Friday, May 29

আন্তর্জাতিক

রাশিয়া-আমেরিকা পরমাণু অস্ত্র রাখে কোথায়?

রাশিয়া-আমেরিকা পরমাণু অস্ত্র রাখে কোথায়?

আন্তর্জাতিক
বিশ্বের ক্ষমতাধর দেশগুলো ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে পারমাণবিক অস্ত্রের ভয়ঙ্করসব মহড়া। পাশাপাশি চলছে পাল্টাপাল্টি হুমকি। তবে পরমাণু অস্ত্রতে বিশ্বের দুই পরাশক্তি আমেরিকা ও রাশিয়া। জানা গেছে, পরমাণু বোমাগুলো অনেক ক্ষেত্রে বসানো আছে ক্ষেপণাস্ত্রের মাথায়। তাছাড়া বিভিন্ন সামরিক বিমান-ঘাঁটিতে বা অস্ত্রের গুদামেও রয়েছে পরমানু বোমাগুলো। বিভিন্ন দেশে এখন শত শত পারমাণবিক বোমা বসানো-ক্ষেপণাস্ত্র মোতায়েন করা আছে। আমেরিকান ক্ষেপণাস্ত্রগুলো বসানো আছে বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং তুরস্কে। অন্যদিকে, রাশিয়া এবং ফ্রান্সের কাছে থাকা পারমানবিক বোমাগুলোর অধিকাংশই রয়েছে সাবমেরিনে। এই ধরনের পরমানু বোমার সংখ্যা দেড়শর মতো। আর ১৮০০ পরমাণু বোমা রয়েছে যেগুলো খুব কম সময়ের নোটিশেই নিক্ষেপ করা সম্ভব। উল্লেখ্য, এখনই যে পরিমাণ পরমাণু অস্ত্র ভাণ্ডার পৃথিবীতে মজুদ রয়েছে তা দিয়ে পুরো পৃথিবীকে ক...
মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট বামপন্থী ওবরাদোর

মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট বামপন্থী ওবরাদোর

আন্তর্জাতিক
মেক্সিকোর নির্বাচনে জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন বামপন্থী অ্যান্দ্রেস মানুয়েল লোপেজ ওবরাদোর। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, রোববারের নির্বাচনের পর প্রাথমিক ভোট গণনায় দেখা গেছে মেক্সিকো সিটির সাবেক মেয়র ৫৩ শতাংশ ভোট পেয়েছেন। যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণেরও বেশি। খবর বিবিসির। এদিকে বুথ ফেরত জরিপেও দেখা গেছে যে, আমলো নামে পরিচিত লোপেজ ওবরাদোর বেশ এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা পরাজয় মেনে নিয়েছেন এবং লোপেজ ওবরাদোরকে বিজয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ক্ষমতাসীন দলের প্রার্থী হোসে অ্যান্তোনিও মিদে তৃতীয় অবস্থানে রয়েছে। মিদে তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন যে, তিনি লোপেজ ওবরাদোরের ‘সর্বোচ্চ সফলতা’ কামনা করেছেন। গত শতকের প্রায় পুরোটা জুড়েই মেক্সিকোর রাজনীতির ময়দান দাপিয়ে বেড়িয়েছে মিদের ইন্সটিটিউশনাল রেভ্যুলুশনারি পার্টি (পিআরআই)।...
মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে চীনের সাহায্য চায় উত্তর কোরিয়া

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে চীনের সাহায্য চায় উত্তর কোরিয়া

আন্তর্জাতিক
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের ওপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যহারে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সহায়তা চেয়েছেন। জাপানের ‘ইউমিউরি’ পত্রিকা আজ রোববার এ খবর জানিয়েছে। খবর পার্সটুডের। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দৈনিক ইউমিউরি জানিয়েছে, গত মাসে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে এ সাহায্য চান কিম জং উন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যহারের যে সময়সীমা দিয়েছে তার চেয়ে আরও আগে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। গত ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধ করে দেয়ার শর্তে দেশটির ওপর থেকে সব মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। কিন্তু গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, উত্তর কোরিয়ার ওপর সব...
টিন আর প্লাস্টিকের বানানো পায়ে হাঁটে সিরীয় শরণার্থী শিশু মায়া

