Thursday, June 4

আন্তর্জাতিক

পরকীয়া অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্টের রায়

পরকীয়া অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্টের রায়

আন্তর্জাতিক
ভারতে এখন থেকে পরকীয়া অপরাধ হিসেবে বিবেচিত হবে না। এমন রায়ই দিলেন ভারতের সর্বোচ্চ আদালত। প্রায় ১৫৮ বছরের পুরনো আইনকে অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্ট।সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন। রায়ে বলা হয়েছে, পরকীয়া (অডাল্টি) ডিভোর্সের একটি বড় কারণ হতে পারে, তা নিয়ে সংশয় নেই। তবে এটা কোনোভাবেই অপরাধ নয়। প্রধান বিচারপতি বলেন, যে আইন ব্যক্তিস্বাধীনতা ও নারীদের সমানাধিকারের দাবিকে কোনোভাবে ক্ষুণ্ণ করে, তা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। পাঁচ বিচারপতির বেঞ্চে ছিলেন আর এফ নিরিমন, এ এম খানউইলকর, ডি ওয়াই চন্দ্রচূড় ও ইন্দু মালহোত্রা। আদালতে প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, যদি কোনো পুরুষ কোনো বিবাহিত নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। তিনি আরও জানান, যে সব আইন ব্যক্তিগত মর্যাদায় আঘাত করে, নারীদের সম...
দিল্লিতে ভবন ধসে ৪ শিশুসহ নিহত ৫

দিল্লিতে ভবন ধসে ৪ শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক
দিল্লিতে ভবন ধসে অন্তত শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, বুধবারের ওই দুর্ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন। দিল্লির অশোক বিহার এলাকায় তিনতলা ভবন ধসে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ বলছে, আহতদের দ্রুত দ্বীপ চাঁদ বন্ধু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে চারজন শিশুও রয়েছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, ধ্বংসাবশেষের ভেতর অনেকেই আটকা পড়ার আশঙ্কা রয়েছে। উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের ছয়জন সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। জাতীয় দূর্যোগ মোকাবিলা বাহিনীর একজন মুখপাত্র জানান, উদ্ধার অভিযান চালানোর জন্য ঘটনাস্থলে তাদের দুটি দলকে পাঠানো হয়েছে।...
চালু হচ্ছে মক্কা-মদিনা রুটে দ্রুত গতির ট্রেন

চালু হচ্ছে মক্কা-মদিনা রুটে দ্রুত গতির ট্রেন

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ
উচ্চ গতির ট্রেন সার্ভিস উদ্বোধন করল সৌদি আরব। ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ উচ্চ গতির এ ট্রেন সার্ভিস উদ্বোধন করেন। মক্কা থেকে মদিনায় যাবার এই যাত্রীবাহী ট্রেনের নাম হারামাইন এক্সপ্রেস। খবর আল-জাজিরা, খালিজ টাইমস। মাত্র দুই ঘণ্টায় উচ্চ গতি সম্পন্ন ট্রেন হারামাইন এক্সপ্রেস ৪৫০ কিলোমিটার (২৮০মাইল) পথ পাড়ি দিয়ে যাত্রীদের নিয়ে মক্কা থেকে জেদ্দার রেড সি পোর্ট হয়ে মদিনায় পৌঁছে দেবে। আগামী ৪ অক্টোবর থেকে নিয়মিত যাত্রী পরিবহন করবে হারামাইন এক্সপ্রেস। হারামাইন এক্সপ্রেস উচ্চ গতির ট্রেনটি প্রতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। পরিবহন কর্তৃপক্ষ যাত্রীদেরকে ২ ঘণ্টার সার্ভিস প্রদান করবে। ৩৫টি ট্রেন দিয়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ প্রকল্পটিতে প্রায় ১৬ বিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়েছে। এই এক্সপ্রেস আগামী বছর হজে মক্কা থেকে মদিনায় ২ মিলিয়ন হজ যাত্রীকে পরি...
আইএস প্রধান আবু বকর আল বাগদাদী আফগানিস্তানে!

আইএস প্রধান আবু বকর আল বাগদাদী আফগানিস্তানে!

আন্তর্জাতিক
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-র প্রধান আবু বকর আল বাগদাদী মারা গেছেন বলে বেশ কয়েকবার খবর বেরিয়েছিল আর্ন্তজাতিক গণমাধ্যমে। কিন্তু একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, তিনি ইরান হয়ে আফগানিস্তানে পালিয়ে গেছেন। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে লন্ডনভিত্তিক আরবি পত্রিকা আসরাক আল-আওসাত জানিয়েছে, আল বাগদাদী ইরানের জাহেদান শহর হয়ে আফগানিস্তান পৌঁছেছেন। তিনি এখন পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের নানগরহার প্রদেশে অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে, সিরিয়ায় আন্তর্জাতিক জোট পরিচালিত ‘অপারেশন রাউন্ডআপ’ থেকে বাঁচতে আল বাগদাদী আফগানিস্তান পালিয়েছেন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরিয়া থেকে আইএসকে নির্মূলের জন্য এই অভিযানের তৃতীয় ধাপ চলছে। উল্লেখ্য, আল-বাগদাদী কোথায় রয়েছেন কিংবা বেঁচে রয়েছেন কি-না তা নিয়ে কয়েক বছর ধরেই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে...
মালিকের ওপর ক্ষেপে ৭০ লাখ রুপি চুরি বিশ্বস্ত কর্মীর

