স্বাধীনতা একজন লোকের কারণেই এসেছে: পরিকল্পনামন্ত্রী
স্বাধীনতা একজন লোকের কারণেই এসেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেছেন, অনেকে আলীগড়, অক্সফোর্ড, ক্যামব্রিজ থেকে ডিগ্রি নিয়েছেন। অনেক জ্ঞানীগুণী এদেশে এসেছে। তারা কিন্তু বিশাল বিশাল ব্যক্তি, অনেকে আবার ব্যারিস্টারও আছেন। এসব ব্যক্তি কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারেনি। স্বাধীনতা অর্জন করতে পেরেছেন আমাদের মতো সাধারণ পরিবারের একজন মানুষ। যে মানুষের কাজই ছিল দেশের সব মানুষকে নিজের মানুষ হিসেবে গ্রহণ করা। আর সেই মানুষটি হচ্ছে আমাদের অতি আপনজন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর নেতৃত্বই স্বাধীনতা অর্জনের মূলমন্ত্র।
স্বাধীনতা একজন লোকের কারণেই এসেছে। তিনি (বঙ্গবন্ধু) যে সাহস নিয়ে বলেছিলেন ‘আমাদের ঠকানো হচ্ছে’। তিনি ছাড়া এটা আর কেউ বলতে পারেনি।
শনিবার (২৬ মার্চ) নগরীরর পরিকল্পনা মন্ত্রণালয়ের শহীদ মিনার চত্বরে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় অংশ নি...









