Friday, May 22

রাজনীতি

আ.লীগের চেয়ে বেশি ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

আ.লীগের চেয়ে বেশি ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

এক্সক্লুসিভ, রাজনীতি
সদ্য অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের চেয়ে বেশি চেয়ারম্যান পদে জয় তুলে নিয়েছেন। গত চার ধাপেই আওয়ামী লীগের সঙ্গে হাড্ডাহাডি লড়াই করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এবার দলটিকে ছাড়িয়ে গেলেন তারা। বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)। মাঠপর্যায় থেকে পাঠানো ফলাফল একত্র করে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সমন্বিত প্রতিবেদন তৈরি করে সংস্থাটি। এতে দেখা যায়, ৬৯২টি ইউপির ফলাফল ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট ১৫টি বিভিন্ন কারণে স্থগিত রাখা হয়েছে। ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামানের পাঠানো ওই প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ৩৪৬টি ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন, যা মোট ইউপির ৫০ শতাংশ। আর আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন ৩৪১টি ইউপিতে, যা মোট ইউপির ৪৯ দশম...
‘খালেদা জিয়ার কিছু হলে দলের নেতারাই আসামি হবেন’

‘খালেদা জিয়ার কিছু হলে দলের নেতারাই আসামি হবেন’

এক্সক্লুসিভ, রাজনীতি
খালেদা জিয়া এখন বিএনপি এবং তার পরিবারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার স্বাস্থ্যের যদি কোনো হানি হয় তাহলে দলের নেতারাই আসামি হবেন। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে এই মতবিনিময় হয়। এতে সাংবাদিকরা বিএনপি মহাসচিবের সাম্প্রতিক মন্তব্য ‘খালেদা জিয়ার কিছু হলে সরকারের সবাই আসামি হবে’-এ বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী ওই জবাব দেন। বুধবার বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন নিয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপিই গণতন্ত্র হত্যা করতে চেয়েছিল, পারে নাই। তারা ৫শ ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল। কোমলমতি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের জন্য যেসব বই সংরক্ষিত ছিল সেগুলোও জ্বালিয়ে দিয়েছিল। ওই দিন তারা গণতন্ত্র হত্যা করতে চেয়েছিল, যাতে ন...
‘ও আমাকে মেরে ফেলবে, প্লিজ আমাকে বাঁচান’- ডা. মুরাদের স্ত্রী।

‘ও আমাকে মেরে ফেলবে, প্লিজ আমাকে বাঁচান’- ডা. মুরাদের স্ত্রী।

ক্রাইম, রাজনীতি
‘ও আমাকে নির্যাতন করছে। ও বলেছে আমাকে মেরে ফেলবে। প্লিজ আমাকে বাঁচান। ও আমাকে মেরে ফেলবে’- জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এ ফোন দিয়ে এমন আকুতি জানান ডা. জাহানারা এহসান। তিনি বিতর্কিত রাজনীতিবিদ তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের স্ত্রী। সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে ‘৯৯৯’ এ ফোন করেন ডা. মুরাদের স্ত্রী। ফোনে তিনি বলেন, ‘আমি ডা. জাহানারা। ধানমণ্ডি থেকে বলছি। আমার স্বামী ডা. মুরাদ, এমপি মুরাদ।’ এ সময় ‘৯৯৯’ থেকে সহযোগিতার জন্য জানতে চাইলে ডা. মুরাদের স্ত্রী বলেন, ‘আমার স্বামী কয়েকদিন ধরেই আমার সঙ্গে খারাপ আচরণ করছেন। কথায় কথায় আমাকে হুমকি-ধমকি দিচ্ছেন। আমি শারীরিক নির্যাতনের শিকার। আমাকে বাঁচান। ও (ডা. মুরাদ) বলেছে আমাকে মেরে ফেলবে। আমাকে ও আমার সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমার ওপর এখন হাত তুলতে চেয়েছিল। আমাকে আপনারা বাঁচান। আমাকে উদ্ধার করুন। প্লিজ- পুলিশ প...
কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এক্সক্লুসিভ, জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
টানা তৃতীয় মেয়াদে জয়ী হওয়া আওয়ামী লীগ সরকারের তিন বছর পূর্তি ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর এই ভাষণ বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। যুগান্তর অনলাইনও প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করবে।...
ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে স্ত্রীর জিডি

ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে স্ত্রীর জিডি

এক্সক্লুসিভ, ক্রাইম, রাজনীতি
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ধানমন্ডি থানায় এসে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে জিডি করেন তিনি। এর আগে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চান ডা. জাহানারা এহসান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ধানমন্ডি জোন) সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাসুম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকাল সোয়া তিনটার দিকে পরিচয় না দিয়ে একটি নাম্বার থেকে ফোন করে সহায়তা চান ওই নারী। ফোন করে জানান, তাকে মারধর করা হচ্ছে। এমনকি প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। ৯৯৯ থেকে কল পেয়ে ১৫ নম্বর সড়কের ওই বাসায় পুলিশ পাঠানো হয়েছে। ধানমন্ডি থানার পরিদর্শক সাইফুল ইসলাম যুগান্তরকে বলেন, ডা. মুরাদের স্ত্রী দুপুরে ৯৯৯ এ ফোন দিয়ে পারিবারিক কলহের...
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ী টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ী টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

