Monday, June 15

রাজনীতি

করোনো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী

করোনো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আমাদের পর্যাপ্ত সক্ষমতা (করোনাভাইরাস মোকাবিলায়) রয়েছে এবং আমরা যথাযথ ব্যবস্থা করবো। এখানে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।’রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সরকার ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো জায়গায় সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলতে হবে।শেখ হাসিনা আরও বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিদিন করোনাভাইরাস সংক্রান্ত নির্দেশনা দিচ্ছে। আমি অনুরোধ করব সকলকে সেই নির্দেশনাবলী মেনে চলার।’করোনাভাইরাস সম্পর্কে সবার মধ্যে ...
খালেদা জিয়ার মুক্তি চান ডাকসু ভিপি নুর

খালেদা জিয়ার মুক্তি চান ডাকসু ভিপি নুর

রাজনীতি
বিএনপি না করলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চান ডাকসুর ভিপি নুরুল হক নুর।জাতীয় প্রেসক্লাবে সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিএনপি না করলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে আমিও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। কারণ, বেগম খালেদা জিয়াকে যে মামলায় আটক রাখা হয়েছে সেটি একটি উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা।’২ মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আয়োজিত এ সভায় তিনি বলেন, ‘আজকে পতাকা দিবস পালন করা হয়, আ স ম আব্দুর রবকে ডাকা হয় না। এর চাইতে দুঃখজনক কিছু হতে পারে না। তাই আজকে আ স ম রবের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে এসেছি।’আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক জনতা পার্টির সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম, ...
পাপিয়ার পরিচয় যেটাই হোক, অপরাধ অনুযায়ী বিচার হবে: কাদের

পাপিয়ার পরিচয় যেটাই হোক, অপরাধ অনুযায়ী বিচার হবে: কাদের

রাজনীতি
নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার পরিচয় যেটাই হোক, অপরাধ অনুযায়ী তার বিচার হবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।পাপিয়ার গ্রেফতারের বিষয়ে কাদের বলেন, ‘অপরাধ অনুযায়ী অপরাধী শাস্তি পাবে। সরকার দলের হোক কিংবা বাইরের হোক- কোনো অপরাধীকে পার পেয়ে যেতে দেইনি। সব অপরাধীকেই বিচারের আওতায় আনা হয়েছে। পাপিয়ার পরিচয় যেটাই হোক, অপরাধী হিসেবে এবং অপরাধ অনুযায়ী বিচার হবে।’তার (পাপিয়া) পেছনে যারা আছেন, তাদের খুঁজে বের করা হবে কি না? জবাবে তিনি বলেন, ‘অপরাধের বিচার করতে গেলে তো পেছনের লোক খোঁজা হয়-ই, হবে না কেন? তারা সামনে আসবে না, এটা মনে করার তো ...
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ইবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ইবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

রাজনীতি
সিনিয়র-জুনিয়রের মধ্যে কথা কাটাকাটির জের ধরে ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে রিয়ন, সাব্বির ও হিমেল নামের ছাত্রলীগ কর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় এলাকায় এ সংঘর্ষ ঘটে।আহতদের মধ্যে হিমেলের অবস্থা গুরুতর। তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জেবিয়ারকে বন্ধু ভেবে ডাক দেয় আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রলীগকর্মী কামাল। এতে ক্ষিপ্ত হয়ে কামালকে গালাগাল করে জেভিয়ার। এ ঘটনায় কামাল দুঃখ প্রকাশ করলে তাকে কক্ষে গিয়ে দেখা করতে বলে জেভিয়ার। পরে কামাল তার বন্ধুদের নিয়ে জিয়াউর রহমান হলের ১২৭ নং কক্ষে জেব...
র‌্যাবের জালে আটকা অনৈতিক ব্যবসায় কোটিপতি পাপিয়া

র‌্যাবের জালে আটকা অনৈতিক ব্যবসায় কোটিপতি পাপিয়া

রাজনীতি
সুন্দরী নারীদের নিয়ে দীর্ঘ দিন ধরে অনৈতিক ব্যবসা করে আসছিলেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়া। ইতোমধ্যে অবৈধভাবে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। রাজধানীর অভিজাত একটি হোটেলে তিন মাসে তার খরচ ১ কোটি ৩০ লাখ টাকা।শনিবার (২২ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।আটক অন্যরা হলেন- পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)।এ সময় তাদের কাছ থেকে ৭টি পাসপোর্ট, নগদ ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ জাল টাকা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ানবাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-১ এর অধিনায়ক লে....
মালয়েশিয়ায়  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

মালয়েশিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, বাংলাদেশ, রাজনীতি
রফিকুল ইসলাম, মালয়েশিয়া:- মালয়েশিয়া কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আজ দিনের প্রথম প্রহর থেকে যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মারক দিন একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ করেন রাষ্ট্রদূত মহ. শহীদুল ইসলাম।অতঃপর ভাষা শহীদদের স্মরণে নিরবতা পালন এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। হাইক্মিশন চত্ত্বরে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে বাংলাদেশ হাইকমিশন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রবাসী সংগঠন পুষ্পাঞ্জলি অর্পন করে। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আব্দুল হামিদ এর বাণী পাঠ করেন বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স এডভাইজার কমোডর মুসতাক আহমেদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা,...
সাবেক ছাত্রলীগ নেতা হাসপাতাল থেকে উধাও!

