Friday, May 22

রাজনীতি

সারা দেশে ১০ দিনের বিক্ষোভ ডেকেছে বিএনপি

সারা দেশে ১০ দিনের বিক্ষোভ ডেকেছে বিএনপি

রাজনীতি
গ্যাস, পানি ও বিদ্যুতসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ১১ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। দেশব্যাপী মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে দলটি। এ ছাড়া এক দিন সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাটবাজারে হাটসভা/পথসভা ও লিফলেট বিতরণ করা হবে। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী- আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হবে, ২৮ ফেব্রুয়ারি বিভাগীয় সদর/মহানগরে বিক্ষোভ সমাবেশ, ২ মার্চ সারা দেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, ৫ মার্চ সারা দেশে উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, ৬ মার্চ ছাত্রদলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ৮ মার্চ যুবদলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ৯ মার্চ স্ব...
ধীরে ধীরে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলো

ধীরে ধীরে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলো

রাজনীতি
করোনাভাইরাস রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ উঠে যাওয়ায় ধীরে ধীরে সক্রিয় হচ্ছে ইসলামি রাজনৈতিক দলগুলো। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছেন নেতারা। তবে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় অধিকাংশ দল। এ ইস্যুতে পরিবেশ-পরিস্থিতি বুঝে রাজপথের কর্মসূচি দেওয়ার কথাও ভাবছে তারা। একই সঙ্গে চলছে জোট গঠনে নানা তৎপরতা। বেশ কয়েকটি ইসলামি দলের শীর্ষ নেতার সঙ্গে আলাপকালে এসব তথ্য জানা গেছে। আরও জানা যায়, মামলা-হামলার ভয়েই মূলত রাজপথে ইসলামি দলগুলোর তৎপরতা কমে গেছে। তবে তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সময়-সুযোগমতো রাজপথেও নামবে। সেই লক্ষ্য সাংগঠনিকভাবেও নিজেদের নতুনভাবে সাজানো হচ্ছে। নীরবে ঘর গোছাচ্ছে তারা। জাতীয় ও রাজনৈতিক ইস্যুতে শিগগিরই প্রকাশ্যে তৎপরতা শুরুর পরিকল্পনা করছেন। জানতে চাইলে ইসল...
সার্চ কমিটির কার্যক্রম তামাশা: বিএনপি

সার্চ কমিটির কার্যক্রম তামাশা: বিএনপি

রাজনীতি
নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কার্যক্রম তামাশা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই সার্চ কমিটির একমাত্র লক্ষ্য হলো জনগণকে বিভ্রান্ত করা, ভিন্ন খাতে নিয়ে যাওয়া। এত এত পদ্ধতিতে, সুশীল সমাজের মতামত নিয়ে এতগুলো নাম প্রস্তাবের মধ্য দিয়ে নির্বাচন কমিশন হচ্ছে- এটাই তারা দেখাতে চায়। মূলত গত দুটি নির্বাচনের মতো একই পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন করা হবে। বুধবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত সোমবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভা হয়। এ সভার সিদ্ধান্ত জানাতেই সংবাদ সম্মেলন করা হয়। ওই সভায় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২৭ ফেব্রুয়ারি কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া সভায় তৎকালীন বাংলাদেশ রাইফেল...
ছাত্রদলের দুই নেতাকে গুমের অভিযোগ রিজভীর

ছাত্রদলের দুই নেতাকে গুমের অভিযোগ রিজভীর

রাজনীতি
জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাদের অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। এর আগে বিএনপি ও ছাত্রদল অভিযোগ করে, জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনকে সোমবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে এবং রোববার রাত দেড়টায় বরগুনা উপজেলা শাখার সদস্য সচিব মো. ইমরান হোসেন মৃধাকে সিআইডি পরিচয়ে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার অভিযোগ করে বলেন, ছাত্রদলের এই দুই নেতাকে আটকের বিষয়টি এখনো স্বীকার করছে না রাষ্ট্রীয় কোনো সংস্থা। তাদেরকে এখনো জনসন্মুখে হাজির করেনি। এই অবস্থায় তাদের পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এদ...
ওবায়দুল কাদেরকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ওবায়দুল কাদেরকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল

রাজনীতি
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেছেন, ‘তিনি (ওবায়দুল কাদের) কখন কি বলেন, নিজেই জানেন না। আর ওনাকে ডেইলি বলতে হয় তো, সে জন্য বিভিন্ন রকম কথা বলতে হয়। সেটিতে আমরা খুব একটা গুরুত্ব দিই না।’ রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়ায় পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন। সার্চ কমিটি নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই জানিয়ে দলটির মহাসচিব বলেন, এই সার্চ কমিটি বিএনপির কাছে গ্রহণযোগ্য না। শুধু সার্চ কমিটি নয়, নির্বাচনের কোনো প্রক্রিয়ার মধ্যেই বিএনপি থাকবে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তা সদা সৎ ও পরীক্ষিত। সে কারণে সার্চ কমিটি নিয়ে বিএনপির কোনো আগ্র্রহ নেই। সার্চ কমিটিতে আগ্রহ না থাক...
আওয়ামী লীগের সহযোগী সংগঠন শৃঙ্খলা ফেরাতে কঠোর বার্তা