এক্সক্লুসিভ, খেলা, বাংলাদেশ, রাজনীতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাউন্ট মঙ্গানুই’র বে ওভালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আট উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করায় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। আজ এক অভিনন্দন বার্তায় ক্রিকেট-প্রেমি প্রধানমন্ত্রী টেস্ট ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ১৭ ম্যাচ অপরাজিত নিউজিল্যান্ডকে দেশের মাটিতে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করায় জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।...
রাষ্ট্রপতির সংলাপে আমন্ত্রণ পেল বিএনপি

রাষ্ট্রপতির সংলাপে আমন্ত্রণ পেল বিএনপি

বাংলাদেশ, রাজনীতি
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চলমান সংলাপ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মাঠের বিরোধী দল বিএনপিকে। বুধবার এ আমন্ত্রণপত্র নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ চিঠি গ্রহণ করেন। বিএনপির দপ্তর সূত্র জানায়, আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। ওইদিন বিকাল ৪টায় বঙ্গভবনে বিএনপির প্রতিনিধি দলকে এ আমন্ত্রণ জানানো হয়। তবে ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে এ সংলাপকে অর্থহীন দাবি করে তাতে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২০ ডিসেম্বর প্রথম দিনে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত...
আ.লীগ-বিএনপি সংঘর্ষ সিরাজগঞ্জে আহত ৭০

আ.লীগ-বিএনপি সংঘর্ষ সিরাজগঞ্জে আহত ৭০

রাজনীতি
সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার কলেজ রোডে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে এক সমাবেশের আহবান করে সিরাজগঞ্জ জেলা বিএনপি। সমাবেশে আসার পথে কলেজ রোড এলাকায় মিছিলে বাধা দিলে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।...
নির্বাচনের ৩ দিন পর কেন্দ্রের টয়লেট থেকে ব্যালট পেপার উদ্ধার

নির্বাচনের ৩ দিন পর কেন্দ্রের টয়লেট থেকে ব্যালট পেপার উদ্ধার

রাজনীতি
কুড়িগ্রামের উলিপুরে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩ দিন পর ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ধামশ্রেণী ইউনিয়নের ভদ্রপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের টয়লেট থেকে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ইউনিয়নের ভোটারদের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে। ধামশ্রেণী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ভোটারদের অভিযোগ গত রোববার ভোট গ্রহণের দিন নানা অনিয়ম করেন সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা। ভোট গ্রহণ শেষে ফলাফল দিতেও নানা টালবাহানা করে কালক্ষেপণ করা হয়। পরে প্রার্থীদের তোপের মুখে রাত ১০টার দিকে ফলাফল প্রকাশ করেন প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসান। প্রকাশিত ফলাফল নিয়ে নানা গুঞ্জন দেখা দেয় ওই এলাকার ভোটারদের মাঝে। বুধবার ওই ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী মাহবুবর রহমান এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ভদ্রপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের টয়লেট খুলে তার ভেতরে প্রায়...
‘ভোট দিয়ে কী অইব, ছেরি বয়স্কভাতা পাইলেও আমি পাই না’

‘ভোট দিয়ে কী অইব, ছেরি বয়স্কভাতা পাইলেও আমি পাই না’

এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
সকাল থেকে চতুর্থ ধাপের ৮৩৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার সকালে ভোট দিতে কেন্দ্রে হাজির হয়েছিলেন নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ১০৫ বছর বয়সি বৃদ্ধা মাসুমা বেগম। ভোট দিতে এসে নিজের আপেক্ষে কথা জানান তিনি - ভোট দিয়ে কী অইব ? ছেরি বয়স্কভাতা পাইলেও আমি পাই না। সাংবাদিকদের কাছে পেয়ে এই বৃদ্ধা বলেন, ‘আমার জামাই মারা গেছে ৩০ বছর আগে। আমার নিঃসন্তান মাইয়া মাইনষের বাড়িতে কাজ কইরা আমারে খাওয়ায়। সময় মতো ওষুধ পত্তর পাইনা। কত চেয়ারম্যান-মেম্বর আইল-গেল কেউ কোন সাহায্য করল না।আমি ছেরির (মেয়ের) ভাঙ্গা ঘরে থাকি। আমার ছেড়া (ছেলে) নাই মাইয়াগো কাছে থাকি। শুনেছি শেখের বেটি গরিব-দুঃখী মানুষরে ঘর দেয়। আমার কহালে(কপালে) তাও জুটল না।’ জানা গেছে, মাসুমা বেগম খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট (দুলোপুতা) গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী। তিন কন্যার জননী মাসুমা। তার স্বাম...