Thursday, June 4

খেলা

মেসির রাতে জ্বলে উঠলেন রোনাল্ডো

মেসির রাতে জ্বলে উঠলেন রোনাল্ডো

খেলা
রোববার রাতে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। ইউরোপের দলটিকে ৫-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। আর এ পাঁচ গোলই এসেছে মেসির পা থেকে। মেসির এই বিধ্বংসী পারফরম্যান্সের রাতে দারুণ খেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের জার্সিতে রীতিমতো জ্বলে উঠলেন ম্যানইউ তারকা। তার জোড়া গোলে ভর করে শক্তিশালী সুইজারল্যান্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। রোনাল্ডো ছাড়া বাকি দুটি গোল করেন উইলিয়াম কারবাইয়ো ও হোয়াও ক্যানসেলো। রোববার রাতের ম্যাচটি ছিল উয়েফা নেশনস লিগ ‘এ’ এর ২ নম্বর গ্রুপের। হাড্ডাহাড্ডি লড়াই হবে আশা করেছিল ফুটবলপ্রেমীরা। কারণ ফিফা র্যাংকিংয়ে বেশ কাছাকাছি অবস্থানে রয়েছে পর্তুগাল এবং সুইজারল্যান্ড। ৮ম স্থানে পর্তুগিজরা এবং সুইজারল্যান্ড রয়েছে ১৪তম স্থানে। কিন্তু লিসবনের এস্টাডিও হোসে অ্যালভালাদের মাঠের লড়াইয়ে তা আর হলো কই। ম্যাচের ১৫তম মিনিটেই...
ইংল্যান্ড টেস্ট দলে সুনামগঞ্জের মৃদুল দাসের ছেলে রবিন দাস

ইংল্যান্ড টেস্ট দলে সুনামগঞ্জের মৃদুল দাসের ছেলে রবিন দাস

খেলা
লর্ডসে শুরু হয়েছে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট। বৃহস্পতিবার খেলা চলাকালিন ৩৮তম অভারে ফিল্ডিং করতে নামলেন এক তরুণ। কিন্তু তার জার্সিতে ছিল না কোনও নাম, ছিল না কোন নম্বর। খোঁজ নিয়ে জানা গেল, তার নাম ‘রবিন জেমস দাস’। তিনি বাংলাদেশের সুনামগঞ্জ শহরের সুপরিচিত মুখ, সাবেক ক্রীড়াবিদ মৃদুল কান্তি দাসের ছেলে। রবিন দাসের বাবা মৃদুল দাস টেমস নদীর পাড়ে মেমসাহেব নামে একটি রেস্টুরেন্টের মালিক ছিলেন। ছেলের এই অর্জনে সুনামগঞ্জে এক সময়ের বিখ্যাত ক্রীড়াবিদ মৃদুল কান্তি দাস বলেন, ‘অবশ্যই খুশি তবে তার আরও অনেক দূর যাওয়ার সুযোগ আছে।’ রবিন অতিরিক্তি ফিল্ডার হিসেবে লর্ডসের মাঠে নেমেছিলেন বৃহস্পতিবার। যদিও মাত্র চারটি ডেলিভারির সময় মাঠে ছিলেন তিনি। রবিন যখন মাঠে নামেন তখন লর্ডস টেস্টে প্রথম একাদেশে সুযোগ না পাওয়া হ্যারি ব্রুক এবং গ্রেগ ওভারটন অতিরিক্ত ফিল্ডার হিসেবে মাঠে ছিলেন। বাইরে গিয়...
২৯ গুলি, প্রাণে বাঁচলেন ব্রাজিলের ফুটবলার

