Tuesday, August 18

রাজনীতি

বিএনপির জরুরি বৈঠক আজ

বিএনপির জরুরি বৈঠক আজ

রাজনীতি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিত পরাজয়ের পর আজ সোমবার সিরিজ বৈঠক আহ্বান করেছে বিএনপি। বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করবেন। এরপর সন্ধ্যা ৬টায় একই স্থানে বৈঠক হবে ২০দলীয় জোট নেতাদের। রোববার রাতে আরটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থীদের ভয়াবহ বিপর্যয় এবং আগামীদিনের করণীয় নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। এছাড়া বিএনপির সিনিয়র নেতারা জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। ২৯৯টি আসনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের বিজয়ের পর বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট শেষ খবর পাওয়া পর্যন্ত আটটি আসনে জয়লাভ করে। জাতীয় ঐক্যফ্রন্ট বিকেলে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানান। তারপরই দল...
বাঁশখালীতে সংঘর্ষে নিহত ১

বাঁশখালীতে সংঘর্ষে নিহত ১

রাজনীতি
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মী-সমর্থকদের সংঘর্ষে আহমদ কবীর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জাতীয় পার্টির কর্মী বলে খবর পাওয়া গেছে। তবে পুলিশ বলছে তার কোনও রাজনৈতিক পরিচয় আমাদের জানা নেই।রোববার ভোর ৪টার দিকে রোববার ভোররাতে সদর পৌরসভার কাথারিয়া ইউনিয়নের বড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর চারটার দিকে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর লোকজন কেন্দ্র দখলে নামে।এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর লোকজন বাধা দিতে যায়। এতে দুপক্ষের সংঘর্ষ বাধে। এসময় গুলিতে জাতীয় পার্টির কর্মী আহমদ কবীর ঘটনাস্থলেই নিহত হন।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আরটিভি অনলাইনকে জানান,  দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার রাজনৈতিক পরিচয় আমাদের জানা নেই। নিহতের মরদেহ উদ্ধার ...
আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

রাজনীতি
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাঘরা ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বসির উদ্দিন নিহত হয়েছেন।এসময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।রোববার ভোটগ্রহণ শুরুর আগে সকাল সাতটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।...
বান্দরবানের বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ শুরু

বান্দরবানের বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ শুরু

রাজনীতি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য বান্দরবানের বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ শুরু হয়েছে। সকাল থেকেই উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় হতে এই নির্বাচনী সরঞ্জাম সরবরাহ শুরু হয়। এসময় বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ উপস্থিত থেকে এই নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করে বিভিন্ন কেন্দ্রের উদ্যোশে রওনা দেন। এদিকে নির্বাচনে বান্দরবানের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সুষ্ঠ ও সুন্দর একটি নির্বাচনের আশা করছে নির্বাচন সংশ্লিষ্ঠরা। ৭টি উপজেলা ,২টি পৌরসভা ও ৩৩টি ইউনিয়ন নিয়ে ৩০০নং সংসদীয় আসন বান্দরবান। জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, এ আসনে মোট ২ লাখ ৪৬ হাজার ১৮৩ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৮ হাজার ৩২৯ জন এবং মহিলা ভোটার রয়েছে ১ লাখ ১৭ হাজার ৮৫৪ জন। আর ভোট কেন্দ্র রয়েছে ১৭৬টি।...
সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন শেখ হাসিনা

সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন শেখ হাসিনা

রাজনীতি
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। কোনও বিরতি ছাড়া চলবে ওইদিন ৪টা পর্যন্ত। দেশের প্রতিটি নির্বাচনী আসনেই এখন উৎসবের আমেজ বিরাজ করছে। ওই দিন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজধানীর ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে তার ভোট প্রদান করবেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন বাসসকে বলেন, প্রধানমন্ত্রী সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোট প্রদান করবেন। এদিকে রাজধানী ঢাকাসহ সারাদেশে উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা শেষ হওয়ার পাশাপাশি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টায় এই প্রচার-প্রচারণা শেষ হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেন অংশগ্রহণকারী সবগুলো দলের প্রার্থীরা। সারাদেশে সকল আসনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন...
নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি

নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি

রাজনীতি
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হুমকির মধ্যে পড়েছেন নির্বাচন কমিশনের কমিশনার সচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। জ্যেষ্ঠ কর্মকর্তাদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে নির্বাচন ভবন উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। গেল কয়েকদিন ধরেই এ ধরনের বার্তা পাচ্ছেন তারা। শুক্রবার রাতে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আরটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আমি বিষয়টি অবহিত রয়েছি। এ জন্য আজ থেকে নির্বাচন কমিশনে চার স্তর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ০১৮৮০৯০৮৭৩০ নম্বরে পাঠানো এ ক্ষুদে বার্তায় বলা হয়েছে- ‘আল্লাহু আকবার। এই কুফরি নির্বাচন বন্ধ কর অথবা মুজাহীদদের হাতে ভয়ংকর পরিনতির জন্য প্রস্তুত থাক। যেকোনো সময় নির্বাচন কমিশন উড়িয়ে দিতে আমরা রেডি। ইনশা আল্লাহ @মুজাহীদিন।’ এদিকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, হুমকিতে অনেকের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে যথাযথ পদক্ষেপ...
কিশোরগঞ্জের-৬ আসনে ধানের শীষ মার্কা  পেলেন যারা।

