Friday, June 5

আন্তর্জাতিক

‘সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়ন্ত্রণ করতে হবে সরকারকেই’

‘সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়ন্ত্রণ করতে হবে সরকারকেই’

আন্তর্জাতিক, তথ্য ও প্রযুক্তি, বাংলাদেশ
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বিভিন্ন দেশের সরকারকেই নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণের এই ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজেদের ওপর ছেড়ে দেওয়া যাবে না। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রধান (গ্লোবাল অ্যাফেয়ার্স) ও যুক্তরাজ্যের সাবেক উপপ্রধানমন্ত্রী ক্লেগ গতকাল এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। বিবিসিকে দেওয়া এই সাক্ষাৎকারে ক্লেগ বলেন, বেসরকারি প্রতিষ্ঠান বড় বা ছোট যা-ই হোক সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করার জন্য যেসব আইনকানুনের প্রয়োজন সেগুলো প্রণয়ন করার দায়িত্ব তাঁদের নয়। গণতান্ত্রিক বিশ্বব্যবস্থায় এই দায়িত্ব গণতন্ত্রকামী রাজনীতিবিদদেরই। যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাবেক নেতা ক্লেগ আরও বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তথ্যের গোপনীয়তা রক্ষা, নির্বাচনী নিয়মনীতি মানাসহ বিভিন্ন বিষয়ে নতুন আইনকানুন প্রণয়নের জোরালো প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, একই সময়ে ফেসবুকে...
ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যার চেস্টা !!

ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যার চেস্টা !!

আন্তর্জাতিক, ক্রাইম
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করার দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একদল ব্যক্তির হাতে নির্যাতিত হওয়ার কয়েকদিন পর মারা যান ২৪ বছর বয়সী তাবরেজ আনসারী নামের ওই যুবক।তাবরেজ মোটরসাইকেল চুরি করেছে এমন অভিযোগ তুলে তার ওপর নির্যাতন চালানো হয়। মুসলিম এই যুবককে নির্যাতনের একটি ভিডিও অনলাইনে প্রকাশ পেলে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।ওই ভিডিওতে দেখা যায়, তাবরেজকে হিন্দু দেবতাদের নাম নিতে বাধ্য করা হচ্ছে এবং তিনি জীবন ভিক্ষা চাচ্ছেন। তাবরেজের পরিবার অভিযোগ করে বলেছে, আঘাতপ্রাপ্ত হওয়ার পরও পুলিশ তাকে যথাযথ চিকিৎসা দেয়নি।তাবরেজের স্ত্রী শাহিস্তা পারভিন বিবিসিকে জানিয়েছেন, তার স্বামীকে সারারাত একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এবং পরদিন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পুলিশ তাকে চুরির অভিযোগে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের চারদিন পর তাকে হাসপাতালে স্থানান্তর...
কিমের হাতে ট্রাম্পের ’ চিঠি

কিমের হাতে ট্রাম্পের ’ চিঠি

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ব্যক্তিগত চিঠি পেয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন। সেই চিঠি পেয়ে যারপরনাই খুশি কিম। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএকে উচ্ছ্বসিত কিম বলেছেন, ট্রাম্পের চিঠি অসাধারণ! চিঠির বিষয়বস্তু বেশ ভালো বলে তিনি মন্তব্য করেন। এ মাসের শুরুতে ট্রাম্প বলেছিলেন, কিম তাঁকে চমৎকার একটি চিঠি পাঠিয়েছেন। ট্রাম্পের চিঠি কখন, কোথায়, কীভাবে কিমের কাছে পৌঁছেছে, তা প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউস এ নিয়ে কোনো মন্তব্য করেনি। গত ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হয়। কোনো চুক্তি ছাড়াই ওই বৈঠক শেষ হয়। এরপর যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার আলোচনায় অচলাবস্থা দেখা দেয়। অবশ্য ট্রাম্প আর কিমের মধ্যে বেশ কিছু চিঠি চালাচালি হয়েছে। ট্রাম্পের আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে দেখা করতে সিউলে যাওয়ার কথা রয়েছে।...
নওয়াজ শরিফকে মুরসির পরিণতি ভোগ করতে দেব না: মরিয়ম