২৯ গুলি, প্রাণে বাঁচলেন ব্রাজিলের ফুটবলার

খেলা
'রাখে আল্লাহ মারে কে'। যে কথার সাক্ষী হলেন টটেনহাম ব্রাজিলের ফুটবল তারকা এমারসন রয়াল। ২৯টি গুলি ছোড়া হয়েছে তাকে কেন্দ্র করে। কিন্তু দিব্যি ভালো আছেন তিনি। কারণ সৌভাগ্যক্রমে একটি গুলিও লাগেনি তার দেহে। ঘটনাট ঘটে তার দেশ ব্রাজিলেই। টটেনহাম হটস্পারের এই তারকা ছুটি কাটাতে ব্রাজিলে ফিরে যান। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার ভোরে সাও পাওলোয় নৈশ ক্লাব থেকে রাত তিনটায় বের হন এমারসন। তাকে চিনতে পেরে এক পুলিশ কর্মকর্তা অটোগ্রাফ নিতে যান। অটোগ্রাফ নিয়ে প্রিয় খেলোয়াড়কে গাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছিলেন সেই পুলিশ কর্মকর্তা। ডিউটিতে না থাকায় সেই পুলিশ ইউনিফর্ম পরা ছিলেন না। এ সময় অস্ত্র হাতে এক ছিনতাইকারী এগিয়ে আসে। অস্ত্র দেখিয়ে এমারসনের পথ রোধ করে টাকাপয়সা দাবি করে সে। এ সময় সেই পুলিশ কর্মকর্তা নিজের অস্ত্র বের করে গুলি করেন। পালিয়ে যাবার সময় পেছনে গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে সেই ছ...
পরবর্তী ম্যাচে বড় পরিবর্তন নিয়ে নামবে আর্জেন্টিনা

পরবর্তী ম্যাচে বড় পরিবর্তন নিয়ে নামবে আর্জেন্টিনা

খেলা
ইউরোজয়ী ইতালিকে হারিয়ে চাঙা আর্জেন্টিনার এবার মিশন এস্তোনিয়া। ফিফা আয়োজতি প্রীতি ম্যাচটি হবে রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায়। স্পেনের প্যাম্পলোনায় এদিন এস্তোনিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। তবে প্রতিপক্ষকে সহজভাবেই নিচ্ছে আর্জেন্টিনা। ম্যাচটির জন্য একাদশে বড় কাটছাটের কারণে এ কথা বলাই যায়। ইতালির বিপক্ষে খেলা দলের বেশিরভাগ সদস্য শুরুর একাদশে রাখছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। জানা গেছে, অধিনায়ক লিওনেল মেসিকে দলে রেখে বাকি সবাইকেই বিশ্রামে রাখতে পারেন তিনি। তবে মেসির সঙ্গে শেষ ম্যাচ খেলা গুইদো রদ্রিগেজকেও শুরুর একাদশে দেখা যেতে পারে। ইনজুরির কারণেই দলে এতো বড় পরিবর্তন বলে জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মূলত নিজেদের বেঞ্চের শক্তি পরখ করে নিতেই দলের অনিয়মিত খেলোয়াড়দের মাঠে নামানোর পরিকল্পনা করেছে আলবিসেলেস্তেরা। হাঁটুর ইনজুরিতে পড়ে আগেই ছিটকে গেছেন দল...
‘সাকিব ভাই থাকতে আমার নাম কেন এলো’

‘সাকিব ভাই থাকতে আমার নাম কেন এলো’

খেলা
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সেই পুরস্কার নিতে শুক্রবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে যান মিরাজ। সেখানে কথা উঠে টেস্ট দলের অধিনায়কত্ব নিয়ে। মুমিনুলের সরে যাওয়ার পর বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক কে হবেন - তা নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল। জল্পনায় সাকিব আল হাসানের পর নাম উঠে এসেছিল মিরাজ ও লিটন দাসের নাম। প্রসঙ্গটি তুললে প্রকাশ্যে বিস্ময় প্রকাশ করেন মিরাজ। তার মতে, সাকিবের মতো বড় ক্রিকেটার থাকতে কীভাবে তার নাম আসলো! মিরাজ বলেন, ‘যেখানে সাকিব ভাই আছেন, সেখানে কীভাবে আমার নাম এলো! সাকিব ভাই একজন অভিজ্ঞ ক্রিকেটার। যদি আপনারা দলের বর্তমান অবস্থা বিবেচনা করেন, তবে সাকিব ভাই-ই সেরা।’ আঙুলের চোটের কারণে শ্রীলংকা সিরিজে খেলতে পারেননি মিরাজ। তবে চোট সেরে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছ...
‘বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের নিয়ম বদলানো উচিত’

