Saturday, August 8

জাতীয়

আবুধাবি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আবুধাবি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয়
পাঁচ দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-১৩০১) একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় সোমবার রাত ৭টা ২৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। খবর বাসস। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং ২১ সদস্যের একটি চৌকস দল তাকে স্যাটিক গার্ড অব অনার প্রদান করেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমা...
.আইপিএলে মোস্তাফিজের দল দিল্লির সময়সূচি

.আইপিএলে মোস্তাফিজের দল দিল্লির সময়সূচি

খেলা, জাতীয়, বাংলাদেশ
ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দেখা যাবে মোস্তাফিজুর রহমানকে। তাকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির প্রথম ম্যাচ ২৭ মার্চ। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ ২৭ মার্চ, প্রতিপক্ষ মুম্বাই, ব্র্যাবোর্ন, বিকেল ৪টা ০২ এপ্রিল, প্রতিপক্ষ গুজরাট, পুনে, রাত ৮টা ০৭ এপ্রিল, প্রতিপক্ষ লক্ষ্ণৌ, ডিওয়াই পাতিল স্টেডিয়াম, রাত ৮টা ১০ এপ্রিল, প্রতিপক্ষ কলকাতা, ব্র্যাবোর্ন, বিকেল ৪টা ১৬ এপ্রিল, প্রতিপক্ষ বেঙ্গালুরু, ওয়াংখেড়ে, রাত ৮টা ২০ এপ্রিল, প্রতিপক্ষ পাঞ্জাব, পুনে, রাত ৮টা ২২ এপ্রিল, প্রতিপক্ষ রাজস্থান, পুনে, রাত ৮টা ২৮ এপ্রিল, প্রতিপক্ষ কলকাতা, ওয়াংখেড়ে, রাত ৮টা ০১ মে, প্রতিপক্ষ লক্ষ্ণৌ, ওয়াংখেড়ে, বিকেল ৪টা ৫ মে, প্রতিপক্ষ হ...
‘তেলের দাম কিছুটা না বাড়ালে কেউ আমদানি করবে বলে মনে হয় না’

‘তেলের দাম কিছুটা না বাড়ালে কেউ আমদানি করবে বলে মনে হয় না’

জাতীয়
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে। ভোজ্যতেল আমাদের আমদানি করে চাহিদা মেটাতে হয়। এ অবস্থায় তেলের দাম কিছুটা না বাড়ালে কেউ আমদানি করবে বলে মনে হয় না। তবে সরকার কঠোরভাবে বাজার মনিটর করছে। পর্যাপ্ত পরিমাণ ভোজ্যতেল আনার চেষ্টা করছে। শনিবার টাঙ্গাইলের দেলদুয়ারে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মোটা চালের দাম স্থিতিশীল আছে, সরু চালের দাম এখনো কিছুটা বেশি। তিনি আরও বলেন, গত দুই বছরের করোনাকালে উন্নত বিশ্বের কৃষকরা আবাদ করেনি, মাঠে নামেনি, শ্রমিকরা খনিতে নামেনি। আবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব রয়েছে। এসবের প্রভাব বাংলাদেশেও পড়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী লীগ...
মাধ্যমিকের ক্লাশও পুরোদমে শুরু হচ্ছে

মাধ্যমিকের ক্লাশও পুরোদমে শুরু হচ্ছে

জাতীয়
করোনা সংক্রমণ পরিস্থিতি কমে আসায় প্রাথমিকের পর চলতি মাসের মাঝামাঝিতে মাধ্যমিকের ক্লাশও পুরোদমে শুরু করার আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার রাজধানীর গুলশানে ‘স্টাডি ইন ইন্ডিয়া এডুকেশন ফেয়ার-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আশা প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘আশা করছি, এ মাসের মাঝামাঝি থেকেই আমরা মাধ্যমিকে পুরোদমে ক্লাশ শুরু করতে পারব।’ করোনার দুই ডোজ টিকা পাওয়া শিক্ষার্থীদের নিয়ে গত ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাশ শুরু করা হয়। এর আগে একমাস অনলাইনে ক্লাশ নেওয়া হয়। তবে মাধ্যমিকের ক্লাশ সপ্তাহের সবদিন নেওয়া হয়নি। শ্রেণিভিত্তিক রুটিনে সীমিত রুটিনে সীমিত সংখ্যায় ক্লাশ হচ্ছে ষষ্ঠ থেকে দশম পর্যন্ত। পুরোদমে ক্লাস শুরু হলে ‘ব্লেন্ডেড এডুকেশন’ কীভাবে চলবে জানতে চাইলে দীপু মনি বলেন, ‘আমরা নীতিমালা তৈর...
করোনা শনাক্তের হার বেড়েছে, মৃত্যু ৬

