এই গরমে ত্বকের যত্ন
এখন প্রচণ্ড গরম পড়েছে। এই সময় ত্বকের ব্যাপারে বিশেষ যত্নবান হতে হবে। কেননা অধিক তাপমাত্রায় ত্বক হয়ে যায় ক্লান্ত। ত্বকের যত্নে এ সময় যা করণীয় তা হলো :
কসমেটিকস
♦ গ্রীষ্মকালে ত্বকে আর্দ্রতার ভারসাম্য রক্ষার জন্য হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
♦ এ সময়ের জন্য সবচেয়ে ভালো অয়েল ব্যালান্সিং কসমেটিক।
♦ হালকা করে লিপবাম ঠোঁটে ব্যবহার করুন ।
বাইরে যাওয়ার আগে
♦ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি সূর্যের আলো পড়ে। তাই এ সময় খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়াই ভালো।
♦ বাইরে বের হওয়ার সময় সঙ্গে রাখুন সানগ্লাস ও ছাতা।
♦ প্রখর সূর্যালোক ত্বকের জন্য ক্ষতিকর। বাইরে গেলে হালকা ফুলহাতা জামা পরে নিন।
♦ শরীরের খোলা অংশের ত্বকে অবশ্যই সানব্লক বা সানস্ক্রিন ক্রিম কিংবা লোশন লাগান। এ সময় এসপিএফ ১৫ বা তার বেশি ক্ষমতাযুক্ত সানব্লক দরকার হয়।
♦ সব সময় হালকা সুতির...









