Saturday, August 8

জাতীয়

নিত্যপণ্যের বাজারে উত্তাপ অসহনীয়

নিত্যপণ্যের বাজারে উত্তাপ অসহনীয়

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ
রমজান মাস শুরু হতে এখনো এক সপ্তাহ বাকি আছে। কিন্তু এরই মধ্যে বাজারে রমজাননির্ভর সব ধরনের পণ্য বাড়তি দরে বিক্রি হচ্ছে। ছোলা থেকে শুরু করে ডাল, ভোজ্যতেল, খেজুর, চিনি, পেঁয়াজ, মুরগি ও গরুর মাংস, গুঁড়াদুধসহ বেশ কিছু সবজির দরে বাড়তি উত্তাপ ছড়াচ্ছে। যা ভোক্তাদের কাছে প্রায় অসহনীয় হয়ে উঠেছে। তিন মাস ধরে ধাপে ধাপে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে খুচরা পর্যায়ে ৪০টি নিত্যপণ্যের যৌক্তিক মূল্য বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু এসবে কোনো তোয়াক্কা না করে অতিরিক্ত মূল্যেই বিক্রি করে যাচ্ছেন অসাধুরা। এক্ষেত্রে কর্তৃপক্ষ এক রকম নির্বিকার। যদিও ভোজ্যতেলসহ কয়েকটি পণ্যের ক্ষেত্রে বিশ্ববাজারে দাম বৃদ্ধির অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। কিন্তু শাকসবজি, ছোলা, মুরগি ও গরুর মাংসসহ অন্যান্য পণ্যে বাড়তি দরের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে প...
করোনায় আজও মৃত্যুশূন্য, শনাক্তের হার ১ শতাংশের নিচে

করোনায় আজও মৃত্যুশূন্য, শনাক্তের হার ১ শতাংশের নিচে

জাতীয়
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৮ জনেই অপরিবর্তিতই থাকল। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭২ জনে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৮ শতাংশ। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়ত...
ওয়েট অ্যান্ড সি: মন্ত্রী

ওয়েট অ্যান্ড সি: মন্ত্রী

জাতীয়
রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারের তালিকায় অচেনা ব্যক্তি আমির হামজার নাম আসা ভুল ছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ‘যারা সমস্ত সত্যকে সর্বোচ্চ পর্যায়ে বিভ্রান্ত করেছে, তারা দায় এড়াতে পারবে না। মিটিং করব, ওয়েট অ্যান্ড সি।’ বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সংবাদ সম্মেলনে আমির হামজা প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক মন্ত্রী মোজাম্মেল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে কোনো শক্তির চেয়ে কলমের শক্তি অনেক বেশি। আমরা ভুল করলে ভুল সংশোধন করতে পারি, করেছি। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়।’ গত বছরও একজনকে বাদ দেওয়া হয়েছে, এমন ভুল কেন বারবার হচ্ছে- এ প্রশ্নের জবাবে মোজাম্মেল বলেন, ‘এ বিষয়টি নিয়ে কমিটির ফোরামে ...
বিজ্ঞান জাদুঘরে ভাসল ‘টাইটানিক জাহাজ’

বিজ্ঞান জাদুঘরে ভাসল ‘টাইটানিক জাহাজ’

জাতীয়
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের দক্ষিণ-পূর্ব কোণে সামুদ্রিক আবহ তৈরি করে ভাসানো হয়েছে ঐতিহাসিক টাইটানিক জাহাজের অনিন্দ্য সুন্দর এক মডেল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী স্মরণে আয়োজিত শিশুদের এক উৎসবমুখর সমাবেশে আজ (শুক্রবার) এ জাহাজটি উদ্বোধন করেন। ১ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে ৬০ ফুট দৈর্ঘ্যের সুপারস্ট্রাকচারের এ জাহাজটি বিজ্ঞান জাদুঘরের প্রদর্শনী বস্তু হিসেবে সংযোজিত হয়ে জাদুঘরের ইতিহাসে নতুন মাইলফলক রচনা করেছে। কৃত্রিম এক জলাধারে প্রপেলারের ঘূর্ণনে এবং জাহাজের ভেঁপুর শব্দে জাদুঘর প্রাঙ্গণ পরিণত হয়েছে একখণ্ড সমুদ্রে। ১৯১২ সালে আটলান্টিকে ডুবে যাওয়া বিলাসবহুল প্রমোদতরী টাইটানিক জাহাজটির অনুকরণে এ মডেলটি স্থাপন করা হয়। এ জাহাজের কেবিন ও ডেক এমনভাবে সজ্জিত করা হয়েছে, যেন এটি বাস্তবে এক যাত্রীবাহী জাহাজ। জাদুঘরের মহাপরিচালক মোহা...
এবার পামওয়েলের দাম কমল

এবার পামওয়েলের দাম কমল

জাতীয়
সয়াবিন তেলের পর এবার পামওয়েলের দর কমানো হলো। এখন থেকে লিটারে তিন টাকা কমে বিক্রি হবে পামওয়েল। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পাম তেল বিক্রি করা হবে ১৩০ টাকা লিটার দরে। গত ৬ ফেব্রুয়ারি এই তেল লিটারে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয়ে এই বৈঠকে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের পর তেলের আমদানি খরচ কত পড়েছে, এরপর পরিশোধন ও বাজারজাতকরণ খরচ এবং মিল মালিক, পাইকির ও ব্যবসায়ীদের মুনাফা হিসাব করে নতুন দাম ঠিক করা হয়। সয়াবিন ও পামওয়েলের নতুন এই দাম পুরো রমজান জুড়ে থাকবে। ...
শ্রমিকের অধিকার ও ন্যায্য পাওনা নিশ্চিতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

