Friday, May 22

রাজনীতি

এই সরকার থাকবে না, একটু ধাক্কা দিলেই পড়ে যাবে’

এই সরকার থাকবে না, একটু ধাক্কা দিলেই পড়ে যাবে’

এক্সক্লুসিভ, রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে এই আওয়ামী লীগ সরকার থাকবে না। মঙ্গলবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা তাঁতী দলের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। ঢাকা জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ হীরার পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, তাঁতী দলের জেলা সভাপতি জাকির হোসেন প্রমুখ। নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, পরিস্থিতি বলে দিচ্ছে এই সরকার থাকবে না। আমরা একটু ধাক্কা দিলেই পড়ে যাবে। সেজন্য সবাইকে প্রস্তুত হতে হবে। তাঁতী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন নাম মানুষকে বড় করে না। তার কর্ম তাকে বড় করে। জিয়াউর রহমান দেশে বহু আছে। স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের জিয়া বললে একজনকে বুঝায়। বিএনপি চেয়ারপার্সনের ‘মাদার অ...
শপথ নিলেন আইভী

শপথ নিলেন আইভী

বাংলাদেশ, রাজনীতি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছেন ডা. সেলিনা হায়াত আইভী। বুধবার সকাল ১০ টায় গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিলেন আইভী। মেয়রের শপথ নেওয়ার পর নবনির্বাচিত কাউন্সিলদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। শপথ নেওয়ার জন্য সকালেই ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে নির্বাচিত সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও ৩৬ জন কাউন্সিলর উপস্থিত হন। পরে গণভবন ও ওসমানী স্মৃতি মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়েছে। এ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৬৭ হাজার ভোটের ব্...
সার্চ কমিটিতে নাম দেবে না বিএনপি: মির্জা ফখরুল

সার্চ কমিটিতে নাম দেবে না বিএনপি: মির্জা ফখরুল

রাজনীতি
নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ (অনুসন্ধান) কমিটির কাছে কোনো নাম দেবে না বিএনপি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের কাছে এগুলোর কোনো মূল্য নেই, অর্থহীন। নাম দেওয়ার তো প্রশ্নই উঠতে পারে না। গতবারের অভিজ্ঞতা এবং এর আগের বারের অভিজ্ঞতা থেকে দেখেছি কোনো লাভ হয় না। সরকারের পছন্দনীয় কমিশনই তারা করবে। সোমবার রাজধানীর পান্থপথে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দলের এক নেতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সকাল ১১টায় চিকিৎসাধীন নাটোরের গুরুদাসপুর উপজেলার সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজকে দেখতে যান। গত শুক্রবার গুরুদাসপুরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন আজিজ। তার সর্বশেষ অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে অবহিত হন বিএনপি মহাসচিব। এ সময় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুস...
ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সরকারের অভিযান শুরু

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সরকারের অভিযান শুরু

এক্সক্লুসিভ, রাজনীতি
দেশের বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপ চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল যে চিঠি প্রেরণ করেছেন, সেটি সংবিধান অনুযায়ী সর্বোচ্চ অপরাধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। তিনি বলেন, বিএনপি এবং তার সহযোগী কিছু ব্যক্তি বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সম্প্রতি এই ষড়যন্ত্র প্রকাশিত হওয়ায় শেখ হাসিনার সরকার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। সরকারের শক্তিশালী তৎপরতায় ষড়যন্ত্রকারীরা পিছু হটতে শুরু করেছে। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির এক ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন। ড. সেলিম বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে, ষড়যন্ত্র তখনই সফল হয়, যখন ষড়যন্ত্রের কথা গোপন থাকে। যেই ষড়যন্ত্র প্রকাশিত হয়ে যায়, সেটি ব্যর্থ হয়। বাংলাদেশের ভেতরে এবং বহির্বিশ্বে শেখ হাসিনার শক্তিমত্তা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে ষড়যন...
জয়কে কিডন্যাপে এফবিআইকে ভাড়া করেছিল বিএনপি: ওবায়দুল কাদের

