Thursday, June 4

আন্তর্জাতিক

কক্সবাজারে মিয়ানমারের দুই সাংবাদিক আটক !

কক্সবাজারে মিয়ানমারের দুই সাংবাদিক আটক !

আন্তর্জাতিক
টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে রোহিঙ্গাদের বিষয়ে সংবাদ সংগ্রহ করার অভিযোগে মিয়ানমারের দুই সাংবাদিককে আটক করেছে পুলিশ। গত সপ্তাহে কক্সবাজার থেকে তাদের আটক করা হলেও তা প্রকাশ্যে আসেননি। শুক্রবার কক্সবাজার সদর মডেল থানার ওসির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এবিসি নিউজ জানায়, অভিবাসন নীতি লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন ফটোসাংবাদিক মিনজাইয়ার ওও এবং তার সহকারী হকুন লাট। তারা দু’জনেই জার্মানি ভিত্তিক জিইও ম্যাগাজিনের হয়েও কাজ করে। জিইও এক প্রতিবেদনে জানায়, গত ৭ সেপ্টেম্বর তাদের আটক করা হলেও এখনো জামিন দেয়া হয়নি। এ ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে ম্যাগাজিনটি। কক্সবাজার সদর মডেল থানার ওসি রণজিত বড়ুয়া বলেছেন, টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে রোহিঙ্গাদের বিষয়ে সংবাদ সংগ্রহ করায় তারা অভিবাসন নীতি লঙ্ঘন করেছেন। তিনি আরও বলেন, তারা বাংলাদেশের স্বার্থবিরোধী কাজ করছিল। অভিযোগ প্রমাণিত...
আবারও জাপানের আকাশসীমা অতিক্রম করল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

আবারও জাপানের আকাশসীমা অতিক্রম করল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক
আন্তর্জাতিক, স্বদেশ কণ্ঠ ডটকম : জাপানের ওপর দিয়ে আবারো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া। শুক্রবার জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। উত্তর কোরিয়ার ওপর নতুন করে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের জবাব দিতেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো পিয়ংইয়ং। একের পর এক পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোয় দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। খবর এএফপি’র। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিসাইল ও ব্ল্যাস্টিক অস্ত্র ব্যবহারের কারণে উত্তর কোরিয়ার ওপর আট ধরনের নিষেধাজ্ঞা জারি করার পর পরই দেশটি নতুন করে মিসাইল নিক্ষেপ করলো। উত্তর কোরিয়ার এখন পর্যন্ত যে ৬টি মিসাইল নিক্ষেপ করেছে তার মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী ও হাইড্রোজন বোমা বহনে সক্ষম বলে দাবি করা হচ্ছে। মিসাইল নিক্ষেপের ঘটনার পর শুক্রবারই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরী বৈঠকে ডেকেছে।...
লন্ডনে পাতাল রেল বিস্ফোরণ সন্ত্রাসী হামলা : পুলিশ

লন্ডনে পাতাল রেল বিস্ফোরণ সন্ত্রাসী হামলা : পুলিশ

আন্তর্জাতিক
আন্তর্জাতিক, স্বদেশ কণ্ঠ ডটকম : দক্ষিণ পশ্চিম লন্ডনে ট্রেনে একটি বিস্ফোরণকে পুলিশ সন্ত্রাসী হামলা বলে চিহ্ণিত করেছে । লন্ডনের পাতাল রেল নেটওয়র্কের একটি ট্রেনের কামরার ভেতরে আজ সকালে এই বিস্ফোরণ ঘটে। ট্রেনটি যখন মাটির ওপরের স্টেশন পার্সনস গ্রিনে ছিল তখন যাত্রীরা সামনের দিকের একটি কামরা থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পায়।এর পরপরই সেখান থেকে আগুন উঠতে দেখা যায়। যাত্রীরা জানিয়েছেন, কামরার দরজা খোলার সঙ্গে সঙ্গে ত্রাস শুরু হয়ে যায়, সিঁড়ি বেয়ে ওপরে ওঠার জন্য হুড়োহুড়িতে পদদলিত হয়ে বেশ কিছু মানুষ আহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত বিবিসির একজন সংবাদদাতা বলছেন একজন মহিলাকে মুখ ও পায়ে অগ্নিদগ্ধ অবস্থায় অ্যাম্বুলেন্সে তোলা হয়। তবে তিনি অজ্ঞান ছিলেন না। টুইটারে পোস্ট করা একটি ছবিতে বাজার করার প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে একটি কালো হয়ে যাওয়া রংয়ের টিন দেখা যাচ্ছে, যার মধ্যে থেকে তারের মত জিনিস বেরিয়ে আছে।...
চীনে টানেল ধসে আটকা পড়া সবাই জীবিত রয়েছে

