মামুনুর রশীদ রাজ, স্বদেশ কণ্ঠ ডটকম, সম্পাদনায়-সাইমুর রহমানঃ সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ১৪ তম জাতীয় সম্মেলন এবং ১৯ তম কাউন্সিল অধিবেশন আগামীকাল ঢাকায় তেজগাঁও এর সড়ক ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্ভো্ধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের শুভ উদ্ভোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জননেতা জনাব ওবায়দুল কাদের, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জনাব এম. এ. এন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব ইবনে আলম হাসান এবং ইন্সটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর সভাপতি জনাব এ কে এম এ হামিদ।
অনুষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সভাপতি মোঃ আব্দুল নুমান এবং সাধারণ সম্পাদক সৈয়দ মুন্তাসীর হাফিজ।...
রাজধানীর হাজারীবাগে থাকা সকল ট্যানারি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ লক্ষ্যে ট্যানারি কারখানাগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকে ট্যানারি বন্ধের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে এ কাজে সহযোগিতা করতে স্বরাষ্ট্র সচিব, শিল্প সচিব, পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান গত ৩রা জানুয়ারি হাইকোর্টে এ বিষয়ে একটি আবেদন করেন। আদালতে বেলার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ফিদা এম. কামাল, সৈয়দা রিজওয়ানা হাসান ও মিনহাজুল হক চৌধুরী। শিল্প সচিবের পক্ষে শুনানিতে ছি...
রায়হান কবিরঃ অর্থমন্ত্রী এ এম এ মুহিত বলেছেন, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে সার্বিক দারিদ্র্য থেকে মুক্ত হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন মেগা প্রকল্পের পাশাপাশি সব খাতে অন্যান্য উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। মন্ত্রী আজ নগরীর আগারগাঁওয়ে সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) ঋণ ব্যবস্থাপনা পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে এ আশাবাদ প্রকাশ করে বলেন, অতি দারিদ্র্য ২০২৪ সালের মধ্যে দূর হবে এবং এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। মুহিত বলেন, দারিদ্র্য নিরসনে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলোর অতি দারিদ্র্য জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দারিদ্র্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেক সংস্থা ও এনজিও অতি দারিদ্র্য জনগোষ্ঠী দারিদ্র্যের হার কমে আসছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম ইউনুসুর রহমান ও বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব কর...
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে গঠনমূলক একটি বিরোধী দলের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, গঠনমূলক বিরোধী দল থাকলে সংসদ আরো বেশী প্রাণবন্ত ও কার্যকর হয়। নির্বাচন কমিশন নিয়ে বিএনপির সমালোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘তারা যখনই বিপদে পড়ে, তখনই ষড়যন্ত্র খুঁজে পায়। আমরা আশা করি উন্নয়নের জন্য আগামী নির্বাচনেও দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে।’
এএমএ মুহিত আজ শুক্রবার সকালে সিলেটের লালাবাজারে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মন্ত্রী বলেন, গঠনমূলক বিরোধী দল থাকলে সংসদ আরো কার্যকর হয়। কারণ সংসদে সমালোচনা হলে সরকার ভাল কাজে আরো সচেষ্ট থাকবে। এসময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে আগামী ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানান। জাতীয় সংসদ সদস্য মাহমুদ উস সাম...
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৮ সালের পর দেশে গ্যাসের কোনো সমস্যা হবে না। তখন গ্যাসকেন্দ্রিক শিল্পেরও বিকাশ ঘটবে। আজ বুধবার বিকেলে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট নগরের আরামবাগ এলাকার একটি কনভেনশন সেন্টারে ৫০ বছর পূর্তির অনুষ্ঠান কেক কেটে সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ।
প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী ২০১৮ সালের পর গ্যাস সমস্যা থাকবে না জানিয়ে বলেন, গ্যাস আমদানি করা হবে। তবে আমদানি-প্রক্রিয়া সম্পর্কে কিছু বলেননি অর্থমন্ত্রী। সিলেটে প্রত্যাশিত শিল্পায়ন হয়নি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা অনেক ভালো ভালো পরিকল্পনা করি। কিন্তু সব পরিকল্পনার বাস্তবায়ন হয় না। গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়নের...