নওয়াজ শরিফকে মুরসির পরিণতি ভোগ করতে দেব না: মরিয়ম

আন্তর্জাতিক
কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে মিসরের সাবেক প্রেসিডেন্ট প্রয়াত মোহাম্মদ মুরসির পরিণতি ভোগ করতে দেবেন না বলে মন্তব্য করেছেন তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ। লাহোরে এক সংবাদ সম্মেলনে মরিয়ম নওয়াজ বলেন, পাকিস্তান মিসর না। নওয়াজ শরিফ মোহাম্মদ মুরসি নন। তাই নওয়াজ শরিফকে তিনি মুরসির পরিণতি বরণ করতে দেবেন না। সম্প্রতি আদালতের এজলাসে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মোহাম্মদ মুরসি। অভিযোগ উঠেছে, যথাযথ চিকিৎসাসেবা না পাওয়ার কারণেই তিনি প্রাণ হারিয়েছেন। ৬৯ বছর বয়সী নওয়াজ শরিফ আল-আজিজিয়া দুর্নীতি মামলার দায়ে লাহোরের কোট লাখপাত জেলে সাত বছরের দণ্ড ভোগ করছেন। কারাবন্দী নওয়াজ শরিফও অসুস্থ। নওয়াজের স্বজনেরাও অভিযোগ করেছেন, কারাগারে নওয়াজ শরিফকে যথাযথ স্বাস্থ্য ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে না। প্রয়াত মুরসির প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনে মরিয়ম নওয়াজ বলেন, নওয়াজ শরিফের শারীরিক অ...
মিয়ানমারের ২০০ বৌদ্ধ শরণার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত

মিয়ানমারের ২০০ বৌদ্ধ শরণার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত

আন্তর্জাতিক
মিয়ানমারের অন্তত ২০০ বৌদ্ধ শরণার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত। মিজোরাম সরকারের অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব লালবাইয়াকজামা গতকাল বুধবার আইজলে সাংবাদিকদের জানান, ভারত সরকার বৌদ্ধধর্মাবলম্বী মিয়ানমারের নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। উত্তর-পূর্ব ভারতের মিজোরাম থেকে চলতি মাসেই তাদের ফেরত পাঠানোর কথা। ২০১৭ সালের নভেম্বর মাস থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশের দুই শতাধিক বৌদ্ধ শরণার্থী মিজোরামে বসবাস করছে। রোহিঙ্গাদের মতো তারাও শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেয়। চলতি মাসের প্রথম দিকেই এ বিষয়ে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা পাঠায় বলে জানান লালবাইয়াকজামা। সেই নির্দেশের ফলে জুন মাসেই তাদের ফেরত পাঠানো হচ্ছে। মিজোরামের লৌংতলি জেলার মিয়ানমার সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হবে। এই জেলার সঙ্গে বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারের সীমান্তও রয়েছে মিজোরামের। লৌংতলির জেলা শা...
খুব বড় ভুল করেছে  ইরান : ট্রাম্প

খুব বড় ভুল করেছে ইরান : ট্রাম্প

আন্তর্জাতিক
মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করে ইরান খুব বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরানের রেভল্যুশনারি গার্ড গতকাল বৃহস্পতিবার জানায়, হরমুজ প্রণালির কাছে ইরানের আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন তারা ভূপাতিত করেছে। পেন্টাগন ইরানের আকাশসীমায় প্রবেশের অভিযোগ নাকচ করে বলেছে, আন্তর্জাতিক সীমার মধ্যে অবৈধভাবে ইরান তাদের ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি ছিল আন্তর্জাতিক জলসীমার ওপরে, ইরানের আকাশসীমায় নয়। ড্রোনটি এমন এক সময় ভূপাতিত করা হলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা চলছে। এই ঘটনায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ড্রোন ভূপাতিত করে ইরান অনেক বড় ভুল করেছে বলে মন্তব্য করলেও ট্রাম্প মনে করেন, মনুষ্য ত্রুটির...
দায়িত্ব পালন না করে ঘুমাচ্ছিল পুলিশ !!

দায়িত্ব পালন না করে ঘুমাচ্ছিল পুলিশ !!

আন্তর্জাতিক
পুলিশ কর্মকর্তাদের সদাসতর্ক থাকার বিষয়টি তদারকে মাঠে নামেন মধ্যপ্রদেশের পুলিশ তত্ত্বাবধায়ক মুহাম্মদ ইউসুফ কোরেশি। পুলিশ কর্মকর্তারা রাতের দায়িত্ব কীভাবে পালন করছেন, তা দেখতে কয়েকটি থানা আকস্মিক পরিদর্শন করেন তিনি। এ সময় হাতেনাতে ধরা পড়ে তিন পুলিশ কর্মকর্তার কর্তব্যে অবহেলার বিষয়। ঘটনার শুরু গত সোমবার। পুলিশ কর্মকর্তাদের সতর্কতা যাচাই করতে মাঠে নেমে পড়েন মধ্যপ্রদেশের পুলিশ তত্ত্বাবধায়ক মুহাম্মদ ইউসুফ কোরেশি। রাতের দায়িত্ব কে কীভাবে পালন করছেন, তা দেখতে কয়েকটি পুলিশ স্টেশনে আকস্মিক পরিদর্শন করেন তিনি। এ সময় ধরা পড়ে তিন পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালনে অবহেলার বিষয়। বিজয়নগর থানায় রাতের দায়িত্বে ছিলেন সহকারী উপপরিদর্শক। কোরেশি যখন সেখানে যান, বেশ আরাম করেই ঘুমাচ্ছিলেন তিনি। সানয়োতাগঞ্জের পুলিশ স্টেশনে গিয়ে দায়িত্বরত প্রধান কনস্টেবলকে একই অবস্থায় পাওয়া যায়। এমনকি এ সময় কেবল অন্তর্বাস পর...
সাকিব যা বলেছেন তা শুনে নারী সাংবাদিক বিস্মিত

