Wednesday, July 1

লাইফস্টাইল

আগামী ২৬ অক্টোবর এলজিএম মিউজিক ফেস্ট এন্ড মেগা গেট টু গেদার ২০১৮

আগামী ২৬ অক্টোবর এলজিএম মিউজিক ফেস্ট এন্ড মেগা গেট টু গেদার ২০১৮

এক্সক্লুসিভ, লাইফস্টাইল
স্বদেশ নিউজ২৪.কম: আগামী ২৬ অক্টোবর ২০১৮ রাজধানীর মিরপুরের ডিএসএস কনভেনশন সেন্টারে জনপ্রিয় ফেসবুক গ্রুপ এলজিএম (লেটস গেট মিনগেল) এর গেট টু গেদার অনুষ্ঠিত হতে যাচ্ছে।  এলজিএম ফেসবুক গ্রুপ এডমিন লুবনা আহমেদ স্বদেশ নিউজ২৪কে জানান- আগামি ২৬ অক্টোবর আমরা এলজিএম মিউজিক ফেস্ট এন্ড মেগা গেট টু গেদার এর আয়োজন করতে যাচ্ছি। এলজিএম এর এডমিন হলেন- আসিফ হাসান, লুবনা আহমেদ এবং মডারেটর হলেন মুন্না, জয়, স্বর্ণা, সজল, মালিহা, দিপা, মুনতাহা, নাহিন, সাইফুল। মিউজিক প্রোগ্রাম যেখানে এলজিএম মেম্বাররা সব ভুলে একটি দিন ইনজয় করবে। আরো থাকবে বাফেট ফুড, ডিজে, মিউজিক ব্যান্ড বৃত্ত। র‌্যাম্প শো আর এডমিন প্যানেলের পক্ষ থেকে বিশেষ চমক স্পন্সরদের জন্য আরো সুযোগ সুবিধা থাকবে । অনুষ্ঠানে মেয়েদের পাশাপাশি ছেলেরাও অংশগ্রহন করবে। অনুষ্ঠানের  মিডিয়া পার্টনার স্বদেশ টিভি ও স্বদেশ মাল্টিমিডিয়া এবং এসএন টিভি । প্রগ্রামে থাকছে ওয়েল...
সুন্দর চুলের জন্য ৭ টিপস

সুন্দর চুলের জন্য ৭ টিপস

লাইফস্টাইল
চুলের যত্ন না নিলে সেটি হয়ে যায় রুক্ষ এবং বিবর্ণ। সারাবছর অনেকেরই লেগে থাকে চুলের সমস্যা। কিন্তু একটু সচেতন থাকলে এবং কিছু টিপস মাথায় রাখলে আপনার চুল নিয়মিতই থাকবে সুন্দর আর নজরকাড়া। লাইফস্টাইল বিষয়ক অনলাইন ম্যাগাজিন ফেমিনা ইন্ডিয়া অবলম্বনে সুন্দর চুলের জন্য জেনে নিন সাতটি টিপস। চুল কাটুন নিয়মিত নিয়মিত চুলের আগা কাটতে হবে। এতে চুলের শেইপ সুন্দর থাকে, আগা ফেটে যাওয়া কিংবা ভেঙে যাওয়ার সমস্যাও কমে যায়। তিন মাস পরপর অন্তত একবার চুল কাটিয়ে নিন, তাতে চুলের স্বাস্থ্য থাকবে ভালো। ডিপ কন্ডিশনিং করুন মাসে অন্তত একবার প্রাকৃতিক পদ্ধতিতে চুল ডিপ কন্ডিশনিং করা দরকার। নারিকেল তেল, অলিভ অয়েল, আমন্ড অয়েল বা সরিষার তেল চুলের পক্ষে খুব ভালো কন্ডিশনার। বড় দুই তিন চামচ তেল গরম করে তারপর হালকা ঠাণ্ডা করে নিন। ঈষদুষ্ণ থাকতে থাকতেই তেলটা চুলের গোড়ায় এবং গোটা চুলে ভালো করে মেখে নিন। শাওয়ার ক্যাপ দিয়ে ...
মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল আজহায় ‘আর্ট’

মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল আজহায় ‘আর্ট’

