ভারতে লিচু খেয়ে ৫৩ শিশুর মৃত্যু
ভারতের উত্তরাঞ্চলে গত দশ দিনে লিচু খেয়ে প্রাণঘাতী মস্তিষ্কের রোগ আক্রান্ত হয়ে কমপক্ষে ৫৩টি শিশুর মৃত্যু হয়েছে। লিচুতে থাকা বিষাক্ত পদার্থের কারণে তাদের মৃত্যু হয়েছে।
দেশটির লিচুর জন্য বিখ্যাত বিহার রাজ্যের মুজাফফরপুর জেলার দুটি হাসপাতাল থেকে তাদের মৃত্যুর খবর পাওয়া গেছে।
যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বুধবার দেশটির একাধিক স্বাস্থ্য কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
দেশটির জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার সিং জানান, মারা যাওয়া শিশুদের মধ্যে অ্যাকিউট এনসেফালিটিজ সিনড্রোম (এইএস) দেখা যায়।
তিনি জানান, বেশির ভাগ শিশুর রক্ত হঠাৎ করেই গ্লুকোজ শূন্য হয়ে যায়। তাই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জারি করা একটি নির্দেশনায় অভিভাবকদেরকে তাদের সন্তানের খেয়াল রাখতে বলা হয়েছে।
এছাড়া একাধিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে কমপক্ষে ৪০টি শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে, যাদ...