টিন আর প্লাস্টিকের বানানো পায়ে হাঁটে সিরীয় শরণার্থী শিশু মায়া

আন্তর্জাতিক
পা ছাড়াই জন্মেছিল সিরিয়ার শরণার্থী শিশুটি। চিকিৎসক বলেছিলেন, কৃত্রিম পা লাগালে মেয়েটি হাঁটতে পারবে। তা হয়নি। অগত্যা মায়া মেহরি নামের শিশুটির পঙ্গু বাবা প্লাস্টিকের টুকরা ও টিনের কৌটা দিয়ে মেয়ের জন্য পা বানান। দ্য ইনডিপেনডেন্টের খবরে জানা যায়, মেয়ের জন্য বাবার বানানো এই পা দেখে বিশ্ববাসীর প্রাণ কেঁদেছে। জন্মগতভাবেই মায়ার পা ছিল না। বাবার সঙ্গে থাকে সে। সিরিয়ার উত্তরাঞ্চলে ইদলিব এলাকার একটি শরণার্থীশিবিরে মেয়েকে কোলে নিয়ে ছবি প্রকাশ করেন মায়ার বাবা। সিরিয়ায় চলা গৃহযুদ্ধের কারণে আলেপ্পো থেকে ওই পরিবারটিকে বিতাড়িত করা হয়। হামাগুড়ি দিয়ে চলতে পারত মায়া। পা ঠিক করার জন্য তার অস্ত্রোপচার করা হয়। কিন্তু এ সময় পায়ের আঙুলগুলো ছোট করে ফেলা হয়। মায়ার বাবা মেহরি বলেন, অস্ত্রোপচারের পর থেকে মায়া আর হাঁটাচলা করতে পারছিল না। পুরো সময়টা তাঁকে শিবিরের মধ্যেই বসে কাটাতে হয়। বাবার বানানো টিনের কৌটা...
ভারতে মুসলিম মেয়েকে বিয়ে, ছেলের বাবাকে থুতু চাটালো পঞ্চায়েত

ভারতে মুসলিম মেয়েকে বিয়ে, ছেলের বাবাকে থুতু চাটালো পঞ্চায়েত

আন্তর্জাতিক
ছেলে ভিন্ন ধর্মে বিয়ে করেছে। এর সাজা হিসেবে এক দলিত ব্যক্তিকে তার থুতু চাটতে বাধ্য করা হয়েছে। উত্তরপ্রদেশের বুলন্দশহরে সোনদা হাবিবপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয় পঞ্চায়েত এই শাস্তি দেয়। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণ নামের ওই ব্যক্তির পরিবারকে গ্রাম ছেড়ে চলে যাওয়ারও নির্দেশ দেয়া হয়েছে। খবর আনন্দবাজারের। শ্রীকৃষ্ণ জানিয়েছেন, পঞ্চায়েতের বৈঠকের সময় আমাকে থুতু ফেলে চাটতে বলা হয়। কারণ আমার ছেলে এক মুসলিম নারীকে বিয়ে করেছে। পঞ্চায়েত আমাকে গ্রামছাড়া হতেও বলেছে। তার অভিযোগ, পঞ্চায়েতের লোকজন আমার স্ত্রী ও মেয়েকে নগ্ন করে ঘোরানো উচিত বলেও দাবি তুলেছিল। শ্রীকৃষ্ণ বলেছেন, তার ছেলে এবং ওই মুসলিম নারী আদালতে বিয়ের রেজিস্ট্রিও করেছে। এদিকে স্থানীয় খুরজানগর থানা প্রথমে এই ঘটনার অভিযোগ নিতে অস্বীকার করলেও পরে পাঁচজনের নামে অভিযোগ দায়ের হয়েছে। দেহাত বুলন্দশহরের পুলিশ সুপার জানিয়েছেন, এ ব্যাপারে তা...
সৌদি নারী চালকের র‍্যাপ ভাইরাল

