নৌকা হারলে কী হবে, ভেবে দেখেছেন?
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাকে নৌকা দেয়া হবে, তার পক্ষে কাজ করতে হবে। মনে রাখতে হবে, নৌকা যেন না হারে। নৌকা হারলে কী হবে একবার ভেবে দেখেছেন?
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ শনিবার আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি সিটে না জিতলে কী হবে—এমন মনোবৃত্তি যেন কারও মধ্যে না থাকে। একটি আসনও হারানো যাবে না, সবাইকে এই মনোবৃত্তি নিয়ে কাজ করতে হবে। দল কাকে মনোনয়ন দিলো আপনাদের সেটা দেখার দরকার নেই। আপনারা শুধু নৌকায় ভোট চাইবেন। কারও চেহারা দেখার দরকার নাই।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের জন্য চিন্তা করে। দেশের উন্নয়নে কাজ করে। কিন্তু মানুষ ভুলে যায়। এ জন্য আমাদের মানুষকে গিয়ে বোঝাতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষের উন্নতি হয়। গ্রামের মানুষ এখন কাজ করে খায়। তারা এখন সুখ-স্বাচ্ছন্দ্য...









