Thursday, June 4

খেলা

চরম ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড

চরম ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড

খেলা
জেমস অ্যান্ডারসনের ফেরাটা দারুণ হচ্ছে। চার ম্যাচ পর দলে ফিরেই ত্রাতা ইংলিশ এই অভিজ্ঞ পেসার। অ্যান্ডাসন, অভিষিক্ত তরুণ পেসার ম্যাথু পটস এবং স্টুয়ার্ড ব্রডের গতির মুখে পড়ে দিশেহারা নিউজিল্যান্ড। ২১.৫ ওভারে মাত্র ৩৬ রানেই ৬ উইকেট হারিয়েছে কিউইরা। বৃহস্পতিবার লর্ডসে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় সফরকারী দলটি। ৮ ওভারে ৪ মেডেনসহ মাত্র ৮ রানেই ৩ ‍উইকেট শিকার করেন ম্যাথু পটস। ৮ ওভারে ৬ মেডেনসহ ৫ রানে ২ উইকেট নেন অ্যান্ডারসন। আর ৮ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন স্টুয়ার্ড ব্রড। ...
আজ ব্রাজিলের ম্যাচ, দেখা যাবে যেভাবে

আজ ব্রাজিলের ম্যাচ, দেখা যাবে যেভাবে

খেলা
ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে দারুণ এক ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে গতকাল রাতে ৩-০ গোলে ফিনালিসিমা জিতলেন আলবিসেলেস্তেরা। সেই ম্যাচ শেষে যখন তৃপ্তির ঢেকুর তুলে মেসি-ডি মারিয়া বন্দনায় ব্যস্ত আর্জেন্টিনা সমর্থকরা, তখন আরও একটি হাইভোল্টেজ ম্যাচ শুরুর অপেক্ষায় ফুটবলবিশ্ব। বাংলাদেশ সময় বিকাল ৫টায় মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার ফুটবল পরাশক্তি দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার বিকাল ৫টায় শুরু দক্ষিণ কোরিয়ার মাঠ সিউল ওয়ার্ল্ডকাপ স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। প্রীতি ম্যাচটি দেখা যাবে টিভিতে beIN Sports 3 চ্যানেলে। এ ছাড়া fuboTV লাইভ স্ট্রিমে দেখা যাবে। প্রীতি ম্যাচ হলেও এটি নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে ব্রাজিল সমর্থকদের আগ্রহের শেষ নেই। তারাও চান নীল-সাদাদের মতো হলুদ জার্সির রঙে রঙিন হতে। ব্রাজিল দলটির সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত। কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ১৭ ম্যাচের ম...
টাইগারদের উইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

টাইগারদের উইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

খেলা
ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ হারটা একটু বেশি হতাশার বাংলাদেশি সমর্থকদের কাছে। কারণ চট্টগ্রাম টেস্ট দারুণ সব রেকর্ড গড়ে ড্র নিশ্চিত করেছিলেন টাইগাররা। তাই ঢাকা টেস্টে জয় আশা করাটা বেশি চাওয়া ছিল না। অথচ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১০ উইকেটে হেরে নাকাল বাংলাদেশ। সেই হতাশা নিয়েই পূর্ণাঙ্গ সফরের জন্য ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাচ্ছে বাংলাদেশ দল। তিন বহরে ভাগ হয়ে ৩, ৫ ও ৬ জুন ওয়েস্ট ইন্ডিজে যাবেন টাইগাররা। এই সফরের খসড়া সূচি প্রকাশ করা হয়েছিল আগেই। বুধবার রাতে আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। পুরো সিরিজই হবে বাংলাদেশ সময় রাতে। বিশেষ করে টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে রাত সাড়ে ১১টা থেকে। আগামী ১৬ জুন অ্যান্টিগায় হবে সিরিজের প্রথম টেস্ট। পরে সেন্ট লুসিয়ায় ২৪ জুন থেকে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের এই সিরিজের খেলাগুলো হবে বাংলাদেশ সময় রাত ৮টা ...
সৌরভের টুইট নিয়ে তোলপাড়, অমিত শাহের ফোন