শ্রমিকের অধিকার ও ন্যায্য পাওনা নিশ্চিতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

জাতীয়
শ্রমিকের অধিকার, ন্যায্য পাওনা ও যথাযথ কাজের পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্ণিং বডির ৩৪৪-তম অধিবেশনে অংশ নিয়ে গত রাতে বাংলাদেশের অবস্থান তুলে ধরে এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। গত ১৪ মার্চ থেকে শুরু হওয়া এ অধিবেশনে অংশ নিয়ে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে জোরপূর্বক বা জবরদস্তিমূলক শ্রম সংক্রান্ত আইএলও কনভেনশন, ১৯৩০ এর প্রটোকল-২০১৪ অনুসমর্থন করেছে যা দেশে শ্রম অধিকার নিশ্চিত করার পথে একটি কার্যকরী পদক্ষেপ। এ ছাড়া বাংলাদেশ গতমাসে কর্মে যোগদানের ন্যূনতম বয়স সম্পর্কিত আইএলও কনভেনশন ১৩৮ অনুসমর্থন করেছে। ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে এ অনুসমর্থন দলিল আইএলও’র কাছে হস্তান্তর করবে বাংলাদেশ। তিনি বলেন, এ দু’টি দলিল...
বাংলাদেশসহ যেসব দেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’

বাংলাদেশসহ যেসব দেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’

জাতীয়
ভারত মহাসাগরে তৈরি হওয়া লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে যাচ্ছে। এ ঘূর্ণিঝড়ের নাম ‘অশনি’। সোমবার প্রবল শক্তি নিয়ে এটি ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে আঘাত হানতে পারে। শনিবার থেকেই ভারতের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্রগুলোর তৎপরতাও আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে। রোববারের মধ্যে তা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে বয়ে যাবে। আর সোমবার সকালের মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়বে। তার পর উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে তা উত্তর মিয়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূলে পৌঁছাবে। যদিও এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। তবে শনিবার থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি শুরু ...
যে দামে ফ্যামিলি কার্ডে পণ্য পাবেন ক্রেতারা

যে দামে ফ্যামিলি কার্ডে পণ্য পাবেন ক্রেতারা

জাতীয়
স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করতে আজ রোববার শুরু হচ্ছে টিসিবির ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। এক কোটি পরিবার এই কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্যসামগ্রী পাবেন। প্রতি কার্ডের বিপরীতে দেওয়া হবে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল। রোজায় দেওয়া হবে ছোলা। কর্মসূচির আওতায় আজ থেকে প্রথম এবং রোজার শুরুতে দ্বিতীয় দফা পণ্য দেওয়া হবে। সংশ্লিষ্ট উপকারভোগী তার ইউনিয়ন বা উপজেলার টিসিবির ডিলারের কাছ থেকে কার্ড দেখিয়ে পণ্য গ্রহণ করতে পারবেন। আর ডিলাররা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের অফিস থেকে বিতরণের লক্ষ্যে পণ্য নিয়ে আসবেন। টিসিবির সূত্রে পাওয়া গেছে এসব তথ্য। জানা যায়, আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথমপর্বে একজন ফ্যামিলি কার্ডধারী পাবেন ২ লিটার সয়াবিন তেল, প্রতি লিটারের দাম পড়বে ১১০ টাকা। এছাড়া দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডালও দেওয়া হবে। প্রতি কেজি চিনির মূল্য হবে ৫৫ টাকা ও মসুর ডাল ৬৫ টাকা। ...
হেরোইন ও নেশার ইনজেকশনসহ গ্রেফতার ৬৮

হেরোইন ও নেশার ইনজেকশনসহ গ্রেফতার ৬৮

জাতীয়
হেরোইন, নেশার ইনজেকশন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক বেচাকেনা ও সেবনের অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য জব্দ করা হয় তার মধ্যে রয়েছে-১৮৪৮৪ পিস ইয়াবা বড়ি, ২৮ গ্রাম ৫০০ পুরিয়া হেরোইন, ৩৬ কেজি ৪১০ গ্রাম গাঁজা ও ১০ টি নেশাজাতীয় ইনজেকশন। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮ টি মামলা করা হয়েছে।...
এবার সয়াবিন তেলের আমদানিতে ভ্যাট কমাল সরকার

এবার সয়াবিন তেলের আমদানিতে ভ্যাট কমাল সরকার

জাতীয়
এবার আমদানি পর্যায়ে পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেলের ওপর ১৫ শতাংশ ভ্যাট থেকে ১০ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করেছে সরকার। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ প্রজ্ঞাপন জারি করে। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এর আগে গত ১৪ মার্চ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের ওপর মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের বিষয়ে এক আদেশ জারি করে এবং এদিন থেকেই তা কার্যকর করা হয়েছে। সয়াবিন ও পাম তেলের উৎপাদন ও বাজারজাত পর্যায়ে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের পর আমদানি পর্যায়েও ভ্যাট কমানো হলো। গত ১০ মার্চ সচিবালয়ের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে জরুরি তিনটি পণ্যদ্রব্য (ভোজ্যতেল, চিনি ও ছোলা)...