Saturday, August 8

জাতীয়

নিত্যপণ্যের দাম কমেছে, সংসদে প্রধানমন্ত্রী

নিত্যপণ্যের দাম কমেছে, সংসদে প্রধানমন্ত্রী

জাতীয়
টিসিবির বিক্রয় কার্যক্রম চলমান থাকায় দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনা মহামারিতে সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সব দেশেই দ্রব্যমূল্য ভীষণভাবে বেড়েছে। এর মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর কুফল হিসেবে আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বেড়ে যায়। তবে জনবান্ধব বর্তমান সরকার দেশের নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সম্ভাব্য সব রকম পদক্ষেপ নিয়েছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের কাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে সরকার প্রধান এ কথা বলেন। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে তার সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নানামুখী কার্যক্রমের ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রয়েছে। পবিত্র রজমান মাসে নিত্যপণ্য সহ...
কবে চালু হবে পদ্মা সেতু জানালেন প্রধানমন্ত্রী

কবে চালু হবে পদ্মা সেতু জানালেন প্রধানমন্ত্রী

জাতীয়
দেশের দক্ষিণ জনপদের স্বপ্নের পদ্মা সেতু এ বছরের শেষের দিকে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নওগাঁ-২ আসনের শহীদুজ্জমান সরকারের প্রশ্নের উত্তরে শেখ হাসিনা এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পের উভয় প্রান্তে অ্যাপ্রোচ রোড ও সার্ভিস এরিয়ার কাজ শতভাগ শেষ হয়েছে। মূল সেতুর ভৌত অগ্রগতি ৯৬ দশমিক ৫০ শতাংশ। প্রধানমন্ত্রী বলেন, ২০২২ সালের শেষ নাগাদ পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সংসদের প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সাহসী পদক্ষেপের অংশ হিসেবে সকল বাধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে এর ইতিহাসে সব চেয়ে বড় চ্যালেঞ্জিং প্রকল্পসমুহের ...
‘মধ্য আয়ের ও ঋণের ফাঁদে পড়বে  না বাংলাদেশ’

‘মধ্য আয়ের ও ঋণের ফাঁদে পড়বে না বাংলাদেশ’

জাতীয়
এডিবির কান্ট্রি ডিরেক্টটর এডিম গিন্টিং বলেছেন, বাংলাদেশের মধ্য আয়ের এবং ঋণের ফাঁদে পড়ার সম্ভাবনা নেই। তবে আর্থিক ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেই সঙ্গে রাজস্ব আদায় বাড়াতে শুধু ভ্যাট নির্ভর হয়ে থাকলে চলবে না। কর জাল বাড়াতে হবে। সেই সঙ্গে কর আদায়ের খরচ কমাতে হবে। বুধবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০২২ (এডিও) প্রকাশ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে গিন্টিং বলেন, শ্রীলংকার আজকের অবস্থা একদিনে সৃষ্টি হয়নি। এক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনা এবং সঠিক নীতিমালা গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া একটি দক্ষ সরকার ব্যবস্থাপনাও এ রকম পরিস্থিতি উত্তরণে গুরুত্বপূর্ন। বিফ্রিং পরিচালনা করেন এডিবির বহি:সম্পর্ক বিভাগের প্রধান গোবিন্দবার।...
মিলিটারি কায়দায় কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মিলিটারি কায়দায় কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়
পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) গদাই লস্করি চালে কাজ করার সংস্কৃতি পরিহার করে মিলিটারি কায়দায় কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের একথা জানিয়েছেন। পরিকল্পনামন্ত্রী জানান, নদীর তীর রক্ষা সংক্রান্ত কয়েকটি প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের উদ্দেশে বলেছেন- ‘আপনারা একটু একটু করে কাজ করেন। এক কাজ শেষ করতে করতে আগের কাজ ভেঙে যায়।অতি দ্রুত কাজ করতে, মিলিটারি কায়দায় কুইকলি করতে হবে।’ মান্নান জানান, প্রধানমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের উদ্দেশে আরও বলেছেন- যেটা করবেন সেটা যেন টিকে থাকে। যদি গদাই লস্করি চালে করেন, তাহলে এক মাইলের শেষ মাথায় যেতে যেতে শুরুর মাথা ভেঙে যাবে। এটা করা উচিত নয়।’ আ...
রাবি শিক্ষক তাহের হত্যা: সহযোগী অধ্যাপকসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল

রাবি শিক্ষক তাহের হত্যা: সহযোগী অধ্যাপকসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল

জাতীয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় সহযোগী অধ্যাপক ড. মিয়া মো. মহিউদ্দিন এবং বাসার কেয়ারটেকার জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দুই আসামির যাবজ্জীবন দণ্ডও বহাল রেখেছেন আদালত। তারা হলেন- নাজমুল আলম ও নাজমুল আলমের সম্বন্ধী আব্দুস সালাম। এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। গত ১৬ মার্চ উভয়পক্ষের (রাষ্ট্র ও আসামি) করা আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য ৫ এপ্রিল দিন রেখেছিলেন আপিল বিভাগ। ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে অধ্যাপক ত...
মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার

মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার

জাতীয়
ইয়াবা, হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে সেগুলো হচ্ছে- ৭৮১ পিস ইয়াবা বড়ি, ১৫.৫ গ্রাম হেরোইন ও ১৭ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা করা হয়েছে।...
হেরোইন-ফেন্সিডিলসহ ৬১ জনকে গ্রেফতার

হেরোইন-ফেন্সিডিলসহ ৬১ জনকে গ্রেফতার

জাতীয়
বিপুল পরিমাণ হেরোইন-ফেন্সিডিল এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১২৫৮৯ পিস ইয়াবা বড়ি, ১৯৭ গ্রাম ২২ পুরিয়া হেরোইন, ৪৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪৪২ বোতল ফেন্সিডিল ও ৮ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যাক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে।...
৩৮ ও ৪২ বিসিএস: নন-ক্যাডারে নিয়োগের ফল প্রকাশ

৩৮ ও ৪২ বিসিএস: নন-ক্যাডারে নিয়োগের ফল প্রকাশ

জাতীয়
৩৮তম বিসিএস থেকে ৩৪৪ জনকে নন-ক্যাডারে এবং ৪২তম বিশেষ বিসিএস থেকে ৫৩৯ জন চিকিৎসকে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার এক সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে পিএসসি জানিয়েছে। পিএসসি জানায়, ৪২তম বিসিএস থেকে প্রথম শ্রেণির নবম গ্রেডে ও ৩৮তম বিসিএস থেকে ১০ গ্রেডে ৩২০ ও ১১ নম্বর গ্রেডে ২৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এ উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এম প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০১০ এবং সংশোধনী-২০১৪ অনুযায়ী নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের এমবিবিএস শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন নন-ক্যাডার ১ম শ্রেণির (৯ম গ্রেড) শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশ করা হলো।...
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

জাতীয়
রমজানে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট হয়েছে। রিটে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট করেন। শিক্ষা সচিব ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। রিটে পবিত্র মাহে রমজান মাসের ২০ তারিখ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সরকারের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং রমজান মাসে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কেন নির্দেশনা দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, দেশে এখন ভয়াবহ তাপমাত্রা বেড়ে যাওয়ায় সীমাহীন গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এ অবস্থায় সব প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা অবৈধ এবং এর আগে সবসময় পবিত্র মাহে রমজান মাসে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তাই এ অবস্থায় স্...
দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

জাতীয়
সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৬, ময়মনসিংহে ৩১ দশমিক ৫, চট্ট...