জীবনের ব্যাপক প্রশংসা করেন। ট্রাম্প বলেন, ভারতের এমন অভ্যর্থনা সারা জীবন মনে থাকবে। হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই দেশ। চা বিক্রেতা থেকে তিনি প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন। ...
ইরান থেকে ৭শ নাগরিককে দ্রুত ফিরিয়ে নিচ্ছে কুয়েত

ইরান থেকে ৭শ নাগরিককে দ্রুত ফিরিয়ে নিচ্ছে কুয়েত

আন্তর্জাতিক
চীনের উহানে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা পড়েছে ইরানেও। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের ছয় নাগরিক মারা গেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।আরও ২৮ জন আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা শংকটাপন্ন। দেশটির কুয়াম থেকে বাবোল, আরাক, ইসফাহান ও রাশত অঞ্চলে ভাইরাসটির বিস্তার ঘটেছে। এমনকি রাজধানী তেহরানেও কভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মিনোও মোহরেজ।এমন পরিস্থিতিতে দেশটিতে থাকা ৭শর বেশি নাগরিককে ফিরিয়ে নিতে চার্টার ফ্লাইট পরিচালনা শুরু করেছে কুয়েত। ইতোমধ্যে শনিবার প্রথম পাঁচটি ফ্লাইটে ১৩০ জন যাত্রী কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। শনিবার কুয়েত এয়ারওয়েজ ও কুয়েত বার্তা সংস্থা (কুনা) এ তথ্য জানিয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মিনোও মোহরেজ ইসলামি বলেছেন, ২৮ আক্রান্তের অধিকাং...
‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে কারাগারে ভারতীয় তরুণী

‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে কারাগারে ভারতীয় তরুণী

Uncategorized, আন্তর্জাতিক
সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে যোগ দিয়ে দেশবিরোধী স্লোগান দিয়ে বসলেন ভারতের বেঙ্গালুরুর এক তরুণী। হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির উপস্থিতিতেই তিনি অনুষ্ঠান মঞ্চ থেকে বলে বসেন ‘পাকিস্তান জিন্দাবাদ’। একটি ভিডিওতে দেখা যায়, অমূল্য নামে পরিচিত ওই তরুণী অনুষ্ঠানে সমবেত জনতার উদ্দেশে ‘পাকিস্তান জিন্দাবাদ (পাকিস্তান দীর্ঘজীবী হোক)’ এই স্লোগান দেয়ার আহ্বান জানান। ‘সংবিধানকে রক্ষা করুন’ এই ব্যানারে আয়োজিত একটি অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে। অমূল্যর মুখে ওই স্লোগান শুনে ছুটে আসেন আসাদউদ্দিন ওয়াইসি এবং আরও দুই ব্যক্তি। তারা অমূল্যর মুখের সামনে থেকে মাইক্রোফোন সরিয়ে নেয়ার চেষ্টা করেন, ছুটে আসেন অনুষ্ঠানের আয়োজকরাও। পরে অমূল্যর কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে ওয়াইসি বলেন, আমরা কোনোভাবেই আমাদের শত্রু দেশ পাকিস্তানকে সমর্থন করি না। এরপরই বিতর্কিত স্লোগান দেয়ার অপরাধে অমূল্যক...
করোনা: দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ৪৩৩ ছাড়িয়েছে

করোনা: দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ৪৩৩ ছাড়িয়েছে

আন্তর্জাতিক
দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস কঠিন আকার ধারণ করছে। আজ শনিবার সেখানে নতুন করে সংক্রমিত হয়েছেন ২২৯ জন। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৪৩৩। এ পর্যন্ত আজ শনিবারই সেখানে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স। এতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের বেশির ভাগই দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালের সঙ্গে যুক্ত। ফলে চীনের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্তের দিক দিয়ে নাম উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার। চিওংডোতে একটি হাসপাতাল এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি। একই রকম ঘটনা ঘটেছে ডায়েগু শহরে একটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে। কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলেছে, নতুন আক্রান্তদের মধ্যে ৯২ জনই চিওংডো ডায়েনাম হাসপাতালের রোগি অথবা স্টাফ। ওদিকে আজ শনিবার সেখানে আরও একজন মারা গেছেন। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় করোনায় মৃত...
মালয়েশিয়ায়  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

