Friday, June 5

আন্তর্জাতিক

আফগানিস্তানের তুষারধসে দুই পরিবারের ২১ জন নিহত

আফগানিস্তানের তুষারধসে দুই পরিবারের ২১ জন নিহত

আন্তর্জাতিক
আফগানিস্তানের মধ্যাঞ্চলের দাইকুন্দি প্রদেশে তুষারধসের ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুক্রবার এ কথা জানিয়েছে।তুষারধসের ঘটনায় ১০ জন আহত হওয়ার পাশাপাশি সাতজন নিখোঁজ রয়েছে। এছাড়া তুষারধসে প্রায় ৫০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আহমেদ তামিম আজিমি বলেছেন, দুই পরিবারের ২১ জন নিহত  হয়েছে। তিনি বলেন, খারাপ আবহাওয়ার কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।এর আগে আফগানিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছিল দাইকুন্দিসহ বেশ কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টিপাত, ভারী তুষারপাত ও তাৎক্ষণিক বন্যা হতে পারে।এদিকে তুষারধসের পর বেশ কয়েকটি প্রধান মহাসড়ক ও সড়ক বন্ধ হয়ে যায়। গত দুই মাসে আফগানিস্তানে ভারী তুষারপাত ও বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এসব ঘটনায় জানুয়ারি ও ফেব্রুয়ারি ৭২ জনের ...
সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
সিঙ্গাপুর আরও দুই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরের সংবাদ মাধ্যম স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এনিয়ে চারজন বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হলেন।প্রতিবেদনে বলা হয়, নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত দুই বাংলাদেশির বয়স যথাক্রমে ৩০ ও ৩৭ বছর। তারা সিঙ্গাপুরে সেলেটার অ্যারোস্পেস হাইটস নামের একটি প্রতিষ্ঠানে কাজ করেন। সিঙ্গাপুরে এর আগে আক্রান্ত হওয়া দুই বাংলাদেশিও একই প্রতিষ্ঠানের কর্মী।প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই দুই বাংলাদেশিসহ সিঙ্গাপুরে নতুন করে মোট আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। তবে সিঙ্গাপুরে দুই বাংলাদেশিসহ নতুন করে যে আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের কেউই সম্প্রতি চীন ভ্রমণ করেননি।এর আগে গতকাল বুধবার দুই বাংলাদেশির করোনাভাইরাসে আ...
গুজরাটে ৫০-৭০ লাখ লোকের জমায়েত হবে শুনে ঘাবড়ে গেলেন ট্রাম্প!

গুজরাটে ৫০-৭০ লাখ লোকের জমায়েত হবে শুনে ঘাবড়ে গেলেন ট্রাম্প!

আন্তর্জাতিক
আগামী ২৪ ফেব্রুয়ারি দুইদিনের সফরে ভারত আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়াদিল্লি ছাড়াও আহমেদাবাদে ‘কেমছো ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে এক মঞ্চে দেখা যাবে মোদি-ট্রাম্পকে। খবর আনন্দবাজারের।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর নিয়ে যথেষ্ট আশাবাদী ভারত। কারণ এই সফরেই বাণিজ্য, প্রতিরক্ষাসহ বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আর তা যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেও মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।ভারত সফর নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, মোদি এক দারুণ ব্যক্তিত্ব। এই সফরের জন্য মুখিয়ে রয়েছি। এ মাসের শেষে ভারতে যাব। মঙ্গলবারই নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে বলেও সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প।ওই কথোপকথনের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, মোদি জানিয়েছেন আহমেদাবাদে আমাকে অভ্যর্থনা জানাতে কয়েক লাখ মানুষ হাজির থাকবেন। এরপরই এ প্রসঙ্গে কৌ...
দাবানলে পোড়া শরীর নিয়ে তরুণের কাছে ছুটে এলো ক্যাঙ্গারু

দাবানলে পোড়া শরীর নিয়ে তরুণের কাছে ছুটে এলো ক্যাঙ্গারু

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
২০১৯ সালের সেপ্টেম্বর থেকেই জ্বলছে অস্ট্রেলিয়ার শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি ছাড়তে হচ্ছে লাখ লাখ মানুষকে। অস্ট্রেলিয়ায় জাতীয় সংকটে রূপ নিয়েছে এ দাবালন।   এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। ধ্বংস হয়ে গেছে প্রায় ১৫০০ ঘরবাড়ি। দাবানলের অপ্রতিরোধ্য গতি থামাতে দেশটি এরইমধ্যে ৩০০ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়। কিন্তু এর আগেই প্রাকৃতিক এ দুর্যোগ প্রাণ কেড়ে নিয়েছে ৫০ কোটি প্রাণীর। এবার সেই ভয়াবহ আগুন থেকে জীবন বাঁচতে লোকালয়ে চলে আসছে বনের আগুনে পোড়া প্রাণীরা। দেশটির গণমাধ্যমে কয়েক দিন ধরে এমন হৃদয় বিদারক খবর আসছে। সম্প্রতি একটি ক্যাঙ্গারু তার পোড়া শরীর নিয়ে এক তরুণের কাছে সাহায্য চায়! এই ছবিটি তোলা হয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য থেকে। সেখানে এখন জরুরি অবস্থা চলছে। এদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেইন...
নামাজ আদায়ের পর দাবানলে বৃষ্টি