সাকিব যা বলেছেন তা শুনে নারী সাংবাদিক বিস্মিত

আন্তর্জাতিক, খেলা, বাংলাদেশ, লাইফস্টাইল
সমারসেট কাউন্টি ক্লাব মাঠে উইন্ডিজ বোলারদের দ্রুতগতির শর্ট বলে যেভাবে চড়াও হয়েছেন সাকিব আল হাসান, তা দেখে বিস্মিতই হয়েছেন অনেক বিদেশি সাংবাদিক। সংবাদ সম্মেলনে প্রশ্ন ছুঁড়েছেন সামনের ম্যাচে অস্ট্রেলিয়ার পেসারদের খেলা নিশ্চয়ই কঠিন হবে। উত্তরে সাকিব যা বলেছেন তা শুনে ওই নারী সাংবাদিক আরেকবার বিস্মিত হলেন। ‘আমরা এরমধ্যেই সেরা সেরা কিছু পেস বোলারকে খেলেছি। আগের তিন ম্যাচেও আমাদের প্রতিপক্ষ দলে দুজন করে পেসার ছিল যারা ১৪০কিমি গতিতে বল করে। আমরা তাদের দারুণভাবে মানিয়ে নিতে সক্ষম হয়েছি। আমি মোটেও চিন্তিত নই।‘আমরা ইংল্যান্ডের সঙ্গে খেলেছি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলেছি। তারা কখনও কখনও ১৫০কিমি. গতিতে বল ছুঁড়েছে। আমরা তাই চিন্তিত নিই। আমাদের বেসিক ধরে খেলতে হবে। আমরা দক্ষতাসম্পন্ন একটি দল এবং যথেষ্ট সক্ষম এসব চ্যালেঞ্জের পাল্টা জবাব দিতে।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর বিশ্বকাপের সেমিফাইনাল খে...
চীনের  সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প

চীনের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১২৫ জন। স্থানীয় সময় সোমবার রাত ১১টার দিকে চ্যাংনিং পল্লীতে ভূমিকম্পটি আঘাত হানার পর এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমতলের ১৬ কিলোমিটার গভীরে। পরে মঙ্গলবার সকালে ৫ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে বলা হয়, ভূমিকম্পের পর ২ হাজার উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তারা বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও স্থাপনা তল্লাশি করে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করছে। বেশ কিছু বাড়িঘর ধসে পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। <iframe width="1195" height="672" src="https://www....
জাদু দেখাতে গিয়ে নদীতে নিখোঁজ

জাদু দেখাতে গিয়ে নদীতে নিখোঁজ

আন্তর্জাতিক, বাংলাদেশ
নতুন জাদু দেখাতে গিয়ে নদীর জলে নিখোঁজ হয়ে গেলেন ম্যানড্রেক নামের কলকাতার এক জাদুকর। ম্যানড্রেকের আসল নাম চঞ্চল লাহিড়ী। কলকাতার উপকণ্ঠের সোনারপুর-রাজপুর পৌরসভার চণ্ডীতলাতে তাঁর বাড়ি। দীর্ঘদিন ধরেই তিনি বিচিত্র ধরনের জাদু দেখিয়ে আসছিলেন। গতকাল রোববার ম্যানড্রেক নতুন একটি জাদু দেখাতে গিয়েছিলেন কলকাতার হাওড়ার গঙ্গাবক্ষে। কলকাতার হাওড়া ব্রিজের নিচে তাঁকে শিকল দিয়ে বেঁধে নামিয়ে দেওয়া হয়েছিল নদীতে। জাদুটি ছিল, তাঁকে শিকল দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া হবে। এর কিছুক্ষণ পরেই তিনি নদীর তলদেশে শিকল খুলে বেরিয়ে আসবেন। তারপর তাঁকে তুলে আনা হবে। এই লক্ষ্য নিয়ে কলকাতার ঐতিহাসিক হাওড়া ব্রিজের কাছে মিলেনিয়াম পার্কের কাছ থেকে একটি লঞ্চে করে শিকল–বাঁধা অবস্থায় নিয়ে আসা হয় জাদুকর ম্যানড্রেককে। তারপর জাদুকরকে বহনকারী লঞ্চটিকে আনা হয় হাওড়া ব্রিজের নিচে। সেখানে একটি ক্রেন এনে জাদুকরকে লঞ্চ থেকে তুলে এনে ছ...