করোনা শনাক্তের হার বেড়েছে, মৃত্যু ৬

জাতীয়
করোনা শনাক্তের সংখ্যা আজও হাজারের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০৪ জনের শরীরে করোনা ধড়া পড়েছে। তবে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৬ হাজার ৩৬৯ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৬৪ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন (বৃহস্পতিবার) ৫ জনের মৃত্যু খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন শনাক্ত হন ৬৫৭ জন, শনাক্তের হার ছিল ২ দশমিক ৯১ শতাংশ। বুধবার ৮ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৭৩২ জন, শনাক্তের হার ছিল ৩ দশমিক ২২ শতাংশ। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়; শনাক্ত ৭৯৯ জন, শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৫ শতাংশ। সোমবার ৪ জনের মৃত্যু হয়; শনাক্ত ৮৯৭ জন, শনাক্তের হার ...
ইয়াবা-হেরোইনসহ ৫৪ জনকে গ্রেফতার

ইয়াবা-হেরোইনসহ ৫৪ জনকে গ্রেফতার

জাতীয়
ইয়াবা-হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক বেচাকেনা ও সেবনের অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য জব্দ করা হয় সেগুলো হচ্ছে-১৬,৫৩২ পিস ইয়াবা বড়ি, ১৪০ পুরিয়া হেরোইন, ৭ কেজি ৯৭৫ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে।...
এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানাল শিক্ষাবোর্ড

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানাল শিক্ষাবোর্ড

জাতীয়
এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। আগামী ১৯ জুনে এসএসসি এবং ২২ আগস্টে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষা প্রশাসন। যদিও এ তারিখ চূড়ান্ত করা হয়নি। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এক ‘জরুরি বিজ্ঞপ্তি’তে জানানো হয়েছে, এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (টেস্ট) হবে না। তার বিকল্প হিসেবে প্রস্তুতিমূলক পরীক্ষা হবে। এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরুর সম্ভাব্য সময় ধরা হয়েছে আগামী ১৩ এপ্রিল। রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করবে। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে আগামী ১৯ মে। ১৯ জুনে হতে পারে পরীক্ষা। অন্যদিকে, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরুর সম্ভাব্য সময় ঠিক করা হয়েছে আগামী ৮ ...
মাদক মামলা থেকে পরীমনি রেহাই পাবেন কি না জানা যাবে আজ

মাদক মামলা থেকে পরীমনি রেহাই পাবেন কি না জানা যাবে আজ

জাতীয়
রাজধানীর বনানী থানায় দায়ের হওয়া মাদক মামলায় বিচারিক আদালতের অভিযোগ গঠন বাতিল চেয়ে চিত্রনায়িকা পরীমনির আবেদনের বিষয়ে রায় আজ। সোমবার শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য আজকের দিন ঠিক করেছেন। আদালতে পরীমনির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। গত ৫ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম তিনজনের অভিযোগ গঠন করে আদেশ দেন। বিচার শুরু হওয়া অপর দুই আসামি হলেন পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার। চার্জ শুনানিকালে তিন আসামি আদালতে উপস্থিত হন। আসামিপক্ষে আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রার্থনা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আব...
পরীমনির বিরুদ্ধে মামলা বাতিল হবে কি না, আদেশ আসছে কাল

পরীমনির বিরুদ্ধে মামলা বাতিল হবে কি না, আদেশ আসছে কাল

জাতীয়
রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় বিচারিক আদালতের অভিযোগ গঠন বাতিল চেয়ে চিত্রনায়িকা পরীমনির আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। সোমবার শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য আগামী মঙ্গলবার দিন ঠিক করেছেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। গত ৫ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম তিনজনের অভিযোগ গঠন করে আদেশ দেন। বিচার শুরু হওয়া অপর দুই আসামি হলেন পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার। চার্জ শুনানিকালে তিন আসামি আদালতে উপস্থিত হন। আসামিপক্ষে আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রার্থনা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির...
কাল থেকে যেসব জায়গায় মাছ ধরা নিষিদ্ধ

কাল থেকে যেসব জায়গায় মাছ ধরা নিষিদ্ধ

জাতীয়
দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য আগামীকাল (১ মার্চ) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস ৬ জেলার ৫টি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞার আওতায় বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। ৫টি অভয়াশ্রম হচ্ছে- চাঁদপুর জেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর নিম্ন অববাহিকার ১০০ কিলোমিটার এলাকা; ভোলা জেলার মদনপুর/চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহবাজপুর শাখা নদীর ৯০ কিলোমিটার এলাকা; ভোলা জেলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুস্তম পর্যন্ত তেতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকা; শরীয়তপুর জেলার নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা এবং চাঁদপুর জেলার মতলব উপজেলার মধ্যে অবস্থিত পদ্মা নদীর ২০ কিলোমিটার এলাকা; বরিশাল জেলার হিজলা-মেদেন্দীগঞ্জ...