প্রিয়জনের মন জয় করার উপায়
মানুষের মন জয় করা অত সহজ কাজ নয়। আপনি যত ভাল মানুষই হোন বা যত দান-খয়রাতিই করুন কেন মানুষের মন জয় করা চারটিখানি কথা নয়। কিন্তু কিছু সহজ উপায় নিলে মানুষের মন জয় করার অনেক কাছাকাছি চলে যাওয়া যায়। এমন সহজ উপায়গুলো দেখে নেওয়া যাক।
কথা শুনুন মন দিয়ে বা ভালো শ্রোতা হোন: আপনার সঙ্গে যখন সে কথা বলছে তার কথা মন দিয়ে শুনুন। কারও মনে জায়গা পাওয়ার সেরা উপায় হল ভাল শ্রোতা হওয়া। কথা শুনে প্রয়োজন হলে প্রশ্ন করুন। ভাল লাগলে প্রশংসা করুন। পুরো কথাটা শুনে তারপর মন্তব্য করুন।
চোখের দিকে তাকিয়ে কথা বলুন: চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এতে কথার গুরুত্ব বাড়ে। শ্রোতার মনোযোগ বাড়ে। কোনো সভা বা মিটিংয়ে কথা বলার সময় একে একে সবার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করুন।
কথা শোনার সময় অন্য কোন কাজ করবেন না: আপনি যখন কথা শুনছেন, তখন অন্য কাজ করবেন না। এক মার্কিন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সমীক্ষা বলছে, অন্তত ৬৫ ...