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাহকের সুবিধার্থে মোবাইল ফোনভিত্তিক টিকেটিং চালু করতে যাচ্ছে। কর্মকর্তারা বলেছেন, বিমানের টিকেট বিক্রির জন্য নতুন দরোজা খুলে দিতে মোবাইল ফোন অ্যাপসের মাধ্যমে কোন ধরনের হয়রানি ছাড়াই যে কোন স্থান থেকে ভ্রমণকারীরা বিমানের টিকেট বুক করতে অথবা ক্রয় করতে পারবে। বিমানের মুখপাত্র শাকিল মিরাজ বলেন, আগামী দুই অথবা তিন মাসের মধ্যে কার্যক্রম শুরুর জন্য আমরা অ্যাপসের উন্নয়ন করছি। তিনি বলেন, এই অ্যাপস ব্যবহার করে যাত্রীরা আগাম টিকেট বুক ও ক্রয় করতে এবং আসন সংরক্ষণ করতে পারবেন।
যাত্রীরা স্থানীয় অথবা আন্তর্জাতিক মুদ্রায় টিকেট কিনতে পারবেন উল্লেখ করে শাকিলা মিরাজ বলেন, ‘পেমেন্ট সিস্টেমের জন্য আমরা ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক অব থাইল্যান্ডের সঙ্গে কাজ করছি।’ পাশাপাশি বিমান পরিবহন শিল্পে বিশেষ করে টিকেটিংয়ের জন্য আইটি এবং টেলিকমিউনিকেশন সুবিধা নিতে বহুজাতিক তথ্য প্রযুক্তি কোম্...
২০০৭ সালের ৩০ মার্চ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শুরা কমিটির প্রধান সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আধ্যাত্মিক নেতা শায়খ আবদুর রহমান, অপারেশন কমান্ডার আতাউর রহমান সানিসহ ৬ জনের ফাঁসি কার্যকর হয় এর আগে ২০০৬ সালের ২ মার্চ সিলেটের শাপলাবাগ এলাকা থেকে শায়খ আবদুর রহমান ও ৬ মার্চ ময়মনসিংহের মুক্তাগাছা থেকে বাংলা ভাইকে গ্রেফতারের সময় তারা গণমাধ্যমের সামনে বক্তব্য দিতে চেয়েছিলেন। কিন্তু সে সময় এ ধরনের দুর্ধর্ষ জঙ্গি নেতা গ্রেফতারের পর আইন-শৃঙ্খলা বাহিনী গণমাধ্যমের সামনে তাদের বক্তব্য দিতে দেয়নি। পরে আদালতে বাংলা ভাই এ ব্যাপারে জবানবন্দি দেন। আদালত এ জবানবন্দি রেকর্ড করে। বাংলা ভাইয়ের ঐ জবানবন্দির একটি কপি সংবাদ মাধ্যমের কাছে এসেছে। জবানবন্দিতে বাংলা ভাই জানিয়েছেন কিভাবে জঙ্গিবাদের উত্থান ঘটে, এর পেছনে তত্কালীন গডফাদার কারা এবং অপারেশন চালাতে গিয়ে কাদের সঙ্গে সার্...
লক্ষ্মীপুরের কমলনগরে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া এলাকার আবুল খায়ের হাওলাদারের বাড়ি থেকে এলাকাবাসী ওই বাঘের বাচ্চাটি উদ্ধার করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেলিম জানান, ওই এলাকার আবুল খায়ের হাওলাদার বাড়ির আবুল খায়েরের লাকড়ি রাখার ঘরে শিশুরা মেছো বাঘের বাচ্ছাটিকে দেখে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে বাঘটি বাড়ির পাশের একটি ক্ষেতে গেলে এলাকাবাসী চারদিক ঘিরে ফেলে সেটিকে আটক করে। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আখতারুজ্জামান ঘটনাস্থলে গিয়ে সেটিকে মেছো বাঘের বাচ্চা বলে শনাক্ত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা পুলিশ নিয়ে সেটিকে উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, উদ্ধার হওয়া মেছো বাঘের বাচ্চাটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা প্রাণিস...
নির্বাচন কমিশন (ইসি) গঠনে অনুসন্ধান কমিটি নিয়ে বিএনপিকে ঘোলা পানিতে মাছ শিকার না করার আহবান জানিয়েছেন সরকারি দলের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। ্আজ সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, ‘বিএনপি এই কমিটি নিয়ে কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। অনুসন্ধান কমিটি নিয়ে বিএনপির দুই নেতা দুই ধরনের কথা বলছেন। একজন বলছেন- এই কমিটির কাছ থেকেও ভাল কিছু পাওয়া যেতে পারে। আবার ওই দলের মহাসচিব বলছেন- আমরা এই কমিটি প্রত্যাখ্যান করছি। সাংবিধানিকভাবে এখানে গ্রহণ বা প্রত্যাখ্যানের কোন সুযোগ নেই। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) গঠনের এখতিয়ার একমাত্র প্রেসিডেন্টের। তাঁর সিদ্ধান্তের উপর কথা বলার এখতিয়ার কারো নেই। তিনি বলেন, ইসি গঠনে প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ যে অনুসন্ধান কমিটি গঠন করেছেন তা সমগ্র জাতির কাছে গ্রহণযোগ্য হয়েছে। রাজনীতি করতে হলে বিএনপিকে সংবিধান পড়ে ও জ...