‘বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের নিয়ম বদলানো উচিত’

খেলা
ফিফা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের যে নিয়ম রয়েছে তা বদলানো উচিত বলে মন্তব্য করেছেন ইতালির ফুটবল লিজেন্ড রবার্তো ব্যাজ্জিও। এ বছর কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। তার ওপর ফিনালিসিমায় আর্জেন্টিনার কাছে ৩-০ গোলের হার আজ্জুরিদের ক্ষতে লবণ মেখে দিয়েছে। ইউরো জেতার পর ইতালি সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পায়নি। এটি একটি বড় লজ্জা- বলেছেন ব্যাজ্জিও। তিনি বলেন, বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের নিয়ম বদলানো উচিত। এটাকে আমার পাগলামি মনে হয়। ইউরো জেতার পর ইতালির খেলোয়াড়দের পুরস্কৃত করা উচিত ছিল বিশ্বকাপে পাঠিয়ে দিয়ে। এটা মেনে নেওয়া যায় না। ৯০ মিনিটের ম্যাচে যে কোনো ফল হতে পারে। একটা ভুল করে আপনাকে বাড়িতে থাকতে হবে, এ হয় নাকি। ইতালির অন্যতম সেরা ফুটবলার ব্যাজ্জিও ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে খেলেছেন। ১৯৯৩ সালে ফিফার বর্ষসেরা খেলোয়াড় এবং ব্যালন ডি’অর পুরস্কার জেতেন তিনি...
কোহলিরাও ভারত-পাকিস্তান খেলা চায়: রিজওয়ান

কোহলিরাও ভারত-পাকিস্তান খেলা চায়: রিজওয়ান

খেলা
সীমান্ত সমস্যার কারণে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। ২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত। তবে প্রতিবেশী দুই দেশের খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন এশিয়া এবং এশিয়ার বাইরের হাজার হাজার সমর্থক। এমনকি ভারত-পাকিস্তানের ক্রিকেটারও একে-অপরের সঙ্গে খেলতে আগ্রহী। কিন্তু রাজনৈতিক সমস্যার কারণে সম্ভব হচ্ছে না। পাকিস্তানের তারকা ওপেনার মোহাম্মদ রিজওয়ান বলেন, ভারতের সঙ্গে আমরা খেলতে চাই। শুধু তাই নয়, বিরাট কোহলিরাও আমাদের সঙ্গে খেলতে চায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে রিজওয়ান বলেন, ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা চায়, দুই দেশের মধ্যে আবার খেলা শুরু হোক। কিন্তু প্রশাসনিক কারণে সেটা হচ্ছে না। প্রশাসনিক সিদ্ধান্ত ক্রিকেটারদের হাতে থাকে না। সম্প্রতি ইংল...
আজ ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন টাইগাররা