নামাজ আদায়ের পর দাবানলে বৃষ্টি

আন্তর্জাতিক, ইসলাম, এক্সক্লুসিভ
দাবানল বন্ধের জন্য প্রয়োজন বৃষ্টি। তাই অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে সালাতুল ইশরাক এর নামাজ আদায় করেছিল দেশটির মুসলিম কমিউনিটি। এরপরই অস্ট্রেলিয়ায় নামে স্বস্তির বৃষ্টি। অস্ট্রেলিয়ার উপকূলে বৃষ্টি হওয়ায় দাবানলে পোড়া এলাকার তাপমাত্রা কিছুটা কমেছে। রোববার ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে তাপমাত্রা ২০ ডিগ্রিতে এসেছে। তবে এই বৃষ্টি বিশাল দাবানল নেভানোর জন্য যথেষ্ট নয়। দাবানল থাকতে পারে আরো কয়েক মাস। নিউসাউথ ওয়েলসের রাজ্যপ্রধান গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান সোমবার সকালে বলেন, বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও আত্মতুষ্টিতে ভোগার উপায় নেই। গোটা রাজ্যে এখনো ১৩০টি দাবানল চলছে। এই ঘটনার ভেতর আরো দুইজন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাদের উদ্ধারে অভিযান চলছে। দমকল বিভাগের কর্মীরা বলছেন, বৃষ্টির পর তাদের জন্য নতুন কিছু চ্যালেঞ্জ থাকছে। আবার যেন দাবানল মাথাচাড়া দিয়ে উঠতে না পার...
কুমিল্লা সোসাইটি অফ ইউএসএ ইন্ক এর অভিষেক

কুমিল্লা সোসাইটি অফ ইউএসএ ইন্ক এর অভিষেক

আন্তর্জাতিক
আসাদুর রহমান খান || যুক্তরাষ্ট্র প্রতিনিধি || যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সের বিখ্যাত 'গুলশান ট্যারেজ' নামক পার্টি হলভর্তি অসংখ্য মানুষকে সাক্ষী রেখে গত ২৪ নভেম্বর রোববার সন্ধ্যায় হয়ে গেল কুমিল্লা সোসাইটি অফ ইউএসএ ইন্ক এর অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে কমিটির সদস্যদের উপস্থাপনায় মঞ্চে ওঠার আমন্ত্রণ জানানো হলে একে একে মঞ্চে উঠে আসন গ্রহণ করেন প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সম্মানিত অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ খন্দকার মাসুদ রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী তোফায়েল ইসলাম, আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মহিউদ্দিন দেওয়ান এছাড়া বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি জনাব মনিরুজ্জামান। প্রথমেই কোরআন তেলাওয়াত করেন শাহ মোয়াল্লেম হোসেন। এরপর বাংলাদেশ-আমেরিকার জাত...
ইতালি আওয়ামী লীগের শোক দিবস পালিত!

ইতালি আওয়ামী লীগের শোক দিবস পালিত!

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, রাজনীতি
ইতালি প্রতিনিধি || ইতালিতে আওয়ামী লীগের নেতাদের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানী রোমের তরপিনাত্তারা রসই রেস্টুরেন্টের হলরুমে এ শোকসভা করা হয়। শোকের মাস আগস্ট উপলক্ষে দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগ সহসভাপতি আলি আহাম্মদ ঢালী, নজরুল ইসলাম মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক সরদার লুৎফর রহমান, জামান মোক্তার, দীন মোহাম্মদ দিনু, সদস্য শেখ ইসহাক, রোম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি স্বপন হাওলাদার, সাংগঠনকি সম্পাদক জি আর মানিক, রোমা নর্দ আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, মাসুদ খান, মো. শফীক, মো. ইব্রাহিম, সামাজিক ব্যক্তিত্ব আল আমিন ভুঁইয়া, সাবেক ছাত্রনেতা নুরুল কবীর, আরিফ হোসেন, মোস্তাক আহমেদ, সুমন মুজিবুর, জাহাঙ্গীর কাজী প্রমুখ। এছাড়া উক্ত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সুকুমার বর্মন, মতিন বেপারী, বাপ্পি দাস, বিমল দাস, আজম মৃধা...
রোহিঙ্গা সংকট: যে ৫টি সব দাবি পূরণ হলে মিয়ানমারে ফিরে যেতে রাজি শরণার্থীরা

