Tuesday, August 18

রাজনীতি

এ্যাড. ফজলে রাব্বীকে গাইবান্ধা জেলা ছাত্রলীগ নেতা বাঁধনের ফুলেল শুভেচ্ছা

এ্যাড. ফজলে রাব্বীকে গাইবান্ধা জেলা ছাত্রলীগ নেতা বাঁধনের ফুলেল শুভেচ্ছা

রাজনীতি
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ্যাড. ফজলে রাব্বী মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গাইবান্ধা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ নাজিমুদ্দৌলা বাঁধন। গতকাল সকালে নাজিমুদ্দৌলা বাঁধন সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে নবনির্বাচিত সাংসদ এ্যাড. রাব্বীর সাঘাটা উপজেলার নিজবাড়ীতে উপস্থিত হয়ে তার হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানানসহ সৌজন্য সাক্ষাত করেন। উল্লেখ্য, এ্যাড. ফজলে রাব্বী মিয়া গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি ২ লাখ ৪২ হাজার ৮৬১ ভোট পেয়ে বিজয়ী হন। ফজলে রাব্বী মিয়া এরআগে ৬ বার বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। ৩য়, ৪র্থ, ৫ম, ৭ম, ৯ম ও ১০ম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন তিনি। ১৯৯০ সালে ...
সাংস্কৃতিক লীগের জরুরী সভা অনুষ্ঠিত

সাংস্কৃতিক লীগের জরুরী সভা অনুষ্ঠিত

এক্সক্লুসিভ, বিনোদন, রাজনীতি
বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিকলীগের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান উপলক্ষে গতকাল ৬ জানুয়ারি রবিবার বিকেল ৪টায় কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সদস্যদের উপস্থিতিতে জরুরী সভা অনুষ্ঠিত হয়। জরুরী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন মজুমদার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিপ্লব শরীফ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলিম ঢালি, মোস্তাফিজুর রহমান মন্টু, আন্তর্জাতিক সম্পাদক ফারুক মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরজে সাইমুর রহমান, মহানগর দক্ষিনের সভাপতি অন্তর, উত্তরের সভাপতি আশরাফ, যুগ্ম সা: সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক চয়ন, মেহেদি হাসান, সহ-সম্পাদক এ্যাড. জেরিন খান, আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক হানিফ, জিতু, সহ-সম্পাদক সাথি। এছাড়াও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি,...
নতুন মন্ত্রিসভায় নেই শরিকরা

নতুন মন্ত্রিসভায় নেই শরিকরা

রাজনীতি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এরইমধ্যে মন্ত্রিসভার ৪৭ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ঘোষিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী তালিকায় আওয়ামী লীগের শরিক দলের কোনও নেতার নাম দেখা যায়নি।আজ (রোববার) বিকেলে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম নতুন মন্ত্রীদের তালিকা ঘোষণা করেন।এ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ২৫ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী রয়েছেন। তবে ৪৭ জনের সবাই আওয়ামী লীগের।এর আগে আওয়ামী লীগের দুই সরকারের মন্ত্রিসভায় শরিক দলের একাধিক সদস্য ছিলেন। যে কারণে ধরে নেয়া হয়েছিল এবারও থাকবেন।২০১৪ সরকারে মন্ত্রিপরিষদে ছিলেন জাসদের হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জেপির আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙ্গাঁ বিভিন্ন মন্...
কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন

কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন

রাজনীতি
আগেই জানানো হয়েছে নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হচ্ছেন ৩ জন। মন্ত্রিপরিষদ বিভাগ তাদের একটি তালিকা প্রণয়ন করেছে। তালিকা থেকে পাওয়া নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নামের তালিকা তুলে ধরা হলো। মন্ত্রী হচ্ছেন যারা তালিকা অনুযায়ী ইতোমধ্যে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য যারা ফোন পেয়েছেন তারা হলেন- আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ), ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু), ড. আব্দুর রাজ্জাক (কৃষি), আসাদুজ্জামান খাঁন কামাল (স্বরাষ্ট্র), মোহাম্মদ হাছান মাহমুদ (তথ্য), আনিসুল হক (আইন), আ হ ম মুস্তফা কামাল (অর্থ), তাজুল ইসলাম (এলজিইআরডি), ডা. দীপু মণি (শিক্ষা), ড. এ কে আব্দুল মোমেন (পররাষ্ট্র), এম এ মান্নান (পরিকল্পনা), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প), গোলাম দস্তগীর গাজী (পাট ও বস্ত্র), জাহিদ মালেক স্বপন (স্বাস্থ্য ও পরিবারকল্যাণ), সাধন ...
কাল সাংস্কৃতিক লীগের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর জরুরী সভা

কাল সাংস্কৃতিক লীগের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর জরুরী সভা

রাজনীতি
আগামী ১০ জানুয়ারি সাংস্কৃতিক লীগের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে আগামীকাল ৬ জানুয়ারি,রবিবার, বিকাল ৩টা কেন্দ্রীয় কার্যালয়ে কমিটির সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক বিপ্লব শরীফ। বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ এর কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরজে সাইমুর রহমান এই তথ্য জানিয়েছেন স্বদেশ কন্ঠকে।...
বিএনপির নালিশ ছাড়া আর কোনও অবলম্বন নেই: কাদের

