Saturday, August 8

জাতীয়

পরীমনির মামলা বাতিলের আবেদনের আদেশ কাল

পরীমনির মামলা বাতিলের আবেদনের আদেশ কাল

জাতীয়
রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় বিচারিক আদালতের অভিযোগ গঠন বাতিল চেয়ে চিত্রনায়িকা পরীমনির আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। সোমবার শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য আগামী মঙ্গলবার দিন ঠিক করেছেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। গত ৫ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলাম তিনজনের অভিযোগ গঠন করে আদেশ দেন। বিচার শুরু হওয়া অপর দুই আসামি হলেন পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার। চার্জ শুনানিকালে তিন আসামি আদালতে উপস্থিত হন। আসামিপক্ষে আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রার্থনা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির...
দেশে আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে

দেশে আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে

জাতীয়
দেশে আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে।সেই লক্ষ্যে আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রস্তাবিত ওই দুটি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন। আর মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সচিবালয়ে সভায় অংশ নেন। বিশ্ববিদ্যালয় দুটির একটি নওগাঁয় আর আরেকটি হবে ঠাকুরগাঁওয়ে। এ দুটি বিশ্ববিদ্যালয় হলে দেশে স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ৫২। এ ছাড়া দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১০৮টি। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে ‘বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ আইন, ২০২২ এবং ঠাকুরগাঁও বিশ্ব...
নিপুণ-জায়েদ দ্বন্দ্ব: রুলের শুনানি আজ

নিপুণ-জায়েদ দ্বন্দ্ব: রুলের শুনানি আজ

জাতীয়
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুলের শুনানি আজ। সোমবার দুপুর ২টায় বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুলের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত। ওইদিন আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। আর চিত্রনায়িকা নিপুণ আক্তারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পর দিন প্রাথমিক ফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচনি আপিল বোর্...
কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবস উদযাপন

কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবস উদযাপন

জাতীয়
কুয়েত আরবের একটি ছোট দেশ। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ অন্যতম ধনী দেশ ‘দৌলতে কুয়েত’ ও ‘স্ট্রেট অব কুয়েত’নামেও পরিচিত। ৯টি দ্বীপ নিয়ে গঠিত দেশটি। নানা আয়োজনের মধ্য দিয়ে ২৫ ফেব্রুয়ারি ৬১তম জাতীয় দিবস ও ২৬ ফেব্রুয়ারি ৩১তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে দেশটি। ১৯৬১ সালে ব্রিটিশদের কাছ থেকে মুক্ত হওয়ার পর দিনটিকে জাতীয় দিবস এবং ১৯৯১ সালের ২৬ ফেব্রুয়ারি ইরাকি আগ্রসন থেকে মুক্ত হওয়ার দিনটি কে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষনা করা হয়। এরপর থেকে প্রতি বছর ২৫ ও ২৬ ফেব্রুয়ারি নান আয়োজনের মাধ্যমে যথাক্রমে জাতীয় ও স্বাধীনতা দিবস পালন করে দেশটি। দিবসটি উপলক্ষে কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি-বেসকারি ভবন, সড়ক, পার্ক, শপিং মল, বাসাবাড়িসহ সব জায়গা লাল-সবুজ-সাদা ও কালো জাতীয় পতাকার রঙে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। কুয়েতের বিভিন্ন অঞ্চলে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় মেলা, বিভিন্ন নাচ,গান, অভিনয়, সার্কাস, যা...
দেশের ১২ কোটি মানুষের প্রথম ডোজ টিকা সম্পন্ন হবে আজ

দেশের ১২ কোটি মানুষের প্রথম ডোজ টিকা সম্পন্ন হবে আজ

জাতীয়
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আজকের গণটিকা কার্যক্রমের পরও দেশে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া অব্যাহত থাকবে। আজকের গণটিকা কর্মসূচির পর দেশে প্রথম ডোজ টিকার আওতায় আসবে ১২ কোটি মানুষ। শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়ন পরিষদ টিকাকেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভয়ের কোনো কারণ নেই। আজকে এক কোটি ডোজ টিকা দেওয়ার পরও দেশে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ টিকা কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের মানুষ টিকাবান্ধব। তারা উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন। প্রত্যেক দেশের ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় আনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ থাকলেও টার্গেটের অতিরিক্ত টিকা দেওয়া হয়েছে বাংলাদেশে। এখনো যারা টিকা নেননি তাদেরকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে জাহিদ মালেক আরও বলেন, প্রয়োজনের অতিরিক্ত টিকা প্রধানমন্ত্রীর নির্দেশে যে দেশ টিকা পায়নি সেই দ...
জিনিসপত্রের দাম বেড়েছে, অস্বীকারের সুযোগ নেই: মন্ত্রী