সৌদি নারী চালকের র‍্যাপ ভাইরাল

আন্তর্জাতিক
চলতি মাসেই সৌদি নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এতে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে অনেকে অনেক কিছুই করেছেন। তবে এক নারী চালকের গান ঝড় তুলেছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দিনই ওই নারী চালকের আসনে বসে রেকর্ড করা গানে সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম। বিবিসির খবরে বলা হয়, ২৪ জুন আনুষ্ঠানিকভাবে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। সেদিনই এক নারী চালক তাঁর উচ্ছ্বাস চেপে রাখতে মুহূর্তও দেরি করেননি। দেশটির নারী চালক লিসা (সামাজিক যোগাযোগের নাম) গাড়ির চালকের আসনে বসে র‍্যাপ সংগীতের সুরে একটি গান রেকর্ড করেন। হুন্দাই গাড়িতে বসে রেকর্ড করা সেই ভিডিও তিনি ইনস্টাগ্রাম ও ইউটিউবে ছেড়ে দেন। এরপর অনেকেই তা নিজের ওয়ালে শেয়ার করা শুরু করেন। মধ্যপ্রাচ্যর অন্যান্য দেশেও ভিডিওটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। গানের কথাগুলো, ‘আমাকে কেউ নিয়ে যাবে, তার আর দরকার নেই...আমার সঙ্গে রয়েছে ড্র...
দিল্লিতে একই পরিবারের ১০ জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দিল্লিতে একই পরিবারের ১০ জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক
ভারতের রাজধানী দিল্লিতে রোববার সকালে একই পরিবারের ১১ জনের মৃতদেহ পাওয়া গেছে। প্রাথমিক খবরে জানা গেছে, ১১ জনের মধ্যে ১০ জনেরই মৃতদেহ রেলিংয়ে ঝুলছিল। এসময় মৃতদেহগুলোর মুখ ও চোখ বাঁধা ছিল। আরেক জনের মৃতদেহ ফ্লোরে পড়ে থাকা অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী ও চার পুরুষ। খবর হিন্দুস্তান টাইমসের। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য ওই মৃতদেহগুলো গুরু গোবিন্দ সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত ‍শুরু করেছে কর্তৃপক্ষ। তবে ওই ব্যক্তিরা আত্মহত্যা করেছে নাকি তাদের হত্যা করা হয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। সূত্রগুলো জানাচ্ছে, ১০ জনের চোখ বাঁধা ছিল এবং তাদের মৃতদেহগুলো একটি রেলিংয়ের সঙ্গে ঝুলছিল। তবে একটি মৃতদেহ ফ্লোরে পড়েছিল। তারা বলছে, এই পরিবারের একটি মুদি দোকান রয়েছে। সূত্রগুলো আরও জানিয়েছে, নিহতদের মধ্যে দুই ভাই, তাদের স্ত্রী এবং...
৬ হাজার টাকায় মোটরসাইকেল, সঙ্গে রেজিস্ট্রেশন ফ্রি!

৬ হাজার টাকায় মোটরসাইকেল, সঙ্গে রেজিস্ট্রেশন ফ্রি!

