Friday, May 22

রাজনীতি

জেলা আ.লীগের সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক সবুজ

জেলা আ.লীগের সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক সবুজ

রাজনীতি
গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক সভাপতি ও গাজীপুর-৩ আসনের এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। সভাপতি পদে অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন ১০ জন। কেন্দ্রীয় নেতারা আলোচনা করে সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপির নাম ঘোষণা করেন। এ ব্যাপারে নবনির্বাচিত সভাপতি আ ক ম মোজাম্মেল হক জানান, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ...
পদ্মাসেতুর নামকরণ নিয়ে নেত্রীকে আবারও অনুরোধ করব: কাদের

পদ্মাসেতুর নামকরণ নিয়ে নেত্রীকে আবারও অনুরোধ করব: কাদের

রাজনীতি
দেশের মানুষ পদ্মাসেতুর নাম শেখ হাসিনার নামে রাখতে চায় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ বিষয়ে নেত্রীকে আবারও অনুরোধ জানানো হবে। তবে শেখ হাসিনা ও শেখ রেহানা তা চান না। তিনি মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণ করবেন শেখ হাসিনা। জনগণকে অধৈর্য না হওয়ার আহবান জানান তিনি। তিনি বলেন, পদ্মাসেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, প্রধানমন্ত্রীসহ তার পরিবারের সব সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু আজ দৃশ্যমান। তিনি বলেন, আজ সারাদেশের সর্বস্তরের মানুষ চায় পদ্মাসেতুর নাম শেখ হাসিনার নামে নামকরণ করা হোক, আমিও সেই দাবি জ...
জামিন পেলেন যুবলীগ নেতা সম্রাট, মুক্তিতে বাধা নেই

জামিন পেলেন যুবলীগ নেতা সম্রাট, মুক্তিতে বাধা নেই

এক্সক্লুসিভ, রাজনীতি
দুর্নীতির এক মামলায় জামিন পেয়েছেন যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান তাকে জামিনের আদেশ দেন। শুনানি শেষে ৯ জুন পর্যন্ত তাকে জামিনের আদেশ দেওয়া হয়। অন্য মামলাগুলোতে আগেই জামিন পেয়েছিলেন তিনি। আজকের মামলায় জামিনের মধ্য দিয়ে সব মামলায় জামিন পেলেন সম্রাট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, চিকিৎসার জন্য মানবিক বিবেচনায় জামিন পেয়েছেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ...
বিএনপির ভাইস চেয়ারম্যান মান্নান লাইফ সাপোর্টে

বিএনপির ভাইস চেয়ারম্যান মান্নান লাইফ সাপোর্টে

রাজনীতি
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের প্রতিষ্ঠাতা মেয়র অধ্যাপক এমএ মান্নান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। গুরুতর অসুস্থ হয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তির পর তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। ৭২ বছর বয়সি বিএনপির এ নেতা দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত। গাজীপুর সিটি করপোরেশন মেয়র থাকা সময়ে ২০১৫ সালে বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। বিভিন্ন মামলায় তিন বছর জেল খাটেন তিনি। ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন। পরিবার ও দলের পক্ষ থেকে এমএ মান্নানের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এর আগে গত জানুয়ারির মাঝামাঝি তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছিলেন। ওই সময় অধ...
২৭ রমজানের আগেই বকেয়া বেতন দিতে হবে: জিএম কাদের

২৭ রমজানের আগেই বকেয়া বেতন দিতে হবে: জিএম কাদের

রাজনীতি
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ২৭ রমজানের আগেই গণমাধ্যম, তৈরি পোশাক ও বেসরকারি খাতের কর্মীদের বেতন ও বোনাসসহ সব বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। ঈদের আনন্দ যেন কারো কাছে অধরা না থাকে। রোববার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান। জিএম কাদের বলেন, আমরা জানতে পেরেছি অনেক গণমাধ্যমে বেশ কয়েক মাসের বেতন বকেয়া আছে। সেখানে কর্মরত সাংবাদিক ও স্টাফরা পরিবার-পরিজন নিয়ে সীমাহীন দুঃখ-কষ্টে আছেন। তিনি আরও বলেন, তৈরি পোশাক খাতের লাখ লাখ শ্রমিক ঈদে নাড়ির টানে বাড়ি ফেরেন। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিকড়ের টানে ছুটে যান। তাই গার্মেন্টস শ্রমিক ও বেসরকারি সব খাতে কর্মরতদের বকেয়া বেতন, ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করা জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, দেশের ...
গণ-আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে: এবি পার্টি

