Saturday, August 8

জাতীয়

কম দামে পণ্য কিনতে ১ কোটি মানুষকে বিশেষ কার্ড দেব: প্রধানমন্ত্রী

কম দামে পণ্য কিনতে ১ কোটি মানুষকে বিশেষ কার্ড দেব: প্রধানমন্ত্রী

জাতীয়
সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে এক কোটি মানুষকে বিশেষ কার্ড প্রদান করা হবে। মঙ্গলবার গণভবনে ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শেখ হাসিনা বলেন, ‘আমরা এক কোটি মানুষকে টার্গেট করেছি, আমরা তাদের বিশেষ কার্ড দেব- যাতে তারা ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারে।’ ইতোমধ্যেই কোভিড-১৯ মহামারি চলাকালীন ৩৮ লাখ লোক আর্থিক সহায়তা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই এদের সঙ্গে আরও অনেককে অন্তর্ভুক্ত করা হবে এবং শেষ পর্যন্ত মোট এক কোটি মানুষ এই কার্ড পাবে।’ তিনি উল্লেখ করেন ইতোমধ্যেই ৫০ লাখ লোককে কার্ড দেওয়া হয়েছে, যাতে তারা ১০ টাকায় চাল কিনতে পারে। ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তেলের মূল্যবৃদ্ধি নিয়...
তেলসহ নিত্যপণ্য মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

তেলসহ নিত্যপণ্য মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

জাতীয়
সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য মজুতকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ সময় ওএমএস নীতিমালা অনুযায়ী সারাদেশে চাল, আটা, তেল, পেঁয়াজ, ডাল রেশন কার্ডের মাধ্যমে দিতে বলেছেন আদালত। এছাড়া সয়াবিন তেল মজুত করার অভিযোগে আটকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন আকারে বিবাদীদের আগামী ২৬ এপ্রিল আদালতে দাখিল করতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। গত ৬ মার্চ সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ম...
স্বাধীনতা পদক পেলেন ১০ বিশিষ্ট ব্যক্তি

স্বাধীনতা পদক পেলেন ১০ বিশিষ্ট ব্যক্তি

জাতীয়
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতা পদক পেয়েছেন দেশের ১০জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম, আবদুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস, মরহুম সিরাজুল হক, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম, মরহুম মো. আমির হামজা, মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এছাড়া গবেষণা ও প্রশিক্ষণ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।...
সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রিটের আদেশ সোমবার

সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রিটের আদেশ সোমবার

জাতীয়
সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি করতে দায়ের হওয়া রিটের আদেশ দেওয়ার জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন আদালত। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই দিন ঠিক করে দেন। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির এ তথ্য জানান। আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির। তার সঙ্গে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা। এর আগে গত ৮ মার্চ সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি করতে দায়ের হওয়া রিটের শুনানি পিছিয়ে আজকের দিন ধার্য করেন আদালত। গত রোববার সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিটটি করা হয়। তিন আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট সৈয়দ মহি...
১৫ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস: শিক্ষামন্ত্রী

১৫ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস: শিক্ষামন্ত্রী

জাতীয়
আগামী ১৫ মার্চ থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে সশরীরে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে আমরা এত দিন ক্লাস শুরু করতে পারিনি। এখন পরিস্থতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। এ অবস্থায় আগামী ১৫ মার্চ থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস শুরু করা হবে। তিনি বলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হবে। একইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বলে দেওয়া হবে। তিনি আরও বলেন, মাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পাঠদান হবে এবং এ সিলেবাসের আলোকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে। আমরা চাই না শিক্ষার্থীরা কোনো চাপে থাকুক। তাদের পাঠ মনোযোগের সঙ্গে এবং আনন্দদায়ক হওয়ার জন্য আমরা কাজ করছি।...
স্বাধীনতা দিবসে ঢাকা-টরন্টো রুটে সরাসরি উড়বে বিমান

স্বাধীনতা দিবসে ঢাকা-টরন্টো রুটে সরাসরি উড়বে বিমান

জাতীয়
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরন্টো রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বিমানের এই রুট চালু হলে কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরাও উপকৃত হবে। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী শুক্রবার সকালে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘বিমান হাফ-ম্যারাথন’ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে একথা জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ২৬ মার্চ টরন্টোতে বিমানের ফ্লাইট যাত্রা করবে।’ মাহবুব আলী আরও বলেন, ‘আমরা ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়েও অনেক দূর অগ্রসর হয়েছি। ঢাকা থেকে জাপানের নারিতাতে ফ্লাইট চালুর বিষয়ে সবকিছু চূড়ান্ত হয়েছে। শুধু করোনার কারণে কার্যক্রম থেমে আছে। পৃথিবীর অন্য আন্তর্জাতিক গন্তব্যগুলোতেও বিমান অদূর ভবিষ্যতে ডানা মেলবে।’ উল্লেখ্য, ...
তেলের দাম বেশি নিলে ১৬১২১-নম্বরে ফোন করার পরামর্শ