আওয়ামী লীগের সহযোগী সংগঠন শৃঙ্খলা ফেরাতে কঠোর বার্তা

রাজনীতি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংগঠনে শৃঙ্খলা ফেরাতে মনোযোগ দিয়েছে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি কয়েকটি ঘটনায় বহিষ্কার ও কমিটি বিলুপ্তের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে অন্যদের কঠোর বার্তা দেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দল এবং দীর্ঘদিন সম্মেলন না হওয়াসহ নানা কারণে তৃণমূলে বিপর্যস্ত হয়ে পড়েছিল সংগঠনগুলো। আন্দোলন-সংগ্রামের শক্তির উৎস এই সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজাতে আওয়ামী লীগের নীতিনির্ধারণী মহল থেকেও ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বলছেন, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যন্ত সংগঠনগুলোকে সুশৃঙ্খল করে ঢেলে সাজাতে চান তারা। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বৃহস্পতিবার বিকালে যুগান্তরকে বলেন,...
সংগঠন শৃঙ্খলা ফেরাতে আওয়ামী লীগের কঠোর বার্তা

সংগঠন শৃঙ্খলা ফেরাতে আওয়ামী লীগের কঠোর বার্তা

এক্সক্লুসিভ, রাজনীতি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংগঠনে শৃঙ্খলা ফেরাতে মনোযোগ দিয়েছে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি কয়েকটি ঘটনায় বহিষ্কার ও কমিটি বিলুপ্তের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে অন্যদের কঠোর বার্তা দেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দল এবং দীর্ঘদিন সম্মেলন না হওয়াসহ নানা কারণে তৃণমূলে বিপর্যস্ত হয়ে পড়েছিল সংগঠনগুলো। আন্দোলন-সংগ্রামের শক্তির উৎস এই সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজাতে আওয়ামী লীগের নীতিনির্ধারণী মহল থেকেও ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বলছেন, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যন্ত সংগঠনগুলোকে সুশৃঙ্খল করে ঢেলে সাজাতে চান তারা। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বৃহস্পতিবার বিকালে যুগান্তরকে বলেন,...
ইসি গঠনে ১০ জনের নামের প্রস্তাবনা দিয়েছে আ.লীগ

ইসি গঠনে ১০ জনের নামের প্রস্তাবনা দিয়েছে আ.লীগ

রাজনীতি
নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ জনের নামের প্রস্তাবনা মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগ-এর প্রস্তাবনা জমা দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।...
১৩ ফেব্রুয়ারি পর্যন্ত পদে বসতে পারবে না নিপুণ-জায়েদ

১৩ ফেব্রুয়ারি পর্যন্ত পদে বসতে পারবে না নিপুণ-জায়েদ

রাজনীতি
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেউ বসবেন না শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক রেখে হাইকোর্টের দেয়া আদেশ বুধবার চেম্বার আদালতে স্থগিত করে এই আদেশ দেন বিচারপতি ওবায়দুল হাসান। আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। জায়েদ খানের পক্ষে ছিলেন, আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত ও নিপুনের সাধারণ সম্পাদক পদ স্থগিত করে সোমবার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশের স্থগিতাদেশ চেয়ে মঙ্গলবার হাইকোর্টের আপিল বিভাগে আপিল করলেন নিপুন। প্...
জনগণকে দেওয়া ওয়াদাটা ভুলবেন না: আইভীকে প্রধানমন্ত্রী

জনগণকে দেওয়া ওয়াদাটা ভুলবেন না: আইভীকে প্রধানমন্ত্রী

এক্সক্লুসিভ, রাজনীতি
ভোটের আগে জনগণকে দেওয়া ওয়াদা ভুলে না যেতে নারায়ণগঞ্জের নব নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং কাউন্সিলরদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটির নতুন জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আপনারা এই উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবেন। মানুষের কাছে যে ওয়াদা দিয়ে ভোট নিয়েছেন, সেই ওয়াদাটা কখনো ভুলবেন না। মানুষের কল্যাণে কাজ করবেন। বুধবার সকাল ১০টায় গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইভীকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিলেন আইভী। মেয়রের শপথ নেওয়ার পর নবনির্বাচিত কাউন্সিলদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। শপথ নেওয়ার জন্য সকালেই ঢাকার ওসমানী স্মৃত...