জয়কে কিডন্যাপে এফবিআইকে ভাড়া করেছিল বিএনপি: ওবায়দুল কাদের

এক্সক্লুসিভ, রাজনীতি
বিদেশে বিএনপি শুধু মিলিয়ন ডলার খরচ করে লবিস্ট ফার্ম নিয়োগ করেই ক্ষান্ত হয়নি, তারা এফবিআইকে ভাড়া করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে কিডন্যাপ করার ষড়যন্ত্র করেছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রীর ছেলে ও জাতির পিতার দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে 'ফিজিক্যালি হার্ম' করার পরিকল্পনা প্রমাণিত হয় যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপিকর্মী রিজভী আহমেদ সিজারের বিরুদ্ধে। তিনি বলেন, মামলা চলাকালে রিজভী আহমেদ সিজার আদালতে জানান যে, তিনি এবং তার সহযোগী ইয়োহানেস থেলার মিলে সজীব ওয়াজেদ জয় ও তার পরিবারের সদস্যদের অপহরণ করার উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করার জন্য একজন এফবিআই স্পেশাল এজেন্টকে ঘুস দেই। রিজভী আহমেদ সিজার আদালতে আরও জানান, এই কাজের জন্য বিএনপির হাইকমান্ড থে...
যুক্তরাষ্ট্রে বিএনপি-জামায়াত ৮টি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বিএনপি-জামায়াত ৮টি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক, রাজনীতি
সরকারের বিরুদ্ধে অপপ্রচারের জন্য যুক্তরাষ্ট্রে বিএনপি-জামায়াত আটটি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে বলে সংসদকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। এই লবিস্ট নিয়োগে কত টাকা ব্যয় করা হয়েছে সেই তথ্যও দিয়েছেন তিনি। বুধবার সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ২০১৪ সালে জামায়াত একটি ফার্ম নিয়োগ করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য। এ জন্য তারা দেড় লাখ ডলার দেয়। বিচার বন্ধে তারা আরেকটি লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল। আর যুক্তরাষ্ট্র সরকারকে প্রভাবিত করার জন্য পিস অ্যান্ড জাস্টিস নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ ৩২ হাজার ডলার দিয়ে নিয়োগ করে। বিএনপি বিদেশি লবির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত ২৭ লাখ ডলার প্রতি বছর, আর প্রতি মাসে রিটেইনার ফি এক লাখ ২০ হাজার ডলার ব্যয় করেছে। এই তথ্যগুলো যুক্তরাষ্ট্...
ডুবাইতে গোল্ড কার্ড সম্মাননা পেলেন বিশিষ্ট ব্যবসায়ী একে আজাদ

ডুবাইতে গোল্ড কার্ড সম্মাননা পেলেন বিশিষ্ট ব্যবসায়ী একে আজাদ

অর্থনীতি, এক্সক্লুসিভ, রাজনীতি
সম্প্রতি বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, তরুণ সমাজ ও শিক্ষা অনুরাগী, ক্রীড়া অনুরাগী ও বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য ডুবাইতে ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ রাসেদ আল মাকতুম রাষ্ট্র প্রধান কর্তৃক গোল্ড কার্ড সম্মাননা পেলেন ডুবাই কার কেয়ার সেন্টার এর স্বত্ত্বাধিকারী একে আজাদ। পাশাপাশি বাংলাদেশ এর পতাকা বিদেশ এর মাটিতে উত্তোলন করেন ডুবাই কার কেয়ার সেন্টার এর স্বত্ত্বাধিকারী একে আজাদ।...
সেলিনা হায়াৎ আইভী’র হ্যাটট্রিক

সেলিনা হায়াৎ আইভী’র হ্যাটট্রিক

বাংলাদেশ, রাজনীতি
দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এতে ৬৯১০২ ভোটের বিশাল ব্যবধানে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ঘোষিত বেসরকারি ফলাফলে মোট ১৯২টি কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী হাতি মার্কার তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১টি ভোট। এ ছাড়া ইসলামী আন্দোলনের হাত পাখার প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ পেয়েছেন ৪২৮০ ভোট। নাসিকে ৫ লাখ ১৭ হাজার ৫৭ ভোটারের মধ্যে ৫০ ভাগ ভোট কাস্ট হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে নির্বাচন কমিশন থেকে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এটি সেলিনা হায়াৎ আইভীর হ্যাটট্রিক বিজয়। ২০১১ সালে এই সিটি করপোরেশন গঠন হওয়ার পর প্রথমবারেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন আইভী। পরের বার নৌকা প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয় লাভ করেন তিনি। গতকাল সকাল ৮ থে...
সংলাপের নামে আবারও ক্ষমতা থাকার কৌশলে সরকার: ফখরুল

সংলাপের নামে আবারও ক্ষমতা থাকার কৌশলে সরকার: ফখরুল

এক্সক্লুসিভ, রাজনীতি
রাষ্ট্রপতির সংলাপের নামে সরকার আবারও ক্ষমতায় থাকার নানা কলাকৌশল শুরু করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আবারও বিভিন্ন রকম কলাকৌশল শুরু করেছে। রাষ্ট্রপতি সংলাপ ডেকেছেন। কীসের সংলাপ?...
আইভীর অভিযোগ নিয়ে যা বললেন আ.লীগের কেন্দ্রীয় নেতারা

আইভীর অভিযোগ নিয়ে যা বললেন আ.লীগের কেন্দ্রীয় নেতারা

এক্সক্লুসিভ, রাজনীতি
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৈমুর আলম খন্দকারের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী। শনিবার বন্দরের ২৪নং ওয়ার্ডে নির্বাচনি প্রচারের সময় তিনি বলেছেন, গতকাল বন্দরে তৈমুর প্রচারণা চালিয়েছেন, সেলিম ওসমানের জাতীয় পার্টির চারজন চেয়ারম্যান তার সঙ্গে ছিলেন। এতে প্রমাণিত হয় নারায়ণগঞ্জে যে গুঞ্জন ছিল তৈমুর আলম খন্দকার গডফাদার শামীম ওসমানের ক্যান্ডিডেট, গতকাল তা প্রমাণিত হয়েছে। এদিন দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিচে সিনামন রেস্টুরেন্টে মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীর পক্ষে এক মতবিনিময় সভা হয়। সেখানে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, কোনো ব্যক্তিই এ নির্বাচনে কোনো অবস্থাতেই অপরিহার্য নয়। যার কথা বলা...