Friday, August 7

জাতীয়

ইয়াবা-হেরোইনসহ ৫৫ জনকে গ্রেফতার

ইয়াবা-হেরোইনসহ ৫৫ জনকে গ্রেফতার

জাতীয়
বিপুল পরিমাণ ইয়াবা বড়ি, হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২১২৩৮ পিস ইয়াবা বড়ি, ২২৩ গ্রাম হেরোইন, ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা করা হয়েছে।...
তারেক-জোবাইদার রিট শুনানি আজ

তারেক-জোবাইদার রিট শুনানি আজ

জাতীয়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের ১৫ বছর আগের পৃথক রিটের রুল শুনানির আবেদন করেছে দুদক। আজ শুনানির জন্য হাইকোর্ট বেঞ্চের তালিকায় রয়েছে রিট মামলাগুলো। ২০০৭ সালে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জন ও হিসাব বিবরণীতে সম্পদ গোপন করার অভিযোগে মামলা ও এর প্রক্রিয়ার বৈধতা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের পক্ষে পৃথক রিট করা হয়। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের নভেম্বরে হাইকোর্ট রুল দেন। রুলের ফলে মামলার কার্যক্রম স্থগিত হয়ে যায়। রিট মামলার রুল শুনানির জন্য আজ দিন ধার্য করেছেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে রুল শুনানি হবে। জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিলে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের করা আবেদ...
চার বিভাগে এলপিজি সরবরাহ করছে রূপগঞ্জের জি গ্যাস প্ল্যান্ট

চার বিভাগে এলপিজি সরবরাহ করছে রূপগঞ্জের জি গ্যাস প্ল্যান্ট

জাতীয়
ঢাকা, ময়মনসিংহ, চট্রগ্রাম, সিলেট বিভাগীয় অঞ্চলে এলপিজি গ্যাস সরবোরাহ করছে এনার্জি প্যাক লিমিটেডের রূপগঞ্জ জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট। এ সব বিভাগে দিনে ২০০ মেট্রিক টন গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটিরবাণিজ্যিক বিভাগের প্রধান আবু সাঈদ রাজা। সম্প্রতি সাংবাদিকদের নিয়ে প্ল্যান্ট পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন। এ সময় প্ল্যান্ট ইনচার্জ সামসুজ্জোহা ও সেফটি ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা জুম্মন পাঠান সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। আবু সাঈদ রাজা জানান, গত ২৮ মার্চ আনুষ্ঠানিকভাবে এনার্জি প্যাকের রূপগঞ্জ জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট যাত্রা শুরু করে। দেশের বাইরে থেকে বছরে ৭০ থেকে ৮০ হাজার মেট্রিক টন এলপিজি আমদানি করে এনার্জিপ্যাক। খুলনায় জি-গ্যাসের মূল প্ল্যান্টে ৫ হাজার মেট্রিক টন মজুদ সক্ষমতা রয়েছে। সেখান থেকে বরিশাল, খুলনা ও রংপুর অঞ্চলে এলপিজিগ্যাস সরবরাহ করা হচ...
ছাত্রদল সম্পাদকসহ ১৭ জনের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

ছাত্রদল সম্পাদকসহ ১৭ জনের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

জাতীয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে এক ছাত্রলীগ নেতা। এতে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জ্যেষ্ঠ সভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, ঢাবি ছাত্রদলের সদস্য সচিব মো. আমানুল্লাহ আমানসহ ১৭ জনের নামোল্লেখ করে আরও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বাদী হয়ে শুক্রবার রাতে মামলার আবেদন করলে তা গ্রহণ করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. আল আমিনকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে জাহিদুল ইসলাম বলেন, সেদিন আমরা মধুর ক্যানটিন থেকে শান্তিপূর্ণভাবে মিছ...
এবার স্বর্ণের দাম কমল

