Tuesday, August 18

রাজনীতি

ভৈরবে বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুল আলমসহ  কর্মীদের বিরুদ্ধে গায়েবি  মামলা।

ভৈরবে বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুল আলমসহ কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা।

রাজনীতি
আশরাফুল আলম,কিশোরগঞ্জ প্রতিনিধি ॥ কিশোরগঞ্জ জেলার বিএনপি সভাপতি কেন্দ্রীয় সাংগঠনিক নেতা ভৈরব-কুলিয়ারচর বিএনপির প্রার্থী শরীফুল আলমকে প্রধান আসামি করে আড়াইশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার দুপুরে ভৈরব থানার পুলিশ এস.আই মোখলেছুর রহমান রাসেল বাদী হয়ে এ মামলাটি করেন। মামলার এজাহারে শরীফুল আলমসহ স্থানীয় বিএনপির ১৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয় ২০০-২৫০ জনকে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, সোমবার বেগম খালেদা জিয়ার, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে ভৈরব উপজেলা বিএনপি নেতাকর্মীরা রবিবার সন্ধ্যায় দলীয় অফিসে বৈঠক করে। ওই বৈঠকে বেগম জিয়ার মুক্তি দাবিসহ ভৈরবে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা প্রস্ততি নিচ্ছিল। এ খবর পেয়ে পুলিশ ওই অফিসে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়। ভৈরবের বি...
বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে: দি ঢাকা ফোরাম

বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে: দি ঢাকা ফোরাম

জাতীয়, রাজনীতি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আজ জাতীয় প্রেস ক্লাবে ‘দি ঢাকা ফোরাম’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তরা এসব কথা বলেছেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.  সালেহউদ্দিন আহমেদের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে অংশ নেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, ঢাবির আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল, পানি বিশেষজ্ঞ ম ইনামুল হক, স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুজাহেরুল হক,হ জাপার এমপি ফখরুল ইমাম৷ মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক কূটনীতিক এম সিরাজুল ইসলাম৷ বৈঠকে সাবেক কূটনীতিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এফ এ শামীম আহমেদ, মাহমদুর রেজা চৌধুরী, ইফতেখারুল করিম, মাসুদ আজিজ, শাহেদ আখতার প্রমুখ৷ লিখিত বক্তব্যে বলা হয়, আজ সমগ্র জাতি ২০১৪ সালের নির্বাচনের পুনরাবৃত্তির আশংকায় ...
গাংনীতে বিএনপি-জামায়াতে ২৫ নেতাকর্মী আটক

গাংনীতে বিএনপি-জামায়াতে ২৫ নেতাকর্মী আটক

রাজনীতি
গাংনী উপজেলা থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ২৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যারাত থেকে আজ ভোর পর্যন্ত গাংনী থানা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে গাংনী উপজেলা কৃষকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার (৫০), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সেলিম রেজা (৪৭) রয়েছেন। এছাড়াও পৃথক অভিযানে বিএনপি-জামায়াতের আরো ১৫ জনসহ অন্যান্য মামলার আসামীদের আটক করা হয়েছে। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তাদের নামে মামলা দিয়ে আজ শনিবার সকালে মেহেরপুর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এছাড়াও নাশকতার মামলার আসামীদের আটক করতে পুলিশের কয়েকটিদল মাঠে রয়েছে।...
জনগণের সংশয় শেখ হাসিনাই নির্বাচন করবেন না: রিজভী

জনগণের সংশয় শেখ হাসিনাই নির্বাচন করবেন না: রিজভী

রাজনীতি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের মনে এখন বড় ধরণের সংশয় হচ্ছে শেখ হাসিনাই নির্বাচন করবেন না। কারণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে তার বারোটা বাজবে। এই কারণেই তিনি একতরফা নির্বাচনেরই যোগাড়যন্ত্র করছেন। নির্বাচন কমিশনকে দিয়ে নানা ধরণের নীল নকশা আঁটছেন। আজ নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, ইতিপূর্বে শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হয়নি এবং হবেও না। তার অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। বিএনপি যে নির্বাচন করবে সেটি নিরপেক্ষ সরকারের অধীনে, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে।দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে। কারণ বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে যত ভোট হয়েছে সব ভোট হয়েছে সন্ত্রাসমূখর, উৎসবমূখর নয়। ভোট ডাকাতি হয়েছে, জনগণকে ভোট দিতে দেয়া হয়নি। জনগণের অধিকার কেড়ে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর...
সারা বাংলার যুবসমাজের দাবী বিএনপিকে নিষিদ্ধ করতে হবে-গাজী সারোয়ার হোসেন বাবু

সারা বাংলার যুবসমাজের দাবী বিএনপিকে নিষিদ্ধ করতে হবে-গাজী সারোয়ার হোসেন বাবু

রাজনীতি
২৬শে অক্টোবর ২০১৮ইং রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় সময় প্যারিদাস রোড মোড়ে জনগণকে সচেতন করা বিএনপিকে নিষেদ্ধের দাবীতে ৪৩নং ওয়ার্ড যুবলীগ উদ্যোগে মিছিল, সমাবেশ, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ৪৩ নং ওয়াড যুবলীগের সভাপতি জনাব হাজী সারোয়ার হোসেন স্বপন। আরও বক্তব্য রাখেন মহানগর যুবলীগ দক্ষিনের সহ সভাপতি, আলী আকবর বাবুল, মাহবুবুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক, গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান মাকসুদ, অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ সায়মনসহ নগর নেতৃবৃন্দ। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে প্রমাণিত এবং অতীতের ‘জ্বালাও-পোড়াও’ কর্মসূচির কারণে বিএনপিকে ‘খুনি-সন্ত্রাসী’ রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধের দাবিতে ধারাবাহিক কর্মসূচির আজ ৭ম দিনের মত মাঠে নেমেছে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ। বিএনপিকে নিষিদ্ধের দাবিতে ১০ দিনের কর্মসূচির ৭তম ছিল। সাংগঠনিক সম্পাদক, গাজ...
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে যুবলীগ দক্ষিণের আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে যুবলীগ দক্ষিণের আলোচনা সভা অনুষ্ঠিত