লাইফস্টাইল
মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল আজহায় ‘আর্ট’ আউটলেটে রঙের বিন্যাস আর নজরকাড়া বৈচিত্র্যের, এক্সক্লুসিভ ডিজাইনের বেশকিছু পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। ঈদউৎসব উপলক্ষে আর্ট আউটলেটে নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবি এনেছে। ঋতু বৈচিত্রের কথা মাথায় রেখে ফেব্রিক্স ও রঙের ক্ষেত্রে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। আর্ট যেকোনো উৎসবে নিত্য নতুন ডিজাইনের ব্যাপক পাঞ্জাবির আয়োজন করে। আর্ট এর পাঞ্জাবি তৈরি করা হয়েছে সুতি, সিল্ক ও খাদি কাপড়ে বিভিন্ন হাতের কাজ ও প্রিন্টের মাধ্যমে। নকশা করা নিজস্ব ডিজাইনে নতুন চিন্তা, লেআউট ও কম্বিনেশনে ক্রেতারা পাবেন ভিন্নমাত্রার আমেজ। উৎসব আয়োজনে প্রধানত জোর দেয়া হয়েছে পোশাকের উপকরণের ডিজাইনে, কাট প্যাটার্ন ও ফিনিশিংয়ে এবং একসেসরিজের ব্যবহারে। ক্রেতাদের কথা ভেবে কয়েকটি মূল্যসীমায় পাঞ্জাবির কালেকশন সাজিয়েছে। আর্টএ আছে ফ্যাশন সচেতন ছেলেদের জন্য শার্ট, পলো শার্ট, টি শার্ট ও পাঞ্জাবি। এ ...
একদম আলাদা স্টাইলের পোশাক

একদম আলাদা স্টাইলের পোশাক

লাইফস্টাইল
(স্বদেশ নিউজ২৪.কম)  মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল আজহায় ব্যাঙ তারুণ্যের সৌখিনতা ও পছন্দের সঙ্গে সামঞ্জস্য রেখে বেশ রুচিশীল ও উৎসব নির্ভর পোশাক তৈরি করছে।     ব্যাঙ নিজের সৃজনশীলতায় রাঙিয়ে তৈরি করছে একদম আলাদা স্টাইলের পোশাক। দেশের বৃহৎ পছন্দের ব্রান্ড ব্যাঙ এ পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি শার্ট, পলো শার্ট, ফতুয়া, কাতুয়া, প্যান্ট, পাঞ্জাবিসহ নানারকম মানানসই পোশাক। হট লাইন : ০১৯৭৭ ১১২ ২৬৪, www.bangbd.com, follow us on facebook....
লেবুর এতো গুণ, জানতেন কী?

লেবুর এতো গুণ, জানতেন কী?

লাইফস্টাইল
গরমে যখন তীব্র দাবদাহে ক্লান্ত, ঠিক তখনই এক গ্লাস লেবুর শরবত হলে প্রাণটা জুরিয়ে যায়। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ফাইবার এবং এন্টিব্যাকটেরিয়া ও এন্টিভাইরাল উপাদান। ফলে মৌসুমি নানা সংক্রামক রোগে, যেমন ঠান্ডা, কাশি, সর্দি, ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে লড়তে পারে এই ফলটি। চলুন জেনে জেনে নিই লেবুর নানাবিধ স্বাস্থগুণের কথা। ক্ষত সারায় দ্রুত লেবুর মধ্যে থাকা ভিটামিন সি ক্ষতস্থান দ্রুত সারাতে সাহায্য করে। হাড়, তরুনাস্থি ও টিস্যুর স্বাস্থ্য ভাল রাখে। বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা লেবুর মধ্যে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি সর্দি-কাশির সমস্যা দূর করে। স্নায়ু ও মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়। ফুসফুস পরিষ্কার করে হাঁপানি সমস্যার উপশম করে। হজমে সাহায্য করে লেবুর রস শরীর থেকে টক্সিন দূর করে। বদহজম, বুক জ্বালার সমস্যাও সমাধান করে লেবু পানি। সেইসঙ্গে পরিপাক নালী থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। এটি কোষ...
বেসনের দই বড়া