সৌরভের টুইট নিয়ে তোলপাড়, অমিত শাহের ফোন

খেলা
ভারতের ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিকট্র্যাকার’ বুধবার সন্ধ্যায় এক প্রতিবেদনে লিখেছে, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন সৌরভ গাঙ্গুলি। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সৌরভ কি তবে সত্যিই সভাপতির পদ ছাড়লেন? এদিকে ভারতের অন্য দুই সংবাদমাধ্যম ‘টাইমস নাউ’ ও ‘এএনআই নিউজ’ জানায়, ‘সৌরভ গাঙ্গুলি পদত্যাগ করেননি।’ বিসিসিআই সচিব জয় শাহ এ তথ্য নিশ্চিত করেছেন। কিন্তু তাতেও থামেনি গুঞ্জন। এমনকি এই খবর চলে যায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কানে। তিনি ফোন করেন সৌরভকে। প্রশ্ন উঠতে পারে সৌরভের পদত্যাগের গুঞ্জনটা এতোটা ছড়িয়ে পড়ার কারণ কী? ক্রিকট্র্যাকার এ তথ্য কোথায় পেল? আসলে ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার ও সংগঠকের এক টুইটার পোস্টকে ঘিরেই এমন চাঞ্চল্য। সৌরভ সেই পোস্টে লিখেছেন, ‘২০২২ সাল দিয়ে আমার ক্রিকেটে ১৯৯২ সাল থেকে...
শিরোপা জিতে যা বললেন মেসি

শিরোপা জিতে যা বললেন মেসি

খেলা
ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে লা ফিনালিসিমা শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা জিতেছে ৩-০ গোলে। কোনো গোল না করলেও তার সহযোগিতায় প্রথম ও শেষ গোলটি হয়। চোখধাঁধানো অপ্রতিরোধ্য নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি। ম্যাচশেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আর্জেন্টাইন অধিনায়ক বলেন, আমরা এখানে এসেছি যে কোনো দলকে মোকাবিলা করতে। আজকের পরীক্ষাটি দারুণ ছিল। কারণ ইতালি খুব ভালো দল। আমরা জানতাম ম্যাচটি খুব ভালো হতে চলেছে এবং শেষ চ্যাম্পিয়ন হতে পারায় খুবই আনন্দিত। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, এটি অসাধারণ এক ফাইনাল ছিল। পুরো মাঠভর্তি আর্জেন্টাইন সমর্থক, কী অসাধারণ অভিজ্ঞতা! আমরা এখানে খুবই সুন্দর সময় কাটালাম। কাতার বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে দুর্দান্তভাবে ফাইনালিসিমা ট্রফি জিতে বাকি বিশ্বকে সতর্কবার্তা দিল আলবিসেলেস্তেরা। ...
ফিনালিসিমা জিতে বিশ্বরেকর্ডের আরও কাছে মেসি

ফিনালিসিমা জিতে বিশ্বরেকর্ডের আরও কাছে মেসি

খেলা
ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে দারুণ এক ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে গতকাল রাতে ৩-০ গোলে ফিনালিসিমা জিতলেন আলবিসেলেস্তেরা। এদিন নিজ দেশের জার্সি গায়ে শুরু থেকেই উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। সারা মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। তিনি নিজেও দারুণ কয়েকটি শট নিয়েছেন লক্ষ্য বরাবর। তবে জিয়ানলুইজি ডনারুমার অতিমানবীয় পারফরম্যান্সের সামনে আটকে গেছে তার সব চেষ্টা। এর পরও ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে তারই হাতে। কারণ গোল করতে না পারলেও তিন গোলের মধ্যে দুটোতে তার অবদান। এদিকে শিরোপা বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন মেসি। প্রায় দুই দশক দীর্ঘ ক্যারিয়ারে এ পর্যন্ত ৪০টি শিরোপা জিতেছেন মেসি। ছয়টি শিরোপা বেশি নিয়ে প্রথম অবস্থানে আছেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেস। ৪৬টি শিরোপা জিতে বর্তমানে এই রেকর্ড নিজের দখলে রেখেছেনে মেসির সাবেক ক্লাব সতীর্থ। অর্থাৎ ক্লাব আর জাতীয় দল মিলিয়ে আর ছয়...
পাকিস্তানের কাছে হেরে ষষ্ঠ বাংলাদেশ

পাকিস্তানের কাছে হেরে ষষ্ঠ বাংলাদেশ

খেলা
ইন্দোনেশিয়ার জাকার্তায় শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ৮-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ে এশিয়া কাপ হকিতে ষষ্ঠ দল হিসেবে শেষ করল বাংলাদেশ। গত বছরের ডিসেম্বর থেকে চ্যাম্পিয়নস ট্রফি হকি, এএইচএফ কাপ, এশিয়ান গেমস বাছাই ও এশিয়া কাপসহ টানা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে সমশক্তির দলগুলোর সঙ্গে জিতে র‌্যাঙ্কিং বাড়ালেও বড় দলগুলোর সঙ্গে লড়াই করতে পারছে না বাংলাদেশ। এশিয়া কাপের গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোল, মালয়েশিয়ার বিপক্ষে ৮-১ গোল আর বুধবার পাকিস্তানের বিপক্ষে ৮-০ গোলের ব্যবধানে হারে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচেই হারল বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে দক্ষিণ এশিয়ান গেমসে ৬-০ গোলে, ২০১৭ এশিয়া কাপে ৭-০, ২০১৮ সালে এশিয়ান গেমসে ৫-০ আর গত বছর এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ হেরেছে ৬-২ গোলে।...
আর্জেন্টিনাকে হারিয়ে দুঃখ ভুলতে চায় ইতালি