মালিকের ওপর ক্ষেপে ৭০ লাখ রুপি চুরি বিশ্বস্ত কর্মীর

আন্তর্জাতিক
ভারতে মালিকের ৮০ লাখ রুপির ডাকাতি ঠেকিয়ে মোটা অংকের পুরস্কার পাবেন বলে আশা করেছিলেন তার কর্মী। কিন্তু পুরস্কার হিসেবে মেলে একটি টি-শার্ট। কিছুদিন পর সুযোগ পেয়ে মালিকের ৭০ লাখ রুপি চুরি করে পালান তিনি। গত ২৮ আগস্ট দিল্লিতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’। মালিকের টাকা চুরি করে বন্ধু ইয়াকুবের সাহায্যে উত্তরাখণ্ডের নৈনিতালে পালিয়ে যান ধ্যান সিংহ বিস্ত নামের এই কর্মী। সম্প্রতি ইয়াকুবকে গ্রেপ্তার করা হলে তার কাছ থেকে পুরো ঘটনাটি জানতে পারে পুলিশ। ধ্যান সিংহকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। ইয়াকুবের বরাত দিয়ে পুলিশ জানায়, ধ্যান সিংহ মালিকের খুবই বিশ্বস্ত কর্মচারী ছিলেন। ব্যবসার প্রয়োজনে মোটা রুপির লেনদেন তার হাত দিয়েই করাতেন মালিক। শহরেরই একটি ব্যাংকে জমা দিতে ৮০ লাখ রুপি তার হাতে দেন মালিক। পথে ডাকাতদের কবলে পড়লে প্রাণপণ লড়ে ৮০ লাখ রুপি বাঁচা...
তীব্র তুষারে হিমাচল প্রদেশে জনজীবন বিপর্যস্ত :  নিখোঁজ ৪৫

তীব্র তুষারে হিমাচল প্রদেশে জনজীবন বিপর্যস্ত : নিখোঁজ ৪৫

আন্তর্জাতিক
ভারতের হিমাচল রাজ্য সোমবার ভয়াবহ তুষারপাত ও বৃষ্টিপাতের কবলে পড়ে। তুষারপাতের কারণে লাহাউল এবং স্পিতি জেলায় নিখোঁজ হয়েছে পয়তাল্লিশ জন। এদের মধ্যে ৩৫ জন রুরকি আইআইটির ছাত্র বলে জানা গেছে। সংবাদসংস্থা এএনআই-এর বরাতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আইআইটির ৩৫ জন ছাত্রের একটি দল হিমাচলে ট্র্যাক করতে গিয়েছিল। এই দলটির খোঁজ এখনো পাওয়া যায়নি। গত কয়েকদিন ধরেই হিমাচল প্রদেশের বেশ কিছু অংশে ভারী বৃষ্টি এবং তুষারপাত হচ্ছে। এখন পর্যন্ত অন্তত পাঁচজন ব্যক্তি প্রাণ হারিয়েছে। সোমবার ভয়াবহ বৃষ্টিতে কুল্লু, কাংরা ও ছাম্বা জেলায় আহত হয়েছে বহু মানুষ।...
হামলার প্রতিশোধের ঘোষণা ইরানের, সহায়তা করবে রাশিয়া

হামলার প্রতিশোধের ঘোষণা ইরানের, সহায়তা করবে রাশিয়া

আন্তর্জাতিক
ইরানে সামরিক কুচকাওয়াজে বন্দুকধারীদের হামলায় ২৫ জন নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার অঙ্গিকার করেছে দেশটির রেভল্যুশনারি গার্ড সেনাবাহিনী। রবিবার (২৩ সেপ্টেম্বর ২০১৮) হামলার বিষয়ে ইরানিয়ান এই এলিট বাহিনী বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় যারা জড়িত তাদের অদূর ভবিষ্যতে চরম প্রতিশোধ ভোগ করতে হবে। ইরানের সরকারি কর্মকর্তারা এ হামলার জন্য উপসাগরীয় দুইটি রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, আঞ্চলিক সন্ত্রাসীদের এ হামলার দায় নিতে হবে। আর এসব সন্ত্রাসীদের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যুক্তরাষ্ট্রকে সমর্থন করে এমন আরব দেশগুলোকে দোষারোপ করছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যাওয়ার আগে তিনি বলেন, ইরানের বিরোধীদেরকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিচ্ছে আরব কয়েকটি দেশ। তবে আমর...
খালেদা জিয়ার বিষয়টি ইউরোপীয় পার্লামেন্টে অভিযোগ আকারে উত্থাপন করা হবে-ফিনল্যান্ড বিএনপি