রোহিঙ্গা সংকট: যে ৫টি সব দাবি পূরণ হলে মিয়ানমারে ফিরে যেতে রাজি শরণার্থীরা

আন্তর্জাতিক
অনলাাই ডেস্ক|| সবাংলাদেশে এখন যে এগারো লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী আছে, তার বড় অংশই বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছিলো ২০১৭ সালের ২৫শে অগাস্ট। এরপর জাতিসংঘসহ নানা সংস্থার নানা উদ্যোগের পর বাংলাদেশ ও মিয়ানমারের সরকারের আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনে সিদ্ধান্ত হয়েছিল। ২০১৮ সালের ২৩শে জানুয়ারি প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। বরং রোহিঙ্গারা তখন আট দফা দাবি তুলেছিলো প্রত্যাবাসনের শর্ত হিসেবে। এর মধ্যে ছিলো - নাগরিকত্ব, নিরাপত্তা, বাড়িঘর জমি ফেরত পাবার নিশ্চয়তার মতো বিষয়গুলো। এসব দাবি নিয়ে তখন বিক্ষোভ করেছিল আরাকান রোহিঙ্গা হিউম্যান রাইটস অ্যান্ড পিস সোসাইটি নামের একটি সংগঠন। এবার আবারও ২২শে অগাস্ট প্রত্যাবাসনের একটি সম্ভাব্য তারিখ মিয়ানমারের তরফ থেকে প্রকাশের পর বাংলাদেশের রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মোহাম্মদ আবুল কালাম বিবিসিকে ...
১৬ বছর পর প্রথম মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে

১৬ বছর পর প্রথম মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে

আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক।। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার মৃত্যুদণ্ড পাওয়া ৫ কয়েদির সাজা কার্যকরে উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। এর ফলে ১৬ বছর পর প্রথমবার দেশটিতে কোনো মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে, জানিয়েছে বিবিসি। বৃহস্পতিবার মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষকে সাজাপ্রাপ্ত ৫ কয়েদির মৃত্যুদণ্ড কার্যকরের সময় ঠিক করতে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন। যে কয়েদিদের দণ্ড কার্যকর হচ্ছে তাদের বিরুদ্ধে শিশু ও প্রাপ্তবয়স্কদের ধর্ষণ এবং হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে, বলেছেন তিনি। চলতি বছরের ডিসেম্বর ও আগামী বছরের জানুয়ারিতে এদের দণ্ড কার্যকর করা হবে। “বিচার বিভাগ নিকৃষ্ট সব অপরাধীদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রত্যাশা করে। আমরা আইনের শাসনকে উর্ধ্বে তুলে ধরতে চাই,” বলেন বার। বিবিসি বলছে, ২০০৩ সালে ৫৩ বছর বয়সী লুইস জোনস জুনিয়রের...
যেভাবে জেনারেল মোশাররফের ফোনে আড়ি পেতেছিল ভারত

যেভাবে জেনারেল মোশাররফের ফোনে আড়ি পেতেছিল ভারত

আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক।। ২৬ মে, ১৯৯৯। রাত সাড়ে ৯টার সময়ে ভারতীয় সেনাবাহিনীর প্রধান, জেনারেল ভেদ প্রকাশ মালিকের ঘরে ফোন বেজে উঠল। সাধারণ ফোন নয়। এই একেবারে গোপন আর নিরাপদ ফোন লাইন, ইংরেজিতে যাকে বলে সিকিওর ইন্টারনাল এক্সচেঞ্জ ফোন। অন্য প্রান্তে ছিলেন ভারতের বৈদেশিক গুপ্তচর এজেন্সি রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং বা 'র'-এর সচিব অরভিন্দ দাভে। তিনি জেনারেল মালিককে বলেন, পাকিস্তানের দুই জেনারেলের মধ্যে কথোপকথন তারা রেকর্ড করেছেন। দুই জেনারেলের কথাবার্তার কিছুটা অংশ পড়েও শোনালেন মি. দাভে এবং বললেন, "এই কথোপকথনের মধ্যে বেশ কিছু গোপন তথ্য রয়েছে, যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।" সেই ফোনের কথা মনে করে জেনারেল মালিক বলছিলেন, "দাভের এই ফোনটা আসলে করা উচিত ছিল ডাইরেক্টর জেনারেল মিলিটারি ইন্টেলিজেন্সকে। কিন্তু তার সেক্রেটারি ভুল করে আমার নম্বরে ফোন করে ফেলেছিল। যখন তিনি বুঝতে পারলেন ...