পরিবারবিচ্ছিন্ন শিশুদের নাম চাইলো মার্কিন আদালত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘জিরো টলারেন্স’ নীতি মেনে শরণার্থী শিশুদের আলাদা করে দেয়া হয়েছিল। সমালোচনার মুখে পড়ে পিছু হটেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার ক্যালিফোর্নিয়ার এক বিচারক নির্দেশ দিয়েছেন, এক রাতের মধ্যে পরিবার থেকে আলাদা হওয়া পাঁচ বছরের নিচে সব শিশুর নামের তালিকা জমা দিতে হবে আদালতের কাছে। খবর আনন্দবাজার, পলিটিকোর।
এর আগে ২৬ জুন বিচারক ডেনা সাবরো নির্দেশ দিয়েছিলেন, ১৪ দিনের মধ্যে পাঁচ বছরের নিচে সব শিশুকে ফেরাতে হবে। তবে ওই শিশুদের চেয়ে বয়স যাদের বেশি তাদের ৩০ দিন বরাদ্দ করে দিয়েছিলেন তিনি।
ট্রাম্প প্রশাসন তখন আর একটু সময় চেয়েছিল। শুক্রবার সরকার জানিয়েছে, বেশ কয়েকশ’ শিশুকে মা-বাবাদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। কিন্তু বাকি আছে আরও অনেক। পরিস্থিতি এমন হয়েছে যে, ডিএনএ পরীক্ষা করে মা-বাবা খুঁজতে হচ্ছে।
স্বাস্থ্য ও মানবাধিকার সংক্রান্ত দপ্তরের সেক্রেটারি অ্যালেক্স আজার ...