এবার স্বর্ণের দাম কমল

জাতীয়
এক সপ্তাহ আগে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দেশের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল। এক লাফে ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। এবার ২ হাজার ৯১৬ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার জানিয়েছে, সবচেয়ে ভা‌লো মা‌নের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ক‌মে দাঁড়াবে ৭৯ হাজার ৫৪৮ টাকায়। যা এতদিন ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল (শুক্রবার) থেকেই সারা দেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা করা হবে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ৭৯৯ টাকা কমে ৭৫ হাজার ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪৫০ টাকা কমিয়ে ৬৫ হাজার ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ...
ইয়াবা-হেরোইনসহ ৯৩ জনকে গ্রেফতার

ইয়াবা-হেরোইনসহ ৯৩ জনকে গ্রেফতার

জাতীয়
বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০৭৩৮ পিস ইয়াবা বড়ি, ১৫০ গ্রাম ২০০ পুরিয়া হেরোইন, ৬৬ কেজি ৭৪০ গ্রাম গাঁজা, ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৯ টি মামলা করা হয়েছে।...
ইভিএমে আগামী সংসদ নির্বাচনের বিষয়ে যা বললেন সিইসি

ইভিএমে আগামী সংসদ নির্বাচনের বিষয়ে যা বললেন সিইসি

জাতীয়
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।আগামী জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো আসনে ইভিএম ব্যবহার হবে- তা রাজনৈতিক দল ও প্রযুক্তিবিদদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইভিএমে ভোট করব, নাকি ১০০ আসনে করব, নাকি মোটেই করব না; এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে সকাল সোয়া ১০টা থেকে প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এতে ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, চার নির্বাচন কমিশনার এবং শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম কায়কোবাদ, বাংলাদেশ ...
আত্মসমর্পণের পর সম্রাটকে কারাগারে পাঠানোর আদেশ

আত্মসমর্পণের পর সম্রাটকে কারাগারে পাঠানোর আদেশ

জাতীয়
আত্মসমর্পণের পর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ও রাজধানীতে ক্যাসিনোকাণ্ডের হোতা হিসেবে পরিচিত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশাররফ হোসেন কাজল এ তথ্য জানিয়েছেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সম্রাট এই আদালতে আজ দুপুরের দিকে আত্মসমর্পণ করেন। মানবিক দিক বিবেচনা করে তাকে জামিন দেওয়ার আবেদন করেন আইনজীবী। গত ১৮ মে দুদকের এ মামলায় সম্রাটের জামিন বাতিল করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে সাত দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিচারিক আদালতের...
নাম পদ্মা সেতুই হবে: কাদের

নাম পদ্মা সেতুই হবে: কাদের

জাতীয়
নদীর নামেই হবে পদ্মাসেতু। এমনটি জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে আগামী ২৫ জুন। পদ্মা সেতুর উদ্বোধন এবং নামকরণের বিষয়ে সারসংক্ষেপ নিয়ে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান ওবায়দুল কাদের। বেরিয়ে এসে অপেক্ষমাণ সাংবদিকদের তিনি বলেন, বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু, সেটা কবে উদ্বোধন হবে জানার আগ্রহ সবার মধ্যে। সেই সুসংবাদ আপনাদের দিচ্ছি। ‘২৫ জুন শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন।” সারসংক্ষেপের একটি প্রধানমন্ত্রী গ্রহণ করেননি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা দুটো সামারি নিয়ে এসেছিলাম, একটি সামারি উদ্বোধন, তিনি তারিখ দিয়ে সই করেছেন ২৫ জুন। আরেকটি সামারি, সেটাতে তিনি স্বাক্ষর করেননি। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, পদ্মা সেতু পদ্মা নদ...
বাংলাদেশে তেল বেচতে চায় রাশিয়া

বাংলাদেশে তেল বেচতে চায় রাশিয়া

জাতীয়
ইউক্রেনে যুদ্ধ বাঁধানোর জেরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার মধ্যে থাকা রাশিয়া অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে। এ প্রস্তাবটি বাংলাদেশ পর্যালোচনা করছে। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার বিদ্যুৎ ভবনে একটি কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে তেল বিক্রির প্রস্তাব এসেছে। বিশেষ করে ক্রুড অয়েলের কথা বলছে তারা। রাশিয়ার কাছ থেকে এখন তেল কেনার দরকার আছে কি না, সেটি আমরা বিবেচনা করে দেখছি। ...