খালেদা জিয়ার বিষয়টি ইউরোপীয় পার্লামেন্টে অভিযোগ আকারে উত্থাপন করা হবে-ফিনল্যান্ড বিএনপি

আন্তর্জাতিক, জাতীয়, বাংলাদেশ
বুধবার এক বিবৃতিতে এই উদ্বেগ জানায় ইউরোপীয় পার্লামেন্টে এশিয়া চ্যাপ্টারের শুনানিতে নিয়মিত অংশ নেওয়া বিএনপির ফিনল্যান্ড শাখা। খালেদা জিয়ার বিরুদ্ধে একটি দুর্নীতি মামলার শুনানির জন্য কারাগারের ভেতরে আদালত স্থাপন করেছে সরকার, যাকে ‘সংবিধান ও আইন পরিপন্থি’বলছে তারা। বিবৃতিতে বলা হয়, সরকার এই হঠকারী সিদ্ধান্ত থেকে সরে না এলে বিষয়টি ইউরোপীয় পার্লামেন্টে অভিযোগ আকারে উত্থাপন করা হবে এবং তা শিগগিরই। তাদের মতে, “সর্বোচ্চ আদালতের অনুমোদন ছাড়া এভাবে কারাগারের ভেতরে একজন বন্দির বিচারের ব্যবস্থা করা শুধু নজিরবিহীন নয়, মানবাধিকার লঙ্ঘনও।” এরই মধ্যে বিষয়টি ইইউ পার্লামেন্টের সংশ্লিষ্ট চ্যাপ্টারের কাছে তুলে ধরা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ফিনল্যান্ড বিএনপি নেতা জামান সরকার, মবিন মোহাম্মদ ও মোকলেসুর রহমান চপল ছাড়াও ওই বিবৃতিতে সই করেন এজাজুল হক ভূঁইয়া রুবেল, বদরুম মনির ফেরদৌস, সা...
মালিতে টেকনিক্যাল ত্রুটির কারণে ট্রাক নদীতে, নিহত ২০

মালিতে টেকনিক্যাল ত্রুটির কারণে ট্রাক নদীতে, নিহত ২০

আন্তর্জাতিক
শ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি ট্রাক নদীতে পড়ে যাওয়ায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। ব্রেকফেলের পর ট্রাকটি নদীতে পড়ে বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার রাতে দেশটির মোপ্টি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। দেশটির সরকারের একটি বিবৃতির বরাত দিয়ে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, প্রাথমিকভাবে ২০ জন নিহত হওয়ার কথা জানা গেছে। এছাড়া জরুরি সহায়তা প্রদানকারী সংস্থাগুলো ৬৩ জনকে জীবিত উদ্ধার করেছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে জানা গেছে, ব্রেক সিস্টেমের সঙ্গে যুক্ত একটি টেকনিক্যাল ত্রুটির কারণে এই নাটকীয় দুর্ঘটনা ঘটে থাকতে পারে।...
চীনের বুলেট ট্রেন যাবে বাংলাদেশের ওপর দিয়ে!

চীনের বুলেট ট্রেন যাবে বাংলাদেশের ওপর দিয়ে!

আন্তর্জাতিক, জাতীয়
নতুন একটি বুলেট ট্রেন সার্ভিসের পরিকল্পনা হাতে নিয়েছে চীন।এ পরিকল্পনার আওতায় দেশটির কুনমিং প্রদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় বুলেট ট্রেন সার্ভিস চালু করা হবে।বাংলাদেশ ও মিয়ানমার হয়ে এই বুলেট ট্রেন চলাচল করবে বলে কলকাতায় নিযুক্ত চীনের কনস্যুল জেনারেল মা ঝানউ জানিয়েছেন।বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ঝানউ জানিয়েছেন, চীন এবং ভারতের যৌথ প্রচেষ্টায় দ্রুত গতির এই ট্রেন সার্ভিস চালু করতে চায় তার দেশ। তিনি বলেছেন, এই ট্রেন সার্ভিস চালু করা হলে মাত্র কয়েক ঘণ্টায় চীনের কুনমিং প্রদেশ থেকে কলকাতায় পৌঁছানো সম্ভব হবে। মা ঝানউ বলেন, এই প্রকল্পটি হবে দুই হাজার আটশ’ কিলোমিটারব্যাপী। এর আওতায় মিয়ানমার এবং বাংলাদেশও সুফল পাবে। ফলে, দেশগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা আরো বৃদ্ধি পাবে। ঝানউ বলেন, এই রেল সার্ভিস চালু হলে বাংলাদেশ, চীন, ভারত এবং মিয়ানমারের (বিসিআইএম) মধ্য...