চীনে টানেল ধসে আটকা পড়া সবাই জীবিত রয়েছে

আন্তর্জাতিক
আন্তর্জাতিক, স্বদেশ কণ্ঠ ডটকম : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে একটি রেলওয়ে টানেল ধসে আটকা পড়া নয়জন নির্মাণ শ্রমিকের সবাই জীবিত রয়েছে বলে শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। খবর সিনহুয়া’র। স্বায়ত্বশাসিত সিশুয়াংবান্না দাই জেলায় শ্রমিকরা কাজ করার সময় বৃহস্পতিবার টানেলটি ধসে পড়ে। উদ্ধারকর্মীরা একটি মোবাইল ফোন সিগনাল এমপ্লিফায়ার স্থাপনের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জেলা কার্যালয় জানিয়েছে।...
রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের প্রশংসা করে ইইউ পার্লামেন্টে প্রস্তাব গ্রহণ

রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের প্রশংসা করে ইইউ পার্লামেন্টে প্রস্তাব গ্রহণ

আন্তর্জাতিক
স্বদেশ কণ্ঠ ডটকম : ইউরোপীয় পার্লামেন্ট মিয়ানমার থেকে পালিয়ে আসা বিশাল রোহিঙ্গা জনস্রোত সামলানোর ক্ষেত্রে বাংলাদেশের মানবিক পদক্ষপের প্রশংসা করে বৃহস্পতিবার একটি প্রস্তাব গ্রহণ করেছে এবং ইইউভুক্ত দেশগুলোর প্রতি মিয়ানমারের ওপর অবরোধ আরোপের বিষয় বিবেচনার আহ্বান জানিয়েছে। ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ পার্লামেন্ট অধিবেশনের প্রস্তাবে বলা হয়, ইউরোপীয় পার্লামেন্ট এই মানবিক বিপর্যয়ের মুখে কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থীর সুরক্ষা সুগমে বাংলাদেশের প্রচেষ্টার স্বীকৃতি দিচ্ছে। ইউরোপীয় পার্লামেন্ট প্রতিবেশী অন্যান্য দেশের প্রতি রাখাইন রাজ্যে সহিংসতার কারণে পালিয়ে আসা সকল রোহিঙ্গা শরণার্থীকে ঢুকতে দেয়ার আহ্বান জানিয়েছে। তারা এসব শরণার্থীর জন্য আর্থিক ও বস্তুগত সহযোগিতা বৃদ্ধি করতে (ইউরোপীয়) কমিশন ও ইইউভুক্ত দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে। একই সাথে প্রস্তাবে এটাও বলা হয় যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে এট...
দুই লাখ মিয়ানমারের মুদ্রা মাত্র আড়াই হাজার টাকায় বিক্রি, শুনুন কোটিপতি এই রোহিঙ্গা পরিবারের কষ্টের কথা

দুই লাখ মিয়ানমারের মুদ্রা মাত্র আড়াই হাজার টাকায় বিক্রি, শুনুন কোটিপতি এই রোহিঙ্গা পরিবারের কষ্টের কথা

আন্তর্জাতিক
দুই লাখ মিয়ানমারের মুদ্রা মাত্র আড়াই হাজার টাকায় বিক্রি, শুনুন কোটিপতি এই রোহিঙ্গা পরিবারের কষ্টের কথা! মিয়ানমারের টম বাজার এলাকায় খালেদা বেগম ছিলেন এক বিত্তশালী পরিবারের সদস্য। মুসলিম অধ্যুষিত ওই বাজারে তারাই ছিলেন সবচেয়ে প্রভাবশালী। তাদের হার্ডওয়্যার, মুদির দোকানসহ বেশকিছু দোকান ছিল, যা অন্তত কোটি টাকা মূল্যের। বাড়িও ছিল ওই এলাকার মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন। কিন্তু কোটিপতি থেকে মুহূর্তেই হয়ে গেলেন পথের ফকির। রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতনের মুখে সব দোকান, বাড়িসহ সহায় সম্পত্তি ফেলে চলে আসেন বাংলাদেশে। ১৫ দিনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক কষ্টে নাফ নদ ও কাঁটাতারের সীমারেখা পার হতে হয় তাদের। তবে তারা আসার পরপরই জানতে পেরেছেন, দোকান পাট ও বাড়িঘর জালিয়ে দেওয়া হয়েছে। গত দুই দিন হলো লাম্বাবিল হয়ে কুতুপালং এসে তার আশ্রয় জুটেছে খোলা আকাশের নিচে। এখনো কোনো তাঁবু পাননি। মেলেনি কোনো ত্রা...
ব্রেকিং নিউজঃ মিয়ানমারের ৪ গুপ্তচরকে আটক করেছে বিজিবি !

ব্রেকিং নিউজঃ মিয়ানমারের ৪ গুপ্তচরকে আটক করেছে বিজিবি !