মালয়েশিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
রফিকুল ইসলাম, মালয়েশিয়া:- মালয়েশিয়া কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আজ দিনের প্রথম প্রহর থেকে যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মারক দিন একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ করেন রাষ্ট্রদূত মহ. শহীদুল ইসলাম।অতঃপর ভাষা শহীদদের স্মরণে নিরবতা পালন এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। হাইক্মিশন চত্ত্বরে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে বাংলাদেশ হাইকমিশন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রবাসী সংগঠন পুষ্পাঞ্জলি অর্পন করে। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আব্দুল হামিদ এর বাণী পাঠ করেন বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স এডভাইজার কমোডর মুসতাক আহমেদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা,...
সুদানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে

সুদানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে

আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক: সুদানের দারফুরে এলফেশার সুপার ক্যাম্প বঙ্গবন্ধু ক্যাম্পে বাংলাদেশ ফর্মড পুলিশের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। বাংলাদেশ ফর্মড পুলিশের কর্মরত অপারেশন অফিসার মাসুক মিয়া পিপিএম স্বদেশ কন্ঠ ডটকমকে জানান, সুদানের স্থানীয় সময় সকাল ৭ টায় শহীদ মিনারে বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তিনি বলেন, আমাদের এই ক্যাম্প এ কোন শহীদ মিনার ছিলো না, বাংলাদেশ কন্টিনজেন্ট এর কমান্ডার আব্দুল হালিম এর নির্দেশে আমাদের কর্মীরা একটি মোবাইল শহীদ মিনার নির্মাণ করে। প্রবাসে থাকলে আমরা বাংলাদেশ এর বিভিন্ন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার মাধ্যমে বাংলাদেশ এর গৌরবময় ইতিহাস বিশ্বের বুকে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সুদান মিশনে কর্মরত চিকিৎসক ডাঃ চন্দ্র শেখর দত্ত এই মাধ্যমকে স্বাগত জানান, ইতিপূর্বে আমরা মহান বিজয় দিবস যথাযোগ্য ভাবে পালন করি। আসছে মার্চ মাস কে যথ...
রানী মুখার্জির কথা মেনে ফল পাচ্ছেন সাইফ

রানী মুখার্জির কথা মেনে ফল পাচ্ছেন সাইফ

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, বিনোদন
সম্প্রতি বলিউড অভিনেতা সাইফ আলী খান তার স্ত্রী কারিনা কাপুরের চ্যাট শো-তে বিশেষ অতিথি হন। সেখানে অতিথি হিসেবে বেশ কিছু কথার জবাব দিয়েছেন অভিনেতা। উপস্থাপিকা বউ আর অতিথি যেখানে স্বামী সেই অনুষ্ঠানে নতুন কোনো তথ্য না থাকারই কথা। কিন্তু সবাইকে অবাক করে ভক্তদের অজানা কিছু তথ্য ভাগাভাগি করেছেন সাইফ। আড্ডার ফাঁকে কারিনা জিজ্ঞাসা সাইফকে জিজ্ঞেস করেন, সাইফের মতে বিবাহিত জীবনে কোন কাজটি একেবারেই করা উচিৎ নয়। উত্তরে সাইফ বলেন, জীবনসঙ্গীর সঙ্গে কখনওই বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। প্রেম বিষয়ক জিজ্ঞাসার উত্তর দিতে গিয়ে সাইফ জানান, কারিনার সঙ্গে ডেট করার সময় রানী মুখার্জির কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন সাইফ।  সাইফ বলেন, মনে পড়ে না আগে কখনও ওয়র্কিন অভিনেত্রীর সঙ্গে ডেটে গেছি কিনা। রানি আমাকে বলেছিল, মনে করবে কোনও পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছে। তখনই বুঝেছিলাম ও কী বলতে চাইছে। ও বোঝাতে চে...