বিএনপির নালিশ ছাড়া আর কোনও অবলম্বন নেই: কাদের

রাজনীতি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থ হওয়ার পর বিএনপির এখন বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া আর কোনও অবলম্বন নেই।শনিবার সকালে আওয়ামী লীগের সম্পাদকমল্ডলী এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত যৌথসভার শুরুতে দেয়া সূচনা বক্তব্যের সময় সাংবাদিকদের এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া এখন তাদের (বিএনপি) আর অবলম্বন কী? ১০ বছর ধরে একটা আন্দোলন করতে পারেনি। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ, এখন তাদের আর অবলম্বন কী আছে? দেশের লোকের কাছে তো অনেক বলেছে, এখন বিদেশিদের কাছে তারা নালিশ করে যাচ্ছে। সেটা তাদের পুরানো অভ্যাস, পুরোনো অভ্যাসের পুনরাবৃত্তি হচ্ছে।তিনি বলেন, মির্জা ফখরুল যেসব কথাবার্তা বলছেন, এটা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ একজন রাজনীতিকের অসংলগ্ন সংলাপ।অতীতের যে কোনও ...
সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা

সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা

রাজনীতি
জাতীয় সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা তৃতীয়বারের মতো এ পদে অধিষ্ঠিত হলেন তিনি। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে তিনি সংসদ নেতা নির্বাচিত হন। আওয়ামী লীগের সংসদ সদস্যরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বেলা ১১টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন। শপথগ্রহণ শেষে দুপুর সাড়ে ১২টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সংসদ নেতা হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নাম প্রস্তাব করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রস্তাবে সমর্থন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। এরপর সভায় উপস্থিত আওয়ামী লীগের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে সংসদ নেতা ও আওয়ামী লীগের সংসদীয় দলের সভাপতি হিসেবে নির্বাচন করেন।...
নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবে ঐক্যফ্রন্ট

নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবে ঐক্যফ্রন্ট

রাজনীতি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি হয়েছে-এমন অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।দুপুর ১২টায় শুরু হওয়া এ বৈঠক চলে দুপুর দেড়টা পর্যন্ত। বৈঠক থেকে বের হয়ে বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কায়সার কামাল এ কথা জানান। তিনি নেত্রকোনা-১ আসন থেকে ধানের শীষের প্রার্থী ছিলেন।ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন তাদের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে কি না -এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ফ্রন্টের সিনিয়র নেতারা সিদ্ধান্ত নেবেন।এছাড়া আজ বিকেল ৩টায় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে স্মারকলিপি দেবেন বলেও জানান তিনি।এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ...
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১আসনে সবচেয়ে কম ভোট পেয়েছে এনপিপি,র প্রার্থী কামাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১আসনে সবচেয়ে কম ভোট পেয়েছে এনপিপি,র প্রার্থী কামাল

রাজনীতি
এম আর অভি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে সবচেয়ে কম ভোট পেয়েছে এনডিএফ জোট ও এনপিপি,র প্রার্থী মাসুদ কামাল আম প্রতীক নিয়ে। ১০৯ (বরগুনা-আমতলী-তালতলী)বরগুনা-১আসনে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মাসুদ কামাল আম প্রতীক নিয়ে এ আসনে নির্বাচন করেন। তিনি আম প্রতীক নিয়ে এ নির্বাচনে মাত্র ১শত ৮৯ ভোট পায় । বরগুনা-আমতলী-তালতলী মোট ভোটারের সংখ্যা ৪লাখ ১৪হাজার ৪শত ২টি । বরগুনা-১আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৫৩ হাজার ২৯টি।বাতিল কৃত ভোট ১৯শত ২৯টি। বৈধ ভোট ৩লাখ ৫১হাজার ১শত। মোট ভোট কেন্দ্র ১শত ৮০টি। প্রতিটি কেন্দ্রে গড়ে ি ১.০৫ ভোট পেয়েছেন তিনি। বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের ফলাফল পরিবেশন কেন্দ্র থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটানিং অফিসার জেলা প্রশাসক কবীর মাহমুদ এর প্রাথমিক বেসরকারি ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে। তিনি তার জামানত হারিয়েছেন। ...
ঐক্যফ্রন্টের নেতাদের মাথা গরম না করে শপথ নিতে নাসিমের আহ্বান

ঐক্যফ্রন্টের নেতাদের মাথা গরম না করে শপথ নিতে নাসিমের আহ্বান

রাজনীতি
একাদশ সংসদ নির্বাচনে জয়ী হওয়া বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের শপথ নেয়ার আহ্বান জানিয়ে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, আশাকরি ঐক্যফ্রন্টের নেতারা মাথা গরম না করে, শপথ নিয়ে ইতিবাচক রাজনীতি শুরু করবে। বুধবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। ৩০ ডিসেম্বরের নির্বাচনে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হয়েছে। এ জন্য আমরা দেশবাসীকে ১৪ দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। মিডিয়াকর্মীদের ধন্যবাদ জানিয়ে নাসিম বলেন, আপনারা আমাদের সমর্থন করেছেন, সমালোচনাও করেছেন। তার পরও আপনাদের যে কুণ্ঠ সমর্থন আমাদের প্রতি ছিল, এটি আমাদের অভিভূত করেছে। নাসিম বলেন, স্বাধীনতা বিরোধীদের চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে দেশের তরুণ সমাজ। দেশের জনগণই তাদের নিষিদ্ধ ...