গণ-আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে: এবি পার্টি

রাজনীতি
গণ-আন্দোলন গড়ে তুলে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির নেতারা বলেন, বর্তমান সরকারকে সরে যেতে হবে, নির্বাচনকালীন অন্তর্বর্তী তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং নির্বাচনে বিজয়ী দলকে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করতে হবে। এই তিন মৌলিক পয়েন্ট হবে বৃহত্তর ঐক্যের ভিত্তি। শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে এবি মিলনায়তনে 'গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ, পন্থা এবং পদক্ষেপ' শীর্ষক এক মুক্ত সংলাপে দলটির নেতারা এসব কথা বলেন। এতে দেশের বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু'র সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য দেন- অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, অধ্যাপক ড. দিলারা চৌ...
প্রকাশ্যে ভ্যানচালককে সিলেট সিটি মেয়রের ‘বেতের বাড়ি’, তোলপাড়

প্রকাশ্যে ভ্যানচালককে সিলেট সিটি মেয়রের ‘বেতের বাড়ি’, তোলপাড়

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, রাজনীতি
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গাড়িতে বসে এক ভ্যানচালককে ‘বেতের বাড়ি’ দেওয়ার ঘটনায় নগরজুড়ে তোলপাড় চলছে। শনিবার দুপুরে সিলেটের জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনার প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, সামনে দাঁড়িয়ে দুই হাত পেতে রেখেছেন এক ভ্যানচালক তরুণ। গাড়ির জানালা দিয়ে বেত উঁচিয়ে ওই চালকের হাতে বাড়ি দিতে উদ্যত হয়েছেন মেয়র আরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিটি ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়র বেত দিয়ে ওই ভ্যানচালকের হাতে দুটি বাড়ি দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়র আরিফুল হক চৌধুরীর দাবি, তিনি বাড়ি দেননি। সড়কে ভ্যান রেখে মালামাল ওঠানো–নামানো করায় বেত উঁচিয়ে শাসিয়েছেন মাত্র। শনিবার দুপুর দেড়টায় নগরীর জিন্দাবাজার এলাকায় সরকারি মহিলা কলেজ মার্কেটের বিপরীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজনের ভাষ্য অনুযায়ী, দুপুর দেড়...
বিএনপি নেতা মকবুল ৩ দিনের রিমান্ডে

বিএনপি নেতা মকবুল ৩ দিনের রিমান্ডে

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর পর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেছিল পুলিশ। এর আগে শুক্রবার বিকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রাতে তাকে নিউ...
আন্দোলন করার সক্ষমতা হারিয়েছে বিএনপি : ওবায়দুল কাদের

আন্দোলন করার সক্ষমতা হারিয়েছে বিএনপি : ওবায়দুল কাদের

রাজনীতি
ঢাকা, ২০ এপ্রিল, ২০২২ (বাসস) : এককভাবে আন্দোলন করার সক্ষমতা হারিয়ে বিএনপি এখন অন্যদের দলে টানার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নিজ দলের মধ্যেই যাদের ঐক্য নেই তারা আবার অন্যদের নিয়ে ঐক্য করবে কিভাবে? বিএনপি ও তার সমমানদের মধ্যে ঐক্যের চেয়ে বরং দূরত্বই বেশি দৃশ্যমান। তাই এককভাবে আন্দোলন করার সক্ষমতা হারিয়ে বিএনপি এখন অন্যদের দলে টানার চেষ্টা করছে।’ সেতুমন্ত্রী আজ সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত নির্বাচনের আগেও বিএনপির ঐক্যের কিম্ভুতকিমাকার চেহারা দেশের মানুষ দেখেছে। ঐক্যের নামে বিএনপি ও তার শরীকদের মধ্যে লেজে গোবরে অবস্থা দেশের মানুষের স্মৃতি থেকে এখনও মুছে যাবার...
মনোহরদীতে এই প্রথম মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি ঘোষণা

মনোহরদীতে এই প্রথম মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি ঘোষণা

এক্সক্লুসিভ, রাজনীতি
মনোহরদীতে এই প্রথম মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি ঘোষণা মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর ইতিহাসে এই প্রথম কোন মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহীসদস্য ও মনোহরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারন সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী এর দিকনির্দেশনা এবং উৎসাহে এই কমিটি ঘোষণা করে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমন আলম ও সাধারন সম্পাদক নাজমুল কবির। ইতিমধ্যে উপজেলার দশদোনা ফাযিল মাদ্রাসা, গোখলা লু-লুয়েদ্বীন ফাযিল মাদ্রাসা, কোচের চর ফাযিল মাদ্রাসা, পঞ্চাশকুড় ফাযিল মাদ্রাসায় কমিটি সংগঠিত হয়েছে। যা নিশ্চিত করে উপজেলাছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল কবির জানান, আমাদেও শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিম মাহামুদ হুমায়ুন এমপিমহোদয়ের সুযোগ্য উত্তরসূরী মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীভাই। ...