Friday, May 22

রাজনীতি

সাংবাদিক মঈন উদ্দিন খানের পিতার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

সাংবাদিক মঈন উদ্দিন খানের পিতার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

রাজনীতি
পত্রিকার সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন খানের পিতা আব্দুল জব্বার খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, আব্দুল জব্বার খানের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। আব্দুল জব্বার খান দীর্ঘদিন ফুসফুসজনিত রোগে আক্রান্ত থাকার পর মঙ্গলবার ভোর ৫টায় পিরোজপুর জেলাধীন সদর উপজেলার কদমতলী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।...
দোহারে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীর বিক্ষোভ

দোহারে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীর বিক্ষোভ

বাংলাদেশ, রাজনীতি
ঢাকার দোহার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটি গঠন করাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা। রোববার বিকাল সাড়ে পাঁচটায় জয়পাড়া করম আলীর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে লটাখেলা নতুন বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। বিক্ষোভ মিছিলে ‘বিভেদ নয়, ঐক্য চাই’, ‘দালাল মুক্ত বিএনপি চাই‘, ‘অনিয়ম অগণতান্ত্রিক, স্বজনপ্রীতি, সেচ্ছাচারিতা ও পকেট কমিটি বন্ধ কর ইত্যাদি স্লোগান দেওয়া হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুল হক বেলায়েদী। এ সময় তিনি বলেন, আগামীকাল নবাবগঞ্জে বিএনপির যে কমিটি করতে যাচ্ছেন নেতারা তা সম্পন্ন অবৈধ কমিটি। আমরা এই অবৈধ কমিটি মানি না। দোহারের সম্মেলন দোহারে হবে। নবাবগঞ্জে কেন? এ সময় উপস্থিত ছিলেন- আবদুল আউয়াল আকন্দ, যুবদল নেতা আবুল কালাম আজাদ, মিঠু বেপারী, মিনহাজ উদ্দিন পান্নু, হুমায়ুন কবির লিপন, সাবেক ছাত্রদল নেতা আবুল...
‘আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জাতীয় পার্টি’

‘আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জাতীয় পার্টি’

রাজনীতি
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি বলেছেন, গত নির্বাচনে জাতীয় পার্টি ন্যূনতম আসনে বিজয়ী হয়েছিল। কিন্তু সেই দিন এখন আর নেই। সততা, নিষ্ঠা ও সুশাসনের প্রতীক হিসেবে আজ আমরা জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছি। তাই গণমানুষের আশা পূরণে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে ক্ষমতায় যাব। বরিশাল নগরীর শহিদ আবদুর রব সেরনিয়াবাত আইনজীবী সমিতির হলরুমে শনিবার সন্ধ্যায় জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। রানা মোহাম্মদ সোহেল বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হতে দলের নেতাকর্মীদের মনোমালিন্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতায় না থেকেও যে নেতাকর্মীরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের ঐক্যবদ্ধতায় দল আরও গতিশীল হবে। সভায় প্রধান বক্তা ছিলেন যুগ্ম ...
‘২০৩৩ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ৩৩তম অর্থনীতির দেশ হবে’

‘২০৩৩ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ৩৩তম অর্থনীতির দেশ হবে’

রাজনীতি
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মহামারি এই কোভিডের মধ্যে সারাবিশ্বে পাঁচটি দেশের অর্থনীতির মধ্যে বাংলাদেশও একটি অর্থনীতির দেশ। আগামী ২০৩৩ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ৩৩তম অর্থনীতির দেশ হবে। করোনার মহামারির সময়ে সারাবিশ্ব যখন থেমে গিয়েছিল, তখনও বাংলাদেশ থেমে যায়নি। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচাঘাট এলাকায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা ড্রেজার বেইজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। নৌমন্ত্রী বলেন, বিএনপি বাংলার মানুষকে হৃদয়ে ধারণ করে না। তারা বাংলার মানুষকে শোষণ করার জন্য রাজনীতি করে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়। বিশ্ববাসী উন্নয়নকাজের জন্য প্রধানমন্ত্রীকে সম্মান করে। তিনি বলেন, বিএনপির কষ্ট হয়, কেন বাংলাদেশ শ...
ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত মেরামতের নির্দেশ সেতুমন্ত্রীর

ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত মেরামতের নির্দেশ সেতুমন্ত্রীর

বাংলাদেশ, রাজনীতি
ঈদ ও বর্ষা সামনে রেখে সারাদেশের ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়কগুলো দ্রুত মেরামত করে যানচলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সোমবার সকালে সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসভায় এ নির্দেশ দেন। দায়সারাভাবে কাজ না করে নিজ নিজ জায়গা থেকে সবাইকে যথাযথ দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, সড়কে কোথাও যেন যানজট না হয়, সেদিকে কঠোরভাবে মনিটরিং করতে হবে। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) এলাকায় যানচলাচলে জনগণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সেদিকে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ...
আ.লীগ নেতা টিপু হত্যা: মুসা ছাড়া তদন্তে গতি আসছে না