তেলের দাম বেশি নিলে ১৬১২১-নম্বরে ফোন করার পরামর্শ

জাতীয়
সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাজারমূল্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিনের সর্বোচ্চ খুচরামূল্য ১৬৮ টাকা এবং বোতলজাত ৫ লিটারের দাম ৭৯৫ টাকা। এছাড়া খোলা সয়াবিন প্রতি লিটার সর্বোচ্চ ১৪৩ টাকা এবং খোলা পাম অয়েল লিটারপ্রতি ১৩৩ টাকা। সরকার ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিলেও কিছু অসাধু ব্যবসায়ী তা মানছেন না। বাজার মনিটরিংয়ে যৌথ অভিযানে মধ্যেও তারা গোপনে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করছেন বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে সয়াবিন তেল বিক্রিতে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নিলে ভোক্তা অধিদপ্তরের হটলাইনে কল করে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তরা। শুক্রবার ভোক্তা অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার সাংবাদিকদের বলেন, ‘অনেকেই ভোজ্যতেলের প্রকৃত দাম সম্পর্কে জানেন না। সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে সে বিষয়টি ওয়াকিবহাল নয় তারা। আমরা মনে করি...
বাংলাদেশ-আমিরাতের মধ্যে ৪ সমঝোতা স্মারক

বাংলাদেশ-আমিরাতের মধ্যে ৪ সমঝোতা স্মারক

জাতীয়
শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চারটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মধ্যে মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুবাই এক্সিবিশন সেন্টারের অনুষ্ঠিত এ বৈঠকে উভয় নেতাই তাদের নিজ নিজ দলের নেতৃত্ব দেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন । এসব সমঝোতা স্মারকের মধ্যে উচ্চশিক্ষা এবং বিজ্ঞান গবেষণায় সহযোগিতা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস অ্যান্ড রিসার্চের (ইসিএসএসআর) মধ্যে সহযোগিতা বিনিময়, দুই দেশের ফরেইন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) ...
রশিদ ছাড়া শুক্রবার থেকে তেল কেনাবেচা বন্ধ

রশিদ ছাড়া শুক্রবার থেকে তেল কেনাবেচা বন্ধ

অর্থনীতি, জাতীয়
ভোজ্যতেল কেনাবেচায় আগামী শুক্রবার থেকে পাকা রশিদ ছাড়া কোনো ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান। মঙ্গলবার খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এক সভায় এ কথা জানান তিনি। ডিজি এএইচএম সফিকুজ্জামান বলেন, বিপণন ব্যবস্থায় কারও অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত থাকলেও যারা কৃত্রিম সংকট বানিয়ে দাম বাড়ানোর পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশে ভোজ্যতেলের দামের অস্থিরতা নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে জানিয়ে সভায় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঠিকভাবে ব্যবসা পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। সফিকুজ্জামান বলেন, রমজান পর্যন্ত চাহিদা মেটাতে দেশে পর্যাপ্ত তেল মজুত আছে। সংকটের ধোঁয়াশা সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।...
ইউক্রেন থেকে উদ্ধার সেই ২৮ নাবিক দেশে ফিরছেন কাল

ইউক্রেন থেকে উদ্ধার সেই ২৮ নাবিক দেশে ফিরছেন কাল

জাতীয়
ইউক্রেনে আটকে পড়া এমভি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজ থেকে উদ্ধার করা ২৮ নাবিক রোমানিয়া থেকে বুধবার ঢাকায় ফিরছেন। মঙ্গলবার রাতে রোমানিয়া থেকে তারা একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। বুধবার দুপুরে তারা ঢাকায় পৌঁছাবেন। বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক (পরিকল্পনা) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, ইউক্রেন থেকে ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হলেও নিহত হাদিসুর রহমানের লাশ এখনই দেশে আনা হচ্ছে না। তার লাশ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছে। পরে আনা হবে। গত ২৬ জানুয়ারি ভারতের মুম্বাই বন্দর থেকে তুরস্ক হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরে পৌঁছায় বাংলাদেশের পতাকাবাহী ও রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি। কিছুদিন পরই সিরামিকের কাঁচামাল ‘সিমেন্ট ক্লে’ নিয়ে জাহাজটির ইতালির রোভেনা বন্দরের উদ্দেশে যাত্রার কথা ছিল।...