বেসনের দই বড়া

লাইফস্টাইল
সকালে অথবা দুপুরের খাবারের পর অথবা পড়ন্ত বিকেলে- যেসময়ই হোক না কেনো, বেসনের দই বড়া কিন্তু খেতে পারেন সবসময়। মজাদার এবং নতুনত্বের ছোঁয়ায় এই খাবারের আইটেমটি ডেজার্ট হিসেবে বেশ জনপ্রিয়। বিশিষ্ট রাঁধুনী ফাহা হোসাইনের রেসিপি থেকে চলুন জেনে নেই কীভাবে বানাবেন বেসনের দই বড়া। বানাতে যা লাগবে বেসন ১/২ কাপ, কাঁচামরিচ কুচি ১/২ চা চামচ, টক দই ১ কাপ, চিনি ১ চা চামচ, বিট লবণ ১/৩ চা চামচ, তেঁতুলের সস ১ টেবিল চামচ, কাঁচামরিচের সস ১ চা চামচ, চাট মসলা ১/২ চা চামচ, পুদিনা কুচি ১ চা চামচ, সানফ্লাওয়ার তেল ১ কাপ। যেভাবে বানাবেন প্রথমে বেসনের সাথে কাঁচামরিচের মিহি কুচি মাখিয়ে অল্প অল্প পানি দিয়ে খুব ঘন করে একটা পেস্ট, বানিয়ে রাখুন ৩০ মিনিটের জন্য। এবার প্যানে তেল গরম করে ২টা চা চামচের সাহায্যে অল্প অল্প, বেসনের বেটার নিয়ে গোলা পাকিয়ে তেলে ভাজুন মাঝারি আঁচে। বড়া ফুলে উপরে উঠে আসলে বাদামি হয়ে গেলে নামিয়ে নিন। ...
তন্দুরী চা খেতে চান?

তন্দুরী চা খেতে চান?

লাইফস্টাইল
তন্দুরী চিকেন খেয়েছেন কিন্তু তন্দুরী চা খেয়েছেন কি? ভারতীয় ঘরানার এই চা সম্প্রতি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আনন্দবাজার অবলম্বনে জেনে নিন রেসিপিটি। ঝটপট বানিয়ে হয়ে যাক এক চুমুক। বানাতে যা লাগবে দুধ এক কাপ, পানি দেড় কাপ, চা পাতা ২ টেবিল চামচ, চিনি ২ চা চামচ, লেবু পাতা ১ টেবিল চামচ, পুদিনা পাতা ১ টেবিল চামচ, চা মশলা স্বাদ অনুযায়ী, তন্দুরির জন্য প্রয়োজনীয় একটি মাটির পাত্র। যেভাবে বানাবেন মাটির পাত্রটিকে আগুনের আঁচে বসিয়ে রাখুন দশ মিনিট। চায়ের জন্য পানি একটু ফুটতে শুরু হলে তাতে চিনি, চা পাতা, লেবু পাতা, পুদিনা পাতা ও চা মশলা মেশান। সব মশলা মিশে পানি সম্পূর্ণ ফুটে এলে এবার তাতে দুধ মেশান ও আরও দুই মিনিট আঁচে বসিয়ে রাখুন। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে চা ঢেলে রাখুন একটি কাচের পাত্রে। তারপর গরম মাটির পাত্রটি আর একটি বড় মাটির পাত্রে রাখুন। এবার তাতে ঢেলে দিন গরম চা। এই অবস্থায় ফোটান আরও কিছুক্ষণ। চা ...
ফ্রিজে যে খাবারগুলো একসঙ্গে রাখবেন না

