এবার রেজিস্ট্রেশন ছাড়া যাওয়া যাবে না সেন্টমার্টিন
আওয়ামী লীগ সরকারের সময়কালে একাধিকবার রেজিস্ট্রেশন ছাড়া সেন্টমার্টিন যাওয়া যাবে না মর্মে সীদ্ধান্ত ও প্রজ্ঞাপন জারি করেও তা বাস্তবায়ন করা যায়নি এবার একই ঘোষণা এলো অন্তর্বর্তী সরকারের সময়ে।
বৃহস্পতিবার সাগরতীরের তারকা হোটেল সি-গালের সম্মেলন কক্ষে সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে কনসালটেশন সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ। এসময় তিনি ঘোষণা দেন, রেজিস্ট্রেশন ছাড়া সেন্টমার্টিন যাওয়া যাবে না।
মহাপরিচালক বলেন, সেন্টমার্টিনে পর্যটক সীমিত করে পরিবেশ রক্ষার পাশাপাশি সেখানকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। বিশ্বমানের পর্যটন শহর হিসেবে গড়তে কক্সবাজারকে প্লাস্টিক মুক্ত করতে খুব দ্রুত কাজ শুরু করা হবে। তবে, প্লাস্টিক মুক্ত রাখার প্রচেষ্টার এ যাত্রায় সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
পাহাড় কাটা ও জলাশয় ভরাটের বিষয়ে কোনোভাব...