জিনিসপত্রের দাম বেড়েছে, অস্বীকারের সুযোগ নেই: মন্ত্রী

জাতীয়
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, জিনিসপত্রের দাম বেড়েছে- এটি অস্বীকার করার সুযোগ নেই। শেখ হাসিনা ব্যবসা করেন না। অন্য দেশে যেসব পণ্যের দাম বেড়েছে, তা উনি কমাতে পারবেন না। তিনি বলেন, দেশে উৎপাদিত পণ্য ট্রাক দিয়ে বড় বড় শহরে নিয়ে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। হু হু করে যে পণ্যের দাম বেড়েছে, তা নিয়ন্ত্রণ করা হবে। ট্যাক্স রিভেট দেব, ভ্যাট মওকুফ করব, বিদেশ থেকে বিনা শুল্কে খাদ্যদ্রব্য আনার ব্যবস্থা করা হবে। শুক্রবার সকালে সুনামগঞ্জের ছাতকে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে এমএ মান্নান বলেন, নিত্যপণ্য নিয়ে চাঁদাবাজি, সিন্ডিকেট করা যাবে না। শক্ত হাতে দমন করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে সরকার। তিনি বলেন, শেখ হাসিনা অশ্লীলতা ও বেহায়াপনাকে পছন্দ করেন না। তিনি সব সময় পর্দানশীল অবস্থ...
শুক্রবারও চলছে টিকাদান, ভিড় বেড়েছে কেন্দ্রে কেন্দ্রে

শুক্রবারও চলছে টিকাদান, ভিড় বেড়েছে কেন্দ্রে কেন্দ্রে

জাতীয়
শুক্রবার ছুটির দিনেও চলছে টিকাদান কর্মসূচি। শনিবার সারাদেশে এক কোটি টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। তবে শনিবারের পর আর প্রথম ডোজ টিকা দেওয়া যাবে কিনা এমন সংশয়ে ভিড় বেড়েছে টিকাদান কেন্দ্রগুলোতে। সকালে ঢাকার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, এখন পর্যন্ত বিভিন্ন কারণে যারা টিকা নিতে পারেননি তাদের অনেকেই লাইনে অপেক্ষা করছেন। শনিবারের পর টিকার প্রথম দেওয়া হবে কিনা এ সংশয় থেকেও অনেকে টিকা নিতে এসেছেন। অনেকে এসেছেন ছুটির দিন বলে, আবার অনেকে এসেছেন অফিস থেকে টিকা সনদের চাপে পড়ে। এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে শুক্রবার টিকা চলবে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণটিকা কার্যক্রমকে ঘিরে দেশব্যাপী বিপুল উদ...
‘ইউক্রেন থেকে বাংলাদেশিদের ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

‘ইউক্রেন থেকে বাংলাদেশিদের ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

জাতীয়
ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বৃহস্পতিবার বিকালে নিজ দপ্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা ভালো আছেন। সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে আগ্রহীদের প্রত্যাবাসনের ব্যবস্থা নিচ্ছে সরকার। আজ (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই ঘোষণার পরই ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয়ে গেছে। ইতোমধ্যেই অর্ধশত নিহতের খবর পাওয়া গেছে। এ অবস্থায় বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ইউক্রেন থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতও বিশেষ বিমান পাঠিয়ে তার নাগরিকদের ফেরাতে ব্যবস্থা নিয়েছে। ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই রয়েছেন শিক্ষার্থী। এ বিষয়ে শাহরিয়ার আলম বলেন, ‘আমাদের কাছ...
করোনায় মৃত্যু ও শনাক্ত আবার বাড়ল

করোনায় মৃত্যু ও শনাক্ত আবার বাড়ল

জাতীয়
এক দিনের ব্যবধানে দেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৫ জন। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫১৬ জনের শরীরে করোনা ধড়া পড়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জনে। শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন (বুধবার) করোনায় ৫ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই সময়ে করোনা শনাক্ত হয় ১ হাজার ২৯৮ জনের, শনাক্তের হার ছিল ৫ দশমিক ৫৮ শতাংশ। এর আগের দিন (মঙ্গলবার) ১৬ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর; শনাক্ত হন ১৫৯৫ জন, শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ। তারও আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু খবর জানানো হয়। বৃহস্পতিবারের সংবাদ ...
বজ্রসহ বৃষ্টি হতে পারে

বজ্রসহ বৃষ্টি হতে পারে

জাতীয়
সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ ছাড়া টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার বিকালে আবহাওয়ার সতর্কবার্ত...