কিশোরগঞ্জের-৬ আসনে ধানের শীষ মার্কা পেলেন যারা।

রাজনীতি
আশরাফুল আলম,কিশোরগঞ্জ প্রতিনিধি ||জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে মনোনীত প্রার্থীদের ধানের শীষের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি।২৭ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন ছাড়া বাকি পাঁচটি আসনের মনোনয়নপ্রাপ্ত নেতাদের হাতে চিঠি হস্তান্তর করা হয়। ২৬ নভেম্বর বিকাল সাড়ে ৩টার পর আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা শুরু করে দলটি। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মনোনয়ন পাওয়া জেলা বিএনপি সভাপতি ও সহ-সাংগঠনিক সম্পাদক মো:শরীফুল আলমের হাতে ২৬ নভেম্বর রাতে মনোনয়নের চিঠি হস্তান্তর করা হয়। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের চারটি আসনে একাধিক প্রার্থীকে ধানের শীষের প্রাথমিক মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি। কিশোরগঞ্জ-...
ভৈরবে যুবলীগের মামলায় স্হানীয় ৩ সাংবাদিকসহ বিএনপি’র ২শতাধিক নেতাকর্মী আসামী।

ভৈরবে যুবলীগের মামলায় স্হানীয় ৩ সাংবাদিকসহ বিএনপি’র ২শতাধিক নেতাকর্মী আসামী।

রাজনীতি
আশরাফুল আলম,কিশোরগঞ্জ প্রতিনিধি ||কিশোরগঞ্জ জেলা ভৈরব উপজেলায় স্থানীয় তিন সাংবাদিকসহ বিএনপি’র ১৯৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে যুবলীগ। গত ১৮ নভেম্বর রবিবার সন্ধ্যায় শহরের চন্ডিবের গ্রামে যুবলীগ কর্মীদের মারধর ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগে এনে গত ২৩ নভেম্বর শুক্রবার পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন বাদী হয়ে ভৈরব থানায় এ মামলাটি করেন। মামলা নং-৩৩। জানাযায়, মামলা ভৈরব পৌর বিএনপির সভাপতি হাজী মো: শাহিনকে প্রধান অভিযুক্ত করে ৯৮ জনের নাম উল্লেখ্যসহ আরো অজ্ঞাত ১শ জন নেতাকর্মীকে আসামী করা হয়। মামলায় হয়রানির উদ্দেশ্যে দৈনিক দিনকাল ভৈরব প্রতিনিধি সোহেলুর রহমান, এশিয়ান টেলিভিশন ও দৈনিক নয়াদিগন্ত ভৈরব সংবাদদাতা আলহাজ্ব সজীব আহমেদ ও দৈনিক ইনকিলাবের ভৈরব সংবাদদাতা এম.আর রুবেলকে অভিযুক্ত করা হয়েছে। যুবলীগ রাজনৈতিক উদ্দেশ্যে হাসিল করতে মামলায় সাংবাদিকদের মিথ্যা আসামী করার ঘটনাটি সামাজিক যোগাযো...
বিএনপি নেতা শরীফুল আলমের ২৮ মামলায় আগাম জামিন।

বিএনপি নেতা শরীফুল আলমের ২৮ মামলায় আগাম জামিন।

রাজনীতি
আশরাফুল আলম,কিশোরগঞ্জ প্রতিনিধি||কিশোরগঞ্জ-৬ সংসদীয় আসনটি ভৈরব-কুলিয়ারচর উপজেলা নিয়ে গঠিত। এখানে আওয়ামী লীগ থেকে বরাবরই নির্বাচন করতেন বাংলাদেশের রাজনীতির প্রবাদ পুরুষ, সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান। বর্তমানে এ আসনের সাংসদ তাঁর ছেলে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিএনপি দলীয় প্রার্থী হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো: শরীফুল আলম। কিশোরগঞ্জ ৬ ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপির মনোনীত প্রার্থী তৃনমূলের নেতা মো:শীরফুল আলম ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা গায়েবি ২৬টি মামলা ভৈরব ও কুলিয়ারচর থানায় মো:শরীফুল আলমকে প্রধান আসামি করে পৃথক দুটি মামলাসহ মোট ২৮টি মামলায় ১২ নভেম্বর সোমবার উচ্চ আদালতের একটি বেঞ্চ আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। বিএনপির এক নেতা বলেন কিশোরগঞ্জ-...
বিএনপি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিবন্ধন বাতিলের দাবিতে যুবলীগ দক্ষিণের সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিবন্ধন বাতিলের দাবিতে যুবলীগ দক্ষিণের সমাবেশ অনুষ্ঠিত

রাজনীতি
বিএনপি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে রাজনীতি থেকে নিষিদ্ধের দাবিতে  ৩১শে অক্টোবর ২০১৮ রোজ বুধবার  ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সমাপনী দিনের কর্মসূচি বংশাল থানার অন্তর্গত ৩৪ নং ওয়ার্ড যুবলীগের সমাবেশ মিছিল ও লিফলেট বিলি সহ গণসংযোগ অনুষ্ঠিত হয়। বিকাল ৪ঃ০০ ঘটিকার সময় বংশাল মরহুম মোহাম্মদ হানিফ কমিউনিটি সেন্টারে ৩৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি, মীর মাহাবুব রনির সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক হাজী ইসমাইল হোসেন, দক্ষিণ যুবলীগের সহ সভাপতি আলী আকবর বাবুল, মাহবুবুর রহমান পলাশ সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ মাকসুদুর রহমান অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ সায়মন, উপ দপ্তর সম্পাদক খন্দকার আরিফ উজ জামান, উপ মুক্তিযুদ্ধ সম্পাদক রিয়াজ আহমেদ ফালান, কার্যনির...