আ.লীগ নেতা টিপু হত্যা: মুসা ছাড়া তদন্তে গতি আসছে না

এক্সক্লুসিভ, ক্রাইম, রাজনীতি
রাজধানীর শাহজাহানপুরের ব্যস্ত সড়কে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার তদন্তে বেশ অগ্রগতি দেখিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতার করা হয়েছে টিপুর ওপর গুলি চালানো শুটার মাসুম মোহাম্মদ আকাশকে (৩৪)। শনাক্ত করা হয়েছে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল। বৃহস্পতিবার রিভলভারসহ সন্ত্রাসী আরফান উল্লাহ দামালকে গ্রেফতার করা হয়েছে। এত অর্জনের পরেও তদন্তে প্রত্যাশিত সাফল্য আসছে না পরিকল্পনাকারী সুমন শিকদার মুসা গ্রেফতার না হওয়ায়। এই হত্যাকাণ্ডটি ‘কাটআউট’ সিস্টেমে হওয়ায় এক অপরাধী অন্য অপরাধীদের বিষয়ে খুব বেশি তথ্য দিতে পারছে না। এতে মুসা ছাড়া এ হত্যাকাণ্ডে জড়িত অন্য নামগুলোর বিষয়ে ধারণা পাওয়া গেলেও পরিষ্কার চিত্র পাওয়া কঠিন হচ্ছে। এদিকে টিপু হত্যাকাণ্ডে সন্দেহভাজন গ্রেফতার আরফানউল্লাহ দামালকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর পুলিশের (ডিবি) মতিঝিল গোয়েন্দা বিভাগের ডিসি রিফ...
বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল আজ

বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল আজ

রাজনীতি
নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে আজ সোমবার অর্ধদিবস হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট। ‘ভোজ্যতেল-চাল-ডাল-পেঁয়াজসহ খাদ্যদ্রব্যের লাগামহীন দাম এবং গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির অপতৎপরতা বন্ধে’ হরতালের ডাক দেয় বাম জোট। ১১ মার্চ ডাকা হরতালের পক্ষে ঢাকাসহ সারা দেশে প্রচারপত্র বিলি, সভা, সমাবেশ, মিছিল ও গণসংযোগ করে জোট। হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি বাম জোট আহ্বান জানিয়েছে। একইসঙ্গে হরতালে উসকানি দেওয়া থেকে বিরত থাকতে সরকারের প্রতিও আহ্বান জানানো হয়েছে। এদিকে ‘অযৌক্তিক ও খোঁড়া অজুহাতে’ হরতাল ডাকা হয়েছে-এমন দাবি করে ঢাকা ও আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি। রোববার পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে হরতাল নিয়ে সংবাদ সম্মেলন করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গণদাবির এ হরতালের পক্...
টিপু ও প্রীতির মৃত্যুর সংবাদ ফেসবুকে পায় শুটার মাসুম

টিপু ও প্রীতির মৃত্যুর সংবাদ ফেসবুকে পায় শুটার মাসুম

রাজনীতি
রাজধানীর মতিঝিলে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালানোর পর ফেসবুকে টিপু ও সামিয়া আফরান জামাল প্রীতির মৃত্যুর সংবাদ জানতে পারে শুটার মাসুম মোহাম্মদ আকাশ। রোববার বগুড়া থেকে গ্রেফতার করা হয় মাসুমকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম এ কথা জানান। গ্রেফতার মাসুম চাঁদপুরের মতলব থানার বাইশকানি গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে। তবে সে রাজধানীর সবুজবাগ থানার পশ্চিম মাদারটেক ৬০/১৫ নম্বর বাসায় থাকত। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার। আসামির বরাত দিয়ে তিনি জানান, গ্রেফতার মাসুম ঘটনার আগের দিন অর্থাৎ বুধবার মো. জাহিদুল ইসলাম টিপুকে তার রেস্টুরেন্ট থেকে বাসায় যাওয়ার রাস্তা অনুসরণ করে গুলি করার প্রস্তুতি নেয়। কিন্তু বেশি লোকজন থাকায় সে ব্যর্থ হয়। ঘটনার দিন বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সন্ধ্যা সাড়ে ৭টা...
আ.লীগ নেতা ও প্রীতি হত্যার ঘটনায় শ্যুটার আটক

আ.লীগ নেতা ও প্রীতি হত্যার ঘটনায় শ্যুটার আটক

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, রাজনীতি
রাজধানীর মতিঝিলের আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতিকে ফিল্মিস্টাইলে গুলি করে হত্যার ঘটনায় এক শ্যুটারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সকালে ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে টিপু হত্যার বিষয়ে রোববার দুপুর দেড়টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। টিপু হত্যা মামলার সর্বশেষ আপডেট জানাতে সাংবাদিকদের ব্রিফ করবেন ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার। এদিকে হত্যার তদন্তে সাফল্যের খুব কাছাকাছি রয়েছেন বলে জানিয়েছেন গোয়েন্দারা। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কারা লাভবান এবং কারা ক্ষতির সম্মুখীন হলো, তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। এ ব্যাপারে ইতোমধ্যে ঘটনাসংশ্লিষ্ট বেশ কয়েকজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাওয়া গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত। পাশাপাশি টিপুকে ফোনে হত্যার হুমকি বা সতর্ককারীর সূ...
বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে: মির্জা ফখরুল

বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে: মির্জা ফখরুল

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজকে স্বাধীনতা ৫০ বছর পরে যখন আমরা স্বাধীনতা দিবস পালন করছি, সুবর্ণজয়ন্তী পালন করছি, সেই সময় বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে।’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকালে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘যে লক্ষ্য, আশা-আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্ন নিয়ে আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম তা ধূলিস্যাৎ হয়ে গেছে। আজকে এই ৫০ বছর পরে আমাদের জনগণের ভোটের অধিকার নেই, তাদের স্বাধীনতা নেই, সংগঠনের অধিকার নেই। বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী শাসনের কবলে পড়েছে। দেশনেত্রী খালেদা জ...