সাবেক ছাত্রলীগ নেতা হাসপাতাল থেকে উধাও!

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ, রাজনীতি
ঢাকার পিজি হাসতাল থেকে ভর্তীরত সাবেক ছাত্রলীগ নেতা (সাবেক সহ-সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ,ঢাকা মহানগর দক্ষিন) মাজহারুল ইসলাম (৩৫) এবং তার সাথে থাকা ছোট ভাই মোঃ শাওন (২০) নামের এই দুইজনকে ২০/০২/২০২০ রাত আনুমানিক ১১.৩০ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় হাসপাতালে ঐ ওয়ার্ডে দায়িত্বরত নার্সকে জানালে নার্স রোগিকে আসে পাশে খুঁজে দেখতে বলেন।রোগির আত্মীয় স্বজনরা হাসপাতালে একাধিকবার খোঁজাখুঁজির পর রোগীকে পায়নি, রোগীর এবং তার সাথে থাকা সেই ছোট ভাই তাদের দুজনেরই মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। রোগীর আত্মীয় স্বজনের ভাষ্য অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ তেমন কোন পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করেনি । এমতাবস্থায় স্বদেশ নিউজ 24 ডট কমের টিম সেখানে পৌঁছালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের পক্ষ থেকে সকল ধরনের পদক্ষেপ নেয়ার কথা জানায়। কিন্তু রোগীর স্বজনরা বলছে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ...
জিম্বাবুয়ের বিপক্ষেই অধিনায়ক মাশরাফির শেষ সিরিজ!

জিম্বাবুয়ের বিপক্ষেই অধিনায়ক মাশরাফির শেষ সিরিজ!

এক্সক্লুসিভ, খেলা, বাংলাদেশ, রাজনীতি
২০১৪ সালে জিম্বাবুয়ের সঙ্গেই নতুন করে হাল ধরেছিলেন দলের। আবার সেই জিম্বাবুয়ের সঙ্গেই শেষ হতে যাচ্ছে মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বের ক্যারিয়ার। আগামী ১ মার্চ থেকে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজটাই হতে যাচ্ছে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার শেষ সিরিজ। এমনটাই ইংগিত দিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। আজ বুধবার দুপুরে লম্বা সময়ের বোর্ড সভা শেষে নাজমুল হাসান পাপন বলেন, ‘এই সিরিজে মাশরাফি অধিনায়ক হিসেবে খেলছেন। এখনও ও অধিনায়ক আছেন। আমার ধারণা মাশরাফি এই সিরিজটায় অবশ্যই থাকছেন। যদি ফিট না হয় সেটা অন্য কথা।’ বোর্ড প্রধানের ভাবনা আগামী ২০২৩ বিশ্বকাপকে নিয়ে। মাশরাফি যেহেতু ২০১৯ বিশ্বকাপেই নিজের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন তাই নতুন করে ভাবতে হচ্ছে বিসিবিকে। ‘তবে খুব শিগগিরই আমাদের সিদ্ধান্ত নিতে হবে সামনে যে বিশ্বকাপটা আছে সেটার আমরা দল ও অধিনায়ক দুই বছর আগেই ...
পুলিশি ঘেরাওয়ের মধ্যেই বিএনপির বিক্ষোভ

পুলিশি ঘেরাওয়ের মধ্যেই বিএনপির বিক্ষোভ

Uncategorized, রাজনীতি
পুলিশ ঘিরে রেখেছে বিএনপির নয়াপল্টনের কার্যালয়। তারই মধ্যেই খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করছে বিএনপি। এতে জড়ো হয়েছেন বিএনপি হাজার খানেক নেতা-কর্মী। বিএনপির নেতা–কর্মীদের অবস্থানের কারণে সড়কের দুই পাশে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। সেখান থেকে সমাবেশের শুরুতেই কয়েকজন বিএনপি নেতা-কর্মীকে আটক করে পুলিশ।বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির কর্মসূচি উপলক্ষে আজ শনিবার সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ...
বিদেশি কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক বিএনপির ২ মেয়র প্রার্থীর

বিদেশি কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক বিএনপির ২ মেয়র প্রার্থীর

রাজনীতি
সম্প্রতি শেষ হওয়া ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে ভোট ‘কারচুপির’ অভিযোগ, তথ্যসহ কূটনীতিকদের কাছে তুলে ধরেছে বিএনপি। রোববার রাজধানীর বনানীর লেকশোর হোটেলে ধানের শীষের দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন কূটনীতিকদের এ বিষয়ে ব্রিফিং করেন।রুদ্ধদ্বার এ বৈঠকে কূটনীতিকদের সামনে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা, ইভিএমে কারচুপি, কেন্দ্র দখল, সাংবাদিকদের ওপর হামলাসহ নির্বাচনের সার্বিক চিত্র তথ্য-উপাত্তসহ উপস্থাপন করা হয়। অস্ট্রেলিয়া, রাশিয়া, ডেনমার্ক, নরওয়ের রাষ্ট্রদূতসহ ভারত, জার্মানি, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়নসহ ১৩টি দেশের কূটনীতিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা ইসমাইল জবিউল্লাহ, শামসুর রহমান ...