আন্তর্জাতিক
নতুন হোক বা একটু পুরানো। মাত্র ৬ হাজার টাকা দিলেই হাতে পাচ্ছেন নান্দনিক একটি বাইক। সঙ্গে বাইকের কাগজপত্রও। বাইক চুরির ঘটনায় তদন্তে নেমে পুলিশের হাতে উঠে এসেছে এমন তথ্য। কলকাতার বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বাকাঁদহ বাজার থেকে বেশ কয়েকদিন আগে একটি বাইক চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় তদন্ত শুরু করে বিষ্ণুপুর থানার পুলিশ। তদন্তে পুলিশ গড়বেতা থেকে সরফরোজ মল্লিক নামে বাইশ বছরের এক যুবককে গ্রেফতার করে। তাকে জেরা করে বেরিয়ে আসে বেশ কিছু তথ্য। জিজ্ঞাসাবাদে পুলিশ মোটরবাইক চুরির এক বড়সর চক্রের সন্ধান পায়। খোঁজ মেলে আন্তঃজেলা গাড়ি চুরির চক্রেরও। পরে বাঁকুড়া জেলা পুলিশ এই ঘটনার তদন্তের জন্য ছয় সদস্যের একটি বিশেষ দল গঠন করে। সরফরোজকে জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনের নাম বেরিয়ে আসে। সূত্র ধরে বাঁকুড়ার ওন্দা থানার পুনিসোল গ্রাম থেকে গ্রেফতার করা হয় ওই চক্রের সঙ্গে যুক্ত সাদেক আলি খান ও মজবুর আলি দালাল নাম...
ব্রেকিং নিউজ, সৌদি বিমানবন্দর এখন ইসরাইলের হাতে…

ব্রেকিং নিউজ, সৌদি বিমানবন্দর এখন ইসরাইলের হাতে…

আন্তর্জাতিক
ভিডিওটি দেখুন... দি বিমানবন্দর এখন ইসরাইলের হাতে... সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা রক্ষার দায়িত্ব ইসরাইলের হাতে ছেড়ে দেয়ার বিষয়টি মূল্যায়ন করতে হবে। কাতারের দৈনিক আশ্‌ শারকুল আওসাত এ ব্যাপারে লিখেছে, দুর্নীতির দায়ে অভিযুক্ত অন্য যুবরাজরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য সৌদি রাজা এ পদক্ষেপ নিয়ে থাকতে পারেন। যাইহোক, প্রকৃতপক্ষে সৌদি আরবে ক্ষমতার যে দ্বন্দ্ব চলছে তার কারণে সৌদি রাজা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিয়েছেন। এমনকি সৌদি ও ইসরাইলি কর্মকর্তারা গোপনে সাক্ষাতে মিলিত হচ্ছেন। কিন্তু অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করে কোনো আরব সরকারের নিরাপত্তা বাড়েনি বরং ওই সরকারের পতন ঘটেছে। এ ক্ষেত্রে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের উদাহরণ হয়ে আছে। ...
সুচিকে কড়া ভাষায় যা বললেন কানাডার প্রধানমন্ত্রী

সুচিকে কড়া ভাষায় যা বললেন কানাডার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক
রোহিঙ্গাদের ওপর ‘বর্বর নিপীড়নে’ হতাশা ও ক্ষোভ প্রকাশ করে মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে কড়া ভাষায় একটি চিঠি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোহিঙ্গা সংকটের শুরুতেই পাশ্চাত্যের যে গুটিকয়েক নেতা এ নিয়ে সরব হয়েছেন, তাদের অন্যতম কানাডার উদারপন্থী প্রধানমন্ত্রী ট্রুডো। তিনি চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সুচিকে ফোন করেও তার গভীর উদ্বেগের কথা জানান। এরপর ১৮ সেপ্টেম্বর তিনি সুচিকে একটি চিঠি লেখেন। তবে সেই চিঠি এখন প্রকাশ্যে এসেছে। সুচিকে কানাডা সরকার সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে। সেই বিষয়ের দিকে ইঙ্গিত করে ট্রুডো লিখেছেন, ‘আমি গভীর হতাশা, বিস্ময় ও ক্ষোভের সঙ্গে আপনাকে জানাতে চাই যে, কানাডার অন্য নাগরিকরা লক্ষ করছেন মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বর নিপীড়ন চলছে অথচ আপনি মুখ বুজে রয়েছেন।’ তিনি লিখেছেন, ‘তারা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এবং মিয়ানমারের সব সংখ্যাল...