ফ্রিজে যে খাবারগুলো একসঙ্গে রাখবেন না

লাইফস্টাইল
প্রায় দেখা যায় বাজার থেকে ফলমূল আর শাকসবজি এনে একসঙ্গে ফ্রিজে রাখেন অনেকেই। একদিন যেতে না যেতেই সেই শাকসবজি আর ফলমূলের তরতাজা ভাবটা নষ্ট হয়ে যায়। এর কারণ হচ্ছে কিছু কিছু শাকসবজি ও ফলমূল একসঙ্গে রাখা যায় না। চলুন রিডার্স ডাইজেস্ট অবলম্বনে জেনে নেই ফ্রিজে কোন খাবার একসঙ্গে রাখতে নেই এবং শাকসবজি আর ফলমূল তরতাজা রাখার নিয়ম। শসা রাখতে হবে আলাদা টমেটো, কলা, এবং তরমুজের ইথিলিন গ্যাস তৈরি করে। এই গ্যাসটি ফলমূল ও শাকসবজি পাকাতে সাহায্য করে। শসার শরীরে এই ইথিলিন গ্যাস লাগলে শসা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই ফ্রিজে শসাকে আলাদা রাখুন। পুদিনা ও ধনেপাতার আলাদা যত্ন পুদিনা ও ধনেপাতা জাতীয় ভেষজ পাতাকে ফুলের মতো যত্ন নিন। এই পাতাগুলো যাতে শুকনো থাকে সেটা সবার আগে নিশ্চিত করতে হবে। তারপর এগুলোকে কোনো বয়ামে পানি ঢেলে ভেতরে চুবিয়ে রাখুন। দুই সপ্তাহের মতো টিকবে। তবে পানিটা একটু ময়লা হয়ে এলে আবার নতুন পানি ঢ...
দেশি স্টাইলে রুই মাছের কালিয়া

দেশি স্টাইলে রুই মাছের কালিয়া

লাইফস্টাইল
সারা বছরই পাওয়া যায় রুই মাছ। রুই মাছের কালিয়ার তরকারি আমাদের দেশে খুবই জনপ্রিয়। মজাদার এ দেশি খাবারটি খাননি এরকম একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। মাংস তো খাওয়া পড়েই, আজ তাই আমাদের দেয়া রেসিপি দেখে রেঁধে ফেলুন মজাদার রুই মাছের কালিয়া। রান্নায় যা লাগবে রুই মাছ ৫-৬ টুকরা, আলু (মাঝারি) ২টি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ (উঁচু), লেবুর রস ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, ময়দা ১ টেবিল চামচ, ফেটানো ডিম অর্ধেকটা, কাঁচা মরিচ ফালি ২টি, লবণ স্বাদমতো ও তেল প্রয়োজনমতো। রাঁধবেন যেভাবে মাছ ধুয়ে পানি ঝরিয়ে লবণ, লেবুর রস, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া মেখে ম্যারিনেট করে রাখতে হবে পাঁচ মিনিট। ফেটানো ডিমে চুবিয়ে ময়দায় মেখে ডুবো তেলে ভেজে মাছ তুলে রাখতে হবে। আলুর মধ্যে লবণ ও হলুদ গুঁড়া মেখে ...
বাজারে সবজি ও ডিমের দর বাড়তি, হিমশিমে নিম্নবিত্তরা

বাজারে সবজি ও ডিমের দর বাড়তি, হিমশিমে নিম্নবিত্তরা

লাইফস্টাইল
বাজারে সবজির দাম বেশি চড়া। তার সঙ্গে বাড়তি ডিমের দামও। ফলে নিম্নবিত্ত আয়ের মানুষদের জীবিকা নির্বাহে হিমশিম খেতে হচ্ছে। মূলত দেশের বিভিন্ন স্থানে বন্যার প্রভাব পড়েছে রাজধানীর সবজি বাজারে। বড় বাজারের তুলনায় ছোট বাজারে দাম বেশি বেড়েছে। বিক্রেতারা বলছেন, যেসব এলাকায় সবজি চাষ হয়, সেসব এলাকায় বন্যার কারণে সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। তাই বাজারে সবজির দাম বাড়তি। ক্রেতারা বলছেন, বন্যার দোহাই দিয়ে সবজির দাম বাড়িয়ে তুলছে বিক্রেতারা। ফলে জীবন বাঁচাতে যতটুকু বাজার করা দরকার ততটুকুই করছেন বেশির ভাগ মানুষ। আজ শুক্রবার রাজধানীর কাঁঠালবাগান, কারওয়ান বাজার ও হাতিরপুল বাজারে গিয়ে বর্ষার হরেক রকম সবজি দেখা যায়। এসব সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন, বর্ষায় কাঁকরোল, ঝিঙে, চিচিঙ্গা, পটোল, ঢ্যাঁড়স, কচু মুখি, কচুর লতি, চালকুমড়া পাওয়া যাচ্ছে। কারওয়ান বাজারের খুচরা...