হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসক-নার্সসহ ৪২ জন করোনা আক্রান্ত
রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ৪২ জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। ইতোমধ্যে এই হাসপাতালে থাকা দেশের সবচাইতে বড় ভাসকুলার সার্জারি ইউনিটের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও ওটি স্টাফের মধ্যেও কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।শনিবার (২ মে) এ তথ্য জানান জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের চিকিৎসক ডা. আশরাফুল হক সিয়াম। এর আগে গত ২৮ এপ্রিল এই হাসপাতালের আটজন চিকিৎসক ও ১৬ জন নার্সসহ ৩০ জন কোভিড-১৯ সংক্রমিত হয়েছিল।ডা. সিয়াম জানান, ‘এখন পর্যন্ত আমাদের চিকিৎসক, নার্সসহ ৪২ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এরমধ্যে ১০-১২ জন চিকিৎসক আছেন। হাসপাতালের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। রোস্টার করে ডিউটি চালিয়ে যেতে হচ্ছে। কারণ সারাদেশের হৃদরোগের সমস্যাজনিত রোগীরা এই হাসপাতালেই চিকিৎসা নিতে আসেন। অনেকেই এখন ভর্তি আছেন। তাই আমাদের হাল ছেড়ে দেওয়া সম্ভব না।’...