আর্জেন্টিনাকে হারিয়ে দুঃখ ভুলতে চায় ইতালি

খেলা
দীর্ঘ ২৯ বছর পর ফের অনুষ্ঠিত হচ্ছে এই আন্তঃমহাদেশীয় মহারণ। আরতেমিও ফ্রাঞ্চি ট্রফি থেকে এখন এই শিরোপার নাম কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়নস, সংক্ষেপে যাকে ফিনালিসিমা বলা হচ্ছে। ১৯৮৫ ও ১৯৯৩ সালে দুবার অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচটি, তখন এটি আরতেমিও ফ্রাঞ্চি ট্রফি নামে পরিচিত ছিল। প্রথমবার ফ্রান্স এবং দ্বিতীয় আসরে আর্জেন্টিনা শিরোপা জয় করেছিল। আজ রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে এই শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ইউরো চ্যাম্পিয়ন ইতালি এবং কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা। ২০২১ সালে দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে কোপা আমেরিকা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এর আগে সবশেষ ১৯৯৩ সালে কোপার শিরোপা ঘরে তুলেছিল আলবিসেলেস্তেরা। আর সেই বছরই এই আন্তঃমহাদেশীয় ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল তারা, প্রথমবারের মতো শিরোপাও জিতে নিয়েছিল। এর পর আর্জেন্টিনারও আর কোপা জেতা হয়নি, এই ফাইনালও আর মাঠে গড়ায়নি। কাকতা...
অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল

অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল

খেলা
সর্বশেষ ১৫ ইনিংসে মাত্র তিনবার দুই অঙ্কে যেতে পেরেছেন মুমিনুল হক সৌরভ। অনেকেই বলছিলেন, অধিনায়কত্বের চাপেই মুমিনুলের ব্যাটিংয়ের এ অবস্থা। তাই অধিনায়কত্ব ছেড়ে মুমিনুলের ব্যাটিংয়ে মনোযোগী হওয়ার কথাও বলা হচ্ছিল। শেষ পর্যন্ত সেটাই হলো। টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল হক সৌরভ। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় দেখা করে এমন সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমকে জানান মুমিনুল। টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই তার ব্যাটিং গড় নিম্নমুখী। অধিনায়ক হিসেবে ১৭ টেস্ট খেলে মুমিনুল ৩২.৪৪ গড়ে রান করেছেন মাত্র ৯১২। সাম্প্রতিক বাজে পারফরম্যান্স এবং দলের প্রত্যাশিত ফল না হওয়ায় নেতৃত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান মুমিনুল। ২০১৯ সালের অক্টোবরে সাকিব আল হাসানের অবর্তমানে টেস্ট দলের অধিনায়ক করা হয় মুমিনুল হক সৌরভকে। তার নেতৃত্বে ১৭ টেস্টে অংশ নিয়ে বাংলাদে...
জিদান ও পেইজলিকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন আনচেলত্তি

জিদান ও পেইজলিকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন আনচেলত্তি

খেলা
লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের ১৪তম শিরোপা শোকেসে তুলেছে লস ব্লাঙ্কোসরা। শনিবার রাতে ফ্রান্সের স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে রিয়ালের এ কীর্তি গড়ার সঙ্গে সঙ্গে ইতিহাসে নাম লেখালেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। ইতিহাসে প্রথম কোচ হিসাবে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন এই ইতালীয় কোচ। গত রাতের ফাইনালের আগে এ রেকর্ডে রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদান ও লিভারপুলের সাবেক কোচ বব পেইজলির সঙ্গী হয়েছিলেন আনচেত্তলি। সবারই তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের রেকর্ড ছিল। এবার জিদান ও পেইজলিকে ছাপিয়ে গেলেন ৬২ বছর বয়সি আনচেত্তলি। ২০১৩-১৪ মৌসুমে আনচেত্তলির অধীনে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপা ঘরে তুলে রিয়াল। অবশ্য ইতিহাস এর আগেও গড়েছেন ইতালিয়ান এই ফুটবল ম্যানেজার। তার হাত ধরে ২০০২-০৩ ও ২০০৬-০৭ মৌসুমে এসি মিলান দুইবার ইউরোপ সেরার প্রতিযোগিতায় ...