বিশ্বের ৬৯টি দেশে সমকামিতা নিষিদ্ধ এ তালিকায় রয়েছে বাংলাদেশও
বিশ্বের ৬৯টি দেশে সমকামিতা নিষিদ্ধ। এ তালিকায় রয়েছে বাংলাদেশও। সম্প্রতি ভারতে সমকামিতা নিষিদ্ধ করা ঐতিহাসিক আইনটি সর্বোচ্চ আদালতের নির্দেশে বাতিল করা হয়েছে। ফলে ভারতে এখন সমকামিতা অপরাধ হিসেবে গণ্য হবে না।
পাপুয়া নিউ গিনি, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে সমকামিতার বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। এমনকি ইরান, সুদান ও ইয়েমেনে সমকামিতার অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
মূলত ব্রিটিশ শাসনামলে সারা বিশ্বের বিভিন্ন স্থানে ব্রিটিশ কলোনিগুলোতে নিষিদ্ধ ঘোষণা করা হয় সমকামিতা। ব্রিটিশ শাসিত ভারতে ১৮৬১ সালের জারি করা আইনটিতেই সমকামিতা নিষিদ্ধ করা হয়। ব্রিটিশ আমলের এই বিতর্কিত আইনটির সুবাদে 'অপ্রাকৃতিক যৌনতা'র অপরাধে ভারতে কোনও ব্যক্তির ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান ছিল।
এশিয়ার যেসব দেশে সমকামিতা নিষিদ্ধ সেগুলো হলো- আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ব্রুনেই দারুসসালাম, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, মালয়েশিয়া, ম...