আন্তর্জাতিক
বান্দরবানের নাইক্ষাংছড়ি থেকে ৪ মায়ানমারের গুপ্তচরকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি। এই তথ্য নিশ্চিত করেছেন বিজিবি ব্যাটালিয়ন ৩১ এর সিইও। বিজিবি সূত্র জানায়, মিয়ানমার আর্মির নির্যাতনের হাত থেকে বাঁচতে নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে আশ্রয় নিয়েছে প্রায় ২০ হাজার রোহিঙ্গা। এসব সাধারণ রোহিঙ্গাদের সাথে মিশে যায় এই চার গুপ্তচর। মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা অভিযান চালিয়ে এই চার গুপ্তচরকে আটক করে। বর্তমানে তাদের বান্দরবান সদরে সেনাবাহিনীর হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর জিজ্ঞাসাবাদে আটক চার গুপ্তচর চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এই চার গুপ্তচর মিয়ানমার আর্মির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে রাখাইন রাজ্যে আর্মির সাথে রোহিঙ্গা হত্যা, নির্যাতন, ধর্ষণ ও ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার কাজে অংশ নিয়েছে। আটকৃ...
রোহিঙ্গা নারীদের ধর্ষণ করা হচ্ছে দু’দুবার করে | মিয়ানমার সেনাদের হাতে …

রোহিঙ্গা নারীদের ধর্ষণ করা হচ্ছে দু’দুবার করে | মিয়ানমার সেনাদের হাতে …

আন্তর্জাতিক
রোহিঙ্গা নারীদের ধর্ষণ করা হচ্ছে দু'দুবার করে | মিয়ানমার সেনাদের হাতে একবার | বাংলাদেশে এসে আরেকবার https://youtu.be/f4j7j83sw4I
বিশ্বনেতাদের তোপের মুখে পড়ার ভয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলেন সু চি !

বিশ্বনেতাদের তোপের মুখে পড়ার ভয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলেন সু চি !

আন্তর্জাতিক
রোহিঙ্গা নিধনযজ্ঞের ঘটনায় দুনিয়াজুড়ে প্রতিবাদ আর সমালোচনার মুখে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি। মঙ্গলবার বার্মিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ কিউ জেইয়া দেশটির সংবাদমাধ্যমগুলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। দেশের অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দিতে সু চি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। ইউ কিউ জেইয়া বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। লোকজন আতঙ্কের মধ্যে আছেন। এ সময়ে তার দেশে থাকা উচিত। সামগ্রিক বিষয়ে আরও মনোযোগ দিতে তিনি দেশেই থাকছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সু চি’র বদলে ভাইস প্রেসিডেন্ট ভান থিও মিয়ানমারের প্রতিনিধিত্ব করবেন। সংবাদমাধ্যমগুলো বলছে, বার্মিজ কর্তৃপক্ষের ধারণা সু চি জাতিসংঘ অধিবেশনে যোগ দিলে চলমান রোহিঙ্গা নিধনযজ্ঞের ঘটনায় বিশ্বনেতাদের তোপে...
বাংলাদেশী প্রতারক বিনোদন সাংবাদিক বাসারুল মুন্না গ্রেফতার

বাংলাদেশী প্রতারক বিনোদন সাংবাদিক বাসারুল মুন্না গ্রেফতার

আন্তর্জাতিক, ক্রাইম, বিনোদন
কলকাতা প্রতিনিধি : বিদেশে ভ্রমন পরিষেবা দেওয়ার নাম করে প্রতারনা করার অভিযোগে এক ভুয়ো ট্যুর অপারেটর সংস্থার দুই কর্তাকে গ্রেপ্তার করল বিধাননগর দক্ষিন থানার পুলিশ। BIM হলিডেজ নামে এই সংস্থার ডিরেক্টর বাশারুল ইসলাম ওরফে মুন্না ও মার্কেটিং এক্সিকিউটিভ বিকাশ চিন্দ্র দাসকে কসবা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাশারুল আসানসোলের বাসিন্দা ও মুন্না বর্ধমানের বাসিন্দা। এরা বিদেশে ভ্রমনের প্যাকেজের নাম করে কোটি কোটি টাকার প্রতারনা করেছে বলে অভিযোগ। পুলিশ সুত্রে জানা গেছে BIM হলিডেজ নামে ঐ ভুয়ো ট্যুর অপারেটর সংস্থার দফতর সল ্টলেকের জিসি ব্লকে ছিল। এই ট্যুর অপারেটর সংস্থা স্বল্প মুল্যে ও সহজে বিদেশ ভ্রমনের সুযোগ করিয়ে দেওয়ার নাম করে প্রতারনা করত। ভিসা পাইয়ে দেওয়া ও ট্যুর করিয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিত। এর পর ভ্রমন তো দূর অস্ত নানান অজুহাতে টাকাও ফেরত দিত না প্রতারক সং...