আজ ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন টাইগাররা

খেলা
ওয়েস্ট ইন্ডিজ সফরে এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সফরের শুরুতেই দুই টেস্টের সিরিজ। অ্যান্টিগায় প্রথম টেস্ট ১৬ জুন এবং সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন। তাই টেস্ট দলের সদস্যরাই আগে ক্যারিবিয়ানে উড়াল দিচ্ছেন আজ। দুগ্রুপে ভাগ হয়ে টেস্ট দলের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন। আজ প্রথম গ্রুপ দেশ ছাড়বে। সন্ধ্যা পৌনে ৮টায় কাতার এয়ারলাইনসের ফ্লাইটে ক্রিকেটারদের একাংশ ক্যারিবিয়ানের উদ্দেশে বিমানে চড়বেন। আগামী ৬ জুন ক্রিকেটারদের দ্বিতীয় গ্রুপ যাবে ওয়েস্ট ইন্ডিজ। এর পর ওয়ানডে ও টি-২০ দলের ক্রিকেটাররা ২২ জুন দেশ ছাড়বেন। বৃহস্পতিবার বিসিবির লজিস্টিকস বিভাগ এ তথ্য জানিয়েছে। টেস্টের পর উইন্ডিজদের বিপক্ষে তিনটি করে টি-২০ ও ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। ২ ও ৩ জুলাই সিরিজের প্রথম দুটি টি-২০ অনুষ্ঠিত হবে ডমিনিকায়। তার পর গায়ানায় তৃতীয় টি-২০ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদ...
নেইমারের আর ৪ গোল হলেই..

নেইমারের আর ৪ গোল হলেই..

খেলা
রাশিয়া বিশ্বকাপটা ভালো যায়নি ব্রাজিলের। তবে বাছাইপর্ব দিয়েই সেলেকাওরা জানিয়ে দিয়েছে ২০২২ কাতার বিশ্বকাপে আবারো জ্বলে উঠবে তারা। বৃহস্পতিবার ঝলমলে পারফরম্যান্স দিয়ে ফুটবলবিশ্বকে সে কথা আবারও স্মরণ করিয়ে দিল তিতের দল। এদিন সিউলে প্রীতি ম্যাচে ব্রাজিল ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে। পাঁচ গোলের মধ্যে দুটি গোলই করেছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। পেনাল্টিতে দুটি গোল করেন তিনি। যা ব্রাজিলের জার্সি গায়ে নেইমারের ৭২ ও ৭৩তম গোল। আর দুটি গোলের পর স্বদেশি কিংবদন্তি পেলের রেকর্ডের আরও কাছে চলে গেলেন নেইমার। ব্রাজিলের হয়ে ৭৭টি গোল করেছেন পেলে। আর মাত্র চারটি গোল করলে সেই রেকর্ডে ভাগ বসাবেন পিএসজির ফরোয়ার্ড নেইমার। পাঁচটি করলে ছাড়িয়ে যাবেন তার পূর্বসূরিকে। ম্যাচে নেইমার ছাড়া বাকি তিনটি গোল রিচার্লিসন, ফিলিপ্পে কুতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস। ছয়টি গোলও হতে পা...
৫-১ গোলের বড় জয় ব্রাজিলের

৫-১ গোলের বড় জয় ব্রাজিলের

খেলা
ব্রাজিলের কাছে পাত্তাই পেল না দক্ষিণ কোরিয়া। ফিফা প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলের ব্যবধানে হারাল নেইমাররা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় দক্ষিণ কোরিয়ার মাঠ সিউল ওয়ার্ল্ডকাপ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। স্টেডিয়ামের দর্শকরা ঠিকঠাক আসন গ্রহণের আগেই ম্যাচের ২ মিনিটে দক্ষিণ কোরিয়ার জালে বল পাঠায় ব্রাজিল। রাফিনহার ফ্রি-কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেছিলেন ডিফেন্ডার থিয়াগো সিলভা। তবে অফসাইডের কারণে গোলটি টেকেনি। তবে প্রথম গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি সেলেসাওদের। সপ্তম মিনিটে বাঁ প্রান্তে দিয়ে দুই ডিফেন্ডারকে পরাস্ত করে কোরিয়ার বক্সে ঢুকে ফ্রেডের উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন অ্যালেক্স সান্দ্রো। ফ্রেড শট নিয়েছিলেন গোলের লক্ষ্যে, তবে তার সামনে থাকা রিচার্লিসনের পায়ে লেগে বল জালে ঠাঁই পায়। এগিয়ে যাওয়ার পর দক্ষিণ কোরিয়ার গোল অভিমুখে আক্রমণ অব্যাহত রাখে ব্রাজিল। তবে পরিষ্কার ...