এক্সক্লুসিভ, রাজনীতি
স্বদেশ কন্ঠ: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে আজ ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, বিএনপি সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ হওয়া প্রয়োজন। ১০ অক্টোবর ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় ঘোষিত হয়েছে। রায়ে বলা হয়েছে ‘২১ আগস্টের গ্রেনেড হামলা রাষ্ট্রীয় মদদে একটি পরিকল্পিত হত্যাকা-। রায়ের পর্যবেক্ষণে হাওয়া ভবনেই এই হত্যাকা-ের মূল পরিকল্পনা নেয়া হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। সেই সময়ে সরকার ছিল বিএনপি-জামায়াত জোট। তাই এই রায় থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, বিএনপি সাংগঠনিকভাবে এই নৃশংস সন্ত্রাসী কর্মকা-ের সাথে জড়িত। ২১ আগস্ট গ্রেনেড...

২০ দলীয় জোটে ভাঙন বিএনপি বলছে ষড়যন্ত্র

রাজনীতি
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে আবারও ভাঙন দেখা দিয়েছে। ওয়ান-ইলেভেনের কুশীলবদের সঙ্গে সম্পর্ক গড়ার অভিযোগে এবার বিএনপির সঙ্গ ছেড়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি। নিজেদের দীর্ঘদিনের জোটের বাইরে তিনটি দলকে নিয়ে বিএনপি 'জাতীয় ঐক্যফ্রন্ট' নামে একটি নতুন জোট গড়ার তিন দিনের মাথায় গতকাল মঙ্গলবার জোট ছাড়ার ঘোষণা দিল দুটি দল। একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে জোটের শরিক দলগুলোকে অন্ধকারে রাখার অভিযোগও এনেছে তারা। অবশ্য বিএনপি দাবি করেছে, দল দুটির অভিযোগ সঠিক নয়। তারা সরকারের সঙ্গে আঁতাত করে জোট ত্যাগ করেছে। এটি সরকারেরই একটি ষড়যন্ত্র। তবে আওয়ামী লীগ বলছে, জাতীয় ঐক্যফ্রন্টের উদ্দেশ্য খারাপ, তাই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে ভাঙনের সুর বাজছে। এদিকে গত রাতেই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির একাংশ নির্বাহী কমিটির সভা ডেকে চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তুজাকে...
নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনে সামর্থ্য অনুযায়ী সবকিছু করা হবে ॥ সিইসি

নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনে সামর্থ্য অনুযায়ী সবকিছু করা হবে ॥ সিইসি

জাতীয়, রাজনীতি
নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনে সামর্থ্য অনুযায়ী সবকিছু করা হবে ॥ সিইসি প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৮, ০১:২৩ পি. এম. Print New 0 0 Google +0 0 নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনে সামর্থ্য অনুযায়ী সবকিছু করা হবে ॥ সিইসি অনলাইন রিপোর্টার ॥ প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, সাংবিধানিক পদ্ধতিতে নিরপেক্ষভাবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ‘সামর্থ অনুযায়ী সবকিছু’ করা হবে। আজ মঙ্গলবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আঞ্চলিক ও জেলার সিনিয়র নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। মাঠ কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতি পাঁচ বছর পর পর সরকার পরিবর্তন হয়। মাঠপর্যায়ে আপনারা কী ধরনের সমস্যার সম্মুখিন হন তা বলবেন এবং এ সমস্যা কিভাবে সমাধান করা যায় তা নিয়েও আলোচনা করবেন।’ সিইসি বলেন, ...
খালেদা জিয়ার রায় ২৯ অক্টোবর

খালেদা জিয়ার রায় ২৯ অক্টোবর

রাজনীতি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় আগামী ২৯ অক্টোবর ঘোষণা করা হবে। ১৬ অক্টোবর, মঙ্গলবার সকালে সাবেক কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আখতারুজ্জামান রায়ের জন্য এ আদেশ দেন। আদেশের বিষয়টি প্রিয়.কমকে জানান খালেদা জিয়ার অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া। ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। মামলাটির আসামি বিএনপির নেতা হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুর্ন...
কুমিল্লায় খালেদার জামিন শুনানি ১১ নভেম্বর

কুমিল্লায় খালেদার জামিন শুনানি ১১ নভেম্বর

রাজনীতি
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে দুবৃর্ত্তদের পেট্রলবোমায় ৮ যাত্রী হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবীরা। সোমবার কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে এই আবেদন করা হয়। আদালতের বিচারক কে এম সামছুল আলম আগামী ১১ নভেম্বর জামিন শুনানির দিন ধাযর্ করেন। খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু এবং রাষ্ট্রপক্ষে ছিলেন জেলা পি পি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন। এর আগে কুমিল্লার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৫নং আমলী আদালতে গত ১২, ২০ ও ৩০ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি/অধিকতর শুনানি শেষে আদালত তার জামিন আবেদন না-মঞ্জুর করে দেন। মামলার বিবরণে জানা যায়, ২০ দলীয় জোটের হরতাল অবরোধের সময় ২০১৫ সালের ৩ ফেব্রæয়ারি ভোর রাতে চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুবৃর্ত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত...